editor

10323 Posts
আলিপুরদুয়ারে কোভিড উপসর্গ নিয়ে মৃতের সৎকার করলো রেড ভলান্টিয়ার্স

আলিপুরদুয়ারে কোভিড উপসর্গ নিয়ে মৃতের সৎকার করলো রেড ভলান্টিয়ার্স

জ্বরের উপসর্গ নিয়ে বাড়িতেই মারা যান আলিপুরদুয়ারের মাদারিহাট থানার রাঙ্গালিবাজনার বাসিন্দা প্রভাষু রায়(৪৫)। তাতেই কোভিডের আতঙ্ক ছড়ায় ওই মহল্লায়। অভিযোগ বুধবার সন্ধে ছ'টায় ওই ব্যক্তির  মৃত্যু হলেও কেউই মৃতদেহ সৎকারের জন্য এগিয়ে আসেননি। মৃৃতের অসহায় পরিবারের স্ত্রী ও একমাত্র কন্যা চরম দুর্যোগের রাতে ওই মৃতদেহ আগলে রেখে বসে থাকতে বাধ্য হন। শেষ পর্যন্ত ত্রাতার ভুমিকায় এগিয়ে আসেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের রেড ভলান্টিয়ার্সের সদস্যরা। বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃত্যুর প্রায় সতেরো ঘন্টা পর লাল বাহিনীর সদস্যরা গ্রামের একটি খালের ধারে ওই মৃতদেহটি সমাহিত করতে বাধ্য হন। কারন হিসেবে তাঁরা জানিয়েছেন যে, একটি মৃতদেহ দাহ করার জন্যে লাকড়ি কেনার যে টাকার প্রয়োজন,…
Read More
জাতীয় সড়ক দখল করে বেআইনি নির্মানের অভিযোগ মালদহে

জাতীয় সড়ক দখল করে বেআইনি নির্মানের অভিযোগ মালদহে

৩৪ নম্বর জাতীয় সড়কের একাংশ দখল করে বেআইনিভাবে বালি, পাথর ফেলে রেখে রাস্তায় যানজট বাঁধানোর অভিযোগ উঠলো সংশ্লিষ্ট এলাকার এক নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল থেকেই এই ঘটনার জেরে চরম সমস্যায় পড়তে হয় বিভিন্ন যানবাহন ও সাধারণ মানুষকে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গাবগাছি এলাকায়। এমনকি রাস্তার জাতীয় সড়কের একাংশ দখল করেই বড় বড় ডাম্পার গাড়ি দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনার জেরে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয় দূরপাল্লার বিভিন্ন যানবাহন থেকে সাধারণ মানুষকে।  এদিন সকাল থেকে দুপুর গড়িয়ে যাওয়ার পর ক্ষোভ বিক্ষোভ শুরু হতেই ঘটনাস্থলে পৌঁছায় জেলা ট্রাফিক পুলিশের কর্তারা। পরিস্থিতি বেগতিক দেখে…
Read More
১৫ জুন পর্যন্ত মেয়াদ বাড়ল রাজ্যের করোনা বিধিনিষেধের, নির্দেশ নবান্নের

১৫ জুন পর্যন্ত মেয়াদ বাড়ল রাজ্যের করোনা বিধিনিষেধের, নির্দেশ নবান্নের

করোনা পরিস্থিতির ভয়াবহতার জেরে গত ১৬ মে থেকে পশ্চিমবঙ্গে কার্যত লকডাউন ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও পরিস্থিতি এখনও ভয়াবহ। তাই বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। 'কেউ লকডাউন বলবেন না, এটা বাধানিষেধ' বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যে সমস্ত গণপরিবহণ বন্ধ থাকছে আপাতত ১৫ জুন পর্যন্ত৷ সরকারি- বেসরকারি বাস, ট্যাক্সি, অটো, ফেরি পরিষেবা- সবকিছুর চলাচলের উপরেই নিষেধাজ্ঞা জারি থাকছে৷ বন্ধ হচ্ছে মেট্রো পরিষেবাও৷ শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া অটো, ট্যাক্সির মতো যানবাহনও রাস্তায় বেরোতে পারবে না৷ তবে বিমানবন্দর থেকে চালু থাকবে ট্যাক্সি পরিষেবা৷ আগামী ৩০ মে সন্ধে ৬টা পর্যন্ত এই…
Read More
অবশেষে শিক্ষার্থীদের স্বস্তি দিয়ে ঘোষিত হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন

অবশেষে শিক্ষার্থীদের স্বস্তি দিয়ে ঘোষিত হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন

এক বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারীর কারণে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের সংক্রমনের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া। এই পরিস্থিতিতে বারবার পিছিয়ে গেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন। অবশেষে স্বস্তি পেল শিক্ষার্থীরা। পরীক্ষার দিন ঘোষিত হল। তবে করোনা আবহের জন্য নিয়ম বদলাল পরীক্ষার। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক, জুলাইয়ের শেষে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ ঘণ্টার আবশ্যিক বিষয়ের একেকটি পরীক্ষা হবে দেড় ঘণ্টা করে। পরীক্ষাকেন্দ্র হবে যার যার স্কুলে। মাধ্যমিকে শুধুমাত্র ১২টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা দিতে হবে। উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। বাকি বিষয়ে স্কুলের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর…
Read More
আবারও এক তাণ্ডবলীলার সাক্ষী হল পশ্চিমবঙ্গ

আবারও এক তাণ্ডবলীলার সাক্ষী হল পশ্চিমবঙ্গ

যে আশঙ্কা ছিল তাই সত্যি হল। ঝড়ের পর আবারও আচমকাই দেখা দিল আরেক বিপদের। উপকূলবর্তী অঞ্চলে ঝড়ের দাপট কিছুটা থামলেও বাংলায় তার দাপট বাড়ছে আরও বেশি করে। চুঁচুড়া-হালিশহরের পর এবার টর্নেডোর সাক্ষী অশোকনগরের ২২ নম্বর ওয়ার্ড এবং গুমার একাংশ। টর্নেডোর ধাক্কায় লন্ডভন্ড উত্তর ২৪ পরগনার অশোকনগর ও গুমা। ৩ থেকে ৪ মিনিট ছিল টর্নেডোর স্থায়িত্ব। তার ধাক্কায় ১৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। বহু মানুষ ঘরছাড়া হয়ে পড়েছেন। বাড়ির দেওয়াল ভেঙে আহত হয়েছেন ২ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ঘটনাস্থল পরিদর্শন যাচ্ছেন। ঘূর্ণিঝড় ইয়াস আসার আগেই মঙ্গলবার টর্নেডো দেখা গিয়েছিল হুগলির ব্যান্ডেল ও উত্তর ২৪…
Read More
সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চেয়ে অভিনব উদ্যোগ কেন্দ্র সরকারেরর

সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চেয়ে অভিনব উদ্যোগ কেন্দ্র সরকারেরর

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে সাধারণের মধ্যে ক্ষোভ আঁচ করতে পেরেছে বিজেপি। বহুবার সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছে কেডির সরকার। তাই এবার সাধারণ মানুষের মনে পৌঁছাতে চেয়ে বড় উদ্যোগ নিল কেন্দ্র সরকার। সাত বছর আগে এই দিনে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বার শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে সপ্তম বছর পূর্ণ করছেন নরেন্দ্র মোদী। করোনা আবহে মোদী সরকারের সপ্তম বর্ষপূর্তি আসতে চলেছে। সপ্তম বর্ষপূর্তিতে কোনও আড়ম্বর নয়। এ সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু তার মানে এই নয় যে, গেরুয়া শিবির কোনও রমক কর্মসূচিই গ্রহণ করবে না। সরকার তথা শাসক দল যে মানুষের পাশে, তা বোঝাতে দ্বিতীয় মোদী সরকারের…
Read More
ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে শক্তিশালী ঝড়

ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে শক্তিশালী ঝড়

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব এখনও কাটেনি। প্রভাব না কমলেও তবে ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হচ্ছে তার শক্তিশালী প্রভাব। যত সময় যাচ্ছে ততই শক্তি কমছে ঘূর্ণিঝড় ইয়াসের। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উপকূল অতিক্রম শেষ করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টা বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে এবং একইসঙ্গে জোয়ারের পানি ২ থেকে ৪ ফুট বেশি হওয়ার শঙ্কা রয়েছে। এদিকে পূর্ণিমার ভরা কোটালের জন্য জলস্তর বাড়ার সম্ভাবনাও রয়েছে গঙ্গায়৷ অন্যদিকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে বিহার-উত্তরপ্রদেশের দিকে সরবে সে। শক্তিক্ষয়ের পর বৃহস্পতিবার সকালে ঝাড়খন্ডে হাওয়ার গতিবেগ ৫৫ কিমি/ঘণ্টা। রাজ্যের জেলাগুলিতেও ভারী বৃষ্টির…
Read More
কেএফসি’র কন্ট্যাক্টলেস ডেলিভারি ও টেকঅ্যাওয়ে

কেএফসি’র কন্ট্যাক্টলেস ডেলিভারি ও টেকঅ্যাওয়ে

কেএফসি ইন্ডিয়াসেফটি ও হাইজিনের ব্যাপারে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে। এখন থেকে তাদের ৪এক্স সেফটি প্রমিস-এর ওপরে আরও জোর দেওয়া হচ্ছে – স্ক্রিনিং, স্যানিটাইজেশন, সোস্যাল ডিসট্যান্সিং ও কন্ট্যাক্টলেস সার্ভিস। কেএফসি’র ৪এক্স সেফটি প্রমিস-গুলি এরকম: (i) স্ক্রিনিং – রাইডার ও টিম মেম্বারদের নিয়মিত টেম্পারেচার স্ক্রিনিং করা হয়। সর্দি, কাশি ইত্যাদি উপসর্গ থাকলে তার উপশম না হওয়া পর্যন্ত তাদের বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হয়। (ii) স্যানিটাইজেশন – সকল সারফেস, যেমন দরজা, দরজার হ্যান্ডেল, কাউন্টার, টেবল, চেয়ার ইত্যাদি প্রতি ৩০ মিনিট অন্তর স্যানিটাইজ করা হয়। টিম মেম্বাররা সবসময়ে হ্যান্ড ওয়াশ ও মাস্ক পরে থাকার নিয়ম কঠোরভাবে মেনে চলেন। (iii) সোস্যাল ডিসট্যান্সিং – শুধু টিম…
Read More
ভয়াবহ অগ্নিকান্ড দেখল হাওড়া

ভয়াবহ অগ্নিকান্ড দেখল হাওড়া

ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল ইয়াসে বিপর্যস্ত হাওড়া। বৃহস্পতিবার নিউ ব্যারাকপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তালবান্দায় গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন৷ দমকলে। প্রবল হাওয়ার জেরে আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। আগুনে কারখানার একাংশ পুড়ে গিয়েছে৷ ঘটনাস্থলে রয়েছে দলকলের ১৫টি ইঞ্জিন৷ অকুস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু৷ এমনকি আগুন নেভাতে ‘রোবট ওয়ারিয়র’ নামাল দমকলবাহিনী। সকাল পর্যন্ত আগুন নেভাতে না পেরে শেষে ওই ‘রোবট’ বা স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ গাড়ির সাহায্য নিল দমকল বাহিনী। ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ। জানা যাচ্ছে, ভোর রাত ৩টে নাগাদ প্রথমে গেঞ্জি কারখানায় আগুন লাগে। সেই আগুন পাশের ওষুধের গোডাউনে ছড়িয়ে পড়ে। ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট…
Read More
সোনির নতুন মাইক্রোফোন চলবে ৯ ঘন্টা অবধি

সোনির নতুন মাইক্রোফোন চলবে ৯ ঘন্টা অবধি

দুটি নতুন মাইক্রোফোন লঞ্চ্‌ করল সোনি ইন্ডিয়া: ইসিএম-ডব্লিউ২বিটি মাল্টি ইন্টারফেস শ্যু কমপ্যাটিবল ওয়্যারলেস মাইক্রোফোন ও ইসিএম-এলভি১ কমপ্যাক্ট স্টিরিয়ো ল্যাভালিয়ার মাইক্রোফোন। ইসিএম-ডব্লিউ২বিটি ওয়্যারলেস মাইক্রোফোন দ্বারা লোয়ার নয়েজ ও স্টেবল কানেকশন-সহ ওয়্যারলেস হাই-কোয়ালিটি অডিয়ো রেকর্ডিং করা যাবে, বিশেষকরে এরসঙ্গে যদি ইসিএম-এলভি১ স্টিরিয়ো ল্যাভালিয়ার মাইক্রোফোন ও সোনির কোনও ডিজিটাল অডিয়ো কমপ্যাটিবিলিটি-যুক্ত ক্যামেরা ব্যবহার করা হয়। এই কম্বিনেশনের ফলে ভ্লগার, ইউটিউবার ও ভিডিয়ো ক্রিয়েটরগণ তাদের চাহিদার নিখুঁত সমাধান পাবেন। অধিকতর সময় ধরে ব্যবহারের জন্য ক্যামেরার মাল্টি ইন্টারফেস শ্যু’র মাধ্যমে পাওয়ার সাপ্লাই পাওয়া যাবে ব্যাটারি অ্যাসিস্ট ফাংশনের দ্বারা, ফলে এর রিসিভারটিকে ৯ ঘন্টা অবধি চালানো যাবে। ২৬ মে থেকে নতুন ইসিএম-ডব্লিউ২বিটি ও ইসিএম-এলভি১ মাইক্রোফোনদুটি যথাক্রমে…
Read More
জিকা জীববৈচিত্র্য সংরক্ষণকে সমর্থন করছে

জিকা জীববৈচিত্র্য সংরক্ষণকে সমর্থন করছে

বিশ্বের বিভিন্ন দেশ জৈবিক বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিক দিবস উদযাপন করে এবং প্রতিবার জীববৈচিত্র্যের প্রতি ক্রমবর্ধমান মনোযোগ দিয়ে, জিকা ইন্ডিয়া জীববৈচিত্র্য সংরক্ষণকে আরও সমর্থন করার পরিকল্পনা প্রকাশ করেছে। তামিলনাড়ু জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন প্রকল্পের (টিবিজিপি) জন্য এক দশক দীর্ঘ সমর্থন পর্যালোচনার জন্য জুন মাসে একটি গবেষণা শুরু হতে চলেছে। ১৯৯১ সালে রাজস্থানে একটি প্রকল্পের মাধ্যমে ভারতে বনখাতে সহায়তা শুরু হওয়ার পর থেকে জিকা ২৮টি রাজ্য নির্দিষ্ট প্রকল্প সহ ৩১টি প্রকল্পকে সমর্থন করেছে। প্রথম প্রকল্পটি কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত করার সুবিধার্থে একটি গবেষণা চালিয়েছিল। ২০১৬ সালে, কাঞ্চনজঙ্ঘা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় খোদাই করা হয়েছিল, যা ভারতের প্রথম…
Read More
অবশেষে গ্রেফতার হলেন পলাতক হীরে ব্যবসায়ী

অবশেষে গ্রেফতার হলেন পলাতক হীরে ব্যবসায়ী

দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় চলছিল খোঁজ। কিছুদিন আগে অ্যান্টিগা ও বারবুডা থেকে বেপাত্তা হয়ে গিয়েছিল ২০১৮ সালে ভারত থেকে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি। অবশেষে পুলিশের জালে পলাতক হীরে ব্য়বসায়ী মেহুল চোকসি। পিএনবি কেলেঙ্কারি কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত নীরব মোদীর মামা মেহুল। এবার তার সন্ধান পাওয়া গেল ডোমিনিকায়। ডোমিনিকা ক্যারিবিয়া সাগরের একটি ছোট দ্বীপ দেশ। কিউবা পালানোর পথে ডোমিনিকা থেকে সেখানকার স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করেছে। আপাতত অ্যান্টিগা অথরিটির হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে ডোমিনিকা পুলিশের তরফে। গত ২৩ মে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আর্থিক প্রতারণায় অভিযুক্ত হীরে ব্য়বসায়ী রহস্যজনকভাবে অ্যান্টিগা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। চলছিল নজরদারি। জানা গিয়েছে, পুলিশের…
Read More
আদিত্যর হাত ধরে আসছে নতুন বিনোদনের প্ল্যাটফর্ম

আদিত্যর হাত ধরে আসছে নতুন বিনোদনের প্ল্যাটফর্ম

গত কয়েক বছর ধরে বিনোদনের দুনিয়ায় নিদারুণ পরিবর্তন এসেছে ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরে করে। যা এই করোনা মহামারীর পরিস্থিতে মানুষকে আরও বেশি করে ঠেলে দিয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে কোরোনার জেরে বন্ধ বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিনেমা হল। আর খোলা থাকলেও মানুষ এই পরিস্থিতিতে বেশি পছন্দ করছে ওটিটি প্ল্যাটফর্মকেই। ছবির চিত্রনাট্য ও তা পেশ করার আঙ্গিক, দুই ক্ষেত্রেই পরিবর্তন আনার অন্যতম কারিগর এই মাধ্যম। ২০১২ সালে দেশে মাত্র ২টি ওটিটি প্ল্যাটফর্ম থাকলেও বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০-এ। এবার জানা গেল বলিউডের বৃহত্তম ছবি নির্মাতা সংস্থা 'যশ রাজ ফিল্মস' পা রাখতে চলেছে ওটিটি দুনিয়ায়। এই নিয়ে নাকি জোরদার পরিকল্পনা শুরু…
Read More
করোনা মহামারীর উৎস খোঁজার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট

করোনা মহামারীর উৎস খোঁজার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট

গত বছর থেকে করোনা মহামারীর প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব। গত বছর থেকে চলতি বছর পর্যন্ত কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এই মারণ মহামারীর প্রকোপে। এখনও থামেনি এর মৃত্যুলীলা। কোথায় এর উৎস, যার জেরে নাজেহাল গোটা বিশ্ব। এবার এ বিষয়টি তদন্ত করে দেখার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বন্যপ্রাণ থেকে উদ্ভুত হয়েছিল নোভেল করোনা ভাইরাস নাকি পরিকল্পনা মাফিক চিনের গবেষণাগারে তৈরি করা হয়েছে এই সংক্রামক ভাইরাসটি এ নিয়ে ৯০ দিনের মধ্যে রিপোর্ট তলব করলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কেউই সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, যে কোথা থেকে এলো এই ভাইরাস। লক্ষ লক্ষ মানুষের প্রাণঘাতী এই ভাইরাসের উৎস খুঁজতে মার্কিন…
Read More