editor

11195 Posts
জলপাইগুড়িতে ক্ষুদ্র চা শ্রমিকদের  হাজিরা বাড়লো ২৬ টাকা

জলপাইগুড়িতে ক্ষুদ্র চা শ্রমিকদের হাজিরা বাড়লো ২৬ টাকা

কোভিড পরিস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে শ্রমিকদের হাজিরা বাড়লো ২৬ টাকা। বুধবার শহরের কদমতলা সংলগ্ন পাটগোলা সমিতির অফিসে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা পর চুক্তি অনুযায়ী ২৬ টাকা মজুরি বাড়লো। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, "জলপাইগুড়ি জেলা ও কোচবিহার জেলার প্রায় ৩০ হাজার ক্ষুদ্র চা বাগান যে গুলো ২৫ একরের অবদি। সেই চাবাগান গুলোতে আজকে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে শ্রমিকদের প্রতিনিধি দের নিয়ে চুক্তি সম্পাদিত হল। ২৬ টাকা হাজিরা বাড়লো। আগে হাজিরা ছিল ১৬১। বেড়ে হাজিরা হল ১৮৭ টাকা। দ্রব্য মূল্য বৃদ্ধির মুখে শ্রমিকদের হাজিরা বাড়ানো হল। এরফলে জলপাইগুড়ি কোচবিহারের জেলার প্রায় ৬০…
Read More
জামাই ষষ্ঠীতে পুলিশের সততায় হারানো টাকা ফেরত পেল শ্বশুর

জামাই ষষ্ঠীতে পুলিশের সততায় হারানো টাকা ফেরত পেল শ্বশুর

করোনা প্রতিষেধক টিকা নিতে এসে পাঁচ হাজার টাকা হারিয়ে যায় এক প্রবীণের। ওই টাকা দিয়ে জামাই ষষ্ঠীর বাজার সারার পরিকল্পনা ছিল তাঁর। হারিয়ে যাওয়া টাকা ফেরত পাবেন এমনটা আশা করেননি জলপাইগুড়ি নতুন পাড়ার এক বেসরকারি আবাসনের বাসিন্দা বিবেকানন্দ ভট্টাচার্য। অবসরপ্রাপ্ত সরকারি স্বাস্থ্য কর্মী বিবেকানন্দ বাবু টিকা নিতে পেরে খুশি হলেও টাকা হারিয়ে যাওয়ার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। ষষ্ঠীর বাজার করবেন কিভাবে? এই দুশ্চিন্তায় তিনি শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। শহরের কংগ্রেস পাড়ার টিকাকরণ শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ কনস্টেবল বাবলু বাসফোর পাঁচ হাজার টাকা কুড়িয়ে পান টিকাকরণ শিবির চত্বরে। দ্রুত ওই টাকা কর্তব্যরত চিকিৎসকের কাছে জমা দেন…
Read More
পেট্রোপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ উত্তর দিনাজপুরে

পেট্রোপণ্যের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ উত্তর দিনাজপুরে

পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক কংগ্রেস। হেমতাবাদ শহরের ঠাকুরবাড়ি এলাকায় রায়গঞ্জ-বালুরঘাট রোডে অবস্থিত পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ প্রদর্শন করে হেমতাবাদের কংগ্রেস কর্মীরা। বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি মিহির ভৌমিক, জেলা যুব কংগ্রেস সভাপতি তুষার কান্তি গুহ, প্রবীন কংগ্রেস নেতা তিলকতীর্থ ভৌমিক সহ অসংখ্য কংগ্রেস নেতা কর্মীরা। হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি মিহির ভৌমিক বলেন, প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি ঘটে চলেছে ডিজেল ও পেট্রোলের। একশো টাকা ছুঁই ছুঁই পেট্রোল কিনতে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। অপরদিকে ডিজেলের দাম ক্রমশ উর্দ্ধমুখী…
Read More
ভিআই-এর ম্যানেজড এসআইপি সার্ভিস

ভিআই-এর ম্যানেজড এসআইপি সার্ভিস

ভোডাফোন আইডিয়া লিমিটেডের এন্টারপ্রাইজ শাখা ভিআই বিজনেস এবার ভারতে ব্যবসায়িক সংস্থাগুলির জন্য লঞ্চ্‌ করল ম্যানেজড এসআইপি (এমএসআইপি) সার্ভিস। ভিআই-এর ম্যানেজড এসআইপি (সেশন ইনিশিয়েশন প্রোটোকল) সার্ভিস দ্বারা সংস্থাগুলি নিরাপত্তার নিশ্চয়তা পাবে, সেইসঙ্গে তাদের ভয়েস ইনফ্রাস্ট্রাকচার’কে মনিটর, মেজার ও অপটিমাইজ করতে পারবে। এই সার্ভিস ব্যবহারকারী-গ্রাহকদের তাদের ফিক্সড টেলিফোনি নেটওয়ার্কের ওপর পুরো নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে, সঙ্গে থাকবে বেস্ট-ইন-ক্লাস এসএলএ, ভয়েস অ্যানালিটিক্স, কোয়ালিটি স্কোর ও সার্ভিসের কার্যকারিতা উন্নয়নের জন্য কিছু ফিচার্স।  ম্যানেজড এসআইপি সার্ভিস চালু করার ব্যাপারে ভোডাফোন আইডিয়া লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার অভিজিৎ কিশোর জানান, ভিআই ম্যানেজড এসআইপি সার্ভিসের মাধ্যমে ভিআই বিজনেস ফিক্সড টেলিফোনি সলিউশনসের ক্ষেত্রে ‘সিঙ্গল পয়েন্ট ফ্যাসিলিটেটর’ হয়ে উঠলো। এর দ্বারা বাণিজ্যিক সংস্থাগুলি তাদের সার্বিক ভয়েস…
Read More
নিখরচায় মাইক্রোসফট টিমস

নিখরচায় মাইক্রোসফট টিমস

ওয়ার্কিং প্রফেশনালদের কাছে ইতিমধ্যেই এক অগ্রণী সলিউশন বলে বিবেচিত হচ্ছে চ্যাট ও কোলাবোরেশন প্লাটফর্ম ‘মাইক্রোসফট টিমস’। এখন থেকে মাইক্রোসফট টিমসের মাধ্যমে যে কেউ অন্যদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারবেন। এটি ব্যবহারের জন্য শুধু আইওএস, অ্যান্ড্রয়েড বা ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অন্যদের সঙ্গে খুবই সহজে ও তাড়াতাড়ি কথাবার্তা চালানোর জন্য এতে কিছু নতুন ফিচারও যোগ করা হয়েছে। এখন অসমীয়া ভাষাতেও মাইক্রোসফট টিমসের সব ফিচার ব্যবহার করা যাবে। প্রয়োজনে যেকোনও সময়ে আবার ইংরেজিতে ফিরে আসা যাবে। মাইক্রোসফট টিমসের মাধ্যমে যে কেউই ২৪ ঘন্টা ৩০০ জনের সঙ্গে কথা বলতে পারবেন। এজন্য ফোনের বিলের জন্য কোনও দুঃশ্চিন্তা করতে হবে না। এই অ্যাপে থাকা ফিচারগুলির মধ্যে রয়েছে…
Read More
আন্তর্জাতিক যোগা দিবসের সঙ্গী অ্যালমন্ড

আন্তর্জাতিক যোগা দিবসের সঙ্গী অ্যালমন্ড

স্বাস্থ্যরক্ষা ও সুস্থ থাকার ব্যাপারে সার্বিক সচেতনতা গড়ার লক্ষ্যে প্রতিবছর ২১ শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়ে থাকে। যোগা স্বাস্থ্যের ধারণাটিকে সংহত করে, যাতে অন্তর্ভুক্ত হয়েছে স্বাস্থ্যকর ডায়েট, শান্ত মন ও কর্মক্ষম শরীর। এবারের আন্তর্জাতিক যোগা দিবসে যোগা অনুশীলনের মাধ্যমে কর্মক্ষম থাকার সর্বোত্তম উপায়টির পরিপূরক হিসেবে গ্রহণ করা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ উপাদানকে, যা একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য – অ্যালমন্ড। দৈনন্দিন খাদ্যতালিকায় একটি ছোট্ট অথচ কার্যকরী পরিবর্তন একজন ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় ও যোগার প্রাত্যহিক রুটিনে সহায়তা করতে পারে। শুরু করার একটি ভাল উপায় হল খাবারে এক মুঠো অ্যালমন্ড যুক্ত করা, কারণ তা পুষ্টিকর নাস্তার বিকল্প এবং নিয়মিত গ্রহণে…
Read More
প্রতিবেশী দুই দেশে ভয়াবহ বন্যা

প্রতিবেশী দুই দেশে ভয়াবহ বন্যা

বুধবার নেপাল ও ভুটানে ভয়াবহ বন্যা। যার জেরে নেপালে নিখোঁজ কমপক্ষে সাত জন। একই সঙ্গে ভুটানে মৃত্যু হয়েছে ১০ জনের। আহত হয়েছেন আরও পাঁচজন। ভুটানের একটি পর্বত চূড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, ওই ভুটানি গ্রামবাসীরা কর্ডিএসিপস ছত্রাক সংগ্রহ করছিল। রাজধানী থিম্পু থেকে উত্তরে প্রায় ৬০ কিমি দূরে এই একটি পাহাড়ে ঘুমাচ্ছিল ওই ভুটানি গ্রামবাসীরা। হঠাৎ করেই জলস্রোতের ধাক্কা আসে। মৃত্যু হয় ১০ জনের। মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। একটি ভুটানি সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে, ভুটানি গ্রামবাসীদের ওই দলটি দুটি পাহাড়ের মাঝের একটি নদীর পাশে তাঁবু ফেলে রাত কাটাচ্ছিল। মনে করা হচ্ছে হঠাৎ…
Read More
আকাশ লাইভের পড়ুয়া এনটিএসই পরীক্ষায় শীর্ষে

আকাশ লাইভের পড়ুয়া এনটিএসই পরীক্ষায় শীর্ষে

আকাশ লাইভের ছাত্র অর্ণব পাতি তার ইনস্টিটিউট ও রাজ্যকে গর্বিত করে ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এগজামিনেশনের (এনটিএসি) স্টেজ-১’এ পশ্চিমবঙ্গে শীর্ষস্থান দখল করেছে। অর্ণব ২০০ নম্বরের মধ্যে ১৯১ পেয়ে এই জাতীয়স্তরের পরীক্ষার পরবর্তী ধাপে বসার যোগ্যতা অর্জন করেছে। অর্ণব পাতিকে অভিনন্দন জানিয়ে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আকাশ চৌধরি বলেন, রাজ্যে শীর্ষস্থান দখল করায় অর্ণবের সাফল্যে তারা গর্বিত। এর পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, তার অভিভাবকদের সহায়তা ও আকাশের ‘কোয়ালিটি টেস্ট প্রিপারেশন’।  উল্লেখ্য, বর্তমান পরিকাঠামোয় এনটিএসই স্কলারশিপ দেওয়া হয় সায়েন্স ও সোস্যাল সায়েন্স ক্ষেত্রে ডক্টরাল লেভেল পর্যন্ত এবং মেডিসিন ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্রফেশনাল কোর্সের সেকেন্ড-ডিগ্রি লেভেল পর্যন্তপড়াশোনা চালিয়ে যাবার জন্য। মেধা যাচাই করা হয় দ্বি-স্তরীয় সিলেকশন…
Read More
ইন্ডিয়াফার্স্ট লাইফের ‘মাইক্রো বচত প্ল্যান’

ইন্ডিয়াফার্স্ট লাইফের ‘মাইক্রো বচত প্ল্যান’

ব্যাংক অফ বরোদা ও ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগ ইন্ডিয়াফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে এলো ‘মাইক্রো বচত প্ল্যান’। এই নন-লিংকড, পার্টিসিপেটিং, লিমিটেড পে, মাইক্রো-লাইফ ইন্স্যুরেন্স পলিসি বীমাকারীকে দুইরকম সুবিধা দেবে – সিকিউরিটি ও ডিসিপ্লিনড সেভিংস। প্রতিযোগিতামূলক মূল্য ও ‘লো প্রিমিয়াম সাইজ’ বিশিষ্ট এই প্ল্যান সিকিউরিটি ও সেভিংসের নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে বিনিয়োগকারীর আদর্শ পছন্দ বলে বিবেচিত হবে। কোনও দুঃখজনক ঘটনার ক্ষেত্রে বীমাকারীর পরিবারকে এই প্ল্যান আর্থিক সহায়তা দেবে ও একটি প্রিমিয়াম বাদ গেলেও ‘কনস্ট্যান্ট লাইফ কভার’-এর সুবিধা প্রদান করবে। লিকুইডিটির প্রয়োজনের কথা বিবেচনা করে এই পলিসির ‘লোন ফ্যাসিলিটি’ গ্রহণ করা যাবে, ৫ বছর অবধি ‘শর্টার পে কমিটমেন্ট’-সহ।  ইন্ডিয়াফার্স্ট লাইফ মাইক্রো বচত প্ল্যান লোন…
Read More
অগ্নিমূল্য পেট্রল-ডিজেল

অগ্নিমূল্য পেট্রল-ডিজেল

দেশের চার মহানগরীতে ফের একবার প্রতি লিটারে দাম বেড়েছে পেট্রল ও ডিজেল এই দুই জ্বালানির। মুম্বই ছাড়া ভারতের বাকি তিন মহানগরীতে সেঞ্চুরির আরেকটু কাছাকাছি পেট্রল। ৯০ এর ঘরে এখন টিকে আছে ডিজেল। দিল্লিতে প্রতি লিটার পেট্রলের মূল্য ৯৬ টাকা ৬৬ পয়সা। গতকাল প্রতি লিটার পেট্রলের দাম ছিল ৯৬ টাকা ৪১ পয়সা। অর্থাৎ কালকের তুলনায় আজ, লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ২৫ পয়সা। গতকাল দিল্লির বুকে প্রতি লিটার ডিজেলের দাম ছিল, ৮৭ টাকা ২৮ পয়সা। আজ লিটার প্রতি ১৩ পয়সা দাম বাড়িয়ে ডিজেল ৮৭ টাকা ৪১ পয়সা হয়েছে। মুম্বইয়ে পেট্রল এখন ১০২ নট আউট। তবে দামে হেরফের হয়েছে কালকের তুলনায়। গতকাল…
Read More
উন্নত পরিবহন ব্যবস্থার ভাবনা রাজ্য সরকারের

উন্নত পরিবহন ব্যবস্থার ভাবনা রাজ্য সরকারের

অভিনব ভাবনা রাজ্যের তরফে। আরও উন্নত হতে চলেছে রাজ্যে পরিবহণ ব্যবস্থা। রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে কিভাবে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় তার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। পরিবহণ ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। ইতিমধ্যে কলকাতা ও আশেপাশের এলাকায় মেট্রো রেল সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মাঝে এল নতুন সুখবর। কলকাতার গণপরিবহণে রোপওয়ে ও মনোরেল তৈরির ভাবনা রাজ্য সরকারের। যেখানে মেট্রো পৌঁছবে না, সেখানে লাইট ট্রান্সপোর্ট-- রোপওয়ে, মনোরেলের কথা ভাবা হচ্ছে। নর্থ–সাউথ মেট্রো প্রকল্পের পাশাপাশি ইস্ট–ওয়েস্ট মেট্রো, জোকা–বিবাদীবাগ মেট্রো প্রকল্প সহ একাধিক মেট্রো প্রকল্প রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে পরিবহণ ব্যবস্থায় আরও গতি আনতে তৎপর হল…
Read More
থমকে গেল নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখার পথ চলা

থমকে গেল নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখার পথ চলা

কয়েক আগেই একাত্তরে পা রেখেছিলেন তিনি। জন্মদিনের মাস ঘুরতে না ঘুরতেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন নাট্যব্যক্তিত্ব অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। হৃদরোগে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কিডনির সমস্যা নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। টানা ২৫ দিন সেখানে চিকিৎসারত ছিলেন তিনি। ডায়ালিসিস চলছিল তাঁর। আজ দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়। মঞ্চ দাপিয়ে বেড়ানো সেই অভিনেত্রীর পথ চলা থমকে গেল বুধবার। না ফেরার দেশে চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘বিমলা’। বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া টলিপাড়ায়।  উল্লেখ্য, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেই রুপোলি পর্দায় স্বাতীলেখার পথ চলা শুরু। সত্যজিতের ‘বিমলা’ হিসেবে জনপ্রিয়তা এসেছিল ভরে ভরে। ১৯৮৪ সালে মুক্তি পায়…
Read More
এবার বাড়ি ছাড়ার হুঁশিয়ারি পেল শোভনবাবু

এবার বাড়ি ছাড়ার হুঁশিয়ারি পেল শোভনবাবু

এবার নয়া মোড় নিল শোভন-বৈশাখী অধ্যায়। বেহালার বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন ঢের আগেই। রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর থেকে গোলপার্কের ফ্ল্যাটে থাকেন শোভন চট্টোপাধ্যায়। এবার গোলপার্কে শোভনকে ফ্ল্যাট খালি করার হুঁশিয়ারি দিলেন তাঁরই শ্যালক শুভাশিস দাস। বান্ধবী বৈশাখীকে নিয়ে রয়েছেন গোলপার্কের ফ্ল্যাটে। সেই বাড়ি নিয়েই নতুন করে জটিলতা তৈরি হল। সাতদিনের মধ্যে ওই ফ্ল্যাট খালি করতে বলা হয়েছে। তা না হলে মামলা রুজু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শোভনের শ্যালক। ওই ফ্ল্যাটে বেআইনিভাবে শোভন-বৈশাখী রয়েছেন বলে আগেও সোচ্চার হয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়। ২০১৭-য় বেহালার বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন শোভন। গোলপার্কের যে ফ্ল্যাটে বৈশাখীর সঙ্গে ‘সংসার’ পেতেছেন শোভন, সেই ফ্ল্যাটের…
Read More
উস্কানি মূলক মন্তব্য জেরা করা হল ফাটাকেষ্টকে

উস্কানি মূলক মন্তব্য জেরা করা হল ফাটাকেষ্টকে

একুশের বিধানসভা নির্বাচন কেটে গিয়েছে অনেকদিন। ফল প্রকাশও হয়ে গিয়েছে কিন্তু তার রেশ রয়ে গেছে এখনো। আজ বুধবার ৭১তম তাঁর জন্মদিনের দিনই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিনেতা সুপারস্টার। জন্মদিনের দিনই অভিনেতা মিঠুন চক্রবর্তীকে জেরা করল কলকাতা পুলিশ। মিঠুনকে ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদ করল মানিকতলা থানার পুলিশ। সকাল ১০টার সময় ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হয়েছিল। একুশের বিধানসভা নির্বাচনের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হল। প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই জিজ্ঞাসাবাদ।  বেশ কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয় মিঠুনের কাছে। প্রয়োজনে তদন্তের স্বার্থে ফের জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিনেতার বয়ান পুরোটাই রেকর্ড করা হয়েছে। মামলার কাঁটা সরাতে আগেই…
Read More