editor

11195 Posts
অবস্থা সঙ্গীন হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

অবস্থা সঙ্গীন হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বাড়িতেই। শারীরিক অবস্থা স্থিতিশীলও ছিল। কিন্তু মঙ্গলবার সকালে আচমকা অক্সিজেনের মাত্রা কমে গেল রক্তে। আচমকাই শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের৷ এই অবস্থায় তাঁকে আর বাড়িতে রেখে চিকিৎসা করানোর পক্ষে নন কেউই। তাই হাসপাতালে ভরতির ব্যবস্থা করা হচ্ছে। আলিপুরের বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হচ্ছে। চলছে প্রস্তুতি৷ তাঁর অসুস্থতা দীর্ঘদিনের। সিওপিডি-র রোগী তিনি। সাইটোকাইন স্টর্ম নিয়েও চিন্তিত চিকিৎসকরা। মাস কয়েক আগে হাসপাতালে চিকিৎসা সেরে ফিরেছেন। করোনায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এতদিন তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছিলেন। বুদ্ধদেব এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য এক সঙ্গেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের…
Read More
প্রথমবার নিজের কণ্ঠে গাইলেন অভিনেত্রী

প্রথমবার নিজের কণ্ঠে গাইলেন অভিনেত্রী

অভিনয়ের পাশাপাশই খুব ভালো গানও তিনি করেন জানা ছিলো না অনেকেরই। সকলের মন ছুয়ে গেল তার নিজের কণ্ঠের গান। সোশ্যাল মিডিয়ায় গায়িকা হিসেবে হাজির হলেন টলিউডের অন্যতম জনপ্রিয় ও সকলের পরিচিত মুখ ঋতাভরী চক্রবর্তী। মুক্তি পেল তার প্রথম হিন্দি সিঙ্গল। বৃষ্টির দিনের কথা মাথায় রেখে ভক্তদের মন ভাল করার গান উপহার দিলেন ঋতাভরী। মুক্তি পেয়েছে তাঁর লেখা ও অভিনীত প্রথম হিন্দি গানের মিউজিক ভিডিয়ো ‘সাভন’। গানটির থিম বর্ষার রোম্যান্টিকতা। ‘থাপ্পড়’ সিনেমা খ্যাত অভিনেতা পাভেল গুলাটির সঙ্গে মিউজিক ভিডিয়োতে জুটি বেঁধেছেন তিনি। গানের অভিনেত্রীর সঙ্গে গলা মিলিয়েছেন বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার, সংগীত পরিচালক স্বানন্দ কিরকিরে। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে গানের একটি ক্লিপ শেয়ার…
Read More
বড় সুখবর দেশের সংক্রমনের সংখ্যায়

বড় সুখবর দেশের সংক্রমনের সংখ্যায়

বড়সড় সুফল পাচ্ছে ভারত। একাধিক রাজ্যে লকডাউনের কড়া বিধিনিষেধ, টিকাকরণ বৃদ্ধি সাধারণ মানুষের সচেতনতা ফল মিলল জলদি। দীর্ঘদিন বাদে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ২ লক্ষেরও নিচে নেমে এসেছে। মিলল অনেকটা স্বস্তি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। প্রায় ৪০ দিন পর দু’লক্ষের নীচে নামল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাও কমেছে। করোনা ৩ হাজার ৫১১ জনের প্রাণ কেড়েছে গত ২৪ ঘণ্টায়। দীর্ঘদিন বাদে দেশে দৈনিক মৃতের সংখ্যা নেমে…
Read More
ঘোষনা করেছিলেন পূর্বেই তবে এবার তা কার্যকরী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

ঘোষনা করেছিলেন পূর্বেই তবে এবার তা কার্যকরী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

করোনার দ্বিতীয় ধাক্কায় নাজেহাল আমজনতা। চারিদিকে শুধু হাহাকার চিত্র। বাড়ছে হাসপাতালের শয্যার সমস্যা। এই পরিস্থিতিতে তৎপরতার সঙ্গে কাজ করছে রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে সেফ হোম। এই উদ্যোগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই করোনা হাসপাতালে পরিণত করা হল পুলিশ হাসপাতালকে। ভবানীপুর কলকাতা পুলিশ হাসপাতাল বদলে হল করোনা চিকিৎসাকেন্দ্রে। রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের দিনই পুলিশ হাসপাতালকে কোভিড চিকিৎসা কেন্দ্রে পরিণত করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘর থেকে ভারচুয়ালি সেই হাসপাতালের উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশ কর্মী, হোম গার্ড ও তাঁদের পরিবারের সদস্যরাই শুধু নন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এলে সাধারণ মানুষও চিকিৎসা করাতে পারবেন এই হাসপাতালে-…
Read More
নাম নথিভুক্ত না করলেও টিকা নেওয়া যাবে, বলে জানাচ্ছে কেন্দ্র

নাম নথিভুক্ত না করলেও টিকা নেওয়া যাবে, বলে জানাচ্ছে কেন্দ্র

টিকাকরণের নীতিতে পরিবর্তন আনল কেন্দ্র। এ বার থেকে অ্যাপ-এ নাম নথিভুক্তির পাশাপাশি সরাসরি সরকারি টিকাকরণ কেন্দ্রে গিয়েও টিকা পেতে পারবেন ১৮ থেকে ৪৪ বছর বয়সিরা। সোমবার প্রকাশিত সরকারি নির্দেশিকায় এ কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওই নির্দেশিকা জানাচ্ছে, আগে থেকে অ্যাপে নাম নথিভুক্ত করার পরে কোনও ব্যক্তি যদি সময় মতো সরকারি টিকাকরণ কেন্দ্রে হাজির হতে না পারেন, তবে সেই ‘অব্যবহৃত টিকা’ ওই কেন্দ্রে উপস্থিত নাম নথিভুক্ত না করা ব্যক্তিকে দেওয়া যেতে পারে। সরকারি ওই টিকাকরণ কেন্দ্রে তাৎক্ষণিক ভাবে নয়া টিকা-প্রাপকের নাম নথিভুক্ত করা যাবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। এমনকি, সংশ্লিষ্ট টিকাকরণ কেন্দ্রে ইন্টারনেট সংযোগ না থাকলেও নাম নথিভুক্ত করা…
Read More
চিনের পার্বত্য অঞ্চলে ঝড়ের মধ্যে পড়ে মারা গেলেন ২১ জন ম্যারাথন প্রতিযোগী

চিনের পার্বত্য অঞ্চলে ঝড়ের মধ্যে পড়ে মারা গেলেন ২১ জন ম্যারাথন প্রতিযোগী

ম্যারাথন দৌড়ের পথের একটি অংশ গিয়েছিল গানসু প্রদেশের বাইয়িন শহরের কাছে ইয়েলো রিভার স্টোন অরণ্যের মধ্যে দিয়ে। মঙ্গোলিয়ার সীমান্তবর্তী গানসু বন্যা ও ধসে বহু বার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইয়িন শহর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত কাল ইয়োলো রিভার স্টোন অরণ্যে হঠাৎই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়েন প্রতিযোগীরা। আচমকা শিলাবৃষ্টি শুরু হয়। নেমে যায় তাপমাত্রা। কয়েক জন প্রতিযোগীর কাছ থেকে সাহায্য চেয়ে বার্তা পেয়ে ম্যারাথনের আয়োজক সংস্থা উদ্ধারকারী দল পাঠায়। সেই দলের সদস্যেরা ১৮ জন প্রতিযোগীকে উদ্ধার করেন। দুপুর দু’টো নাগাদ ম্যারাথন বন্ধ করে দেওয়া হয়। পরে সরকারের তরফে জানানো হয়, ২০ জন প্রতিযোগী মারা গিয়েছেন। এক জন নিখোঁজ। আজ চিনা সরকারি সংবাদমাধ্যম…
Read More
লক ডাউনে সিমেন্ট পাড়াপাড় করায় একটি ট্রাক আটক করলো পুরাতন মালদহ থানার পুলিশ

লক ডাউনে সিমেন্ট পাড়াপাড় করায় একটি ট্রাক আটক করলো পুরাতন মালদহ থানার পুলিশ

লকডাউনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে সিমেন্ট বোঝাই লরি অবাঞ্ছিত ভাবে চলাচলের বিরুদ্ধে রাস্তায় গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বেশকিছু লরির মালিকেরা। এমনকি এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারাও অবাঞ্ছিত ভাবে যানবাহন চলাচলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানা মঙ্গলবাড়ী এলাকায় । ওই এলাকার রাজ্য সড়কে বিক্ষোভকারী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুরাতন মালদা থানার পুলিশ । এরপরই সিমেন্ট বোঝাই লরিটি আটক করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় এলাকার লরি চালকদের একাংশের বক্তব্য, করোনা সংক্রমন রুখতে রাজ্য সরকার লকডাউনের নির্দেশ দিয়েছে। এই লকডাউন পরিস্থিতিতে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস…
Read More
কড়া বার্তা সরলাকে: ‘আবর্জনাকে ফেরানো হবেনা’ বললেন মৌসম নূর

কড়া বার্তা সরলাকে: ‘আবর্জনাকে ফেরানো হবেনা’ বললেন মৌসম নূর

দল টিকেট দিলেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সরলা মুর্মু। তবে কয়েক মাসের মধ্যেই মোহভঙ্গ হয়েছে। ঘরে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, কিন্তু তাকে ফেরাতে নারাজ মালদা জেলার তৃণমূল সভাপতি মৌসুম নূরের। দলত্যাগীদের ফেরানোর উদ্দেশ্যে রাজ্যসভার সাংসদ মৌসুম নূর বলেন, " ওকে দলের ফেরানো যাবে না। অনেক আবর্জনা দল থেকে বেরিয়ে গিয়েছে তাতে দলেরই ভালো হয়েছে, উনি শুধুমাত্র ক্ষমতা, পদ আর স্বার্থের জন্য দল পরিবর্তন করেছিলেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিকিটও দিয়েছিলেন তার সত্বেও উনি দুর্নীতির বিরুদ্ধে বাজে মন্তব্য করেছিলেন, ওনার জায়গা এই দলে হবে না।" সরলা মুর্মুর মতো একাধিক নেতা নেত্রী দলত্যাগ করেছিলেন। তৃণমূল কংগ্রেসের দাবি…
Read More
ভারতে আটকে থাকাদের পাশে দাড়ালো মালদহের ব্যবসায়ীরা

ভারতে আটকে থাকাদের পাশে দাড়ালো মালদহের ব্যবসায়ীরা

বাংলাদেশ থেকে ভারতে এসে আটকে পড়েছেন বহু পর্যটক এবং রোগী ও তাদের আত্মীয়েরা। মালদার ইংরেজবাজার ব্লকের মহদীপুর এলাকার আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে লকডাউন ঘোষণা হতেই নিজেদের দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় দিন গুনছেন বাংলাদেশি বহু পরিবার। ইতিমধ্যে সোমবার দুটি পরিবারকে তাদের দেশে ফেরার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার বলে জানা গিয়েছে। কিন্তু এখনো আরও বেশকিছু পরিবার আটকে রয়েছে মালদার মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে, তারা এখন নিজেদের দেশে কোনরকমে ফিরে যাবার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন । এই পরিস্থিতিতে অবশ্য স্থানীয় ব্যবসায়ীরাও ওইসব পরিবারগুলোর জন্য খাদ্য সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ।  কেবলমাত্র বাংলাদেশ সরকারের অনুমতি পত্র মিললেই দেশে ফিরতে পারছেন আটকে থাকা…
Read More
করোনা টিকা নিয়ে নানা গুজব: সরযূ নদীতে ঝাঁপ প্রায় ২০০ মানুষের

করোনা টিকা নিয়ে নানা গুজব: সরযূ নদীতে ঝাঁপ প্রায় ২০০ মানুষের

উত্তরপ্রদেশে করোনার টিকা দিতে গিয়ে প্রায় হিমশিম খেলেন স্বাস্থ্যকর্মীরা। অনেক পরিশ্রম করেও মাত্র ১৪ জনকে টিকা দেওয়া সম্ভব হয়। টিকা নিয়ে গুজবের ফলে টিকাকরন থেকে সরযূ নদীতে ঝাঁপ দেয় প্রায় ২০০ গ্রামবাসী । শনিবার রামনগর মহকুমার অন্তর্গত সিসৌরা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ঐদিন গ্রামের মধ্যে একদল স্বাস্থ্যকর্মী টিকাকরনের জন্য পৌঁছয়। তাদের দেখামাত্রই গ্রামবাসীদের মধ্যে হইচই পরে যায়। এমন বেগতিক পরিস্থিতি দেখে এগিয়ে আসেন মহকুমাশাসক রাজীব কুমার শুক্ল। নানাভাবে তিনি গ্রামবাসীদের টিকার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। কিন্তু এতেই পরিস্থিতি আরও বিগড়ে যায়, তাদের মতে 'বিষ ইনজেকশন' তারা কোনমতেই নিবে না। টিকার হাত থেকে বাঁচতে প্রায় ২০০ গ্রামবাসী ঝাঁপ দেন সরযূ নদীতে।…
Read More
রায়গঞ্জ – বারসুই সড়ক নির্মানের জন্য বিহারের বিধায়কের সাথে সোমবার বৈঠক করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

রায়গঞ্জ – বারসুই সড়ক নির্মানের জন্য বিহারের বিধায়কের সাথে সোমবার বৈঠক করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরই ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনে তৎপর হলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। রায়গঞ্জ-বারসই সড়ক যোগাযোগ ব্যাবস্থা গড়ে তোলার জন্য বিহার রাজ্যের বলরামপুরের বিধায়কের সাথে সোমবার বৈঠক করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামে বিহারের বারসই জেলার বলরামপুরের বিধায়ক মেহবুব আলমের সাথে মিলিত হয়ে বৈঠক করেন রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। বৈঠকে দুই রাজ্য সরকারের জনপ্রতিনিধিই রায়গঞ্জ-বারসই রাজ্য সড়ক এবং মহানন্দা নদীর উপর সেতু নির্মানের উপরে জোর দেন। দুই রাজ্যের বিধায়কই তাদের সরকারের কাছে দ্রুত রায়গঞ্জ-রারসই সড়ক নির্মানের জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন। একটা সেতু আর সড়ক যোগাযোগ না থাকার কারনে বিহার…
Read More
নিজের নিরাপত্তা প্রতাহার করতে চাইছে কোন বিজেপি মহিলা সাংসদ? জানতে পড়ুন …

নিজের নিরাপত্তা প্রতাহার করতে চাইছে কোন বিজেপি মহিলা সাংসদ? জানতে পড়ুন …

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকেই অশান্ত এই রাজ্য। দুষ্কৃতিদের আক্রমনের হাত থেকে বিধায়কদের বাঁচাতে বিজেপির বিধায়কদের কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। তবে বিজেপির ১৫ জন বিধায়ক এর আগে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করেছেন। এবার রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে নিজের কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি লকেট চট্টোপাধ্যায়ের। তাঁকে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি । লকেট দেবী অভিযোগ করে বলেছেন, রাজ্য জুড়ে বিজেপির নেতা-কর্মীরা যখন আক্রান্ত হচ্ছে, তখন আমি নিরাপত্তা নিয়ে কি করব। অভিযোগ, ২ মে’র পর থেকে রাজ্যে লাগাতার হিংসার ঘটনা ঘটছে৷ লোকসভার বিজেপি সাংসদ…
Read More
চাঁচলে করোনা সংক্রমণের দৈনিক হার কমছে, স্বস্তি স্বাস্থ্য দপ্তরে

চাঁচলে করোনা সংক্রমণের দৈনিক হার কমছে, স্বস্তি স্বাস্থ্য দপ্তরে

লকডাউনের জেরে অনেকটাই কমেছে করোনার সংক্রমণ। যার কারণে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি হওয়া নতুন করোনা বিভাগে রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেক রোগী। এর ফলে জেলা স্বাস্থ্য দপ্তরে কর্তাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে ।  জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানিয়েছেন, লকডাউনের পর থেকে সংক্রমণ অনেকটাই কমেছে। লালারসের নমুনা সংগ্রহের পর যে পরিমাণ পজিটিভ রিপোর্ট আসছিল, এখন তা অনেকটাই কমেছ, ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এসেছে। লকডাউনের মধ্যে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে স্যানিটাইজার ও মাক্স ব্যবহার করার জন্য মানুষকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেড়ানো জন্য প্রচার করা হচ্ছে। …
Read More
করোনামুক্ত ‘টুম্পা’:  আইসোলেশান ছেড়ে ফের স্বাভাবিক জীবনে ফিরলেন অভিনেত্রী সুমনা দাস

করোনামুক্ত ‘টুম্পা’: আইসোলেশান ছেড়ে ফের স্বাভাবিক জীবনে ফিরলেন অভিনেত্রী সুমনা দাস

করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এলেন অভিনেত্রী সুমনা দাস। লকডাউনে বাড়িতেই রয়েছেন টুম্পা খ্যাত অভিনেত্রী। তাই নিজে সুস্থ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করলেন। অসুস্থ বোধ করতেই অভিনেত্রী কাজ থেকে বিরতি নিয়ে বাড়িতে ফিরছিলেন, এরপরই তার রিপোর্ট পজিটিভ আসে। সেই থেকেই অভিনেত্রী ঘরবন্দী। তিনি বলেছেন, ‘কোভিড পরিস্থিতিতেও আমি কাজ করেছি। কিন্তু সমস্ত নিয়ম খুব কঠোরভাবে মেনে চলেছি। সবসময় স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করেছি। ভাবতে পারিনি আমার কোভিড হবে। টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় খুব ভেঙে পড়েছিলাম। সবচেয়ে ভয় হয়েছিল মা-বাবার জন্য। একই বাড়িতে ছিলাম। ওনারা ২জনেই অসুস্থ। তবে খুব নিয়ম মেনেই আইসোলেশান কাটিয়েছি। মা-বাবাকে ছুঁতে পারেনি কোভিড।’ অনেকেই কোভিড হলে…
Read More