editor

10323 Posts
টাটা ক্রুশিবল ক্যাম্পাস কুইজের ক্লাস্টার ২৪-এর ফাইনালে বিজয়ী হলেন আকাশ ভার্মা

টাটা ক্রুশিবল ক্যাম্পাস কুইজের ক্লাস্টার ২৪-এর ফাইনালে বিজয়ী হলেন আকাশ ভার্মা

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলং (আইআইএম)এর স্টুডেন্ট আকাশ ভার্মা, ভারতের বৃহত্তম ব্যবসায়িক কুইজের প্রথম অনলাইন সংস্করণ, টাটা ক্রুশিবল ক্যাম্পাস কুইজ - ক্লাস্টার ২৪-এর ফাইনালে বিজয়ী হয়েছেন। ক্লাস্টার ২৪ ফাইনাল ব্যবসায়িক কুইজে অংশগ্রহণকারীরা মূলত প্রতিনিধিত্ব করেছিল মেঘালয়, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম থেকে।  কুইজের বিজয়ী, আকাশ ভার্মা,  ৩৫,০০০/-* টাকার নগদ পুরষ্কারের পাশাপাশি জোনাল ফাইনালে অংশগ্রহণ করার সুযোগ পাবে।কুইজটিতে রানার আপ হয়েছেন আইআইএম শিলংয়ের স্টুডেন্ট উত্কর্ষ সিংহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাস্টার নর্থ-ইস্ট, দার্জিলিং এর জেনারেল ম্যানেজার শ্রী জয়ন্ত দাস এবং বিভান্ত গুয়াহাটির জেনারেল ম্যানেজার–যারা ভার্চুয়াল পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যামে পুরস্কার প্রদান করেছেন। ক্যাম্পাস কুইজের অনলাইন সংস্করণের জন্য, ভারতকে ২৪ টি…
Read More
গ্যাংটকে নতুন স্টোরের মাধ্যমে মডেম উত্তর-পূর্ব ভারতের বাজারে প্রবেশ করেছে

গ্যাংটকে নতুন স্টোরের মাধ্যমে মডেম উত্তর-পূর্ব ভারতের বাজারে প্রবেশ করেছে

ভারতের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম মডেম, ওয়েস্টার্ন ওয়ের কালেকশনের জন্য বিখ্যাত, যা সিকিমের গ্যাংটকে তাদের নতুন আউটলেট খোলার ঘোষণা করেছে। নতুন স্টোরটি পোশাক, জুতোর পাশাপাশি মহিলাদের হ্যান্ডব্যাগের কালেকশনের মাধ্যমে মডেমের নর্থ ইস্টের বাজার গড়ে তুলতে সাহায্য করবে। স্টোরটিতে মডেমের বিখ্যাত কালেকশন রয়েছে যা তৈরি হয়েছে বিভিন্ন ঋতুর উপযোগী এবং শরীরকে আরাম প্রদান করার লক্ষ্য নিয়ে। ২০ এপ্রিল, বৃহস্পতিবার, এমজি রোডের হোটেল অন্নপূর্ণায় মডেমের আন্তর্জাতিক মানের  স্টোরের উদ্বোধন হবে। মডেম গত ২৭ বছর ধরে সারা দেশে মহিলাদের পোশাক এবং আনুষাঙ্গিক বাজারে নিজস্ব বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। সম্প্রতি, ওয়ার্নার ব্র্রসের সহযোগিতায় তৈরি মুভি ওয়ান্ডার ওমেনের প্রধান চরিত্র গাল গাদোট এর সাথে মিল…
Read More
মুখোশতন্ত্রে ফিরলেন নাইজেল আক্কারা

মুখোশতন্ত্রে ফিরলেন নাইজেল আক্কারা

উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের নবরূপান্তর ঘটিয়ে কোলাহলের চতুর্থ প্রযোজনা হিসেবে আসছে মুখোশতন্ত্র। অনুভব কালচারাল গ্রুপের আমন্ত্রণে এটি প্রথম মঞ্চস্থ হবে ৪ এপ্রিল, চিত্তরঞ্জনের রবীন্দ্র মঞ্চে। সাত বছর পর অভিনেতা তথা সমাজকর্মী নাইজেল আক্কারা মুখোশতন্ত্রের সঙ্গে মঞ্চে ফিরছেন। এই নাটকের নবরূপ দিয়েছেন পরিচালক প্রাজ্ঞ দত্ত। তৎকালীন পরিস্থিতির সঙ্গে বিভিন্ন ধরণের ফোক ও মার্শাল ডায়ালেকটিক্স মিশিয়ে তিনি তা মঞ্চে উপস্থাপন করেছেন। এই নাটকে বাংলার ছৌ ও রায়বেশী মার্শাল ফোক ফর্ম এবং দক্ষিণ ভারতের মার্শাল ফর্ম কালারি ও সিলম্বম ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে যুক্ত হয়েছে কালী ফিলিপিন আর্ট ও হাকা মাওরি আর্ট। নাটকের লাইট ডিজাইনের পরিকল্পনা করেছেন কল্যাণ ঘোষ, পিরিয়ডিক কস্টিউম করেছে সাজসজ্জা…
Read More
ফের আগুন লাগল কলকাতায়

ফের আগুন লাগল কলকাতায়

আবারও শহর কলকাতায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটলো। শনিবার সকালে পার্ক সার্কাস সংলগ্ন ২১ নম্বর তপসিয়া রোডে রবারের জুতো তৈরির কারখানায় আগুন লাগল। নিমেষেই ভষ্মীভূত হয়ে যায় গোটা কারখানার একাংশ। কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে ১০ টি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কমপক্ষে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটেছে।
Read More
বিতর্কিত মন্তব্যের ভিডিও ফাঁস হতেই মুখ খুললেন কৌশানি! বিজেপি আইটি সেলের বিরুদ্ধ মারাত্মক অভিযোগ

বিতর্কিত মন্তব্যের ভিডিও ফাঁস হতেই মুখ খুললেন কৌশানি! বিজেপি আইটি সেলের বিরুদ্ধ মারাত্মক অভিযোগ

'ঘরে কিন্তু মা-বোনেরাও আছে ভেবে চিন্তে ভোট দিস।' প্রচারে বেরিয়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানি এমনটাই মন্তব্য করেন তার পরই বিতর্ক পারদ চড়তে শুরু করেছেন।প্রসঙ্গত উল্লেখ্য এই কেন্দ্রের বিজেপি প্রার্থী করেছে মুকুল রায় কে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কৌশানির মন্তব্য। তারপরই সমালোচনায় সরব হয়েছে বিজেপি। যদিও পুরো বিষয়টির পেছনে বিজেপির আইটি সেল এর কাজ রয়েছে বলে অভিযোগ তৃণমূল প্রার্থী কৌশানির।কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানি প্রচারে গিয়ে বলেছিলেন 'ঘরে কিন্তু মা-বোনেরাও আছে ভেবেচিন্তে ভোট দিবি ' তৃণমূলের তারকা প্রার্থীর এই মন্তব্য সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয় বিজেপি অভিযোগ করেছে প্রচারে বেরিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।…
Read More
ফের করোনার থাবা বিনোদন জগতে

ফের করোনার থাবা বিনোদন জগতে

করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে আছড়ে পড়েছে গোটা দেশে। বিনোদন জগতে ফের করোনার থাবা। একের পর এক করোনা পজিটিভ হচ্ছেন তারকারা৷ এবার করোনা ভাইরাসে আক্রান্ত জনপ্রিয় ভোজপুরী এবং বাঙালি অভিনেত্রী মোনালিসা বা অন্তরা বিশ্বাস। বিগ বস সূত্র ধরে সারা ভারতেও তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে৷ অভিনেত্রীর স্বামী বিক্রান্ত এই খবর সুনিশ্চিত করেছেন। আপাতত, মুম্বইতে একা রয়েছেন অভিনেত্রী। বাড়িতে নিভৃতবসে রয়েছেন তিনি৷ তবে সুস্থ রয়েছেন অভিনেত্রী।
Read More
শ্রদ্ধা জানাল ফুটবল কিংবদন্তি মারাদোনাকে

শ্রদ্ধা জানাল ফুটবল কিংবদন্তি মারাদোনাকে

গোটা বিশ্বকে কাঁদিয়ে গত বছরের শেষে প্রয়াত হয়েছিলেন বাঁ-পায়ের জাদুকর ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। এবার তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নতুন জার্সি প্রকাশ করল আর্জেন্তিনা। বিশ্বকাপে এই জার্সি পরেই মাঠে নামতে চলেছেন লিওনেল মেসিরা। জার্সির রং নীল-সাদাই থাকছে। তবে বদল হয়েছে নকশায়। জার্সি সংখ্যার উপরে মারাদোনার বিশ্বকাপ ধরে থাকার ছবি থাকছে। মারাদোনাকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ।
Read More
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপি যুব মোর্চা থেকে প্রায় ৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপি যুব মোর্চা থেকে প্রায় ৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান

পুরাতন মালদা ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে মালদা বিধানসভা কেন্দ্রে আবারো ভাঙ্গন বিজেপিতে। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চৌধুরীর নেতৃত্বে এবারে বিজেপি যুব মোর্চার প্রায় ৫০ জন যোগদান করলো তৃণমূল কংগ্রেসে। উল্লেখ্য বৃহস্পতিবার রাত্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে পুরাতন মালদা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মোকাদিপুর কলোনি এলাকায় এক পথসভার আয়োজন করা হয়েছিল। তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিভূতি ভুষণ ঘোষ, নব রঞ্জন সিনহা সহ অন্যান্যরা। জানা যায় এই দিন এই নির্বাচনী কর্মীসভায় বিজেপি যুব মোর্চা থেকে প্রায় ৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করে। দলত্যাগী…
Read More
বিজেপি সভাপতিকে প্রকাশ্য রাস্তায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূলের একাংশের বিরুদ্ধে

বিজেপি সভাপতিকে প্রকাশ্য রাস্তায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূলের একাংশের বিরুদ্ধে

মালদা, ০২ এপ্রিল । চাচোল মহাকুমার  বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতিকে প্রকাশ্য রাস্তায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের একাংশের বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চাচল থানার খরবা এলাকায়। আতঙ্কিত বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি তাজিমুল হোসেন এই ঘটনার ব্যাপারে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।  পুলিশ ও দলীয় সূত্রে জানা গিয়েছে , এদিন চাচল বিধানসভার বিজেপি প্রার্থী দীপংকর রামের সাথে নির্বাচনী প্রচারে বেরোনোর কথা ছিল সংখ্যালঘু মোর্চার সভাপতি তাজিমুল হোসেনের। চাচোল বিধানসভায় কার্যালয় আসার পথে রাস্তায় সংখ্যালঘু মোর্চার সভাপতিকে ঘিরে ধরে তৃণমূলের গুণ্ডাবাহিনীরা বলে অভিযোগ। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ…
Read More
শিলিগুড়ি ১৫ নম্বর ওর্য়াডের টিএস ক্লাবের সামনে থেকে কর্মীদের নিয়ে ভোট প্রচারে বের হন অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি ১৫ নম্বর ওর্য়াডের টিএস ক্লাবের সামনে থেকে কর্মীদের নিয়ে ভোট প্রচারে বের হন অশোক ভট্টাচার্য

নন্দীগ্রামের নির্বাচনে বাম-কংগ্রেসের সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থী যুব নেত্রী মীনাক্ষী মুখার্জির লড়াকু ইনিংস দেখে অভিভুত, আজকের যুব সমাজ মীনাক্ষী কে দেখে শিখবে লড়াই কিভাবে করতে হয়। শিলিগুড়ি র অশোক ভট্টাচার্য এবারেও বাম-কংগ্রেস সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম এর শিলিগুড়ি বিধানসভার প্রার্থী।আজ ১৫ নম্বর ওর্য়াডের টিএস ক্লাবের সামনে থেকে ওর্য়াডের মহিলাকর্মী ও পুরুষ কর্মীদের নিয়ে ভোট প্রচারে বের হন।মিছিলে বামকর্মীদের পাশাপাশি কংগ্রেস কর্মীদের মিছিলে হাঁটতে দেখা যায়।প্রবীণ কংগ্রেস নেতা সুবীন ভৌমিক, অলকেশ চক্রবর্তী ছাড়াও বামদের হয়ে মিন্টু রাহা ও অন‍্যদের মিছিলে দেখা যায়।মিছিলে হাঁটার আগে এক সাক্ষাৎকারে অশোক ভট্টাচার্য বলেন গতকাল নির্বাচনের পর কমিশনকে আরো কঠিন পদক্ষেপ নিতে হবে। এছাড়া মীনাক্ষী সমন্ধে…
Read More
শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া এলাকায় একটি ফাকা জমিতে আগুন

শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া এলাকায় একটি ফাকা জমিতে আগুন

শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায় একটি ফাকা জমির মধ্যে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় প্রাক্তন কাউন্সিলার মানিক দে ও দমকল কর্তৃপক্ষ পৌঁছায়।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর নেই।এই ঘটনার বিষয়ে নিয়ে স্থানীয় প্রাক্তন কাউন্সিলার মানিক দে কি জানালেন শুনে নেওয়া যাক।
Read More
ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সংক্রমিত হয়েছেন প্রায় সাড়ে ১৭০০ মানুষ

ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সংক্রমিত হয়েছেন প্রায় সাড়ে ১৭০০ মানুষ

ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় সাড়ে ১৭০০ মানুষ। করোনার বলি হয়েছেন ৪ জন। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানে কার্যত ঘুম উড়েছে রাজ্যবাসীর।বঙ্গে ভোটযুদ্ধ (West Bengal Assembly Elections) শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দু’দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে ৬ দফা বাকি। ফলে রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার চালাচ্ছে। সভাগুলিতে জমায়েত করছেন হাজার হাজার মানুষ। এছাড়া ট্রেনে-বাসে রীতিমতো বাদুরঝোলা হয়ে যাতায়াত করছে আমজনতা। অর্থাৎ দূরত্ব বিধি কার্যত শিকেয়! মাস্ক ছাড়াই পথে নামছেন অনেকে। রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৩ জন। তার মধ্যে ৫১৩ জনই কলকাতার। অর্থাৎ সংক্রমণের নিরিখে প্রথম স্থানে তিলোত্তমা। অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। যা…
Read More
ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল HDFC লিমিটেড

ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল HDFC লিমিটেড

স্বল্প সঞ্চয়ে সুদ কমতে কমতে যখন তলানিতে এসে দাঁড়িয়েছে তখন মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। গত 29 মাসের মধ্যে এই প্রথম FD-তে সুদ বাড়াল দেশের অগ্রণী এই নন্-ব্যাঙ্কিং ফিন্যান্স সংস্থাটি (এনবিএফসি)। 33 মাস থেকে 99 মাস মেয়াদের স্থায়ী আমানতে 10 থেকে 25 বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ বৃদ্ধি করেছে তারা। গত 30 মার্চ থেকে বর্ধিত এই সুদের হার কার্যকর হয়েছে। HDFC-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে সাধারণ গ্রাহকদের 33 মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটে বার্ষিক 6.2 শতাংশ হারে সুদ পাবেন লগ্নিকারীরা। আর 66 মাস মেয়াদের আমানতে সুদের হার দাঁড়াবে 6.6 শতাংশ। একইভাবে, 99 মাস মেয়াদের স্থায়ী আমানতে লগ্নিকারীদের 6.65 শতাংশ সুদ…
Read More
WB assembly election 2021 : BJP-তে অন্তর্কলহ, পার্টি অফিসেই মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে মার মন্ডল সভাপতি

WB assembly election 2021 : BJP-তে অন্তর্কলহ, পার্টি অফিসেই মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে মার মন্ডল সভাপতি

নিজস্ব প্রতিবেদন : মন্ডল কার্যালয়ের মধ্যেই বিজেপি মহিলা ভাইস প্রেসিডেন্টকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ উঠল খোদ মন্ডল সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিকাপুরে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক থানার পুলিস।  বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিসে অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্ত ওই বিজেপি মহিলা ভাইস প্রেসিডেন্টের নাম রিনা টিকাদার। বছর ৪৫-এর রিনা দেবী ১০৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি বিজেপির মন্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট। মন্ডল কার্যালয়ের ভিতরে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে খোদ বিজেপির মন্ডল সভাপতি অরিন্দম রায়ের বিরুদ্ধে। গতকাল বিকেলে কালিকাপুরে মন্ডল কার্যালয়ে মিটিং…
Read More