editor

10323 Posts
ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ-পূর্ব রেল শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ-পূর্ব রেল শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

বাংলায় ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় যশ । আগামী বুধবার সন্ধ্যায় আছড়ে পড়তে পারে সাইক্লোন। যশ মোকাবিলায় তৎপর প্রশাসন। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি রুখতে ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এবার ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ-পূর্ব রেল শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ২৫, ২৬ ও ২৭ মে বাতিল করা হয়েছে ভুবনেশ্বর-হাওয়া , হাওড়া-ভুবনেশ্বর, পুরী হাওড়া, হাওড়া-পুরী স্পেশাল এক্সপ্রেস ট্রেন। ২৫ ও ২৬ মে বাতিল করা হয়েছে হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস। ২৪ ও ২৫ মে বাতিল করা হয়েছে যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস, গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস। ২৭ ও ২৮ মে বাতিল থাকছে বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। ২৩ মে বাতিল করা হয়েছে নাগেরকয়েল-শালিমার এক্সপ্রেস। ২৬ মে বাতিল করা হল শালিমার-নাগেরকয়েল এক্সপ্রেস। ২৪ মে বাতিল করা…
Read More
ঘূর্ণিঝড় যশের আগে আতঙ্কের প্রহর গুনছে বাংলা

ঘূর্ণিঝড় যশের আগে আতঙ্কের প্রহর গুনছে বাংলা

ঘূর্ণিঝড় যশের আগে আতঙ্কের প্রহর গুনছে বাংলা। তবে তার মধ্যেই অব্যাহত হাসফাঁস গরম। তবে শনিবার দুপুরেই গরম থেকে মিলল রেহাই। বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতার একাধিক অংশে। বৃষ্টিতে ভিজেছে হাওড়া ও হুগলীর একাংশও। এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হচ্ছে, পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। বুধবার সন্ধ্যায় আছড়ে পড়তে পারে যশ। তবে গত বছরের ভয়ংকর ঘূর্ণিঝড় আমফানের থেকে যশের দাপট কম হওয়ার সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যে ৪০-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিমি।২৫ মে থেকে রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী…
Read More
পুজো মণ্ডপকে সেফ হোম-এ রূপান্তরিত  করল কলকাতার আটলান্টা ক্লাব

পুজো মণ্ডপকে সেফ হোম-এ রূপান্তরিত করল কলকাতার আটলান্টা ক্লাব

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কে বাংলা সহ গোটা দেশ। কী করে পরিস্থিতি সামাল দেওয়া যায়, তা নিয়ে চিন্তিত প্রশাসন থেকে শুরু করে বিজ্ঞানীরা। এরই মাঝে সাহায্যের জন্য এগিয়ে এল কলকাতার একটি পুজো কমিটি। নিজেদের পুজো মণ্ডপকে বানিয়ে ফেলেছে সেফ হোম। কলকাতার কোনও পুজো কমিটি তরফ থেকে এমন উদ্যোগ এই প্রথম, দাবি করেছে ওই পুজো কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দিন আগে নবান্নে কলকাতার পুজো কমিটির আয়োজকদের সঙ্গে বৈঠক করে তাঁদের সাহায্য চান করোনা মোকাবিলায়। পুজো কমিটিরগুলি যাতে আরও উদ্যোগ নেন, সেই আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। পুজো কর্তারা সকলেই রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এরই মাঝে দক্ষিণ কলকাতার এই পুজো…
Read More
এবার বাড়তি নজর অধিকারী পরিবারে, ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা

এবার বাড়তি নজর অধিকারী পরিবারে, ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা

রাজনৈতিক জীবন শুরু করেছিলেন বহু বছর আগে। বহু বছর ধরেই যুক্ত ছিলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। একুশের ভোটের মুখে দীর্ঘ এই সম্পর্কে ইতি টেনেছিলেন তিনি। ছেলের পথ ধরেই জোড়াফুল ছেড়ে ঘাসফুল হাতে তুলে নিয়েছিলেন বঙ্গ রাজনীতির বর্ষীয়ান নেতা শিশির অধিকারী। এবার অধিকারী পরিবারের দুই লোকসভা সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে ওয়াই প্লাস নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই দুই সাংসদকে ঘিরে থাকবেন কমপক্ষে ৬জন নিরাপত্তারক্ষী। আগামী সোমবার থেকে এই নিরাপত্তা পাবেন দু’জনেই। শুক্রবার রাতেই কেন্দ্রীয় সিআরপিএফ জওয়ানরা কাঁথিতে এসে পৌঁছে দায়িত্বভার গ্রহণ করেছে। দলবদলের পরই কেন্দ্রীয় নিরাপত্তা পান শুভেন্দু অধিকারী। বাংলায় বিধানসভা নির্বাচনের মুখে ২১ মার্চ এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের…
Read More
দেশে কমছে দৈনিক করোনা সংক্রমণের হার, টিকাকরনে জোর কেন্দ্রের

দেশে কমছে দৈনিক করোনা সংক্রমণের হার, টিকাকরনে জোর কেন্দ্রের

কিছুটা হলেও দেশের করোনা পরিস্থিতির উন্নতি হল। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ অনেকটাই কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। একটা সময় দৈনিক সংক্রমণ বাড়তে বাড়তে ৪ লক্ষ ছাড়িয়ে গেলেও রাজ্যে রাজ্যে লকডাউন-নাইট কার্ফু চালু হতেই সংক্রমণ একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০। দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যু চার হাজারের উপরেই থাকছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জনের। গত চারদিনে পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের হার কমের দিকেই। দৈনিক সংক্রমণ কমার এই হার যদি আগামী…
Read More
এবার কলকাতাতেও এল নতুন বিপদ, নতুন গাইডলাইন স্বাস্থ্য দফতরের

এবার কলকাতাতেও এল নতুন বিপদ, নতুন গাইডলাইন স্বাস্থ্য দফতরের

করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস এবং হোয়াইট ফাঙ্গাস। এবার মারণ ছত্রাক সংক্রমণ ব্ল্যাক ফাঙ্গাসের হানায় কলকাতায় ফের এক রোগীর মৃত্যু। চিকিৎসার জন্য তাঁকে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অ্যাম্ফোটিরিসিন-বি দেওয়া হয়েছিল। ভোরে মৃত্যু হয় ওই রোগীর। ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। বেশ কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হওয়ায় পাশাপাশি, তিনি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসেও আক্রান্ত হন। সেই অনুযায়ী চিকিৎসা চলছিল তার কিন্তু আদতে শেষ রক্ষা হল না। এই নিয়ে ব্ল্যাক ফাঙ্গাসে দ্বিতীয় রোগীর মৃত্যুর ঘটনা ঘটল কলকাতায়। এই পরিস্থিতি উদ্বিগ্ন কেন্দ্র। ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কয়েকটি রাজ্য এটিকে মহামারী ঘোষণা করেও দিয়েছে।…
Read More
এবার টিকা পাবে ব্যাঙ্ককর্মীরাও

এবার টিকা পাবে ব্যাঙ্ককর্মীরাও

করোনা টিকার অগ্রাধিকারের তালিকায় এ বার ব্যাঙ্ককর্মীদের অন্তর্ভুক্ত করল রাজ্য সরকার। সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাংক কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করা হল। আগামী সপ্তাহ থেকেই ধাপে ধাপে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। সরাসরি জনজীবনে যুক্ত থেকে গ্রাহক পরিষেবার কাজ করার কারণে ব্যাঙ্ককর্মীদের কোভিড-১৯ সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। পাশাপাশি, তাঁদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোরও ঝুঁকি রয়েছে। তাই তাঁদের টিকা পাওয়ার তালিকায় অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজ্যে গণ টিকাকণের সূচনা পর্বে অগ্রাধিকার দেওয়া হয়েছিল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং কোভিড যোদ্ধাদের। সম্প্রতি সাংবাদিকদেরও করোনাযোদ্ধা হিসেবে ঘোষণা করে তাঁদের টিকাকরণের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি ব্যাংক কর্মীরা। রাজ্যের এই…
Read More
চা-বাণিজ্য বিষয়ে ড্রিপ ক্যাপিটালের রিপোর্ট

চা-বাণিজ্য বিষয়ে ড্রিপ ক্যাপিটালের রিপোর্ট

গ্লোবাল ট্রেড ফাইন্যান্স কোম্পানি ড্রিপ ক্যাপিটাল ইনকর্পোরেটেড সম্প্রতি চা বাণিজ্য বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে এদেশের চায়ের বিপণন বিষয়ক নানা দিক উঠে এসেছে। ড্রিপ ক্যাপিটালের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০১৯-২০ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ ১৭৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ভারতীয় চা রপ্তানি করেছে। দার্জিলিং তার চায়ের জন্য বিশ্বে একটি সুপরিচিত নাম এবং পশ্চিমবঙ্গ হল ভারতের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক রাজ্য। প্রিমিয়াম কোয়ালিটির কারণে ভারতীয় চায়ের চাহিদা থাকলেও রিপোর্টটিতে বলা হয়েছে, চা শিল্পের জন্য যথেষ্ট ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার জন্য যথাযথ বিনিয়োগ করা হয়নি, এখনও হচ্ছে না। ২০০৪ সালে দার্জিলিং চা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ পেলেও তা সেভাবে তুলে ধরা হয়নি,…
Read More
বিজেপি ছাড়লেন ভুষন সিং

বিজেপি ছাড়লেন ভুষন সিং

বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা কোচবিহার পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক ভূষণ সিং, পদত্যাগ করলেন বিজেপি থেকেও। ইতিমধ্যেই দলের কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা এবং দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে লিখিত পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়ে দেন ভূষণ সিং। তবে কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তার ইঙ্গিত দেননি তিনি। বয়স হয়েছে তার, তাই রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত উদ্যোগেই মানুষের জন্য কাজ করে যাবেন নিরলসভাবে। এদিন এই বক্তব্যই তুলে ধরলেন ভূষণ সিং। এদিন ভূষণ সিং জানান, তৃণমূল কংগ্রেস তাকে পৌর প্রশাসক এর পদে বসিয়ে ছিল, দলের অভ্যন্তরে অন্য কোন সমস্যা…
Read More
করোনার তৃতীয় ঢেউ এ শিশুরা বেশি আক্রান্ত হতে পারে আশংকায় স্বাস্থ্য দপ্তর

করোনার তৃতীয় ঢেউ এ শিশুরা বেশি আক্রান্ত হতে পারে আশংকায় স্বাস্থ্য দপ্তর

আগামী ছয় মাস পর করোণার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে বাচ্চারা, এমনই আশঙ্কা করে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় পিকু বিভাগ (প্রেডিয়াটিক ইনসেন্টিভ কেয়ার ইউনিট) চালুর নির্দেশ দিয়ে গেলেন উত্তরবঙ্গের স্বাস্থ্যবিভাগের ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) ডঃ সুনীল রায়। মালদা জেলায় ২০ বেডের পিকু বিভাগ চালু করার নির্দেশ দিয়েছেন ওএসডি ডঃ সুনীল রায় । তবে সেই বিভাগটি কোথায় চালু হবে, তারজন্য জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের কর্তাদের জায়গা দেখার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার মালদা জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্তাদের নিয়ে করোণা সম্পর্কিত তদারকি ও বৈঠক করতে আসেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের ওএসডি ডঃ সুনীল রায়। এদিন দুপুর বারোটা নাগাদ মালদা মেডিক্যাল…
Read More
ডালখোলায় করোনা রুখতে নিরলস পরিশ্রম করছে চার যুবক

ডালখোলায় করোনা রুখতে নিরলস পরিশ্রম করছে চার যুবক

করোনা মহামারীর জেরে যখন রাজ্য তথা দেশে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার মতো ঘটনা ঘটছে, তখন স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে রুগীদের বিনা শুল্কে অক্সিজেন পৌঁছে দিতে দিন রাত্রি কাজ করে চলেছে ডালখোলার চার যুবক। শুধু তাই নয় মানুষের স্বার্থে জন সমাগম হয় এমন সব জায়গায় নিজেদের উদ্যোগে নিজেরাই স্যানিটাইজার মেশিন নিয়ে সনেটাইজ করার কাজ করছে। ডালখোলার এই চার যুবকের কর্মকান্ডে উদ্ভুদ্ধ এলাকাবাসী। মূলত এলাকা বাসীর সহায়তায় তারা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দিন রাত্রি মানুষের সেবা করার কাজ করে চলেছে। তাদের এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছে কলেজ ও হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী। ডালখোলা এই…
Read More
করোনা আক্রান্ত সৈকত চট্টোপাধ্যায়

করোনা আক্রান্ত সৈকত চট্টোপাধ্যায়

শুক্রবার বিকালে সৈকত চ্যাটার্জি নিজেই জানান তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি জানান, "গতকাল একটু কাশি সহ শরীর খারাপ ছিল, তাই আজ র‍্যাপিট এন্টিজেন টেস্ট করাই। সেই রিপোর্টে পজিটিভ এসেছে।" তিনি প্রথম বছর থেকেই সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এলাকা স্যানিটাইজ থেকে শুরু করে করোনা আক্রান্তদের খাবার, করোনা আক্রান্তের হাসপাতালে পৌচ্ছানো এমন কি রাত জেগে করোনায় মৃতদের সৎকারেও তাকে দেখা গিয়েছে। এই মুহুর্তে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশন থাকতে হবে জন্য মন খারাপ সৈকত বাবুর। তিনি বলেন, "আমি করোনা আক্রান্ত জন্য নয়, করোনার দ্বিতীয় ঢেউ এ মানুষের জন্য কাজ না করে বাড়িতে বসে থাকতে হবে।" তিনি আরও বলেন,…
Read More