editor

10323 Posts
এক পায়ে বাংলা জয় করব, দু’পায়ে  হবে দিল্লি জয়: মমতা

এক পায়ে বাংলা জয় করব, দু’পায়ে হবে দিল্লি জয়: মমতা

আগামী লোকসভা নির্বাচনের লড়াইয়েরও কার্যত যেন বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হুগলির চুঁচুড়ার সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, 'এক পায়েই যা আমি করছি, একটা পায়ে বাংলা জয় করব। আরেকটা পায়ে দিল্লি জয় করতে হবে।' উল্লেখ্য, ক'দিন আগে তৃণমূল কংগ্রেসের তরফে মোদীকে নিশানা করে একটি টুইটে উল্লেখ করা হয়েছিল, 'আপনাকে বারাণসীতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।' যার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষের সুরে বলেছিলেন, বারাণসী থেকে লড়বেন দিদি'। উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে অ-BJP দলগুলোর সঙ্গে জোট বেঁধে কার্যত ঝাঁপিয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনিশের লোকসভা নির্বাচনের মুখে BJP বিরোধী দলগুলোর রীতিমতো মুখ হয়ে উঠেছিলেন মমতা। যদিও শেষ পর্যন্ত বিপুল ভোটে জিতে মসনদে…
Read More
হোয়াটসঅ্যাপে সুরক্ষা ব্যবস্থা

হোয়াটসঅ্যাপে সুরক্ষা ব্যবস্থা

ভুল তথ্য পরিবেশনার চ্যালেঞ্জ রুখতে মাত্র একরকমের পদক্ষেপ যথেষ্ট নয়। একথা উপলব্ধি করে হোয়াটসঅ্যাপ তাদের প্লাটফর্ম ব্যবহারকারীদের সুরক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে এগিয়ে এসেছে। হোয়াটসঅ্যাপের মতে, ব্যবহারকারীদের উচিত নিজেরা সতর্ক হয়ে যেকোনও ভুল তথ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতেই তুলে নেওয়া। হোয়াটসঅ্যাপ তাদের প্লাটফর্ম ব্যবহারকারীদের জন্য কয়েকটি পরামর্শ দিয়েছে, যাতে হোয়াটঅ্যাপ ব্যবহারের সময়ে ভুল সংবাদ বা অসত্য তথ্যের বিরুদ্ধে তারা নিজেরাই নিয়ন্ত্রণের ভার নিতে পারেন। পরামর্শগুলি হল : ফরওয়ার্ডেড লেবেল, গ্রুপ প্রাইভেসি সেটিংস, ব্লক ইউজার্স, রিপোর্ট স্প্যাম, ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক এবং টু-স্টেপ ভেরিফিকেশন। এগুলি অনুসরণ করে অসত্য সংবাদ প্রতিরোধের জন্য ব্যবহারকারীদের অনুরোধ করেছে হোয়াটসঅ্যাপ।
Read More
চুঁচুড়া সভায় বিজেপি প্রার্থী কে আক্রমণ করে মমতার মন্তব্য  ‘সারদার গলার লকেট’

চুঁচুড়া সভায় বিজেপি প্রার্থী কে আক্রমণ করে মমতার মন্তব্য ‘সারদার গলার লকেট’

তৃতীয় দফার ভোটের আগের দিন চারটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া, চণ্ডীতলা, উত্তরপাড়া ও ভাঙড়ে। রবিবার পুরশুড়ার সভা থেকে মমতা বলেছিলেন, তিনি নিজে না সরলে তাঁকে সরানো মুশকিল। সোমবারের সভা থেকে নতুন করে মুখ্যমন্ত্রী কী বলেন, কোন সুরে তোপ দাগেন বিজেপি-কে, সেই দিকেই নজর সকলের। নরেন্দ্র মোদীর কথায় বিশ্বাস করবেন না। আমার স্লোগান ‘জয় বাংলা।’ যদি কোনও এজেন্ট দূর্বল হন, তাহলে তাঁকে বলে দিন, তাঁর এজেন্ট হওয়ার দরকার নেই। নন্দীগ্রামে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। কাপুরুষদের এজেন্ট করার দরকার নেই। তেমন দরকার হলে মেয়েদের এজেন্ট করে দিন। পুলিশ অত্যাচার করলে ভিডিয়ো তুলে ভাইরাল করে দিন। নন্দীগ্রামে অনেক অত্যাচার করেছেন পুলিশ। সেই…
Read More
কোভিডপজিটিভ ভিকি

কোভিডপজিটিভ ভিকি

রীতিমতো আতঙ্কে বি-টাউনে। একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন তারকারা। এবার কোভিড-১৯ এর কবলে পড়লেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক ভিকি কৌশল। এদিন ইনস্টাগ্রাম পোস্টে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ তারকা। আপতত থমকে গেল ‘মিস্টার লেলে’-র শ্যুটিং। দেশের মধ্যে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিই সবেচেয়ে বেশি বিপদ্দজনক।
Read More
আজ সংঘর্ষস্থলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আজ সংঘর্ষস্থলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষোভে, দুঃখে স্তব্ধ গোটা দেশ। গত শনিবার ছত্রিশগড় রাজধানী রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে সুকমা বিজাপুর সীমান্তে মাওবাদীদের সংঘর্ষে ২২জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছেন। আহত হয়েছেন ৩১ জন। এই ঘটনার জেরে আজ সোমবার সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখতে বিজাপুর যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন পরিস্থিতিতে অসমের নির্বাচনী প্রচারে কাটছাঁট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেছেন, মাওবাদীদের সঙ্গে লড়াই চলবে এবং চূড়ান্ত পরিণতি পাবে এই লড়াই। তা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। প্সঙ্গত, উল্লেখ্য, গত ৩ এপ্রিল প্রায় ৩০০ মাওবাদীদের একটি দল অতর্কিতে এই হামলা চালায়।
Read More
আজকে প্রকাশিত হচ্ছে মধ্যামিক পরীক্ষার রেজাল্ট

আজকে প্রকাশিত হচ্ছে মধ্যামিক পরীক্ষার রেজাল্ট

আজ সোমবার প্রকাশিত হচ্ছে বিহারের মধ্যামিক পরীক্ষার ফলাফল। দুপুরের পর বিহারের মধ্যশিক্ষা পর্ষদের সাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নম্বর দিয়ে সেই ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করতে চলেছে। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও কিছু বেসরকারি পোর্টালেও পাওয়া যাবে বিহারের মধ্যামিক পরীক্ষার ফলাফল।
Read More
হাসপাতালে ভর্তি হল আক্কি

হাসপাতালে ভর্তি হল আক্কি

করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গতকালই টুইট করে জানিয়েছিলেন অক্ষয় কুমার নিজেই। এবার সোমবার সকালে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের অন্যতম ফিট তারকা। ‘রাম সেতু’ ছবির শ্যুটিং সারছিলেন অক্ষয়। এবার তাঁর সংস্পর্শে আসা আরও ৪৫ জনও করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা প্রত্যেকে হিন্দি ছবি ‘রাম সেতু’-র শুটিংয়ের নানা কাজে যুক্ত ছিলেন। যা নিযে রীতিমতো আতঙ্কে ছবির নির্মাতারা। আপাতত বন্ধ রাখা হয়েছে ‘রামসেতু’ ছবির শ্যুটিং।
Read More
সিকিম বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানিয়েছে বিদেশ সচিব   হর্ষ বর্ধন শ্রিংলাকে

সিকিম বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানিয়েছে বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলাকে

বিদেশ সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা আজ থেকে আগামী দু'দিনের জন্য সিকিম সফরে এসেছেন। ফোরথ গ্লোবাল লেকচারে অংশ গ্রহ্ণ করার জন্য সিকিম বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে মাননীয় হর্ষ বর্ধন শ্রিংলাকে আমন্ত্রণ জানোনা হয়েছে। এই অনুষ্ঠানে তিনি উত্তর-পূর্বাঞ্চলে ভারতের বৈদেশিক নীতির প্রভাব বিষয়ে আলোচনা করবেন। বিদেশমন্ত্রকের সহযোগিতায় ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস অফ সিকিম, এই অনুষ্ঠানটির আয়োজন করেছে। চীন, নেপাল, ভুটান সহ বাংলাদেশ সংলগ্ন শিলিগুড়ির করিডর, সিকিমের সাথে আন্তর্জাতিক সীমানা সরাসরি যুক্ত থাকার জন্য সিকিম ভারতের অ্যাকট ইস্ট পলিসির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় সংস্থাগুলিকে ব্যবহার করে উত্তর-পূর্বঞ্চলের উন্নয়নে ভারত সরকারের কাজের ফলে সিকিম উন্নততর পর্যায়ে পৌঁছেছে। অ্যাকট ইস্ট পলিসি রাজ্য সরকারের শিক্ষা…
Read More
শুরু করোনার দ্বিতীয় ঢেউ

শুরু করোনার দ্বিতীয় ঢেউ

ফের শুরু মহামারী। অতিমারির প্রথম ঢেউয়ে যা হয়নি, তাই হল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে। এমনটাই মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। দেশের দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গেল ১ লক্ষ। একদিনে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৭ হাজারের বেশি। মহারাষ্ট্রে শুরু হচ্ছে সপ্তাহান্ত লকডাউন। পরিস্থিতি সামাল দিতে জারি হয়েছে নাইট কারফিউ। বিহারে ১০ তারিখ পর্যন্ত বন্ধ স্কুল। ওড়িশায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।
Read More
করোনার থাবা সংগীতমহলে

করোনার থাবা সংগীতমহলে

ইতিমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। এরমধ্যে বিনোদন জগতে ফের করোনার থাবা। একের পর এক করোনা পজিটিভ হচ্ছেন তারকারা৷ এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ইন্ডিয়ান আইডল ১২ -র সঞ্চালক তথা জনপ্রিয় গায়ক আদিত্য নারায়ণ। সঙ্গে স্ত্রী শ্বেতা আগরওয়ালও করোনা পজিটিভ। নিজেই এই কথা জানিয়েছেন তিনি। আপাতত, বাড়িতে নিভৃতবসে রয়েছেন দুজনেই৷
Read More
প্রচারে বেরিয়ে বধূকে হেনস্থার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

প্রচারে বেরিয়ে বধূকে হেনস্থার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

প্রচারে বেরিয়ে বধূকে হেনস্থার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, প্রার্থীকে পাল্টা হেনস্থায় অভিযুক্ত তৃণমূল, উত্তেজনা হরিশ্চন্দ্রপুরে। মালদা ; ০৩এপ্রিল: প্রচারে বেরিয়ে বাথরুম করার নামে বাড়িতে ঢুকে বধূকে একা পেয়ে হেনস্থার অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার ভাইপোকে বিজেপি প্রার্থীর দেহরক্ষীরা মারধর করেন বলেও অভিযোগ। যদিও প্রচারে বেরিয়ে তৃণমূল তাকেই হেনস্থা করেছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী মতিবুর রহমান। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভার খাড়াগ্রাম এলাকায়! রাতে দুপক্ষই হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিত্সা করান। খবর পেয়ে রাতেই এলাকায় বিরাট পুলিশ বাহিনী নিয়ে যান হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস। ঘটনার তদন্ত হয়েছে বলে…
Read More
ফুলবাড়ি এলাকা থেকে পাঁচ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার করলো বৈকুন্ঠপুর বনবিভাগ

ফুলবাড়ি এলাকা থেকে পাঁচ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার করলো বৈকুন্ঠপুর বনবিভাগ

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বড় সরো সাফল্য পেলো সালুগারা বনদপ্তর।ঐ আভিযানে পাঁচ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার করলো বৈকুন্ঠপুর বনবিভাগের শালুগাড়া রেঞ্জের বনকর্মীরা।গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ি ঘোষ পুকুর বাইপাসে একটি তুস বোঝাই পিক আপ ভ্যান আটক করে বন কর্মীরা।তুসের বস্তার নীচে রাখা ছিল সেগুন কাঠের লগ গুলি। গয়েরকাটার তেলি পারা থেকে এই কাঠ গুলি পাচার করা হচ্ছিল বিহারের উদ্দেশ্যে বলে প্রাথমিক তদন্তে অনুমান বনকর্মীদের।এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে বনকর্মীরা।কাঠ সহ আরো একটি স্করপিও গাড়িও আটক করেছে বনকর্মীরা।এই অভিযানের নেতৃত্ব দেন শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত।জানা গিয়েছে অভিযুক্তদের আজ জলপাইগুড়ি…
Read More
গুড ফ্রাইডের অনুষ্ঠান উৎযাপন হল জলপাইগুড়ির নয়াবস্তি ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চে

গুড ফ্রাইডের অনুষ্ঠান উৎযাপন হল জলপাইগুড়ির নয়াবস্তি ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চে

গুড ফ্রাইডে মূলত খ্রিষ্টানদের দ্ধারা পালিত একটি ধৰ্মীয় ছুটি দিন । এই উৎসবের অন্য নাম হোলি ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডে । খ্রিস্টিয় ধৰ্ম বিশ্বাস অনুযায়ী যিশু খ্রিস্টের ক্রসবিদ্ধকরণ , মৃত্যু ও সমাধিমন্দির থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসব পালিত হয়। শুক্রবার জলপাইগুড়ি শহরের নয়াবস্তির ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চ প্রতিবারের মতো এবছর দিনটি উৎযাপন হয়। চার্চের তরফে রেভারেন্ট বিপ্লব সরকার বলেন এবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গুড ফ্রাইডের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন যীশু খ্রিস্টের সাতটি বাণী বিস্তারিত আলোচনা করা হয়। এদিন জলপাইগুড়ি শহরের অন্যান্য চার্চেও করোনা বিধি মেনে অনুষ্ঠান হয়েছে।
Read More
জলপাইগুড়িতে  অনুষ্ঠিত হল এস এফ আই এর রাজ‍্য কমিটির সদস্য সুদীপ্ত গুপ্তের স্মরণ সভা

জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল এস এফ আই এর রাজ‍্য কমিটির সদস্য সুদীপ্ত গুপ্তের স্মরণ সভা

তৎকালীন এস এফ আই এর রাজ‍্য কমিটির সদস্য সুদীপ্ত গুপ্তের স্মরণ সভা শুক্রবার অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে । এদিন জলপাইগুড়ি ডিবিসিরোডের সিপিএমের দলীয় কার্যালয়ে সুদীপ্ত গুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনটি যথাযথ মর্যাদায় দিনটি পালন করেন সদস্য ও নেতৃত্বরা। এস এফ আই এর সদর আঞ্চলিক ১ কমিটির সহ সম্পাদক বলেন ২০১৩ সালে কোলকাতার রাজপথে এস এফ আই এর পক্ষ থেকে আইন অমান্য কর্মসূচি করা হয়েছিল। সেই সময় পুলিশের লাঠিচার্জ সুদীপ্ত গুপ্ত প্রাণ হারান বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন যে আজ পর্যন্ত মৃত্যুর সঠিক তদন্ত হয়নি। প্রতিবছর তাঁর চেতনাকে স্মরণ করে দিনটি স্মরণ করেন সদস্যরা। এছাড়াও আগামী ৩রা এপ্রিল শনিবার সুদীপ্ত…
Read More