editor

10323 Posts
কালিয়াগঞ্জ শহরে নির্বাচনী জনসভায় অধীর রঞ্জন চৌধুরী

কালিয়াগঞ্জ শহরে নির্বাচনী জনসভায় অধীর রঞ্জন চৌধুরী

পুরোনো মদ খেতে ভালো, পুরোনো দোস্তিতে ভরসা বেশি, তাই তৃনমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের পুরোনো বন্ধু বিজেপি সাথে থাকবে বলে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকারের সমর্থনে এক জনসভায় যোগ দিতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কালিয়াগঞ্জ শহরের নাট মন্দিরের মাঠে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল সহ কংগ্রেস ও বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব। লোকসভার বিরোধী…
Read More
জোরকদমে চলছে চড়ক পূজা প্রস্তুতি

জোরকদমে চলছে চড়ক পূজা প্রস্তুতি

চৈত্র মাসে চড়ক পূজার প্রস্তুতি নিয়ে রাস্তায় সঙ সেজে অর্থ সংগ্রহ শুরু করেছেন বিভিন্ন এলাকার পুজো কমিটির সদস্যরা। একসঙ্গে চড়ক পূজায় অষ্টগানের পালা অনুষ্ঠিত করা উপলক্ষেও শিশুদের দেবদেবী সাজিয়ে রাস্তায় নাচ গানের মাধ্যমে প্রচার এবং অর্থ সংগ্রহ করছেন সংশ্লিষ্ট এলাকার চড়ক পূজা কমিটির সদস্যরা।  আগামী ১৪ এপ্রিল চড়ক পূজা অনুষ্ঠিত হবে। তার আগেই পুরাতন মালদা শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় চড়ক পূজা উপলক্ষে বিভিন্ন দেবদেবীর সাজে নাচ-গান করেই অর্থ সংগ্রহতে উদ্যোগী হয়েছে মঙ্গলবার তাতিপাড়া চড়ক পূজা কমিটির সদস্যরা । পাশাপাশি পাকুয়াহাট এলাকা থেকেও এদিন পুরাতন মালদা শহরে অষ্টগান অনুষ্ঠিত করার জন্য শিশুদের দেবদেবী সাজিয়ে অর্থ সাহায্যের জন্য পুরাতন মালদার বিভিন্ন এলাকায়…
Read More
প্রচারে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী গোপাল সাহা

প্রচারে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী গোপাল সাহা

বিজেপি প্রার্থীকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা ঘিরে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ছোটপুর এলাকায়। এলাকাবাসীর অভিযোগ বিজেপি পরিচালিত মুচিয়া গ্রাম পঞ্চায়েত। বিজেপি কে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছিলেন তারা। কিন্তুবিগত দিনে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। ভোট এসেছে বলে আজ এলাকায় ভোট চাইতে এসেছেন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল সাহা এবং বিজেপি প্রধান। তাই এদিন তারা বিজেপি প্রার্থী এবং প্রধান কে ঘিরে বিজেপ বিক্ষোভ দেখায়। যদিও এই বিক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন বিজেপি প্রার্থী গোপাল সাহা। তিনি পাল্টা অভিযোগ করেন বিগত দিনে তৃণমূল এলাকায় কোন উন্নয়ন করেনি তাই এলাকাবাসীদের মধ্যে এই ক্ষোভ।উল্লেখ্য শুক্রবার বিজেপি কর্মীদের…
Read More
বদলাচ্ছে আবহাওয়া

বদলাচ্ছে আবহাওয়া

গরম থেকে মুক্তি। আসার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বদল এসেছে আবহাওয়ায়। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। একাধিক জেলায় দাপট দেখাতে পারে কালবৈশাখী। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
Read More

নন্দীগ্রামে বিজেপির ‘হামলায়’ তৃণমূল কর্মী নিহত, গেরুয়া শিবির দায় থেকে বঞ্চিত

২৬ শে মার্চ, নন্দীগ্রামের বয়াল -২ গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্না রাজনৈতিক সহিংসতার শিকার হন। শুক্রবার সকালে তিনি মারা যান।এই সংবাদটি প্রকাশের সাথে সাথেই তৃণমূল ও বিজেপির পাল্টা অভিযোগে নন্দীগ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোট এক সপ্তাহের মধ্যে শেষ হয়েছিল। এরই মধ্যে এই মৃত্যুকে ঘিরে আবারও উত্তপ্ত নন্দীগ্রাম। এবং এবারও বোয়াল বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল ওই তৃণমূল কর্মীর। শুক্রবার ভোরে সেখানেই মৃত্যু হয় তাঁর। সন্ধেয় মৃত রবীন্দ্রনাথের দেহ কলকাতা থেকে নন্দীগ্রামে তাঁর বাড়িতে আনার কথা। দেহ আনতে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্র। এই মৃত্যুর জন্য বিজেপি-কেই দায়ী করেছে তৃণমূল। সৌমেন…
Read More
পরিস্থিতি ভয়াবহ

পরিস্থিতি ভয়াবহ

ফের হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ৷ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। নতুন করে রেকর্ড তৈরি করছে করোনা সংক্রমণ৷ পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও৷ এবার রেকর্ড গড়ল ভারত। শুক্রবার গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৬৮। এদিন মৃত্যু হয়েছে ৭৮০ জনের। এই পরিস্থিতির গুরুত্ব বুঝে বৃহস্পতিবার রাতেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে নাইট কার্ফু শুরু হয়ে গিয়েছে।
Read More
হাইকোর্টের নয়া নির্দেশ

হাইকোর্টের নয়া নির্দেশ

ফের হু হু করে বাড়তে শুরু করে করোনা সংক্রমণ৷ পরিস্থিতি ভয়াবহ। নতুন রেকর্ড তৈরি হচ্ছে করোনা সংক্রমণ৷ পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও৷ এই পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট৷ কোনও আইনজীবীর জ্বর, কাশির মতো উপসর্গ থাকলে তিনি আদালতে সশরীরে হাজির হয়ে সওয়াল করতে পারবেন না৷ বিচারপতি তলব না করলে মামলাকারীরাও আগামী সোমবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আদালত চত্বরে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে৷
Read More
বড় ঘোষণা

বড় ঘোষণা

ফের হু হু করে বাড়তে শুরু করে করোনা সংক্রমণ৷ ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। তৈরি হচ্ছে নতুন রেকর্ড৷ পাশাপাশি বাড়ল মৃত্যুর সংখ্যাও৷ এই পরিস্থিতিতে এবার বড়সড় ঘোষণা করল নবান্ন। রাজ্য সরকার সমস্ত সরকারি ও আধা সরকারি দফতরে কর্মীদের হাজিরা কমিয়ে পঞ্চাশ শতাংশ করেছে৷ নবান্নের প্রশাসনিক স্তরে সেই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে কোভিড মোকাবিলার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নবান্ন।
Read More
নোটিশ পেল মুখ্যমন্ত্রী

নোটিশ পেল মুখ্যমন্ত্রী

এবার নির্বাচনের শুরু থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে শাসকদলের সংঘাত চরমে পৌঁছেছে। এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ফের দ্বিতীয়বার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন৷ ২৪ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে৷ প্রসঙ্গত, গত ২৮ মার্চ ও ৭ এপ্রিল কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরেই এই নোটিশ৷ আপত্তিকর মন্তব্যের পরই কমিশনের এই পদক্ষেপ। শনিবার সকালের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Read More
এবার টিকা মিলবে কর্মক্ষেত্রেও

এবার টিকা মিলবে কর্মক্ষেত্রেও

বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় টিকাকরণই একমাত্র উপায়। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য ২৪ ঘণ্টাই টিকাকরণ কেন্দ্রগুলি খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। তাই এবার নয়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এবার থেকে কর্মক্ষেত্রেও টিকা দেওয়া হবে। এই কর্মসূচি শুরু হবে ১১ এপ্রিল থেকে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। রাজ্যে যাতে টিকাকরণে কোনও সমস্যা না হয় সে দিকে নজর রাখছে কেন্দ্র।  
Read More
পারিবারিক অশান্তির জেরে শ্যালকের  হাতে খুন জামাইবাবু

পারিবারিক অশান্তির জেরে শ্যালকের হাতে খুন জামাইবাবু

ভরা বাজারের মধ্যে খুর দিয়ে জামাইকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল শ্যালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হবিবপুর থানা জাজইল স্ট্যান্ডের কাছে। চোখের সামনে একজনকে খুন হতে দেখে জাজইল স্ট্যান্ড এলাকার বাজারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে যার মতো ছোটাছুটি শুরু করে দেয়। যদিও একাংশ গ্রামবাসীদের তাড়া খেয়ে অভিযুক্ত শ্যালক এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করেছে হবিবপুর থানার পুলিশ। এই হামলার ঘটনার পর স্থানীয় কিছু মানুষ রক্তাক্ত ওই ব্যক্তিকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেয়। মৃত ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে…
Read More
আলতাপুর গ্রামের  বিভিন্ন এলাকায়  জনসংযোগ করলেন সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাফিজুল ইকবাল ভোলা

আলতাপুর গ্রামের বিভিন্ন এলাকায় জনসংযোগ করলেন সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাফিজুল ইকবাল ভোলা

করণদিঘি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাফিজুল ইকবাল ভোলা করণদিঘি বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যেমন আলতাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রাম গ্রাম মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। তিনি জানান পশ্চিমবঙ্গে বর্তমান যে শাসন চলছে গণতন্ত্র হত্যা হচ্ছে সংযুক্ত মোর চাই একমাত্র বিকল্প তার বিশ্বাস ।এবং তৃণমূল প্রার্থী গৌতম পাল কে তিনি বহিরাগত বলে আখ্যা দিয়েছেন কারণ তিনি এখানকার মানুষ নন। তিনি এও বলেন সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে তিনি করণদিঘি বিধানসভা থেকে জিতবেন কারণ মানুষের মন পাল্টে গিয়েছে তিনি এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেটাই বুঝতে পারছেন। তিনি বলেন প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি সাধারণ মানুষ আমাদের সঙ্গে…
Read More
বৃদ্ধার হাত থেকে ব্যাগ নিয়ে চম্পট দিল রিক্সাওয়ালা

বৃদ্ধার হাত থেকে ব্যাগ নিয়ে চম্পট দিল রিক্সাওয়ালা

বাজার করে বাড়ি যাওয়ার পথে এক বৃদ্ধার হাত থেকে ব্যাগ নিয়ে চম্পট দিল রিক্সাওয়ালা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ইংরেজবাজার শহরের সিঙ্গাতলা এলাকায়। এই বিষয়ে ওই বৃদ্ধা বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ইংরেজবাজার শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা প্রতিমা দে আজ সকালে তার দিদির পেনশন চালু করার বিষয় নিয়ে এলাকার কাউন্সিলর অশোক দাসের বাড়িতে যায় ।সেখান থেকে তার দিদির জন্য রেসিডেন্সি সার্টিফিকেট নেওয়ার পর মকদমপুর বাজারে আসে বাজার করতে। এবং বাজার করে বাড়ি যাওয়ার সময় একটি রিকশাতে উঠে।বাড়ির কাছে রিক্সা থেকে নেমে টাকার ব্যাগটি রিক্সা ওয়ালাকে ধরতে বলে। তারপর ভুলবশত বাড়িতে ঢুকে যায়…
Read More