editor

11195 Posts
মজবুত হল ভি বিজনেসের সিকিউরিটি পোর্টফোলিয়ো

মজবুত হল ভি বিজনেসের সিকিউরিটি পোর্টফোলিয়ো

গ্রাহকদের ব্যবসায়িক ঝুঁকি হ্রাসের লক্ষ্যে ভোডাফোন আইডিয়া লিমিটেডের ‘এন্টারপ্রাইজ আর্ম’ ভি বিজনেস লঞ্চ্‌ করল ভি ক্লাউড ফায়ারওয়াল। ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে নিশ্চয়তা দেবে এই ক্লাউড-ভিত্তিক সিকিউরিটি সলিউশন। এজন্য ভি বিজনেস যুক্ত হয়েছে অগ্রণী সিকিউরিটি টেকনোলজি প্রোভাইডার ‘ফার্স্টওয়েভ ক্লাউড টেকনোলজি’র সঙ্গে। এই ফায়ারওয়াল সলিউশনের পেছনে রয়েছে ‘পালো অল্টো নেটওয়ার্কস ভিএম-সিরিজ ভার্চুয়াল নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল টেকনোলজি’। ভি ক্লাউড ফায়ারওয়ালের সঙ্গে রয়েছে নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল ফিচার্স। এই সাশ্রয়ী, ফ্লেক্সিবল ও নেটওয়ার্ক-ভিত্তিক ভি ক্লাউড ফায়ারওয়াল ব্যবহার করা যাবে বিএফএসআই, হেলথকেয়ার, ম্যানুফ্যাকচারিং, রিটেল, ট্রাভেল, লজিস্টিক্স, রিয়াল এস্টেট, এনবিএফসি, এডুকেশন ইত্যাদি ক্ষেত্রে – সর্বোত্তম সিকিউরিটির জন্য।
Read More
ডেটলের নতুন ক্যাম্পেন #ডেটলস্যাল্যুটস

ডেটলের নতুন ক্যাম্পেন #ডেটলস্যাল্যুটস

এই প্রথমবার ডেটল কোভিড-যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে নিজস্ব আইকনিক লোগোতে পরিবর্তন ঘটিয়ে একজন কোভিড-যোদ্ধার ছবি ও তাঁর প্রেরণাদায়ক কাহিনী তুলে ধরলো। ভারতের সর্বাধিক বিশ্বাসযোগ্য জার্ম প্রোটেকশন ব্র্যান্ড ডেটল একটি নতুন ক্যাম্পেন শুরু করেছে - #ডেটলস্যাল্যুটস। জুনের তৃতীয় সপ্তাহ থেকে ৪ মিলিয়ন #ডেটলস্যাল্যুটস প্যাক পাওয়া যাবে ই-কমার্স চ্যানেলগুলি ও ৫০০,০০০ স্টোর্স থেকে। কোভিড-১৯’এর দ্বিতীয় ঢেউ জোরদার হয়ে উঠলে কলকাতার এক ছাত্র আকাশ সরকার (২৩) তাঁর ১৪ দিনের নিভৃতবাস চলাকালীন চ্যালেঞ্জের সঙ্গে সারমেয়দের রক্ষায় এগিয়ে আসেন। তাঁর নিজের পোষ্য সারমেয়টির নাম স্যান্ডি। সোস্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে তিনি পথকুকুর এবং বাড়ির পোষা কুকুরদের দেখভাল করার ইচ্ছা প্রকাশ করেন। একসপ্তাহের মধ্যে তিনি ৫টি…
Read More
আইসিআইসিআই প্রু লাইফের সর্বাধিক বোনাস

আইসিআইসিআই প্রু লাইফের সর্বাধিক বোনাস

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স ২০২১ অর্থবর্ষে ৮৬৭ কোটি টাকার বার্ষিক বোনাস দিচ্ছে পলিসিহোল্ডারদের। এত বেশি অঙ্কের বোনাস দেওয়া হচ্ছে এই প্রথম এবং এর পরিমাণ বিগত অর্থবর্ষের থেকে ১০% বেশি। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত যোগ্যতাসম্পন্ন সকল পলিসিহোল্ডার এই বোনাস পাবেন। এবার নিয়ে পরপর ১৫ বছর ধরে কোম্পানি বোনাস প্রদান করে আসছে। এবারে বোনাসের ফলে ৯.৮ লক্ষ পলিসিহোল্ডার উপকৃত হবেন। কোম্পানির ইতিহাসে এত বেশি টাকার বোনাস এই প্রথম বলে জানান আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর এন এস কান্নান।
Read More
মালদায় মায়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত ছেলে

মালদায় মায়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে আক্রান্ত ছেলে

প্রকাশ্য রাস্তায় ছিনতাইকারীদের হামলায় আক্রান্ত হলেন মা ও ছেলে। ছিনতাইকারীদের হাতে থেকে মায়ের সম্মান বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছেলে। দুজনেরই চিকিৎসা করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা শহরে বাহান্ন বিঘা এলাকায়। এই ঘটনার পর মঙ্গলবার সকালে আক্রান্ত ওই মহিলা ছেলেকে নিয়ে ইংরেজবাজার থানায় এসে ছিনতাইকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম দীপ্তি কর্মকার (৪৫) এবং তার ছেলে রমেন কর্মকার (১৮)।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন রমেন কর্মকার। সে সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে কয়েকজন দুষ্কৃতী তার…
Read More
মাথাভাঙ্গায় বিজেপিতে ভাঙ্গন

মাথাভাঙ্গায় বিজেপিতে ভাঙ্গন

একুশে নির্বাচন শেষ হওয়ার পর দলবদল অব্যাহত রয়েছে কোচবিহার জেলায়। আজ মাথাভাঙা দুই নং ব্লকের বড় শোলমারী গ্রাম পঞ্চায়েতের ২৬ নম্বর বুথে বিজেপির পঞ্চায়েত সদস্য রঞ্জিত বর্মন সহ প্রায় একশো পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। রঞ্জিত বর্মন সহ অন্যান্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। বিনয় কৃষ্ণ বর্মন বলেন, "একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ফলাফল একটু খারাপ হলেও পরবর্তী সময়ে মানুষ বুঝতে পেরেছেন এবং অনুসুচনা করেছেন যে একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন করবে এমন দ্বিতীয় কেউ নেই তাই ভুল বুঝে নির্বাচনের আগে যা যা করেছেন সমস্ত ভুলে গিয়ে আজ…
Read More
শিলিগুড়িতে মাদক বিরোধী অভিযান পুলিশের

শিলিগুড়িতে মাদক বিরোধী অভিযান পুলিশের

যুব ও তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বেআইনিভাবে মদ বিক্রি ও মজুদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর পাশাপাশি এবার শিলিগুড়ি শহরে বেআইনিভাবে নেশার ওষুধ বিক্রির ওপর হানা দেওয়া শুরু করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ভক্তিনগর থানার পুলিশ অভিযান চালায় ডন বসকো স্কুল সংলগ্ন একটি ওষুধের দোকানে। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল ওই দোকানে বেআইনিভাবে মজুদ রাখা হয়েছে প্রচুর বেআইনি কাফ সিরাপ এবং নেশার ট্যাবলেট। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ দল। মিলে যায় সাফল্য। উদ্ধার হয় প্রচুর বেআইনিভাবে মজুত রাখা কাফ সিরাপ এবং নেশার ওষুধ।…
Read More
বিশ্ব জুড়ে নতুন বিভ্রাট

বিশ্ব জুড়ে নতুন বিভ্রাট

বিশ্ব জুড়ে নতুন সংকট। হঠাৎই নেটবিভ্রাট বিশ্বজুড়ে। বিশ্ব বিভিন্ন স্থানে আচমকাই বিপর্যস্ত ইন্টারনেট পরিষেবা। কাজ করছে না একাধিক বড় সংবাদমাধ্যমের ওয়েবসাইট। বিশ্বজুড়ে নিউইয়র্ক টাইমস, ফিন্যানশিয়াল টাইমস, ব্লুমবার্গের সাইট ডাউন। সমস্যায় পড়তে হয় আমাজনের মতো ই-কমার্স সাইটকেও। কেন এমনটা হয়েছে, তা এখনও জানা যায়নি। এদিন সকাল থেকেই বিশ্বজুড়ে এই সমস্যায় পড়েছেন বহু মানুষ। যার ব্যাপক প্রভাব ভারতেও। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক সংবাদমাধ্যম থেকে সরকারি ওয়েবসাইট, বসে গিয়েছে সবই। সাধারণত যান্ত্রিক কারণেই সার্ভারের এই ধরনের সমস্যা হয়ে থাকে। তবে এই ঘটনার সঙ্গে কোনও ভাবে হ্যাকাররা যুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Read More
খারিজ হল আবেদন

খারিজ হল আবেদন

করোনা পরিস্থিতিতে আবেদন করেও লাভ হল না কিছু, খারিজ হল আবেদন। আবেদন মঞ্জুর করলনা আদালত। আগামী শুনানি পর্যন্ত জেলেই থাকতে হবে তাকে। তিনি জেলবন্দি থেকে গৃহবন্দি থাকার আবেদন করেছিলেন। জেলে নয়, রাজধানী এক্সপ্রেস পণবন্দি এবং খুনের মামলায় গৃহবন্দি থাকতে চেয়েছিলেন ছত্রধর মাহাতো। কিন্তু ছত্রধর মাহাতোর গৃহবন্দি থাকার আবেদন খারিজ করল এনআইএ স্পেশাল কোর্ট। প্রেসিডেন্সি জেলেই থাকবেন রাজধানী এক্সপ্রেস অপহরণকাণ্ডে ধৃত ছত্রধরকে। ছত্রধর মাহাতো তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে গৃহবন্দি থাকার আর্জি জানিয়েছিলেন। আগামী ১৫ জুন ফের মামলার শুনানি। তিনি ছত্রধর মাহাতো, একদা মাওবাদী নেতা থেকে অধুনা রাজনৈতিক নেতা। উল্লেখ্য, রাজধানী এক্সপ্রেস ‘হাইজ্যাক’ মামলায় গত ২৮ মার্চ ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে…
Read More
ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়

ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়

ফের পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। পার্ক স্ট্রিটের এপিজে হাউসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আগুনের তীব্রতায় ভেঙে পড়ছে কাঁচ। কালো ধোয়ায় কার্যত ঢেকে গিয়েছে এলাকায়। খালি করে দেওয়া হয়েছে ভবনটি। ঘটনাস্থলে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু ও কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এছাড়াও ঘটনাস্থলে রয়েছেন কলতাকা পুলিশের ডিসি সাউথ। দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। ওই বহুতলে ব্যাংক-সহ একাধিক সংস্থার অফিস রয়েছে। কাঠ ও কাপড়ের দোকানও রয়েছে। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনের উৎসস্থল খোঁজা হচ্ছে। কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।
Read More
ধীরে ধীরে শিথিল হচ্ছে ব্যস্ততম শহর কলকাতা

ধীরে ধীরে শিথিল হচ্ছে ব্যস্ততম শহর কলকাতা

কলকাতার বিখ্যাত জায়গা কফি হাউস। লকডাউনের কারণে যা বন্ধ দীর্ঘদিন ধরে। তবে এবার তা আগামীকাল বুধবার থেকে সমস্ত বিধি নিষেধ মেনে খুলতে চলেছে। দিনভর নয়, স্রেফ তিন ঘন্টা ইনফিউশনের কাপ হাতে নিয়ে বসা যাবে কলেজ স্ট্রিট কফি হাউসে। প্রবেশে বাধা না থাকলেও জারি থাকবে একাধিক কঠোর নিষেধাজ্ঞা। শারীরিক দূরত্ববিধি মানতে হবে। এবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত, মাত্র তিন ঘণ্টা খোলা থাকবে কফি হাউস। গত বছর, প্রথমবার লকডাউনের পরই কফি হাউসের চেনা চেহারা খানিকটা বদলে গিয়েছিল। তবুও কফি হাউস ছিল কফি হাউসেই। স্বাস্থ্যবিধি কঠোরভাবেই মানতে হবে সবাইকে। তা হোক, তবু নস্ট্যালজিয়া ফিরছে তো আবার, ফিরছে আড্ডার টেবিলে কফির কড়া…
Read More
ফের যৌন হেনস্থা বিবাহ ওয়েবসাইটে, মুম্বইয়ে গ্রেফতার যুবক

ফের যৌন হেনস্থা বিবাহ ওয়েবসাইটে, মুম্বইয়ে গ্রেফতার যুবক

মুম্বইয়ে এক বিবাহ ওয়েবসাইটে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। ১২ জন মহিলা ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। গত চার মাস ধরে পুলিশ সেই যুবকের তল্লাশি চালিয়েছে, অবশেষে সোমবার মালাড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম করণ গুপ্ত পুলিশ সূত্রে খবর প্রোফাইল বানিয়ে বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটে উচ্চশিক্ষিত মহিলাদের নিজের জালে ফাঁসাতেন সেই যুবক। তারপর ধীরে ধীরে কথাবার্তা, সাক্ষাৎ এসবের মাধ্যমে তাদের যৌন হেনস্থা করতেন বলে অভিযোগ। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন সেই যুবক উচ্চশিক্ষিত মহিলারাই তার নিশানায় ছিল। প্রত্যেকটি ক্ষেত্রে অভিযুক্ত আলাদা আলাদা মোবাইল নম্বর ব্যবহার করতেন। হ্যাকিং এর কাজও তিনি জানতেন ফলে, টেকনিক্যাল সম্পর্কে ভালো জ্ঞান…
Read More
সারা জীবন সত্যের পথে থাকা বাপুজীর প্রপৌত্রীই আজ জেলে

সারা জীবন সত্যের পথে থাকা বাপুজীর প্রপৌত্রীই আজ জেলে

সারাজীবন সত্যের পথে হেঁটেছেন তিনি৷ তাকে চেনেন সারা বিশ্বের মানুষ৷ অহিংসাকে জীবনের মূল মন্ত্র করে কঠিন থেকে কঠিনতম সংগ্রামে জয়ী হয়েছেন৷ তার নাম জগৎ জোড়া৷ তিনি আর কেউ নন দক্ষিণ আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে সর্ব প্রথম অহিংস আন্দোলন শুরু করা মহাত্মা গান্ধী৷ সেই দক্ষিণ আফ্রিকাতেই কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে তাঁরই প্রপৌত্রী আশিস লতা রামগোবিনের ওপর। শুধু তাই নয় জেল পর্যন্ত হল তাঁর। ৬.২ মিলিয়ন র‍্যান্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) বা ভারতীয় মুদ্রায় ৩.৩৩ কোটি টাকা জালিয়াতির অভিযোগে সাত বছরের জেলের সাজা দেওয়া হল মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশিস লতা রামগোবিনকে। ২০১৫ সালে এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর থেকে মিথ্যে কাগজপত্র…
Read More
টিকাকরণ নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্র সরকারের

টিকাকরণ নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্র সরকারের

দেশের করোনা সংক্রমণ রোধে টিকাকরণ অত্যন্ত জরুরি। তাই দৈনিক সংক্রমনের সংখ্যা হ্রাসে টিকাকরণের ওপরেই সব চেয়ে বেশি জোর দিচ্ছে কেন্দ্র সরকার। এরইমাঝে বার বার অভিযোগ উঠেছে টিকার অকাল এবং টিকার অপচয়ের। তাই এবার করোনা টিকাকরণ নিয়ে সংশোধিত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। সংশোধিত টিকানীতিতে প্রতিষেধকের অপচয়ে রাশ টানতে ময়দানে নামল কেন্দ্র। সেখানে ভ্যাকসিন নষ্ট রোধ করার বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার কেন্দ্রের তরফে কড়া ভাষায় জানানো হল, করোনাভাইরাস টিকার অপচয় করলে প্রতিষেধক প্রদানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। অর্থাৎ মিলবে কম টিকা। তাছাড়া জনসংখ্যা, সংক্রমণ ও টিকাকরণের গতির ভিত্তিতে রাজ্যগুলিকে টিকা প্রদান করা হবে। আগামী ২১ জুন থেকে কার্যকর হবে…
Read More
আবারও এক অশনি সংকেত রাজ্যে

আবারও এক অশনি সংকেত রাজ্যে

সম্প্রতি এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বাংলার মানুষ। সেই ভয়াবহ অতি শক্তিশালী ঝড় ইয়াস - এর রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি রাজ্য। এরইমাঝে আরেক অশনি সংকেত। ফের নিম্মচাপ তৈরি হল বঙ্গোপসাগরে। যার জেরে বৃহস্পতিবার থেকেই টানা চারদিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সোমবার রাতে কলকাতার পুর কমিশনার এবং রাজ্যের সব জেলাশাসকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করা হয়েছে নবান্ন থেকে। সমুদ্র তীরবর্তী এলাকায় ঢেউয়ের উচ্চতা বাড়বে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর। এই চারদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নাগাড়ে চলবে বৃষ্টি। বাড়বে জোয়ারের জলস্ফীতিও। সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের ফিরি য়ে আনা এবং উপকূলবর্তী এলাকায় বিশেষত কাঁচা বাড়িগুলির বাসিন্দাদের সরিয়ে এনে নিরাপদ…
Read More