editor

10323 Posts
শুরু হল মন্দিরের পূজা

শুরু হল মন্দিরের পূজা

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। তাই এই কঠিন পরিস্থিতিতে, চলতি বছরে দীর্ঘদিন বন্ধ রাখার পর দ্বিতীয়বারের মত সমস্ত কোভিড প্রোটোকল মেনেই শুরু হল পুজো। খুলে দেওয়া হল দেশের বিখ্যাত চারটি ধাম । খোলা হল কেদারনাথ মন্দিরের দরজাও। তবে এখনই মন্দিরে যেতে পারবেন না ভক্তরা। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। উত্তরাখণ্ডের এই চারটি ধাম একত্রে ছোট চারধাম নামে পরিচিত। চারধামের চারটি মন্দিরের দরজাই খুলে দেওয়া হয়েছে যাবতীয় আচার রীত  মেনে। তবে করোনা সতর্কতা হিসেবে চারধাম যাত্রার অনুমতি দেওয়া হয়নি। অনলাইনে দর্শনের ব্যবস্থা করা হয়। শীতকাল আসার আগে ফের বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা। না। এদিকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ১৫…
Read More
মুখোমুখি হতে চলেছেন দিদি – নমো

মুখোমুখি হতে চলেছেন দিদি – নমো

মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মুখোমুখি হতে চলেছেন মোদীর৷ নারদ-সংঘাতের আবহেই ভার্চুয়াল বৈঠকে মোদি-মমতা। এজেন্ডা- করোনা পরিস্থিতি৷ বৈঠকে রয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব। বৈঠকে অংশ নিয়েছেন আরও ৯ রাজ্যের মুখ্যমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য এখনও পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে তা যেমন প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন তেমনই রাজ্যের জন্য আরও টিকা এবং অক্সিজেন সরবরাহের দাবি জানাবেন৷ ভার্চুয়ালি সভা হলেও ভোট পরবর্তী মোদী-মমতার মুখোমুখি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সভার পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে কি না, সেদিকেই নজর থাকবে সব মহলের৷
Read More
টিকাপ্রদান নিয়ে বড় ঘোষণা করল মোদী সরকার

টিকাপ্রদান নিয়ে বড় ঘোষণা করল মোদী সরকার

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। মৃত্যুতে চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে মারণ করোনা। এরই মধ্য  দেশজুড়ে ভ্যাকসিনের সংকট। এই পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে বড়সড় ঘোষণা করে দিল কেন্দ্র। আগামী ১৫ জুনের মধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে মোট ৫ কোটি ৮৬ লক্ষ ২৯ হাজার ভ্যাকসিনের ডোজ বিনামূল্যে দেবে কেন্দ্র। আগামী ১৫ জুন পর্যন্ত টিকারকরণের রূপরেখা তৈরি করে ফেলার নির্দেশ দিয়েছে সরকার। এই বিপুল পরিমাণ টিকাদানে যাতে কোনওরকম সমস্যা না হয়, তা নিশ্চিত করতে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে জেলাওয়াড়ি পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ…
Read More
একটু হলেও দেশে কমল মৃত্যু সংখ্যা

একটু হলেও দেশে কমল মৃত্যু সংখ্যা

গত বছরের মার্চ থেকে করোনা ভাইরাস থাবা বসিয়েছিল ভারতে। প্রায় দেড় বছর ধরে করোনার তান্ডবলীলা চলছে দেশে। দেশের মৃত্যু সংখ্যা শিখরে পৌঁছেছিল। এর মাঝেই কিছুটা স্বস্তি দিয়ে একটু হলেও কমল মৃত্যু সংখ্যা। ৪ হাজারের নীচে নামল মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩,৮৭৪ জন। দৈনিক মৃত্যু সংখ্যাটা এই মুহূর্তে বিশ্বের অন্য দেশগুলির তুলনায় অনেক বেশি। সব মিলিয়ে দেশে ২ লক্ষ ৮৭ হাজার ১২২ জন প্রাণ হারিয়েছেন কোভিডের জেরে। অন্যদিকে দেশে নতুন করোনা পজিটিভ কেসের সংখ্যা ২,৭৬,১১০। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ২ কোটি ৫৭ লক্ষ ৭২ হাজার ৪৪০ জন। করোনা মোকাবিলার…
Read More
ভিআই-এর কোভিড-১৯ স্পেশাল রিলিফ অফার

ভিআই-এর কোভিড-১৯ স্পেশাল রিলিফ অফার

ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভিআই তাদের ৬০ মিলিয়ন স্বল্প আয় বিশিষ্ট গ্রাহকদের জন্য নিয়ে এলো এক স্পেশাল কোভিড-৯ রিলিফ অফার। এর উদ্দেশ্য, অতিমারির দ্বিতীয় ঢেউ চলাকালীন গ্রাহকরা যেন সবসময়ে ‘কানেক্টেড’ থাকতে পারেন। বর্তমান পরিস্থিতির কারণে স্পেশাল রিলিফ অফার হিসেবে ভিআই ৪৯ টাকার প্যাক বিনামূল্যে দেবে তাদের ৬০ মিলিয়নেরও বেশি স্বল্প আয় বিশিষ্ট গ্রাহকদের। ২৮ দিনের মেয়াদসম্পন্ন এই প্যাকে থাকবে ৩৮ টাকার টকটাইম ও ১০০এমবি ডেটা। এই কঠিন সময়ে এই অফারের দ্বারা গ্রাহকরা নিরাপদে ‘কানেক্টেড’ থাকতে ও সকল প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ করতে পারবেন বলে আশা করে ভিআই। এছাড়াও, এই এককালীন অফারের সঙ্গে ভিআইএল সর্বমোট প্রায় ২,৯৪০ মিলিয়ন টাকার বিশেষ সুবিধা দেবে…
Read More
১২০ মিলিয়ন ডলার সংগ্রহ করল মোগলিক্স

১২০ মিলিয়ন ডলার সংগ্রহ করল মোগলিক্স

প্রথম ইন্ডাস্ট্রিয়াল বি-টু-বি কমার্স প্লাটফর্মে উন্নীত হয়ে মোগলিক্স এক গুরুত্ত্বপূর্ণ মাইলস্টোন স্পর্শ করে ইউনিকর্নে পরিণত হল। সাম্প্রতিক ১২০ মিলিয়ন ডলার সিরিজ ই ফান্ডিং রাউন্ডে এই কোম্পানির মূল্যমান বর্তমানে ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই রাউন্ডের ফান্ডিংয়ে কোম্পানির বর্তমান ইনভেস্টরসমূহ, যেমন টাইগার গ্লোবাল, সিকোইয়া ক্যাপিটাল ইন্ডিয়া ও ভেঞ্চার হাইওয়ে-কে অংশগ্রহণ করতে দেখা গেছে। মোগলিক্স হল ইন্ডাস্ট্রিয়াল ও এমআরও প্রোকিয়োরমেন্ট স্পেসে ভারতের বৃহত্তম ও অতিদ্রুত বৃদ্ধিশীল বি-টু-বি কমার্স প্লাটফর্ম। ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এই কোম্পানি একটি অপারেটিং সিস্টেম গড়ে তুলছে, যা গ্রাহকদের দিচ্ছে এক ‘ফুল স্ট্যাক সার্ভিস’ যার আওতায় রয়েছে প্রোকিয়োরমেন্ট, প্যাকেজিং, সাপ্লাই চেইন ফাইন্যান্সিং ও হাইলি ইন্টিগ্রেটেড সফটওয়্যার। ২০১৫ সালে স্থাপিত মোগলিক্স ভারত, সিঙ্গাপুর,…
Read More
ভূমিকম্প নয়, তবুও কাঁপল চিনের বহুতল বিল্ডিং

ভূমিকম্প নয়, তবুও কাঁপল চিনের বহুতল বিল্ডিং

চিনের শেনঝেন শহরের এক গগনচুম্বী ৯৮০ ফুট উঁচু বহুতল মঙ্গলবার হঠাৎই কাঁপতে শুরু করে। যার জেরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ওই এলাকায়। বহুতলের ভিতরে থাকা সকলে বেরিয়ে আসতে শুরু করেন এবং রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এই ঘটনার ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছিলেন সেখানে উপস্থিত অনেকে। ২০০০ সালে তৈরি হওয়া এই বহুতলের বড় অংশ জুড়ে রয়েছে ইলেকট্রনিক্স দ্রব্যের বাজার। একাধিক সংস্থার অফিসও রয়েছে সেখানে। চিনের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দুপুর ১টা নাগাদ দুলতে শুরু করে সেটি আর আড়াইটের মধ্যে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বহুতলটি এমন ভাবে দুলছিল, দেখে মনে হচ্ছিল যেন ভেঙে পড়বে। সেই আতঙ্কেই ওই এলাকা…
Read More
কেন্দ্রের “ঐতিহাসিক সিদ্ধান্ত”: কৃষকদের জন্য ১৪০% সারে  ভর্তুকি

কেন্দ্রের “ঐতিহাসিক সিদ্ধান্ত”: কৃষকদের জন্য ১৪০% সারে ভর্তুকি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় আজ জানিয়েছে , কেন্দ্র আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিকে হ্রাস করতে সারের ভর্তুকিতে পুরোপুরি ১৪০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করবে। এই ভর্তুকির জন্য সরকার অতিরিক্ত ১৪,৭৭৫ কোটি টাকা ব্যয় করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, "আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও কৃষকদের পুরানো হারে সার দেওয়া উচিত এবং সরকারের প্রচেষ্টার মূল লক্ষ্য কৃষকদের কল্যাণ।" কৃষকরা প্রতি ব্যাগ সারের জন্য বর্তমান ৫০০ টাকার পরিবর্তে ১,২০০ টাকার ভর্তুকি পাবেন। ২,৪০০ টাকার পরিবর্তে (যা বিশ্বব্যাপী মূল্য বৃদ্ধির পরেও) কৃষকরা একটি ডিএপি (ডি-অ্যামোনিয়াম ফসফেট) ব্যাগ ১,২০০ টাকায় অর্থাৎ আগের দামেই পেয়ে যাবেন। আন্তর্জাতিকভাবে ফসফরিক এসিড, অ্যামোনিয়া এবং অন্যান্য আইটেমের দাম বাড়ার কারণে সারের দাম…
Read More
রাজ্য​ থমকে আপার প্রাইমারির নিয়োগ, এসএসসি আরও এক মাস সময় চাইল

রাজ্য​ থমকে আপার প্রাইমারির নিয়োগ, এসএসসি আরও এক মাস সময় চাইল

স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে আপার প্রাইমারি নিয়োগের ইন্টারভিউ লিস্ট প্রস্তুতির জন্য আরও চার সপ্তাহ সময় দেওয়ার জন্য আবেদন করেছে ।সোমবার বিচারপতি অরিন্দম সিনহার এজলাস এ ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি। তবে মামলাটি গ্রহণ করে শুনানি শেষে তা বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর রেগুলার বেঞ্চে পাঠিয়েছেন। সেখানেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হবে। হাই কোর্ট আগে একটি মামলার রায়ে হা সএসসিকে মে মাসের ১০ তারিখের মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছিল। আদালত সূত্রে জানা গিয়েছে, এসএসসি কর্তৃপক্ষের বক্তব্য হল , ২০২০-র ১১ ডিসেম্বর হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল কমিশন তা কার্যকর করতে চায়। ‌কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায়…
Read More
এবার কি তবে মুখ্যমন্ত্রীরও নাম জুড়ল

এবার কি তবে মুখ্যমন্ত্রীরও নাম জুড়ল

উত্তেজনার পারদ বাড়ছে। নারদ মামলায় ফের নাটকীয় মোড়। আঁটঘাট বেঁধে নামছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কোথাও কোন ফাঁক রাখতে চায়না তারা। ভিন রাজ্যে নারদ মামলা স্থানান্তরের আর্জিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়ল সিবিআই। অর্থাৎ নারদ কাণ্ডের শুনানি অন্য রাজ্যে স্থানান্তরিত করা হোক, এই দাবি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলায় অন্যতম পক্ষ করা হল মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী মলয় ঘটকে। আদালতে আবেদনে সিবিআই জানিয়েছে, বাংলায় মামলাটিকে প্রভাবিত করা হতে পারে। নারদ মামলার শুনানির পরিবেশ এ রাজ্যে নেই। সিবিআইয়ের উপর বিভিন্নভাবে চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তদন্তকারীরা। সিবিআই-এর দাবি, যে চার নেতা মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তাঁরা…
Read More
নিজের ছবির মুক্তি করলেন নিজের প্ল্যাটফর্মে

নিজের ছবির মুক্তি করলেন নিজের প্ল্যাটফর্মে

বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের সঙ্গে জড়িয়েছেন এই পরিচালক। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তার। বলিউডের বিতর্কিত পরিচালক তিনি। তাই জন্যেই হয়তো দাউদ ইব্রাহিমের মত একটি বিতর্কিত আন্ডার ওয়ার্ল্ড ডনের চরিত্র নিয়ে ছবি করার জন্যে বেছে নিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক রাম গোপাল বর্মার নিজস্ব ছবি 'ডি কোম্পানি'। এই ছবির গল্পকার এবং পরিচালনার এই দুইয়েরই দায়িত্বে রয়েছেন রাম গোপাল বর্মা নিজেই। গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তার চ্যালা ছোটা রাজন কীভাবে আশির দশকে মুম্বই শহরে রাজত্ব চালাত – সেই কাহিনী কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘ডি কোম্পানি’। পরিচালকের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম 'স্পার্ক ওটিটি' - তে স্ট্রিমিং শুরু হল এই ছবির। ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন…
Read More
বড় সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

বড় সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

কোভিডের দ্বিতীয় ধাক্কায় টলমল গোটা দেশ। এই পরিস্থিতিতে এর আগেও বহুবার তিনি প্রমাণ করেছেন করোনার ভয়ঙ্কর পরিস্থিতে সাধারণ মানুষের সাহায্যে তাদের পাশে তিনি আছেন। রাজ্যবাসীর সুবিধার্থে যা যা করার তিনি করবেন। আবারও তিনি বুঝিয়ে দিলেন আর্ত-পীড়িতদের জন্য তিনি সত্যিই আছেন। এবার কোভিড পরিস্থিতিতে দুঃস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে একাধিক বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ঘোষণাগুলির মধ্যে যেমন বিনামূল্যে রেশন বিলি রয়েছে, তেমনই রয়েছে স্বজনহারা পরিবারকে আর্থিক সাহায্যের কথা। আবার করোনায় মা-বাবাকে হারানো খুদেদের কথাও ভুলে যাননি কেজরিওয়াল। তাঁদের শিক্ষার বিষয়েও বড় ঘোষণা করলেন তিনি। সেগুলো হল – এদিন দিল্লির মুখ্যমন্ত্রী জানান, যে সমস্ত শিশুরা অতিমারীতে তাদের মা-বাবাকে হারিয়েছে…
Read More
আপার প্রাইমারির নিয়োগে অতিরিক্ত সময় চাইল এসএসসি

আপার প্রাইমারির নিয়োগে অতিরিক্ত সময় চাইল এসএসসি

আপার প্রাইমারইতে নিয়োগের পূর্বেকার একটি মামলার রায়ে মে মাসের ১০ তারিখের মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার জন্য এসএসসিকে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু ইন্টারভিউ লিস্ট পাবলিশ বা প্রস্তুতির জন্য আদালত তাদের আরও চার সপ্তাহ সময় চাওয়ার আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন। সোমবার বিচারপতি অরিন্দম সিনহার এজলাস এ ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি। তবে মামলাটি গ্রহণ করে শুনানি শেষে তা বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর রেগুলার বেঞ্চে পাঠিয়েছেন। সেখানেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, এসএসসি কর্তৃপক্ষের এদিনের বক্তব্য, ২০২০-র ১১ ডিসেম্বর হাই কোর্ট যে্ নির্দেশ দিয়েছিল কমিশন তা কার্যকর করতে চায়। ‌কিন্তু নির্ধারিত সময়…
Read More
বিধ্বস্ত দেশগুলিকে সাহায্য করতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র

বিধ্বস্ত দেশগুলিকে সাহায্য করতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র

করোনার তাণ্ডবে নাজেহাল গোটা বিশ্ব। মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা গোটা বিশ্বের কয়েকটি দেশ। তারমধ্যে প্রথম স্থানে আমেরিকা ও দ্বিতীয় স্থানে ভারত। এই পরিস্থিতে করোনার দ্বিতীয় ওয়েভে বিধ্বস্ত দেশগুলির দিকে সাহায্যের হাত বাড়ালেন মার্কিন যুক্তরাষ্ট্র। করোনা মোকাবিলার স্বার্থে বিভিন্ন দেশে পাঠানো হবে ৮ কোটি ডোজ করোনা টিকা ঘোষণা করলেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। এই দেশগুলির তালিকায় থাকতে পারে ভারতও। যদিও ঠিক কোন কোন দেশ কত ডোজ করে এই সাহায্য পাবে তা এখনও প্রকাশ করা হয়নি। আগামী জুন মাসের শেষেই বন্টন প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যে থাকছে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের কোভিড নাইন্টিন টিকা। শুধু তাই নয়,…
Read More