editor

10323 Posts
বিদায়ের পথে শীত

বিদায়ের পথে শীত

শীতপ্রেমীদের আনন্দের দিন আপাতত শেষের পথে। এবার বিদায়ের পথে শীত। আয়ু প্রায় শেষের পথে শীতের। ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় বৃদ্ধি পেতে শুরু করেছে তাপমাত্রা। ফাল্গুন মাস শুরু হতেই ধীরে ধীরে কমতে শুরু করেছে শীতের প্রভাব। ফাল্গুনের শুরুতেই দখিনা বাতাস জানান দিচ্ছে বসন্ত জাগ্রত দ্বারে। এবার বাড়বে অস্বস্তি। পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রার পরিমান। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে রোদ ও মেঘ দুই-ই দেখা দেবে। কলকাতায় গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী পারদ। 
Read More
ফের রাজনীতিতে চিরঞ্জিৎ

ফের রাজনীতিতে চিরঞ্জিৎ

ফের রাজনীতিতে ফিরছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী৷ দিদির কথা ফেলতে পারলেন না, খোলাখুলি জানালেন সেকথা৷ ফের রাজনীতির মঞ্চ কাঁপাতে তৈরি হচ্ছেন অভিনেতা৷ টলিপাড়ার অন্দরে তো বটেই বাঙালির অন্তরেও চিরঞ্জিৎ সম্পর্কে ভাল ইমেজ রয়েছে৷ ক’দিন আগেই জানিয়েছিলেন রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান তিনি৷
Read More
মা হলেন অভিনেত্রী স্নেহা

মা হলেন অভিনেত্রী স্নেহা

টলিউড জুড়ে এখন খুশির আবহ। অভিনেত্রী কোয়েল, শুভশ্রীর পর এবার মা হলেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়ে। কোল আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান। সুস্থ আছেন মা এবং ছেলে। মাতৃত্বের স্বাদ পলেন স্নেহা। স্নেহা বাংলা টেলি ইন্ডাস্ট্রির অতি জনপ্রিয় মুখ। নতুন একটা পর্ব শুরু হতে চলেছে স্নেহার জীবনে। বেশিরভাগ সিরিয়ালেই নেগেটিভ চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে।
Read More
বড় ঘোষণা তামিলনাড়ু রাজনীতিতে

বড় ঘোষণা তামিলনাড়ু রাজনীতিতে

আগামী ৬ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। তার আগে তামিলনাড়ু রাজনীতিতে বড় ঘোষণা। ভোটের দিন প্রকাশ হওয়ার পর পরই তামিলনাড়ুর রাজনৈতিক মহলকে চমকে দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন জয়লতিতা ঘনিষ্ট এআইএডিএমকে নেত্রী ভি কে শশীকলা। রাজনীতি ছাড়লেন তিনি। শশীকলার রাজনৈতিক জীবনে যারা অনুরাগী ছিলেন তাঁদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশীকলা চার বছরের সাজার মেয়াদ শেষে গত ২৮ জানুয়ারি জেলের বাইরে আসেন।
Read More
আসছে অচেনা উত্তম

আসছে অচেনা উত্তম

বাংলা ছবির সর্বকালের মহানায়ক বাঙালির প্রাণের উত্তম কুমারের জানা অজানা দিক রূপোলি পর্দায় নিয়ে আসতে চলেছে ‘অচেনা উত্তম’। এই বায়োপিক নিয়ে টলিপাড়ায় চলেছে জোর চর্চা। আগামী মাসে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। উত্তর বঙ্গ এবং কলকাতায় হবে ছবির শ্যুটিং। ছবির পরিচালক অতনু বসু। শ্বাশত চট্টোপাধ্যায়কে দেখা যাবে উত্তম কুমারের ভূমিকায়। বায়োপিকে সুচিত্রা সেনের ভূমিকায় দেখা মিলবে ঋতুপর্ণা সেনগুপ্তর, উত্তম পত্নীর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে, আর সুপ্রিয়া দেবী হচ্ছেন নবাগতা সায়ন্তনী রায় চৌধুরী, সাবিত্রী চট্টোপাধ্যায়ের রোলে দেখা যাবে ‘রানিমা’ দিতিপ্রিয়া রায়কে।
Read More
দুদিন ধরে বন্ধ ১০২ অ্যাম্বুলেন্স পরিসেবা!

দুদিন ধরে বন্ধ ১০২ অ্যাম্বুলেন্স পরিসেবা!

দুদিন ধরে বন্ধ জলপাইগুড়ি অ্যাম্বুলেন্স পরিসেবা ! ১০২ নম্বরে ডায়াল করেও অ্যাম্বুলেন্স পরিসেবা না পেয়ে সদ‍্যোজাত শিশুকে নিয়ে অপেক্ষা‌য় প্রসূতি মায়েরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালজলপাইগুড়ি সদর হাসপাতালে। নিশ্চয় যান পরিসেবা না পেয়ে চরম অসুবিধায় পড়েন প্রসূতি মা ও তার আত্মীয়রা। ঘন্টার পর ঘন্টা হাসপাতালে‌র বাইরে বসে থাকতে দেখা যায় রোগী ও তাদের আত্মীয়‌দের। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। অভিযোগ, গত দুদিন ধরে জলপাইগুড়ি সদর হাসপাতালে ১০২ নম্বরের নিশ্চয় যান পরিসেবা বন্ধ রয়েছে। রোগীর আত্মীয়রা জানান, সরকারি গাড়ি না পেয়ে হাসপাতালে আসা সমস্ত রোগী ও রোগীর পরিজনেরা বিপাকে পড়েছেন। পরে অবশ্য জলপাইগুড়ি জেলার নিশ্চয় যান সমস্যা সমাধানে…
Read More
ভোট পর্যন্ত ৫০ হাজার টাকার বেশি ক্যাশ নিয়ে ঘুরতে পারবে না মানুষ, কোড অফ কন্ডাক্ট চালু, চলছে  নাকা চেকিং

ভোট পর্যন্ত ৫০ হাজার টাকার বেশি ক্যাশ নিয়ে ঘুরতে পারবে না মানুষ, কোড অফ কন্ডাক্ট চালু, চলছে নাকা চেকিং

নির্বাচন বিধি চালু হতেই রাজ্য জুড়ে চালু হল নাকা চেকিং। আজ শিলিগুড়ির বিভিন্ন রাস্তায় মেট্রোপলিটন থানার পুলিশ মার্কেট চত্তরের বিভিন্ন রোডে নাক চেকিং করল। জানা গেছে এদিন সমস্ত গাড়িকে আটকে তল্লাশি চালাল পুলিশ বাহিনী। পাশাপাশি বেশকিছু শর্ত চাপাল সাধারণ মানুষের ওপর। জানা গেছে ভোটের ফলাফল ঘোষণার আগে পর্যন্ত ৫০ হাজার টাকার বেশি নগদ টাকা নিয়ে রাস্তায় বেরোনো নিষেধ করেছে পুলিশপ্রশাসন। এছাড়াও বিদেশী মদ এবং গাঁজা সঙ্গে নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না এই সমস্ত বিষয়টি মাথায় রেখে আজ শিলিগুড়ির জলপাইমোর এলাকায় নির্বাচন কমিশনের একটি টিম পুলিশের সহযোগিতায় বিশেষ নাকা চেকিং অভিযান চালায়। এদিন ওই পথে আসা সমস্ত রকমের গাড়ি কে…
Read More
পিকআপ ভ্যান – অটোর সংঘর্ষে আহত চার

পিকআপ ভ্যান – অটোর সংঘর্ষে আহত চার

উত্তর দিনাজপুরের ইসলামপুর মিঠাপুকুর এলাকায় একটি পিকআপ ভ্যান ও একটি যাত্রীবাহী অটোর সঙ্গে সংঘর্ষ হয়। স্থানিয় সুত্রে জানা গেছে , যে দাড়িভিট থেকে ইসলামপুর দিকে আশা একটি পিকআপ ভ্যান একটি যাত্রীবাহী অটোর পিছনে ধাক্কা মারে ও নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যান উল্টে যায়। অটোতে থাকা বেশ কিছু প্যাসেঞ্জার আহত হন । মোট চারজন আহত হন একজনকে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
Read More
উচ্ছেদে বাঁধা, দুজনকে গ্রেপ্তার করল পুলিশ

উচ্ছেদে বাঁধা, দুজনকে গ্রেপ্তার করল পুলিশ

দীর্ঘদিন ধরে শিলিগুড়ির এসএফ রোডে সরকারি জমি দখল করে ব্যবসা করছিল বলে অভিযোগ। আজ সেই সরকারি জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। এই উচ্ছেদে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন করা হয় শিলিগুড়ি মেট্রোপলিটন থানার বিশাল পুলিশ বাহিনী।জানা গেছে বার বার বলার পরেও পূর্ত দপ্তরের ওই জায়গা থেকে সরেনি দোকানদারের। তাই এদিন বাধ্য হয়ে উচ্ছেদে নামে পূর্ত দপ্তর। এঘটনায় দুজন বাঁধা দিতে এলে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানা গেছে।এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি এস এফ রোডে।পূর্ত দপ্তর এবং শিলিগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন যাবৎ বারবার পিডব্লিউডির জমিতে বসে থাকা দোকান এবং ঘর…
Read More
দাদাকে খুন করল ভাই , চাঞ্চল্য শিলিগুড়ির শান্তিনগর এলাকায়

দাদাকে খুন করল ভাই , চাঞ্চল্য শিলিগুড়ির শান্তিনগর এলাকায়

সাতসকালে চায়ের দোকানে দাদাকে ছুরি মারল ভাই। ঘটনাস্থলে দাদার মৃত্যু হলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক ভাই। এমনই ঘট নার সাক্ষী থাকল চা খেতে আসা এলাকার লোকজন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শান্তিনগরের বউবাজার এলাকায়। মৃতের নাম শঙ্কর দাস বলে জানা গেছে। তার বয়স ৩০। মৃতের ভাই দেবাশীষ দাস জানিয়েছে আজ সকালে তার দাদা দোকানে চা খেতে গেলে তারই মাসতুতো ভাই ছুরি চালিয়ে দেয় । ঘটনাস্থলেই শঙ্কর দাসের মৃত্যু হয়। স্থানীয়সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল দুই ভাইয়ের মধ্যে। অভিযুক্তের নাম সুরেশ দাস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ। মৃতদেহকে উত্তরবঙ্গ।মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো…
Read More
অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে মারধর, অভিযোগের তীর তৃণমূলের দিকে

বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বিজেপি যুব মোর্চার সহ সভাপতি সহ দুজন নেতাকর্মীর উপর হামলা চালাল দুষ্কৃতীরা। জনবহুল এলাকায় রাতের অন্ধকারে এই ঘটনায় বিজেপির পাশাপাশি আতঙ্কে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকা। এই ঘটনায় বিজেপি নেতাকর্মীরা অভিযোগ করেছে তৃণমূলের উপর। জানা গেছে বুধবার রাতে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ইন্ডোর স্টেডিয়ামের পাশে আচমকাই বিজেপির দুই কর্মী অনিত দাস এবং কৃষ্ণেন্দু সূত্রধরের বাইক আটকে দেয় কয়েকজন যুবক। বিজেপির অভিযোগ ওই দুই বিজেপি কর্মীদের রাতের অন্ধকারে মারধর করা হয়। তাদের গাড়ি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন আক্রান্ত অনিত দাস। আক্রান্ত ওই দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি…
Read More
নতুন জীবন শুরু হচ্ছে শ্রেয়ার

নতুন জীবন শুরু হচ্ছে শ্রেয়ার

বলিউড জুড়ে এখন খুশির আবহ। অনুষ্কা শর্মা, করিনা কাপুর, সংগীত শিল্পী হর্ষদীপ কৌরের পর এবার মা হতে চলেছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। ‘গুড নিউজ’ দিলেন শ্রেয়া নিজেই। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করলেন শ্রেয়া। ২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর্ব সেরেছিলেন শ্রেয়া। আগামী সপ্তাহেই শ্রেয়ার জন্মদিন, আর তার ঠিক আগে ভক্তদের দারুণ এই সারপ্রাইজ দিলেন তারকা। নতুন একটা পর্ব শুরু হতে চলেছে শ্রেয়ার জীবনে।
Read More
ভিআই চালু করলো মুভি রেন্টাল পরিষেবা

ভিআই চালু করলো মুভি রেন্টাল পরিষেবা

ভিআই হাঙ্গামা ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে ভিআই মুভি এবং টিভি অ্যাপ্লিকেশনে ভিডিও অন ডিমান্ড পরিষেবা চালু করলো। এই নতুন পার্টনারশিপের সঙ্গে ভিআই গ্রাহকরা ৪৮ ঘন্টার জন্য একটি সিনেমা ভাড়া নিতে পারবে এবং সেটি ক্রোমকাস্টের মাধ্যমে বড় পর্দায়ও দেখতে পারবে। ভিআই প্রথম টেলিকো কোম্পানি হিসেবে ভারতে এই প্রিমিয়াম ভিডিও অন ডিমান্ড (পিভিওডি) পরিষেবাটি নিয়ে এসেছে। এই পার্টনারশিপটি ভারতে ডিজিটাল ইকোসিস্টেম বৃদ্ধি করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে, সাথে এটি ভিআই গ্রাহকদের প্রিমিয়াম হলিউডের সিনেমাগুলি সহজেই দেখার সুযোগ করে দিবে। এই পার্টনারশিপ সম্বন্ধে ভিআই-এর সিএমও অবনীশ খোসলা বলেছেন, “…আমাদের উদ্ভাবনী এবং পার্টনারশিপ নেতৃত্বাধীন কন্টেন্ট স্ট্রাটেজি আমাদের সাহায্য করেছে এই বিপুল অপব্যয়িত বাজারে…
Read More
এইচডিএফসি লাইফ লঞ্চ করলো নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন

এইচডিএফসি লাইফ লঞ্চ করলো নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানি এইচডিএফসি লাইফ লঞ্চ করল তাদের নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন বাউন্স ব্যাক। দেশের অর্থনৈতিক চাপ সত্ত্বেও নতুন ব্যবসাগুলি কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এতে আর্থিক প্রস্তুতিও একটি বড় ভুমিকা পালন করেছে তাদের জন্য যারা অনিশ্চয়তা সত্ত্বেও তাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছে। এইচডিএফসি লাইফের এই ক্যাম্পেইনটিতে দেখা যায় কখনো-হার-না-মানা এক একটি দম্পতির সঙ্কল্পকে, যারা, সাফল্যের চূড়ান্তে পৌঁছে তাদের শুরুর যাত্রার কথা মনে করেছে। লোকটির চাকরি চলে যাবার পর তাদের ‘ফ্যাশন হাউস’ রিটেইল স্টোর খোলা। তাদের পরিবারের খুব খারাপ সময়ে দৃঢ় সংকল্প এবং সেই আর্থিক প্রস্তুতিই তাদের সহায়তা করে। টেলিভিশন, ডিজিটাল, ডিটিএইচ, ওওএইচ এবং জনসংযোগ কেন্দ্রকে কেন্দ্র করে মাল্টি…
Read More