editor

10323 Posts
ইভিএম মেশিনের ব্যবহার  সম্পর্কে গম্ভীরা গানের মাধ্যমে সচেতনতা মূলক প্রচারের উদ্যোগ নিল প্রশাসন

ইভিএম মেশিনের ব্যবহার সম্পর্কে গম্ভীরা গানের মাধ্যমে সচেতনতা মূলক প্রচারের উদ্যোগ নিল প্রশাসন

দুর্গম গ্রামে গিয়ে প্রান্তিক স্তরের মানুষদের ভিভিপ্যাড এবং ইভিএম মেশিন সম্পর্কে গম্ভীরা গানের মাধ্যমে সচেতনতা মূলক প্রচার তুলে ধরার উদ্যোগ নিল প্রশাসন। কিভাবে ভোট দিবেন , ভোট দেওয়ার পর ইভিএম মেশিনে কত সময়ের মধ্যে সংকেত দেখাবে, একজন ভোটার তার মন পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন সেটি কিভাবে জানতে পারবেন, এই ধরনের বিভিন্ন সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরা হয় সাধারণ গ্রামীণ এলাকার মানুষের কাছে।  বৃহস্পতিবার সকালে মানিকচক ব্লকের ভূতনি গোবরধনটোলার দুর্গম এলাকাগুলিতে ইভিএম মেশিন এবং ভিভিপ্যাডের ব্যবহারের বিষয়ে  নির্বাচন কমিশনের অধীনস্থ মালদা মানিকচক ব্লকের কর্তারা সচেতনতামূলক প্রচার চালান। সেখানেই গম্ভীরা গান এবং ডোমনি গানের মাধ্যমে ইভিএম মেশিন ব্যবহারের প্রচার তুলে ধরা হয়। এই…
Read More
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের গ্রুমিং পার্টনার ‘হিমালয়া মেন’

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের গ্রুমিং পার্টনার ‘হিমালয়া মেন’

হিমালয়া ড্রাগ কোম্পানির মেন্স কেয়ার রেঞ্জ, ‘হিমালয়া মেন’, ২০২২ সালের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পুরুষদের ইভেণ্টের গ্রুমিং পার্টনার হল আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২১, আইসিসি মেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ ২০২১, এবং আইসিসি মেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপ ২০২২ পর্যন্ত।  হিমালয় ড্রাগ কোম্পানির কনজিউমার প্রোডাক্টস ডিভিশনের বিজনেস ডিরেক্টর, মিঃ রাজেশ কৃষ্ণমূর্তি এই চুক্তি সম্পর্কে বলেছেন, ক্রিকেট এমন একটি খেলা যা ভারতে প্রত্যেকে উপভোগ করেন এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে যুক্ত হওয়ার পক্ষে এটি একটি দুর্দান্ত সুযোগ। আমরা আনন্দিত যে এই জোটের ফলে আমাদের ব্র্যান্ডের মান আরও বাড়বে। হিমালয়া মেন বিশ্বাস করে যে আত্মবিশ্বাস বাড়াতে ব্যক্তিগত সাজসজ্জা খুবই গুরুত্বপূর্ণ আর সেই জন্য মেট্রো শহরগুলির পাশাপাশি…
Read More
এবার মুখ্যমন্ত্রী

এবার মুখ্যমন্ত্রী

বছর ঘুরে ফিরছে সেই বিভীষিকাময় দিনগুলি। করোনা সংক্রমণের হার কেন্দ্রের চিন্তার কারণ হয়ে উঠেছে। একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেনবড় মাপের মানুষ। ত্রিপুরাতেও দ্রুত গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। এবার এই মারণ রোগে আক্রান্ত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় জানালেন সেই কথা। চিকিৎসকদের পরমর্শ মেনে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে একাধিক নির্দেশিকা জারি করেছে প্রশাসন। মারণ রোগটিকে ঠেকাতে রাজ্যজুড়ে চলছে টিকাদান।
Read More
টিকা নিলেন নমো

টিকা নিলেন নমো

দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।পাশাপাশি মারণ ভাইরাস করোনাকে হারাতে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ। এর মাঝেই কোভিড ভ্যাকসিন কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দেশবাসীকেও করোনামুক্ত থাকতে টিকা নিতে আবেদন জানিয়েছেন মোদী। গত ১ মার্চ কোভিড টিকা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেন মোদি।
Read More
সংখ্যা বাড়ছে সংক্রমণের

সংখ্যা বাড়ছে সংক্রমণের

ঘটল উলটপুরাণ। ফের রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা সেই সঙ্গে সংক্রমণের হারও। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ২৬ হাজার জন করোনা আক্রান্ত হয়েছে। সংক্রমণ হঠাৎ করে বৃদ্ধি পাওয়ায় তা এখন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের করোনা আক্রান্ত হয়েছে ৫৯ হাজার ৯০৭ জন। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯০ জন। শীর্ষে কলকাতা। টিকাকরণও চলছে পাল্লা দিয়ে। এ অবধি মোট টিকাকরণ হয়েছে ৬৮ লক্ষ ৭৩ হাজার ৪৮৯ জনের।
Read More
তোর জোর দিয়ে শুরু হল নির্বাচনী প্রচার মালদা হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী তাজমুল হোসেনের

তোর জোর দিয়ে শুরু হল নির্বাচনী প্রচার মালদা হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী তাজমুল হোসেনের

মালদা, ৭ এপ্রিল । কখনো পায়ে হেঁটে , আবার কখনো সাইকেল চালিয়ে রীতিমতো বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন। কিছুটা ক্লান্তি বোধ হলেও ক্ষনিকের বিশ্রাম নিয়ে আবারও শুরু হচ্ছে তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচার। এক গ্রাম থেকে আরেক গ্রাম এভাবেই চলছে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী তাজমুল হোসেনের প্রচার । আর তার সঙ্গে ভিড় করছেন দলীয় কর্মী , সমর্থকেরা । যেখানেই যাচ্ছেন নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী প্রকল্পের সুনাম বেশি করে মানুষের কাছে শুনতে পাচ্ছেন তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন । তিনি কিছু বলার আগেই অধিকাংশ মানুষেরাই মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প সুবিধা পাওয়ার কথা নিজের থেকে বলে ফেলছেন । আরে একথা শুনে অনেকটা…
Read More
আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা ইংরেজবাজার থানার পুলিশ

আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা ইংরেজবাজার থানার পুলিশ

মালদা , ৭ এপ্রিল । গোপন সূত্রে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ ছিনতাই করার পরিকল্পনা নিয়েছিল ওই দুষ্কৃতী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ । মঙ্গলবার গভীর রাতে ইংরেজবাজার থানার খাসিমারি এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে,  দ্রুতই দুষ্কৃতীর নাম সঞ্জয় ঘোষ তার বাড়ি মহদীপুর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার এলাকায়। বুধবার ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় সাংবাদিকদের জানিয়েছেন, অভিযুক্ত সঞ্জয় ঘোষের  বিরুদ্ধে এর আগেও একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে । অভিযুক্ত এবং তার সঙ্গে একটি টিম তারা খাশিমাড়ী এলাকার রাস্তায় জড়ো…
Read More
পথ নাটকের মধ্য দিয়ে ভোট সংলগ্ন সচেতনতা মূলক প্রচার করা হয় জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে

পথ নাটকের মধ্য দিয়ে ভোট সংলগ্ন সচেতনতা মূলক প্রচার করা হয় জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে

'নির্বিঘ্নে ভোট দিন' এই স্লোগানকে সামনে রেখে পথ নাটকের মধ্য দিয়ে সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে। নির্বাচন কমিশনের নির্দেশে জেলার জুড়ে এই প্রচার চলছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।শহর ও শহরতলীর সদর ব্লকের রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের ডেঙ্গুয়াঝাড় বাজারে চলে এই সচেতনতা। নাগরিকদের ভোট অধিকার এদিন নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। সঙ্গে সচেতনতা ব্যানার, ফেস্টুন টাঙানো হয়। অন্যদিকে নতুন ভোটারদের সচেতন করতে ইভিএম ও ভিভি প্যাড ব্যবহার তুলে ধরা হয় সকলের মধ্যে। প্রচুর সাধারণ মানুষ এদিন পথ নাটক দেখতে ভিড় জমান।
Read More
জল যন্ত্রণার সুরাহা না পেয়ে গ্রামীণ সড়কে টায়ার জ্বালিয়ে জলপাত্র ফেলে পথ অবরোধ করলো মালদহের মহানন্দাপুর গ্রামের বধুরা।

জল যন্ত্রণার সুরাহা না পেয়ে গ্রামীণ সড়কে টায়ার জ্বালিয়ে জলপাত্র ফেলে পথ অবরোধ করলো মালদহের মহানন্দাপুর গ্রামের বধুরা।

পিএইচই তরফে গ্রামের জল সংযোগ করলেও চাহিদা মতো মিলছে না জল।এছাড়া জল সংযোগ করতে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ।এলাকার শতাধিক পরিবার জল আনতে চাষের স‍্যেলো মেশিন থেকেই জল সংগ্রহ করছে।এবং জল কানেকশনের পাইপ ফেটে রাস্তায় জল লিক করলেও মেরামতের হেলদোল নেই বলে অভিযোগ।জল যন্ত্রণার সুরাহা না পেয়ে গ্রামীণ সড়কে টায়ার জ্বালিয়ে জলপাত্র ফেলে পথ অবরোধ করলো বধুরা।মঙ্গলবার মালদহের চাঁচল-১ নং ব্লকের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের হাড়িয়ান মোড়ের ঘটনা।গ্রামবাসীর দাবি,এলাকায় সাব মার্সিবল থাকলেও সেগুলো বিকল হয়ে পড়ে রয়েছে। পিএইচই কর্মী সাদেক আলির অনুপস্থিতিতে তার ছেলে জানান,গ্রামের মধ‍্যে মালবাহী লরি প্রবেশ করে তাই পাইপ ফেটে যাচ্ছে।জল কানেকশন করতে টাকা নেওয়া হয়না।গ্রামের সমস‍্যার কথা…
Read More
দুই বেহালায় সিপিএম ভোটব্যাঙ্ককে ভাইয়ের ভূমিকায় চান বিজেপি-র দুই নায়িকা

দুই বেহালায় সিপিএম ভোটব্যাঙ্ককে ভাইয়ের ভূমিকায় চান বিজেপি-র দুই নায়িকা

বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হয়েছেন টলিউডের দুই প্রথমসারির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও পায়েল সরকার। সাংগঠনিক ভাবে দক্ষিণ কলকাতার এই প্রান্তে বিজেপি অনেকটাই দুর্বল। এমন তৃণমূল দুর্গে জয় ছিনিয়ে আনতে দুই বেহালার চিত্রনাট্যে নায়িকাদ্বয় সিপিএমের ভোটব্যাঙ্ককেই ‘ভাই’য়ের ভূমিকায় চাইছেন। চিত্রনাট্যে তাঁদের এমন দাবির যথেষ্ট কারণ রয়েছে বলেই মনে করছেন ভোট রাজনীতির কারবারিরা। ২০১৯ সালের লোকসভা ভোটে দক্ষিণ কলকাতা লোকসভার অন্তর্গত দুই বেহালা থেকেই ভাল ব্যবধানে এগিয়েছিলেন সাংসদ মালা রায়। বেহালা পূর্ব থেকে ১৫,৮৫৮ ও বেহালা পশ্চিম থেকে ১৬,১৬৫ ভোটে এগিয়েছিল তৃণমূল। এ বারের ভোটযুদ্ধে অবতীর্ণ হয়ে গেরুয়া শিবিরের চোখে পড়েছে বাম ভোটবাক্সে। লোকসভা নির্বাচনে এই দুই…
Read More
ভোট আসলেই পুলিশ বিজেপি কেন্দ্রিক, ঘেরাও করা হোক কেন্দ্রীয় বাহিনীকে: এমনই ক্ষোভ প্রকাশ করলেন মমতা

ভোট আসলেই পুলিশ বিজেপি কেন্দ্রিক, ঘেরাও করা হোক কেন্দ্রীয় বাহিনীকে: এমনই ক্ষোভ প্রকাশ করলেন মমতা

ভোটের সময় পুলিশ বিজেপি হয়ে যায় বলে প্রকাশ্য সভায় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আমি অনেক জায়গায় দেখেছি, ভোটের সময় পুলিশ বিজেপি হয়ে যায়! তবে ছোট পুলিশদের কোনও দোষ নেই। পুলিশের নেতারা সব আন্ডারস্ট্যান্ডিং করে বসে আছে।” পাশাপাশিই মমতা বলেন, ‘‘আমি আরামবাগের ওসি-র দৌড় দেখেছি।’’ ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী মমতাই রাজ্যের স্বরাষ্ট্র ও পুলিশ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী থেকেছেন বরাবর। তাঁর কথায় এমন ইঙ্গিত রয়েছে যে, তিনি হয় পুলিশের উঁচুতলার অফিসার অথবা পুলিশ সংগঠনের নেতাদের লক্ষ্য করে ওই ওই অভিযোগ করছেন। কারণ, ‘পুলিশের নেতারা’ বলতে মুখ্যমন্ত্রী কাদের বুঝিয়েছেন, তার বিস্তারিত ব্যাখ্যায় তিনি যাননি। বুধবার উত্তরবঙ্গের কোচবিহারের জনসভা থেকে ভোট নিয়ে পুলিশের…
Read More
শিশির অধিকারী রাজ্যপাল?

শিশির অধিকারী রাজ্যপাল?

গুঞ্জনটা চলছিলই। এবার সত্যি হতে পারে। তৃণমূল ছেড়ে বিজেপি–তে যোগ দিয়েছেন সম্প্রতি। সব ঠিকঠাক চললে এবার রাজ্যপাল হতে পারেন কাঁথির সাংসদ তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী। দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে। এমনটাই ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত শিশিরবাবু। সংসদীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা বিস্তর। তাঁর দুই ছেলে ইতিমধ্যেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। এই মুহূর্তে রাজ্য বিজেপির অন্যতম বড় মুখ ছেলে শুভেন্দু অধিকারী। শিশিরকে যদি শেষপর্যন্ত রাজ্যপাল করা হয়, তা হলে তাঁকে কাঁথির সাংসদের পদ থেকে পদত্যাগ করতে হবে। এ বিষয়ে এখনও সরকারিভাবে মুখ খোলেনি কোনও তরফই।
Read More
হলিউডে মৃত্যু সংবাদ

হলিউডে মৃত্যু সংবাদ

দীর্ঘদিন ক্যন্সারের সঙ্গে লড়াই করে পরাজিত হয়ে গত বছরেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বিশ্বনন্দিত তারকা অভিনেতা চ্যাডউইক বোজম্যান। ফের মৃত্যু সংবাদ হলিউডে। প্রয়াত হলেন ৫৪ বছরের, 'হ্যারি পটার' এবং ‘জেমস বন্ড’ ছবিতে অভিনীত হলিউড অভিনেতা পল রিট্টার। বেশ কিছুদিন ধরেই ব্রেন টিউমারে ভুগছিলেন তিনি। জীবন যুদ্ধের লড়াইয়ে হার মানলেন এই বিখ্যাত চরিত্রাভিনেতা। পলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন হলিউড ব্যক্তিত্ব। 
Read More
এবার টয়লেট এক প্রেম কথার অভিনেত্রীও

এবার টয়লেট এক প্রেম কথার অভিনেত্রীও

নিউ নর্মালে বলিউডে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে মারণ ভাইরাস করোনা। বলিউডে জাঁকিয়ে বসছে করোনার প্রকোপ। একের পর এক আক্রান্ত হচ্ছেন অভিনেতা-অভিনেত্রীরা। এবার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ হল বলিউড অভিনেত্রী ভূমি পেদনেকরের। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এই কথা। চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি।   
Read More