editor

10323 Posts
নেওয়া পদক্ষেপ

নেওয়া পদক্ষেপ

ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, মতামত বিশেষজ্ঞদের। পরিস্থিতি ভয়াবহ। সংক্রমণের রেশ পড়েছে বাংলায়ও। আক্রান্ত হয়ে মারাও যাচ্ছেন বহু মানুষ। আর তাদের দেহ পড়ে থাকছে ঘণ্টার পর ঘণ্টা বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে তৎপর হল কলকাতা পুরসভা। এবার করোনা–আক্রান্তের মৃত্যু হলে পূর্ণ মর্যাদায় সেই দেহ সৎকার করা হবে বলে জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে। তার জন্য দেওয়া হয়েছে কিছু নম্বরও। প্রচারের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের ফোন নম্বরও দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে। নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা।
Read More
ভারতীয় বোর্ড হল ব্যর্থঃ কেন বাতিল হল আইপিএল ?

ভারতীয় বোর্ড হল ব্যর্থঃ কেন বাতিল হল আইপিএল ?

গতবার আরবে যতটা দক্ষতার সঙ্গে আইপিএল আয়োজন করেছিল বিসিসিআই, এবার দেশের মাটিতে আইপিএল আয়োজনে ঠিক ততটাই ব্যর্থ ভারতীয় বোর্ড। টুর্নামেন্টের শুরুতে দেবদত্ত পারিকাল, অক্ষর প্যাটেল, নীতিশ রানার মতো ক্রিকেটাররা করোনা আক্রান্ত হয়েছিলেন। টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন দলের ক্রিকেটারদের পরীক্ষা চালানো হলেও রোখা যায়নি করোনার থাবা। কেকেআর, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স। মোট চারটি বায়ো বাবেল ভেদ করে ঢুকে এসেছে ভাইরাস। কিন্তু কেন এই ব্যর্থতা? আসলে প্রথম থেকেই এবার ভুল পথে এগিয়েছে ভারতীয় বোর্ড। প্রথমত মাত্র পাঁচ মাসের ব্যবধানে এবার শুরু হয়েছিল চতুর্দশ আইপিএল। দ্বিতীয়ত ক্রিকেটার এবং বিভিন্ন সাপোর্ট স্টাফদের চলাফেরা নজরে রাখতে ত্রুটিযুক্ত জিপিএস সিস্টেম এবং তৃতীয়ত এই দ্বিতীয়…
Read More
কার্ল মার্কস ২০৩ তম জন্মদিন: প্রেমের চিঠিতে বান্ধবী জেনিকে কী লিখেছিলেন মার্কস?

কার্ল মার্কস ২০৩ তম জন্মদিন: প্রেমের চিঠিতে বান্ধবী জেনিকে কী লিখেছিলেন মার্কস?

কার্ল মার্কস জন্মগ্রহণ করেছিলেন ১৮ মে ১৮৮১ সালে, জার্মানের ট্রায়ার শহরে, যা প্রুশিয়ায় অবস্থিত। সাধারণত, তাঁর নাম উঠে আসার সাথে সাথে একজন রোগী, গুরুতর দার্শনিক, লেখক এবং চিন্তাবিদদের মনের ভাবটি উঠে আসে। মার্কসেরও তাঁর মানসিক দিক ছিল। সে তার বান্ধবী জেনির প্রেমে পড়ে যায়। পরে তাকেও বিয়ে করেছিলেন। তিনি একজন সত্যিকারের কমরেড পাশাপাশি অত্যন্ত সংবেদনশীল প্রেমিক, স্বামী, পিতা এবং বন্ধু ছিলেন। তাঁর জীবন খুব উত্থান-পতনে পূর্ণ ছিল। তা সত্ত্বেও, তাঁর হৃদয় মনুষ্যত্ব এবং প্রতিটি মানুষের সম্পর্কের প্রতি ভালবাসায় পূর্ণ ছিল। স্ত্রীর মৃত্যুর মাত্র দুই বছর পরে মৃত্যু এটি তাঁর লেখা চিঠিগুলি থেকেও জানা যায়। তিনি বান্ধবী জেনি ছাড়া বাঁচতে পারেন…
Read More
সংক্রমণ বাড়ার ফলে শিলিগুড়িতে ৪ জনের বেশি টোটোতে মানা

সংক্রমণ বাড়ার ফলে শিলিগুড়িতে ৪ জনের বেশি টোটোতে মানা

একটি টোটোতে ৪ জনার বেশী লোক নামিয়ে দিলো পুলিশ। শিলিগুড়ির হাসমিচকের এলকায় সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বাজাই রাখার কথা বললো হলেও অনেকে তা মানছে না শিলিগুড়িতে। এদিন বিকালে এমনি এক দৃশ্য দেখা যায় হাসমিচকে, একটি টোটোতে ৪ জনের জায়গাতে ৬-৮ জনকে চাপিয়ে চলাফেরা করছিল তিন চাকার ইলেকট্রনিক গাড়ি। শিলিগুড়ি ট্রাফিক পুলিশের নজরে আসতেই চালককে সর্তক করার পাশাপাশি নামিয়ে নেওয়া হল অতিরিক্ত যাত্রীদের।
Read More
শপথের পরই কোভিড মোকাবিলায় নামবেন বিধায়ক নীহার ঘোষ

শপথের পরই কোভিড মোকাবিলায় নামবেন বিধায়ক নীহার ঘোষ

শপথ নেওয়ার পরই কোভিড মোকাবিলায় ঝাঁপাবেন, বললেন চাঁচল বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়ক নীহার ঘোষ। চাঁচল বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। নির্বাচিত হওয়ার পর পরিবর্তন দেখা গেল তাঁর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুসরণ করে হাওয়াই চটি ধরলেন নীহার। বললেন, ‘‌এটাই আমার এখন থেকে সঙ্গী।’‌ বুধবার চাঁচল থেকে ইংলিশবাজার শহরে ঢুকে সোজা চলে আসেন প্রেস কর্ণারে। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আড্ডায় মেতে ওঠেন তিনি। নির্বাচনে তাঁকে কীভাবে পরিশ্রম করতে হয়েছে, তা সবিস্তারে তুলে ধরেন। বৃহস্পতিবার সড়ক পথে কলকাতায় রওনা হবেন। শুক্রবার বিধায়ক পদে শপথ নেবেন তিনি। শুক্রবার গুরুবার বলেই মুখ্যমন্ত্রীর কাছে আবদার করেছিলেন শপথ নেওয়ার জন্য। সেটা মঞ্জুর হয়েছে। নীহার বলেন, ‘‌চাঁচলের…
Read More
জলপাইগুড়িতে সোশ্যাল মিডিয়ায় চলছে করোনা নিয়ে অপপ্রচার

জলপাইগুড়িতে সোশ্যাল মিডিয়ায় চলছে করোনা নিয়ে অপপ্রচার

সোশ্যাল মিডিয়ায় ভুল খবর হলেই কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর। করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জানালেন জনস্বাস্থ্যবিষয়ক উত্তরবঙ্গের ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। জলপাইগুড়িতে সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে অপপ্রচার চলছে। যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার এমনই জানালেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। করোনার অপপ্রচার নিয়ে এদিনই জলপাইগুড়ি পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানানো হচ্ছে। মৃত্যুর খবরটি কখনো লুকানো যায়না। কেননা যেখানে দাহ করা হবে সেখানে ডেথ সার্টিফিকেট দেখানোটা বাধ্যতামূলক। তাই এক্ষেত্রে লুকানোর কিছু নেই বলে জানান ওএসডি। জলপাইগুড়ি কোভিড হাসপাতালের বিভিন্ন নার্সরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। এরই মধ্যে সাতজন…
Read More
কোভিড রোগীদের ওষুধ জোগাড়ের নামে চলছে প্রতারণা

কোভিড রোগীদের ওষুধ জোগাড়ের নামে চলছে প্রতারণা

করোনা পরিস্থিতিতে নাজেহাল স্বাস্থ্য পরিষেবার সুযোগেই রমরমিয়ে কারবার চালাচ্ছে এক দল প্রতারক। এমনই প্রতারণা চক্রের খপ্পরে পড়লেন মহারাষ্ট্রের এক মহিলা চিকিৎসক। পরিবারের কোভিড আক্রান্ত সদস্যদের জন্য ‘রেমডেসিভিয়ার’ ওষুধ কিনতে গিয়ে খোয়ালেন টাকাও। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বাংলাতে তো বটেই, ভিন্‌ রাজ্যেও রীতিমতো জাঁকিয়ে বসেছে ওই প্রতারণা চক্র। বুধবার ওই চক্রের মূল পান্ডা-সহ ২ জনকে গ্রেফতার করেছে চন্দননগর পুলিশ। তাঁদের কাছ থেকে ৯০ হাজার টাকা, একটি মোবাইল ও কয়েকটি সিম কার্ড উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা কোভিড আক্রান্ত হওয়ায় ‘রেমডেসিভিয়ার’-এর খোঁজ শুরু করেন বিভা আগরওয়াল নামে ওই চিকিৎসক। বিভার দাবি, সে সময়ই তাঁর হোয়াটস্অ্যাপে একটি মেসেজ আসে। তাতে বলা হয়,…
Read More
জলপাইগুড়ির পরিস্থিতি উদ্বেগ জনক

জলপাইগুড়ির পরিস্থিতি উদ্বেগ জনক

বুধবার জলপাইগুড়ি শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০জন। আক্রন্তদের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করার পাশাপাশি কনটেনমেন্ট জোন করার প্রক্রিয়া শুরু করল পুরসভা। আক্রান্তের সংখ্যা বাড়লেও শহরবাসী এখনো করোনা নিয়ে সচেতন হয়নি বলে অভিযোগ। পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো বলেন, সংক্রমণের ধারা অনেক বেশি। শহর বাসীকে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেন। এদিন মৃত্যু হয়েছে ১৯ নম্বর ওয়ার্ডে একজন।পরিস্থিতি উদ্বেগ জনক। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন।
Read More
‘রাধে’র নতুন গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সলমন খান

‘রাধে’র নতুন গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সলমন খান

বুধবার ‘রাধে’র নতুন গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সলমন খান। আর তার ক্যাপশনে ‘স্টে সেফ’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “কেটে যাবে এই সময় আর ঈশ্বর মানুষের পাশে সবসময় রয়েছেন। ঘৃণা ত্যাগ করুন। রাধে রাধে রাধে।” ইদে মুক্তি পাবে ‘রাধে’। ছবিতে সলমনের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন দিশা পাটানি। গানেও দিশার উপস্থিতি রয়েছে। এছাড়া প্রভু দেবা সিনেমায় রয়েছেন জ্যাকি শ্রফ, সুধাংশু পাণ্ডে, গৌতম গুলাটি, দর্শন জারিওয়ালা। একটি গানে পারফর্ম করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। টাইটেল ট্র্যাকটির কথা ও সুর লিখেছেন সাজিদ-ওয়াজিদ জুটির সাজিদ খান। উল্লেখ্য, গত বছরের ৩১ মে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ওয়াজিদ খান। করোনার উপসর্গ ছিল তাঁর শরীরে। ২০২০ সালের ১ জুন…
Read More
লখনউয়ে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ তদন্তের নির্দেশ যোগীর

লখনউয়ে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ তদন্তের নির্দেশ যোগীর

 উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের এক অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে অন্তত ২ জনের মৃত্যু হল। আহত হয়েছেন আরও ৬ জন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, অক্সিজেন সিলিন্ডার ভরার কাজ চলছিল। সেই সময় দুপুরে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সরকারি আধিকারিকরা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে উচ্চ আধিকারিকদের ঘটনাস্থালে যেতে বলেছেন। খতিয়ে দেখতে বলেছেন দুর্ঘটনার কারণ।  মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন যোগী।
Read More

করোনা রুখতে নয়া সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর: রাজ্যে বন্ধ হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা

লোকাল ট্রেন বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করণের মোকাবিলায় শপথগ্রহণের দিনে সবার প্রথমে তিনি লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন। সাংবাদিক বৈঠক করে তিনি জানান কোভিদ সংক্রমণ রক্তে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রেল পরিষেবা বন্ধ থাকবে। সড়ক ও মেট্রো পরিষেবা চালু থাকলেও তা অর্ধেক হয়ে যাবে । মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্যের বাইরে থেকে অবাধ প্রবেশ চলবে না, বিমান চড়তেও আরটিপিসিয়ার টেস্ট বাধ্যতামূলক। প্রত্যেক বেসরকারি সংস্থা ৫০ শতাংশ লোক কাজ করবে অর্থাৎ বাকি লোক ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন।এবার থেকে ব্যাংক দশটা থেকে দুইটা পর্যন্ত খোলা থাকবে।যেসব স্কুলে কেন্দ্রীয় বাহিনী ছিল সেখানে স্যানিটাইজেশন করা হবে।রাজ্যে প্লাজমা ব্যাংক বাড়ানো হবে।বিমান…
Read More
কোভিডের টিকাকরণের জন্য রেজিস্টার করার পদ্ধতি জেনে নিন

কোভিডের টিকাকরণের জন্য রেজিস্টার করার পদ্ধতি জেনে নিন

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। ভাইরাসকে রুখতে টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্রিয় সরকার। ১ মে থেকে ভারতে শুরু হয়েছে ১৮ বছরের উর্ধ্বে করোনার টিকাকরণ প্রক্রিয়া। তবে সেই টিকাকরণে সামিল হতে গেলে আগে থেকেই রেজিস্ট্রেশন করে রাখতে হবে। রেজিস্ট্রেশন জন্য CoWIN ওয়েবসাইট এবং Aarogya Setu অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে হবে ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে বয়সীদের। Aarogya Setu এবং CoWIN ওয়েবসাইট অ্যাপ ছাড়াও UMANG App অ্যাপ থেকে করোনার টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন করা জেতে পারে। UMANG App থেকে কোভিডের টিকাকরণের জন্য রেজিস্টার করার পদ্ধতি জেনে নিন। UMANG App এর Health ট্যাবে ক্লিক করুন। সেখানে 'CoWIN' অপশন সিলেক্ট করতে হবে।এবার 'Register…
Read More
তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডের জন্য বিনা আড়ম্বরে রাজভবনেই রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন করালেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একাই শপথ গ্রহন করলেন। ৬ তারিখ থেকে নবনির্বাচিত বিধায়কদের শপথ নেওয়াবেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। জয়ী প্রার্থীদের করোনা পরিস্থিতিতে এলাকাবাসীদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। জয়ের পর সোমবারই প্রথমে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনেই দেন মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে মমতার নির্দেশ, সবাইকে দায়িত্বশীল হতে হবে৷ করোনা পরিস্থিতিতে কোনওমতেই এলাকা ছাড়বেন না। এলাকাবাসীর খোঁজখবর রাখুন। সাহায্যের হাত বাড়িয়ে দিন ৷সবার আগে এখন কোভিড মোকাবিলাই কাজ ৷ এলাকায় শান্তি বজায় রাখারও…
Read More
আক্রান্ত হচ্ছেন একের পর এক

আক্রান্ত হচ্ছেন একের পর এক

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। আক্রান্ত হচ্ছেন একের পর এক অভিনেতা অভিনেত্রী। এবার করোনায় আক্রান্ত দীপিকা পাডুকোন। কেবল দীপিকা নন, করোনা আক্রান্ত তাঁর গোটা পরিবার। বাবা প্রকাশ পাডুকোন কোভিড আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ভর্তি হয়েছেন বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন গোটা পরিবার।
Read More