editor

10323 Posts
ভ্যাকসিন এলো রাজ্যে

ভ্যাকসিন এলো রাজ্যে

বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। সংক্রমণ বাড়তেই ভ্যাকসিনের অভাব দেখা দিচ্ছে রাজ্যে। বহু প্রতিষেধক কেন্দ্রেই মজুত নেই পর্যাপ্ত পরিমাণ প্রতিষেধক। ভ্যাকসিনের এই চাহিদা মেটাতেই স্বাস্থ্য দপ্তরকে স্বস্তি দিয়ে ফের রাজ্যে এলো ৩ লাখ কোভিশিল্ড ভ্যাকসিন একইসঙ্গে ২ লক্ষ কোভ্যাকসিনও আসছে। ফলে টিকার চাহিদা আপতত অনেকটাই পূরণ করা যাবে। সারা রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে পাঠিয়ে দেওয়া হবে এই ভ্যাকসিন।  
Read More
শুখার মরশুম হোক অথবা বন্যা, পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে চাষীদের দুর্ভোগ সারাবছরই রয়েছে

শুখার মরশুম হোক অথবা বন্যা, পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে চাষীদের দুর্ভোগ সারাবছরই রয়েছে

শুখার মরশুম হোক অথবা বন্যা, পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে চাষীদের দুর্ভোগ সারাবছরই রয়েছে। তীব্র দাবদহের মধ্যে যেমন জমিতে সেচ ব্যবস্থায় পেতে নাজেহাল হতে হচ্ছে কয়েকশো চাষীদের । ঠিক তেমনই বন্যার সময় আশেপাশের খাল বিলের জলে ডুবে থাকছে চাষের জমি । এই অবস্থায় মুচিয়া গ্রাম পঞ্চায়েতের শিবগঞ্জ, বিধানগর, চরলক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি এলাকার শতাধিক চাষীদের সমস্যার কথা শুনলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু । বুধবার দুপুরে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে সঙ্গে নিয়ে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের রাজবাড় সহ ওই গ্রামগুলিতে গিয়েছিলেন নির্বাচনী প্রচারে । সেখানে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভলক্ষী গাইন,…
Read More
শীতলখুচি কান্ডের রেশ , বুধবার কোচবিহার জেলায় এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শীতলখুচি কান্ডের রেশ , বুধবার কোচবিহার জেলায় এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহার:-শীতলখুচি কান্ডের রেশ , বুধবার কোচবিহার জেলায় এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।চতুর্থ পর্বের কোচবিহার জেলার ভোট পর্ব সমাপ্ত হলেও ঘটনাবহুল এই ভোটের অন্যতম ক্ষত, গুলি কান্ড। দুটি পৃথক ঘটনায় মৃত্যু হয় পাচ জনের। জেলার শীতলখুচি বিধানসভায় এলাকার এই ঘটনায় এখন সর্বভারতীয় রাজনৈতিক ইস্যু।আর এই ইস্যুকে সামনে রেখে চড়ছে রাজনৈতিক পারোদ। এই অবস্থায় কোচবিহার জেলার মাথাভাঙা এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গুলি কাণ্ডে নিহত পরিবারের সাথে কথা বলেন ।এদিন শ্রদ্ধা জানান মৃতদের উদ্দেশ্যে ।ভোটের দিন রাজনৈতিক হিংসা মৃত্যু হয় আনন্দ বর্মন নামে এক যুবকের। পৃথক ঘটনায় মৃত্যু হয় চারজনের। অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে মৃত্যু হয় ঐ চার যুবকের…
Read More
মমতা বন্দ্যোপাধ্যায়: “বহিরাগত দের এনে রাজ্যে করোনা ছড়ানো হয়েছে। ৯৬ ঘন্টা আমার লস হয়ে গেছে।”

মমতা বন্দ্যোপাধ্যায়: “বহিরাগত দের এনে রাজ্যে করোনা ছড়ানো হয়েছে। ৯৬ ঘন্টা আমার লস হয়ে গেছে।”

বহিরাগত দের এনে রাজ্যে করোনা ছড়ানো হয়েছে। ৯৬ ঘন্টা আমার লস হয়ে গেছে। জলপাইগুড়ি তে দলীয় প্রার্থী ডাঃ প্রদীপ কুমার বর্মার হয়ে প্রচারে অভিযোগ করলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি‌র বেরুবাড়ি সংলগ্ন সিপাহিপাড়া এলাকায় একটি ময়দানে বুধবার সভা করে‌ন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে এই সভা করেন তিনি। যদিও তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মা করোনা আক্রান্ত থাকা‌য় এই সভায় উপস্থিত থাকতে পারেননি। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃনমূল সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, বিজয় চন্দ্র বর্মন, সৈকত চ্যাটার্জী, তপন ব্যানার্জী সহ অন্যান্যরা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেন, বিজেপি হটাও, বাংলা বাঁচাও। তারপরে…
Read More
বিয়েতে পণের দাবি মতো এন্ড্রোয়েড মোবাইল সেট না দেওয়ায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযুক্ত জামাই সহ শ্বশুর বাড়ির লোকেরা

বিয়েতে পণের দাবি মতো এন্ড্রোয়েড মোবাইল সেট না দেওয়ায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযুক্ত জামাই সহ শ্বশুর বাড়ির লোকেরা

বিয়েতে পণের দাবি মতো এন্ড্রোয়েড মোবাইল সেট না দেওয়ায় স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এরপরই বুধবার সকালে রহস্যজনক অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় শ্বশুর বাড়ির শোবার ঘর থেকে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ , তাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে অভিযুক্ত জামাই সহ শ্বশুর বাড়ির লোকেরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার রাহুত গ্রামে। বিষয়টি জানতে পেরে ওই এলাকায় তদন্ত যায় পুরাতন মালদা থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পাশাপাশি মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে ,…
Read More
আলিপুরদুয়ার ভোলারডাবরি এলাকায় বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে প্রবেশ করে তাণ্ডব চালালো বাইসন

আলিপুরদুয়ার ভোলারডাবরি এলাকায় বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে প্রবেশ করে তাণ্ডব চালালো বাইসন

আলিপুরদুয়ারঃসকাল সকাল লোকালয়ে বাইসন প্রবেশ করে তাণ্ডব চালালো । ঘটনাটি ঘটেছে বুধবার সকালে আলিপুরদুয়ার ভোলারডাবরি এলাকায় এদিন সকালে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বাইসন ভোলারডাবরি এলাকায় প্রবেশ করে। বাইসনটি এলাকায় ব‍্যাপক তাণ্ডব চালায় । গ্ৰামবাসীরা বনদপ্তরে খবর দেয় ঘটনাস্থলে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের দমনপুর পূর্ব,দমনপুর পশ্চিম রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছায় । বনকর্মীরা বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করে বনকর্মীরা বাইসনটিকে উদ্ধার করে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে নিয়ে যায়।
Read More
বিধানসভা নির্বাচনের প্রচারে মালদায় মাক্সবিহীন অবস্থাতেই দেদার ভাবে মিটিং মিছিলে অংশ নিচ্ছেন রাজ্যের বিজেপি একাংশের নেতা-নেত্রীরা

বিধানসভা নির্বাচনের প্রচারে মালদায় মাক্সবিহীন অবস্থাতেই দেদার ভাবে মিটিং মিছিলে অংশ নিচ্ছেন রাজ্যের বিজেপি একাংশের নেতা-নেত্রীরা

কোরোনা সংক্রমণ নিয়ে যতটা উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, ততটাই উদাসীন বিজেপি'র রাজ্যের একাংশ নেতা-নেত্রীরা বলে অভিযোগ উঠেছে।  বিধানসভা নির্বাচনের প্রচারে মালদা এসে মাক্সবিহীন অবস্থাতেই দেদার ভাবে মিটিং মিছিলে অংশ নিচ্ছেন রাজ্যের বিজেপি একাংশের নেতা-নেত্রীরা বলে অভিযোগ। আর এতেই করোনা সংক্রমনের প্রভাব আরো বাড়ার আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, নির্বাচনের প্রাক্কালে যদি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সচেতন না হলে দলের কর্মী সমর্থকেরা কিভাবে সচেতন হবে। তাই এই অবস্থাই বিশেষ করে বিজেপি নেতৃত্বকেই মাক্স ব্যবহার করার পরামর্শ দিচ্ছে আম আদমি। বুধবার সকালে মালদা শহরের পুরাটুলি সদরঘাট এলাকায় ইংলিশ বাজারের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সমর্থনে নির্বাচনী প্রচার এবং একটি পথসভা করে জেলা বিজেপি…
Read More
প্রায় ৬৯ বছরের পুরানো চড়ক পুজো পালিত হল কোরোনা আবহের মধ্যেও

প্রায় ৬৯ বছরের পুরানো চড়ক পুজো পালিত হল কোরোনা আবহের মধ্যেও

কোরোনা আবহের মধ্যেও শুরু হল চড়ক উৎসব। যদিও গতবছর লকডাউনের জেরে এই চড়ক উৎসবের কোন জৌলুস ছিল না। কিন্তু এবারে করোনা সংক্রমনের প্রভাব মারাত্মকভাবে থাকলেও বিভিন্ন এলাকায় ধুমধাম করে পালিত হয়েছে চড়ক মেলা এবং উৎসব । পুরাতন মালদা পুরসভা এলাকায় চৈত্র মাসের সংক্রান্তিতে বাচামারি এলাকায় উৎসবে মেতে ওঠেন ভক্তেরা। প্রায় ৬৯ বছরের পুরানো এই  চড়ক পুজো প্রতি বছর চৈত্র মাসের শেষে বাচামারি এলাকায় পালিত হয়। এই পূজাকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে এই এলাকায়। বিভিন্ন দেব-দেবী রূপে সেজে রাস্তায় বের হয় বহু ভক্তের। শোভাযাত্রার পাশাপাশি চরক কাঠে মধ্যে নিজেদেরকে শূলবিদ্ধ করে ঘোরেন অনেক ভক্তেরা। যা দেখতে হাজারো মানুষ ভিড় করেন…
Read More
বড় জমায়েত করবে না বামেরা

বড় জমায়েত করবে না বামেরা

লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। সব রেকর্ড ভেঙে দিচ্ছে বাংলার দৈনিক করোনা সংক্রমণ। ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যে ভোটপ্রচারে বিধিনিষেধ আরোপের দাবি জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সেই পরামর্শ মেনে বড় সিদ্ধান্ত নিল বামফ্রন্ট। ভোটপ্রচারে বড় জমায়েত না করার সিদ্ধান্ত নিয়েছে বাম দলগুলি। বাম নেতৃত্ব জানিয়েছেন, বাকি তিনদফা ভোটে বড় কোনও জমায়েত করা হবে না। বাস্তব পরিস্থিতি মেনে সকলকে সচেতন করার কাজ করবে বামেরা।
Read More
হামাগুড়ি দিয়ে সিঁড়িতে ওঠার সময় পড়ে গিয়ে মারা গেল এক বছরের শিশু

হামাগুড়ি দিয়ে সিঁড়িতে ওঠার সময় পড়ে গিয়ে মারা গেল এক বছরের শিশু

সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় অসাবধানতায় নিচে পড়ে গিয়ে মারা গেল এক বছরের শিশু। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মাকুলপুর এলাকায়। পরিবারের লোকেরা মৃতদেহটি মঙ্গলবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের নিয়ে আসে। মৃত ওই বালকের নাম সাবির সেখ তার বাবার নাম শামীম সেখ তার বাবা পেশায় রাজমিস্ত্রির কাজ করে মা ফাতেমা বিবি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাতে বাড়িতে সবাই কাজে ব্যস্ত ছিল তখনই শিশুটি হামাগুড়ি দিয়ে সিঁড়িতে ওঠার চেষ্টা করছিল। সেই সময় অসাবধানতায় সিঁড়ি থেকে মাটিতে পড়ে যায় এবং মাথায় চোট পায় । তড়িঘড়ি ওই শিশুকে বাড়ির লোকেরা রাতে প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে শিশুটিকে ।…
Read More
রাজ্যেও বাড়ছে সংক্রমণ

রাজ্যেও বাড়ছে সংক্রমণ

রোজই নতুন রেকর্ড করছে করোনা সংক্রমণ। আর লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বুধবারই অতীতের সব রেকর্ড ভেঙে দিল বাংলার দৈনিক করোনা সংক্রমণ। একলাফে অনেকখানি বাড়ল রাজ্যের অ্যাকটিভ কেস। এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৫,৮৯২ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের। বাংলাতেও বেড়েছে টেস্টিংয়ের গতি। উদ্বেগ বাড়িয়ে কমল সুস্থতার হার।
Read More
নতুন বিপদ

নতুন বিপদ

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ভয়ংকর হারে বাড়ছে দৈনিক সংক্রমণ। টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্র। কিন্তু এই পরিস্থিতিতে রাজস্থানের জয়পুরের সরকারি হাসপাতালের ভিতর থেকে উধাও ৩২০ ডোজ ভারত বায়োটেকের কোভ্যাক্সিন করোনাভাইরাস টিকা। পুলিশে অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চুরির ঘটনা টিকা সুরক্ষার উপর তুলে দিচ্ছে প্রশ্ন।
Read More
জরুরি ভিত্তিতে বৈঠক নির্বাচন কমিশনের

জরুরি ভিত্তিতে বৈঠক নির্বাচন কমিশনের

হু হু করে বাড়ছে করোনা৷ পরিস্থিতি ভয়াবহ। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি আগামী শুক্রবার দুপুরে ১০টি স্বীকৃত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হবে এই বৈঠক৷ কোভিড প্রক্রিয়া মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্বাচন কমিশনকে যে কোনও ধরনের জমায়েতে কোভিড বিধি যথাযথভাবে পালন করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ যে কোনও ক্ষেত্র বড় ভিড় এড়াতে হবে৷ বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷
Read More
কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

এর আগে চার দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। শীতলকুচির ঘটনার মত বড় ঘটনাও ঘটছে। এরপরই পঞ্চম দফার আগে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের৷ নেওয়া হল বড় সিদ্ধান্ত৷ চতুর্থ দফা নির্বাচন থেকে অষ্টম দফা নির্বাচন পর্যন্ত পর্যবেক্ষকদের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ কেন্দ্রীয় বাহিনীর চারজন করে জওয়ান থাকবে পর্যবেক্ষকদের সঙ্গে৷  
Read More