editor

10323 Posts
মননোয়নপত্র জমা পরল নন্দীগ্রামে

মননোয়নপত্র জমা পরল নন্দীগ্রামে

বুধবার নন্দীগ্রামে মননোয়নপত্র জমা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলনেত্রী রোড শোও করেন হলদিয়ায়। অন্যদিকে, এদিনই নন্দীগ্রামে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম। এই প্রথম নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে পারদ চড়ছে নন্দীগ্রামে।
Read More
জট খুলছে মাদক মমালায়

জট খুলছে মাদক মমালায়

মাদক মমালায় অমৃতা সিংহ, ওরফে সুইটি নামে আরও এক জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। গ্রেফতার আরও দুই যুবক। অমৃতাকে জেরা করার সময়েই উঠে আসে এই দুই যুবকের নাম। ধৃতরা দু'জনেই রাজাবাজার এলাকার বাসিন্দা। মাদক কেনাবেচার কাজ করার তাদের বিরুদ্ধে। গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। প্রসঙ্গত, গত শনিবারই সংশোধনাগারের মধ্যে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন নিউ আলিপুর মাদক কাণ্ডে ধৃত নেত্রী পামেলা গোস্বামী।
Read More
বুধবার সকাল থেকে নতুন করে তৃণমূল প্রার্থীর দাবি নিয়ে বিক্ষোভ সুজাপুর বিধানসভা কেন্দ্রের একাংশ তৃণমূল কর্মীর

বুধবার সকাল থেকে নতুন করে তৃণমূল প্রার্থীর দাবি নিয়ে বিক্ষোভ সুজাপুর বিধানসভা কেন্দ্রের একাংশ তৃণমূল কর্মীর

মালদা, ১০ মার্চ । প্রার্থী ঘোষণা নিয়ে সুজাপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকট আকার নিয়েছে। বুধবার সকাল থেকেই নতুন করে তৃণমূল প্রার্থীর দাবি নিয়ে বিক্ষোভ দেখান সুজাপুর বিধানসভা কেন্দ্রের একাংশ তৃণমূল কর্মীরা। আব্দুল গনির বদলে প্রার্থী করা হোক স্থানীয় সমাজসেবী তথা স্থানীয় তৃণমূল নেতা আব্দুল হান্নানকে। এদিন সকাল থেকেই সুজাপুর ফুটবল খেলার মাঠের সামনে বিক্ষোভে সোচ্চার হন দলের একাংশ কর্মী-সমর্থকেরা। এই বিক্ষোভের জেরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।উল্লেখ্য, গত মঙ্গলবার থেকেই সুজাপুর বিধানসভা কেন্দ্রে আব্দুল হান্নানকে তৃণমূলের প্রার্থী করার দাবি নিয়ে সোচ্চার হয়েছেন দলের একাংশ নেতাকর্মীরা। মঙ্গলবার সুজাপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে শতাধিক পুরুষ , মহিলা…
Read More
নাবালক ছেলেকে মাদক খাওয়ানোর প্রতিবাদ করায় তৃণমূল কর্মী বাবাকে চাকু দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

নাবালক ছেলেকে মাদক খাওয়ানোর প্রতিবাদ করায় তৃণমূল কর্মী বাবাকে চাকু দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

মালদা, ১০ মার্চ ।  নাবালক ছেলেকে মাদক খাওয়ানোর প্রতিবাদ করায় তৃণমূল কর্মী বাবাকে চাকু দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে  কাহালা গ্রাম পঞ্চায়েতের নিমতলা এলাকায়।  অভিযোগ ওই নাবালকের বাবাকে বাঁশ দিয়ে মাথা ফাটানোর পাশাপাশি চাকু দিয়ে কপাল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে  সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত ওই তৃণমূল কর্মীকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় হামলাকারী  তাহির মিঞা এবং কায়েশ শেখ সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার । পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে,  আক্রান্ত তৃণমূল…
Read More
কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে কিছুটা হলেও স্বস্তিতে জলপাইগুড়িবাসি।

কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে কিছুটা হলেও স্বস্তিতে জলপাইগুড়িবাসি।

কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে কিছুটা হলেও স্বস্তিতে জলপাইগুড়িবাসি। কথা বলে আশ্বস্ত হলেন শান্তিপূর্ণ ভোট দিতে পারবেন। ২০২১ সালের বিধানসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকে লাগাতার কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে । বুধবার ও জলপাইগুড়ি শহরে সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখা গেল। শহরের ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দফায় দফায় চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। এদিন সকালে শহরের বৌবাজার, আদরপাড়া , অশোকনগর , পাণ্ডাপাড়া , দেশবন্ধু নগর এছাড়া বিভিন্ন জায়গায় চলে কেন্দ্রীয় বাহিনীর টহল ।
Read More
মঙ্গলবার রাতে গোয়ালপোখর থানার ডুবকোল এলাকায় বাইকের সাথে বালি বোঝায় লরির সংঘর্ষে মৃত এক আহত দুই।

মঙ্গলবার রাতে গোয়ালপোখর থানার ডুবকোল এলাকায় বাইকের সাথে বালি বোঝায় লরির সংঘর্ষে মৃত এক আহত দুই।

ইসলামপুর ৯ মার্চ: মঙ্গলবার রাতে গোয়ালপোখর থানার ডুবকোল এলাকায় বাইকের সাথে বালি বোঝায় লরির সংঘর্ষে মৃত এক আহত দুই। মৃত ওই ব্যক্তির নাম হায়দার রেজা আনুমানিক বয়স ২৫। বাড়ি গোয়ালপোখর থানার গোয়াগাঁও এলাকায়। স্হানীয় সূত্রে জানা গেছে সাহাপুর থেকে বাইকে চড়ে তিন জন বাড়ি ফিরছিল। সাহাপুর থেকে কিছুটা দুরে এসে ডুবকোল এলাকায় রাজ্য সরকারের উপর দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝায় লরি পিছনে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। এবং গুরুতর জখম হয় বাইকে থাকা দুই কিশোরী। স্হানীয় বাসিন্দারা আহতদেরকে উদ্ধার করে গোয়ালপোখরের লোধন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে…
Read More
‘আই-ফীল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ইয়ামি গৌতম

‘আই-ফীল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ইয়ামি গৌতম

‘আই-ফীল জেন্টল ইন্টিমেট ওয়াশ’ লঞ্চের মধ্য দিয়ে পিরামল ফার্মা লিমিটেডের কনজিউমার প্রোডাক্টস ডিভিশন ‘ফেমিনিন ইন্টিমেট কেয়ার ক্যাটাগরি’তে প্রবেশ করল। পিরামলের ‘আই-ফীল জেন্টল ইন্টিমেট ওয়াশ’ মহিলাদের শরীরের গোপনাঙ্গের জন্য কোমল ও নিরাপদ। এতে রয়েছে নিম, তুলসি ও টি ট্রি অয়েল, যা সংক্রমন ও জ্বালা প্রতিরোধ করে। প্রথম পর্যায়ে এই প্রোডাক্টটি পাওয়া যাবে পশ্চিমবঙ্গের বাজারে এবং অগ্রণী ই-কমার্স প্লাটফর্মগুলিতে।  একইসঙ্গে কোম্পানির তরফে জানানো হয়েছে তারা সুপরিচিত অভিনেত্রী ইয়ামি গৌতমকে ‘আই-ফীল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ করেছেন। পিরামল ফার্মা লিমিটেডের চেয়ারপার্সন নন্দিনী পিরামল জানান, তাদের স্থির বিশ্বাস পিরামলের ‘আই-ফীল’ মহিলাদের ইন্টিমেট হাইজিনের সময়োপযোগী প্রয়োজন মেটাতে সক্ষম হবে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে সম্পর্কস্থাপনের…
Read More
প্রেগা নিউজ: শ্রাবন্তী এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর

প্রেগা নিউজ: শ্রাবন্তী এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর

ম্যানকাইন্ড ফার্মার প্রেগা নিউজ যুক্ত হল সুপরিচিত বাংলা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে। প্রেগা নিউজ হল ভারতের এক নম্বর প্রেগন্যান্সি ডিটেকশন কার্ড। আন্তর্জাতিক নারী দিবসে প্রেগা নিউজ শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ক গড়ার কথা ঘোষণা করেছে। এই সম্পর্কস্থাপনের ফলে ব্র্যান্ড হিসেবে প্রেগা নিউজ পশ্চিমবঙ্গের নানা প্রান্তে ছড়িয়ে পড়তে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে এই ব্র্যান্ডের তরফে একটি নতুন ক্যাম্পেনও চালু করা হয়েছে - #শীইজকমপ্লিটইনহারসেলফ। এর উদ্দেশ্য হল বন্ধ্যাত্বের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা। উল্লেখ্য, প্রেগা নিউজ প্রায় একদশক ধরে অসংখ্য সন্তানসম্ভবা মায়েদের সঙ্গী হয়ে রয়েছে।  শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে সম্পর্কস্থাপন প্রসঙ্গে ম্যানকাইন্ড ফার্মার জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) জয় চ্যাটার্জি জানান,…
Read More
এশিয়ান গ্রানিটো’র অ্যান্টি-ব্যাক্টেরিয়াল টাইল

এশিয়ান গ্রানিটো’র অ্যান্টি-ব্যাক্টেরিয়াল টাইল

ভারতের অগ্রণী টাইলস ব্র্যান্ড এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড (এজিআইএল) বাসস্থান ও কর্মস্থানের নিরাপত্তা, সৌন্দর্য্য ও স্বাস্থ্যরক্ষার লক্ষ্যে লঞ্চ্‌ করেছে ‘এজিএল টাফগার্ড অ্যান্টি-ব্যাক্টেরিয়াল টাইল’। ভারতের বাজারে এই টাইল আনা হয়েছে ৬০০এমএম X ৬০০এমএম ফরম্যাটে। কোম্পানির আশা, রফতানির ক্ষেত্রেও এই টাইল ভাল সাড়া ফেলবে। সিলভার আয়ন দ্বারা টাফ-গার্ড ও অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গ্লেজিং সম্পন্ন বিশেষভাবে প্রস্তুত এই টাইল ব্যাকটেরিয়া ও জার্মের বৃদ্ধি প্রতিরোধ করে। ‘এজিএল টাফগার্ড অ্যান্টি-ব্যাক্টেরিয়াল টাইল’ ৯৯ শতাংশেরও বেশি কার্যকর। দেওয়াল ও মেঝের জন্য এই টাইল খুবই উপযোগী। এই টাইল পাওয়া যাচ্ছে ২৫টিরও বেশি ডিজাইন ও ম্যাট ফিনিশে। ৯৯ শতাংশ ব্যাকটেরিয়া ও জার্ম মুক্ত ‘এজিএল টাফগার্ড অ্যান্টি-ব্যাক্টেরিয়াল টাইল’-এর আরও কিছু গুণ রয়েছে,…
Read More
সারদাকাণ্ডের টাকা ফেরাবে সিইও

সারদাকাণ্ডের টাকা ফেরাবে সিইও

সারদা গোষ্ঠীর কাছ থেকে নেওয়া টাকার পুরোটা ফিরিয়ে দেবেন কুণাল ঘোষ। চলতি মাসেই সারদার কাছ থেকে নেওয়া সমস্ত টাকা চলতি মাসেই ফিরিয়ে দেবেন তিনি। সারদা-কেলেঙ্কারির তদন্তে কুণালকে ফের ১৬ মার্চ তলব করেছে ইডি। প্রসঙ্গত, সারদার সংবাদমাধ্যমের সিইও ছিলেন কুণাল। তাঁর দাবি, সংস্থায় তাঁর অবদানের বদলে পারিশ্রমিক পেয়েছেন তিনি। আর কোনও টাকা নেননি তিনি।
Read More
আবার তৃণমূল থেকে বিজেপিতে

আবার তৃণমূল থেকে বিজেপিতে

জল্পনা তৈরি হয়েছিল। এ বার তা সত্যি হল। খেলা ছাড়ার পরে রাজনীতিতে পা রাখলেন কলকাতা ময়দানের দাপটে খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস। তৃণমূল শিবির ছেড়ে বিজেপি শিবিরে পা রাখলেন তিনি। ২০১৬ সালে বসিরহাট দক্ষিণ আসন থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছিলেন দীপেন্দু। তবে যোগদান তাঁর এই নতুন দলের উপরে কতটা বিশ্বাস রেখে তা নিয়ে প্রশ্ন রয়েই গেল।
Read More
ফের বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী

ফের বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী

একুশের নির্বাচনে বাংলাকে পাখির চোখ করে রেখেছে বিজেপি। বাংলা দখলের স্বপ্ন নিয়ে ফের রাজ্য সফরে আসছেন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এই সপ্তাহের ১৩ আর ১৪ তারিখ রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭ মার্চ ব্রিগেড সমাবেশের কারণে পিছিয়ে দেওয়া হয় বিজেপি সভাপতির বাংলা সফর। এবারের সফরে পুরোপুরি দলের সংগঠন মজবুত করার উপরে জোর দেবেন অমিত শাহ৷
Read More
স্ট্র্যান্ড রোডে ঘটনায় মুখ্যমন্ত্রীরে অভিযোগ স্বীকার করল রেল

স্ট্র্যান্ড রোডে ঘটনায় মুখ্যমন্ত্রীরে অভিযোগ স্বীকার করল রেল

প্রায় ১০ ঘণ্টা পর মঙ্গলবার বিধ্বংসী আগুন নিভল কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের ভবনের। স্ট্যান্ড রোডে রেলের ভবনে আগুন লাগার ঘটনায় উঠে আসছে বহু প্রশ্ন৷ পাওয়া যায়নি মানচিত্র। অভিযোগ, ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও যথাযথ ছিল না৷ বাজেনি ফায়ার অ্যালার্মও৷ এই ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৯ জনের। আগুন লাগার ঘটনার মুহূর্তে অগ্নিকাণ্ডের মানচিত্র না পাওয়ার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ স্বীকার করে নিলেন রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী।
Read More
শুরু হচ্ছে মেট্রোর টোকেন পরিষেবা

শুরু হচ্ছে মেট্রোর টোকেন পরিষেবা

অবশেষে প্রায় গোটা এক বছর পরে কলকাতা মেট্রোয় ফিরতে চলেছে টোকেন। আগামী ১৫ মার্চ থেকে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ এবং ইস্ট-ওয়েস্ট লাইনে ফের আগের মতোই টোকেন ব্যবহার করতে পারবেন মেট্রো রেল যাত্রীরা। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা মেট্রোয় টোকেন পরিষেবা। মেট্রোর সংখ্যা এবং সময়সীমা বাড়ানোর প্রক্রিয়াও শুরু করেছে মেট্রো রেল।  
Read More