editor

10323 Posts
শ্যুটিং সেরেছিলেন তাও হল না রিয়ার কামব্যাক

শ্যুটিং সেরেছিলেন তাও হল না রিয়ার কামব্যাক

প্রযোজক আনন্দ পন্ডিতের বহু প্রতীক্ষিত ছবি ‘চেহেরে’ মুক্তি পাবে আগামী ৯ এপ্রিল। মুক্তি পেল টিজার। ছবিটি পরিচালনা করেছেন রুমী জাফরি। ‘চেহেরে’ – তে রয়েছেন অমিতাভ বচ্চন ও ইমরান হাশমী। টিজার মুক্তির পর থেকেই চর্চা শুরু হয়েছে। এই ছবির ওতোপ্রোত অংশ রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় জড়িয়ে পড়বার পর এই ছবির সঙ্গেই বলিউডে কামব্যাক করবার কথা ছিল রিয়ার, তবে সেই পরিকল্পনা যে বেজায় ধাক্কা খেয়েছে রিয়া।
Read More
প্রকাশ হল ইস্তেহার

প্রকাশ হল ইস্তেহার

একুশের নির্বাচনের জন্য আজ কালীঘাটে নিজের বাড়ি থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১০ বছরে তৃণমূল কংগ্রেস সরকার ১১০ শতাংশ কাজ করেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী। নির্বাচনী ইস্তাহার তৈরির আগে দলের বিভিন্ন স্তরের নেতাদের মতামত নেন মমতা। ইস্তাহারে বেশ কিছু বিষয়কে ‘বিশেষভাবে গুরুত্ব’ দেবেন দলের শীর্ষনেতৃত্ব। তার মধ্যে থাকবে বিনামূল্যে রেশন দেওয়া, স্বাস্থ্য ও শিক্ষার মতো সমাজের সকল স্তরের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির প্রসঙ্গ।
Read More
খরাজ মুখার্জি কব্জ্এন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

খরাজ মুখার্জি কব্জ্এন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

প্রধানমন্ত্রী জন ঔষধি প্রকল্পের দ্বারা অনুপ্রাণিত হয়ে সাশ্রয়ী মূল্যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস প্রদানের জন্য ম্যানকাইন্ড ফার্মা ‘মেক ইন ইন্ডিয়া’ দৃষ্টিভঙ্গী অনুসারে দেশে স্বাস্থ্যসুরক্ষার ব্যাপারে সুষম নীতি গ্রহণ করে এগিয়ে চলেছে। এবার পশ্চিমবঙ্গের বাজারে প্রচারের দিকে লক্ষ্য রেখে ম্যানকাইন্ড ফার্মার কব্জ্‌এন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে বাংলা চলচ্চিত্র অভিনেতা খরাজ মুখার্জিকে। কব্জ্‌এন্ড হল কোষ্ঠকাঠিন্যের আয়ুর্বেদীয় সমাধান, যা নিয়মিত পেট পরিষ্কারের মাধ্যমে শরীরকে ঝরঝরে রাখে। উত্তম গুণমানসম্পন্ন ভেষজ উপাদানে সমৃদ্ধ কব্জ্‌এন্ড কোষ্ঠকাঠিন্য, বদহজম, গ্যাস ও ‘ইরেগুলার বাওয়েল সিন্ড্রোম’ থেকে রক্ষা করে যেগুলির কারণে ‘গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার’ হওয়ার আশঙ্কা থাকে। আয়ুর্বেদীয় উৎপাদন হওয়ায় কব্জ্‌এন্ড-এর কোনও সাইড-এফেক্ট নেই। এর নিয়মিত ব্যবহারে কোষ্ঠকাঠিন্য ও অন্যান্য সমস্যা দূর হয়।…
Read More
1 এপ্রিল থেকে চালু নয়া আয়কর নীতি

1 এপ্রিল থেকে চালু নয়া আয়কর নীতি

আগামী 1 এপ্রিল থেকে চালু হবে নতুন আর্থিক বছর। আর এই দিন থেকে দেশে আয়কর কাঠামোয় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে। এর ফলে চাকরিজীবী এবং প্রবীণ নাগরিকরা সবথেকে বেশি প্রভাবিত হবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর 2021 সালের সাধারণ বাজেটে সাধারণ প্রান্তিক মানুষদের মতোই নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের জন্য বিশেষ কোনও খুশির খবর জানাতে পারেননি। তবে চাকরিজীবী শ্রেণিকে স্বস্তি দিতে এ বারের বাজেটে আয়কর কাঠামো কিছুটা সরল করা হয়েছে। আগামী 1 এপ্রিল 2021 সালে আয়করের ক্ষেত্রে নতুন পরিবর্তনগুলি কার্যকর হবে।
Read More
এবার বিজেপি শুভেন্দু পিতাও

এবার বিজেপি শুভেন্দু পিতাও

জল্পনার অবসান হল। রাজনীতির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক কাঁথির অধিকারী পরিবারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থেকেই গেরুয়া নামাবলী গায়ে চড়াতে পারেন তৃণমূলের শুভেন্দু অধিকারীর পিতা পূর্ব মেদিনীপুর জেলা চেয়ারম্যান তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী৷ আগামী ২৪ মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রীর প্রচার সভায় হাজির থাকবেন শিশিরবাবু। আকারে-ইঙ্গিতে শিশিরবাবু ছেলের হয়ে প্রচারের কথা জানিয়েছিলেন।      
Read More
চিন্তা বাড়ছে বাংলায়

চিন্তা বাড়ছে বাংলায়

নির্বাচনী আবহে নতুন করে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনা মৃত্যুর সংখ্যা। হঠাৎ করেই এক ধাক্কায় পালটে গেল বাংলার চিত্র। লাফিয়ে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। আর এই বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান কলকাতা ও হাওড়ার। রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৪ জনের। বাংলায় সংক্রমণের ফলে মৃত্যুও এখনও দুশ্চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের।
Read More
এবার তলব শুভাপ্রসন্নকে

এবার তলব শুভাপ্রসন্নকে

সারদা-কেলেঙ্কারির তদন্তে তৎপর সিবিআই-ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সারদার সংবাদমাধ্যমের সিইও কুণাল ঘোষ, তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞার পর এবার বিপাকে চিত্র শিল্পী শুভাপ্রসন্ন। শুভাপ্রসন্নকে ফের নোটিস দিল এনফোর্সমেন্ট ডিইরেক্টরেট। ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল শুভাপ্রসন্নকে৷ ইডির পাশাপাশি সিবিআইয়েরও মুখোমুখি হতে হয়েছিল শুভাপ্রসন্নকে৷
Read More
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মারভিন হেগলার

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মারভিন হেগলার

প্রয়াত মারভিন হেগলার, বক্সিংয়ের ইতিহাসের অন্যতম সেরা মিডল ওয়েট বক্সার। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। হেগলার ১৯৭৩ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক বক্সিংয়ের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তাঁর সর্বাধিক বিখ্যাত ম্যাচটি ছিল সিজার্স প্যালেসে থমাস ‘হিটম্যান’ হার্নসের বিপক্ষে ১৯৮৫-এর একটি ম্যাচ।
Read More
নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে জলপাইগুড়ি কোতোয়ালী থানার দারস্থ হলেন মা

নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে জলপাইগুড়ি কোতোয়ালী থানার দারস্থ হলেন মা

উল্লখ্য গত ১১ই মার্চ দুপুর নাগাদ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে যায় দ্বাদশ শ্রেণীর ছাত্রী শিশা কামতি। বাড়ি পুরসভার ৭নম্বর ওয়ার্ডের ভাটিয়া বিল্ডিং এলাকায়। বয়স ১৭ বছর । সে জলপাইগুড়ি সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী । নিখোঁজ হওয়া ছাত্রীর মা রিংকি কামতি জানান বিভিন্ন জায়গায় খোঁজ খবরের পাশাপাশি বান্ধবীদের বাড়িতেও যোগাযোগ করা হলেও তার কোন খোঁজ না পেয়ে অবশেষে পুলিশের দারস্থ হয়েছি । তিনি আরও বলেন বেশী সময় ধরে মোবাইলে ব্যাস্ত থাকায় মেয়ের সঙ্গে বাড়িতে একটু কথাকাটাকাটি হয়েছিল। তার পরেই এই ঘটনা । বর্তমানে ওর মোবাইল নাম্বারে যোগাযোগ না হওয়ায় খুবই দুশ্চিন্তায় রয়েছি। আমি চাই পুলিশ…
Read More
সোনির নতুন আলফা ১ ক্যামেরা

সোনির নতুন আলফা ১ ক্যামেরা

ইমেজিং সেন্সর টেকনোলজি ও ডিজিটাল ইমেজিংয়ে অগ্রণী সোনি লঞ্চ্‌ করল এক নতুন ফুল-ফ্রেম মিররলেস আলফা ১ ক্যামেরা। উদ্ভাবনী ফিচার্স ও অ্যাডভান্সড টেকনোলজি সমৃদ্ধ আলফা ১ ক্যামেরায় হাই-রেজোলিউশন ও হাই-স্পিড পারফর্ম্যান্সের এমন সমন্বয় ঘটেছে যা ডিজিটাল ক্যামেরার জগতে আগে দেখা যায়নি। নতুন আলফা ১ ক্যামেরায় রয়েছে ৫০.১ মেগাপিক্সেল ফুল-ফ্রেম স্ট্যাকড এক্সমোর আরএস ইমেজ সেন্সর। ইন্টিগ্রাল মেমোরি-সহ নির্মিত এই সেন্সর যুক্ত হয়েছে আপগ্রেডেড বিইআইওএনজেড এক্সআর ইমেজিং প্রসেসিং ইঞ্জিনের সঙ্গে। আলফা ১ ক্যামেরার ভিউফাইন্ডারে রয়েছে সুপার-স্মুথ ডিসপ্লের জন্য বিশ্বের প্রথম ২৪০ এফপিএস অবধি রিফ্রেশ রেট। সোনির বিখ্যাত অটোফোকাস টেকনোলজি, গ্রেডেশন ও কলার রিপ্রোডাকশন যুক্ত আলফা ১ ক্যামেরা এর ব্যবহারকারীর সূক্ষ্মতম ক্রিয়েটিভ ভিশন উপলব্ধির…
Read More
আইভিএফ সেন্টারগুলিতে কোভিড১৯ সতর্কতা

আইভিএফ সেন্টারগুলিতে কোভিড১৯ সতর্কতা

অতিমারির কারণে চালু করা লকডাউন পর্বের শেষে আবার হাসপাতালের ওপিডি চালু হচ্ছে, চিকিৎসকরা রোগী দেখছেন, এতদিন বন্ধ থাকা চিকিৎসা আবার চালু হচ্ছে, আর সেইসঙ্গে গুয়াহাটির আইভিএফ সেন্টারগুলিতে রোগীরা ফিরে আসতে শুরু করেছেন। অন্যান্য চিকিৎসার মতো বন্ধ্যাত্বজনিত চিকিৎসাও অতিমারিতে বাধাপ্রাপ্ত হয়েছে। তবে এবার জীবন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে।  গুয়াহাটির প্রতীক্ষা হসপিটালের ডাঃ দিগন্ত ডেকা জানালেন, এই অঞ্চলের আইভিএফ সেন্টারগুলিতে ৫০ শতাংশ বেশি রোগীর দেখা মিলছে। কোভিড১৯-এর কারণে সুরক্ষা নিশ্চিত করার জন্য এইসব সেন্টারে সবরকম নিয়মবিধি মেনে চলা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে রোগী দেখা হচ্ছে বলে রোগীদের অপেক্ষা করে থাকার সময়ও বেশ কমে গেছে। কিছু কিছু পরামর্শের জন্য টেলি-কনসাল্টিং ব্যবস্থার সাহায্য নেওয়া হচ্ছে,…
Read More
ফের নতুন করোনা স্ট্রেন!

ফের নতুন করোনা স্ট্রেন!

ফ্রান্সে দেখা মিলল নতুন করোনা স্ট্রেনের। যা ধরা পড়ছে না PCR পরীক্ষাতেও! এই খবরে নড়েচড়ে বসেছে সারাবিশ্ব। কপালে ভাঁজ দেখা গিয়েছে WHO-রও। ফ্রান্স এগোচ্ছে কড়া লকডাউনের দিকে। আগের স্ট্রেনগুলির মতো সংক্রামক না হলেও, PCR পরীক্ষায় ধরা পড়ছে না এই নতুন করোনা ভ্যারিয়েন্টটি। আক্রান্তের দেহে দেখা যাচ্ছে না বিশেষ কোনও উপসর্গও। ফলত আবারও এক সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব। মঙ্গলবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ওই দেশের উত্তর পশ্চিমের ব্রিটনি প্রদেশে নতুন করোনা স্ট্রেনের দেখা মিলেছে। ওই দেশের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ল্যানিয়ন হাসপাতালের ৭৯ জন আক্রান্তের মধ্যে ৮ জন রোগীর দেহে নতুন ওই ভাইরাসের দেখা মেলে। এই ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রামিতের…
Read More
ভোডাফোন আইডিয়ার অফিসিয়াল স্টেটমেন্ট

ভোডাফোন আইডিয়ার অফিসিয়াল স্টেটমেন্ট

"কিছু কিছু ব্যক্তি/গ্রুপ অসমে ভি র সার্ভিস বন্ধ করার বিষয়ে ভূয়ো সংবাদ ছড়াচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই যে, আমাদের গ্রাহকদের বিভ্রান্ত করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে। কোম্পানির বিষয়ে এই ভূয়ো সংবাদ প্রচারের পেছনে যে বা যারা জরিত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গ্রাহকদের সেবা প্রদান করতে ভি সদা প্রতিশ্রুতিবদ্ধ”
Read More
এপ্রিলের শেষেই ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস

এপ্রিলের শেষেই ভারত সফরে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস

এপ্রিলের শেষে ভারত সফরে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার সেদেশের প্রধানমন্ত্রী দপ্তরের তরফে একথা জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পরে প্রধানমন্ত্রী হিসেবে এটাই হবে তাঁর প্রথম ভারত সফর এবং অবশ্যই প্রথম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফরও। গত ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের সময়ই ভারতে আসার কথা ছিল তাঁর। কিন্তু ব্রিটেনে বাড়তে থাকা করোনা প্রকোপের কারণে সেই সফর বাতিল হয়ে যায়। তখনই অবশ্য বরিস জনসন জানিয়েছিলেন, খুব শিগগিরি তিনি ভারতে আসবেন। অবশেষে জানা গিয়েছে, এপ্রিলেই ভারতে আসছেন তিনি।- Advertisement – গত বছরের শেষ দিক থেকে ব্রিটেনে দাপট দেখাতে শুরু করেছিল করোনার নয়া স্ট্রেন। পরিস্থিতি এমন দাঁড়ায় নতুন করে লকডাউন ঘোষণা করা…
Read More