editor

11195 Posts
লকডাউনে দেদার সিমেন্ট বোঝাই লরি চলছে মালদহে

লকডাউনে দেদার সিমেন্ট বোঝাই লরি চলছে মালদহে

করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন অমান্য করে গৌড় মালদা স্টেশনের রেক পয়েন্ট থেকে দেদার ভাবে লরি বোঝাই করে সিমেন্ট সরবরাহ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যবসায়ী সংগঠনের কয়েকজন বড় মাথা জড়িত রয়েছে বলে অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছেন তৃণমূলের ইংরেজবাজারের টাউন সভাপতি তথা প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি। লকডাউন পরিস্থিতিতে ওই রেক পয়েন্ট থেকে শুধুমাত্র কেন সিমেন্ট বোঝাই লরি চলাচল করছে সে ব্যাপারেও প্রশাসনকে জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথবাবু। যদিও এ প্রসঙ্গে প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। মালদা টাউন স্টেশন সংলগ্ন রেক পয়েন্ট থেকেই মূলত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী লরি বোঝাই করে জেলা তথা…
Read More
চোপড়ায় তৃনমুল নেতার চা বাগান থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে

চোপড়ায় তৃনমুল নেতার চা বাগান থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে

তৃনমূল নেতার চা বাগানের গাছ উপড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে এমনই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়া গ্রাম পঞ্চায়েতের বিলাসী মৌজার বাগডোগরা গ্রামে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় ঝাড়বাড়ী গ্রাম পঞ্চায়েত সদস্য হাসান কামাল রানার (ছোটে) সাড়ে চার বিঘা চা বাগানের প্রায় চার থেকে পাঁচ হাজার গাছ উপড়ে ফেলা হয়েছে এবং কিছু গাছ কেটে ফেলে রেখে গেছে রাতের অন্ধকারে। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুস্কৃতিকারীদের বিরুদ্ধে। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফলেই এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিজেপি। তৃণমূল নেতা তথা ঝাড়বাড়ী তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য হাসান কামাল রানা জানান, গতকাল রাতে…
Read More
বুদ্ধদেবের শরীরে সাইটোকাইন স্টর্ম, দেওয়া হল রেমডেসিভির

বুদ্ধদেবের শরীরে সাইটোকাইন স্টর্ম, দেওয়া হল রেমডেসিভির

বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে সাইটোকাইন স্টর্মের অস্তিত্ব মিলল রিপোর্টে। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। মঙ্গলবার রাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রেমডেসিভির ইনজেকশন দেওয়া হয়েছে। পাশাপাশি, টসিলিজুমাব ইনজেকশন দেওয়ারও পরিকল্পনা চলছে বলে হাসপাতাল সূত্রে খবর। করোনায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসাধীন রয়েছেন উডল্যান্ডস হাসপাতালের ৩১৩ নম্বর কেবিনে। তাঁর শরীরে সাইটোকাইন স্টর্মের আশঙ্কা করেছিল CPIM নেতৃত্ব। সেইমতো চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় ILS-6 পরীক্ষাটি করা হয়। রিপোর্টে এই স্টর্মের ইঙ্গিত মিলেছে। সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে তিনি বাইপ্যাপ অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশ। হার্টরেট স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম রয়েছে। এদিকে, ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে বুদ্ধদেব…
Read More
কিছুটা হলেও থেমেছে ঝড়ের দাপট এরপরই মুখ্যমন্ত্রী জানালেন ক্ষয়ক্ষতি তালিকা

কিছুটা হলেও থেমেছে ঝড়ের দাপট এরপরই মুখ্যমন্ত্রী জানালেন ক্ষয়ক্ষতি তালিকা

কিছুক্ষন আগেই শেষ হয়ে গিয়েছে ইয়াসের ল্যান্ডফল। প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে চলে ল্যান্ডফল। ইয়াসের দোসর ভরা কোটাল। ভরা কোটালের জন্য প্লাবিত বহু এলাকা। অনেক বাঁধ ভেঙে গিয়েছে৷ গ্রামে জল ঢুকে পড়েছে৷ আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখানেই শেষ নয়, ইয়াসের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আগে সেটি আরও ৯ থেকে ১০ ঘন্টা তান্ডব চালাবে। উপকূলবর্তী জেলাগুলিতে চলবে ঝোড়ো হাওয়া। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার অবধি সাবধানে থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন নবান্নে বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে একটা প্রাথমিক খতিয়ান তুলে ধরেন তিনি। ১ কোটি মানুষ দুর্যোগে আক্রান্ত হয়েছে৷ এখনও পর্যন্ত ৩ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷…
Read More
আদিগঙ্গার জল ছাপিয়ে ভাসল কলকাতার একাধিক অংশ

আদিগঙ্গার জল ছাপিয়ে ভাসল কলকাতার একাধিক অংশ

ইয়াসের হাত থেকে বরাতজোরে রক্ষা পেলেও বৃষ্টিতে ভাসল কলকাতার একাধিক অংশ। ঘূর্ণিঝড়ে প্রভাবে জলস্ফীতি হয় আদিগঙ্গায়। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে কালীঘাট, রাসবিহারী, ভবানীপুর ও চেতলার বিস্তীর্ণ এলাকা। জল জমে যায় কালীঘাট মন্দির চত্বরে। ময়লা জল ঢুকে পড়ে বাড়ির ভিতর। পুরসভা জানিয়েছে, আদিগঙ্গার জলস্তর বাড়লে এলাকা জলমগ্ন হয়। সমস্ত ম্যানহোল খুলে দিলে জল নেমে যাবে। গোটা এলাকার জল নামতে ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগবে বলে জানা গিয়েছে। পূর্ণিমা, চন্দ্রগ্রহণ ও ভরা কোটালের জেরেই আদিগঙ্গার জলস্তর বেড়ে গিয়েছে বলে জানিয়েছে পুরসভা। করোনা পরিস্থিতিতে জলমগ্ন অবস্থায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখছেন চিকিৎসকরা। এদিকে, নবান্ন থেকে পরিস্থিতির উপর নজরদারি চালান মুখ্যমন্ত্রী মমতা…
Read More
কেন্দ্রের নয়া নীতির বিরুদ্ধে এবার হাই কোর্টের দারস্থ হোয়াটসঅ্যাপ

কেন্দ্রের নয়া নীতির বিরুদ্ধে এবার হাই কোর্টের দারস্থ হোয়াটসঅ্যাপ

কেন্দ্রীয় সরকারের নয়া ডিজিটাল নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা রুজু করল হোয়াটসঅ্যাপ৷ কেন্দ্রের নয়া আইনবিধির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, এই নীতির ফলে ইউজারদের গোপনীয়তা লঙ্ঘিত হবে৷ যা তারা মেনে নিতে পারবে না৷ নয়া নিয়মে বলা হয়েছে, প্রয়োজনে কোনও মেসেজের উৎস ট্র্যাক করতে পারবে মেসেজিং প্ল্যাটফর্ম৷ বুধবার থেকে সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ ও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টের উপর জারি হতে চলেছে একগুচ্ছ নির্দেশিকা। হোয়াটসঅ্যাপের মুখপাত্র আরও জানান, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা জারি রয়েছে৷ প্রসঙ্গত, ভারতে হোয়াটসঅ্যাপ ইউজার ৪০ কোটি৷ কী ভাবে এই বিপুল সংখ্যক ইউজারের গোপনীয়তা রক্ষা করা যায়, সে…
Read More
আবারও সাহায্যের হাত বাড়ালেন আক্কি

আবারও সাহায্যের হাত বাড়ালেন আক্কি

কোরোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দেশ। প্রাণ গেছে বহু মানুষের। চারিদিকে শুধু হাহাকার চিত্র। এই পরিস্থিতিতে এর আগেও বহুবার সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। কঠিন পরিস্থিতির আবারও মানুষের পাশে দাঁড়ালেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। করোনায় ক্ষতিগ্রস্ত বলি ইন্ডাস্ট্রির নৃত্যশিল্পীদের পাশে দাঁড়ালেন খিলাড়ি। জানা গিয়েছে, লকডাউনে প্রায় ৩৬০০ নৃত্যশিল্পীকে সাহায্য করবেন তিনি। নৃত্যশিল্পীদের রেশনের ব্যবস্থা করলেন তিনি। নৃত্যশিল্পীদের রেশনের ব্যবস্থা করে মহত্ত্বের পরিচয় দিয়েছেন অক্ষয়। এই তালিকায় রয়েছে ১৬০০ জুনিয়ার কোরিওগ্রাফার ও বয়ষ্ক নৃত্যশিল্পী এবং ২০০০ ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। আর যারা রেশন নিতে চান না, তাঁরা টাকাও নিতে পারবেন। এই সিদ্ধান্ত পুরোপুরি তাঁদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে টুইঙ্কল ও অক্ষয় করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে…
Read More
তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন, জেলায় জেলায় নামলো সেনাবাহিনী

তৎপরতার সঙ্গে কাজ করছে প্রশাসন, জেলায় জেলায় নামলো সেনাবাহিনী

ঝড় মোকাবিলায় তৎপর হয়ে উঠেছে প্রশাসন। ঝড় পরিস্থিতিতে কোনদিক থেকে খামতি রাখতে চায় না রাজ্য সরকার। ইয়াস আসার আগে থেকেই প্রতিনিয়ত পরিস্তিতির পর্যালোচনা করছে মুখ্যমন্ত্রী নিজে। স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। প্লাবিত হয়েছে বহু এলাকা। বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনায়, বিশেষত উপকূলীয় এলাকার যে সমস্ত জায়গাগুলিতে জল ঢুকে গিয়েছে সেখানেশুরু হয়ে গিয়েছে উদ্ধার পর্ব। এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় বাংলায় এবার নামানো হল সেনা। রাজ্যে র ১০ জেলায় ১৭ কোম্পানি সেনা নামানো হল। ইতিমধ্যেই সেনারা কাজ করতে শুরু করে দিয়েছে৷ সেখান থেকে চলছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে।…
Read More
টর্নেডোর আশঙ্কা এবার কলকাতাতেও পরিস্থিতি পর্যবেক্ষণে নবান্নেই রয়েছেন মুখ্যমন্ত্রী

টর্নেডোর আশঙ্কা এবার কলকাতাতেও পরিস্থিতি পর্যবেক্ষণে নবান্নেই রয়েছেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় ইয়াস প্লাবিত হয়েছে বাংলার একের পর এক গ্রাম। নবান্নের কন্ট্রোলরুমে থেকে পরিস্থিতি দেখভাল করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই তিনি নবান্ন ছাড়বেন৷ এর পাশাপাশি প্রশাসন অনুমতি না দিলে ত্রান শিবিড়ে থাকা বাসিন্দাদের বাড়িতে না ফেররা আহ্বান করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানান, শঙ্করপুর, দীঘা, মন্দারমনি থেকে সাগর-গোসাবা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে৷ পূর্ব মেদিনীপুরে ৫১টি নদীবাঁধ ভেঙেছে। নন্দীগ্রামে গ্রামের পর গ্রাম ডুবে গিয়েছে। বিদ্যুৎ ও জল পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। বালাসোর থেকে মাত্র ৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে বর্তমানে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ অবস্থান করছে। মমতা বন্দ্যোপাধ্যায়…
Read More
ভরা কোটাল আর ইয়াস ,জোড়া ফলায় বিদ্ধ বাংলার উপকুল

ভরা কোটাল আর ইয়াস ,জোড়া ফলায় বিদ্ধ বাংলার উপকুল

পূর্বাভাস ছিল বুধবার দুপুরের মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে ইয়াস। কিন্তু তাঁর আগেই স্থল্ভাগে এসে পড়ল ইয়াস। নিজের গতি বাড়িয়ে বুধবার সকাল ৯টা ১৫ থেকেই শুরু হয় স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া। সেই সময় ছিল ভরা কোটালের সময়। ফলে ভরা কোটাল ও ঘূর্ণিঝড়ের স্থলভাগে আছড়ে পড়া প্রায় একই সময় হয়েছে। যার গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। আগামী ৩ ঘণ্টা ধরে এর প্রভাব চলবে বলে জানাচ্ছে আবাওয়া দফতর৷ ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলে জারি হয়েছে সতর্কতা, মোতায়েন উপকূল রক্ষী বাহিনী। আর এই জোড়া ফলায় দুর্যোগ ও দুর্ভোগ বেড়েছে উপকূল এলাকার বাসিন্দাদের। একদিকে পূর্ব মেদিনীপুরে দিঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর এলাকা জলমগ্ন, অন্য দিকে দক্ষিণ…
Read More
স্বস্তির মাঝেই চিন্তার ভাঁজ দৈনিক সংক্রমণ নিয়ে

স্বস্তির মাঝেই চিন্তার ভাঁজ দৈনিক সংক্রমণ নিয়ে

কিছুটা স্বস্তির মাঝেই আবার চিন্তার ভাঁজ পড়ল কপালে। দীর্ঘদিন পর সামান্য স্বস্তি দিয়ে গতকালই ২ লক্ষের নিচে নেমেছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। প্রায় ৪০ দিন পর মঙ্গলবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ২ লক্ষের নীচে। কিন্তু বুধবার ফের ঊর্ধ্বমুখী গ্রাফ। আবার ২ লক্ষ ছাড়িয়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪,১৫৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ১১ হাজার ৩৮৮ জন। করোনাভাইরাসের নতুন স্ট্রেন অনেক বেশি ঘাতক। আর সেই জন্যই মৃত্যুর হার…
Read More
যশের পূর্বেই এলো আরেক বিপদ

যশের পূর্বেই এলো আরেক বিপদ

ঝড়ের পূর্বে আচমকাই দেখা দিল আরেক বিপদের। রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আতঙ্কে সময় কাটছে বঙ্গবাসীর। কথা ছিল আজ ওড়িশা ও বাংলার উপকূলে আছড়ে পড়ার কথা ইয়াস - এর। কিন্তু তার আগে গতকাল বিকেলে আচমকাই ব্যান্ডেল চার্চের মাথার দেখা গেল ‘টর্নেডো’। যার জেরে প্রায় তছনছ হয়ে গিয়েছে ব্যান্ডেল, হালিশহর ও বীজপুর সংলগ্ন এলাকা। মুহূর্তের তাণ্ডবে কার্যত ধ্বংসলীলা চালালো এলাকায়। কয়েক মুহূর্তের জন্য নৈহাটি সহ হালিশহরে একাধিক এলাকা তছনছ করল ‘টর্নেডো’। কমপক্ষে প্রায় ৮০ টি বাড়ির টালি বা টিনের ছাউনি উড়ে গিয়েছে। মোট ৮টি বড় বড় গাছ ও একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার খবর মিলেছে। বালিভাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। খবর…
Read More
সেফ হাউসের উদ্বোবন করলেন মালদহের জেলা শাসক

সেফ হাউসের উদ্বোবন করলেন মালদহের জেলা শাসক

পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে বাচামারি জি কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম সেফহোমের ব্যবস্থা করা হয়। পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষের উদ্যোগে স্কুলের ৩০ টি বেডের ব্যবস্থা করা হয়েছে। করোনা রোগীদের থাকা, খাওয়া, অক্সিজেনেরও ব্যবস্থা করা হয়। মঙ্গলবার দুপুরে এই সেফহোমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ, ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার, মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা। সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে করোনা পজিটিভ হলে, সেই রোগীদের হালকা উপসর্গ থাকলে, হাসপাতালে না নিয়ে…
Read More
লকডাউনের জেরে সংকটে মালদার পান চাষীরা

লকডাউনের জেরে সংকটে মালদার পান চাষীরা

লকডাউনের জেরে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন মালদার পান চাষীরা। এতদিন বৃষ্টি কম হওয়ার কারণে পানের বোরজ শুকিয়ে যাবার ফলে বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছিল। যার ফলে উৎপাদন অনেকটাই কম হয়ে পড়েছে। তার ওপর চলছে লকডাউন। যার জেরে বেচাকেনা একেবারেই বন্ধ। আর এরপরই আসতে চলেছে ঘূর্ণিঝড় যশ। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পানের বোরজের যে একেবারে দফারফা হয়ে যেতে পারে তা নিয়ে এখন থেকে দুশ্চিন্তায় পড়েছেন মালদার চাষিরা। ইতিমধ্যে যতটা পেরেছেন পানপাতা ভেঙে বাজারে পাইকারদের কাছে বিক্রি করার চেষ্টা চালাচ্ছেন চাষিরা । কিন্তু লকডাউনের জেরে খদ্দেরদের অভাবে পান প্রায় নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। তাই প্রতিদিনই অসংখ্য পানপাতা ভেঙে নষ্ট করে ফেলে দিতে হচ্ছে…
Read More