19
May
বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের সঙ্গে জড়িয়েছেন এই পরিচালক। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তার। বলিউডের বিতর্কিত পরিচালক তিনি। তাই জন্যেই হয়তো দাউদ ইব্রাহিমের মত একটি বিতর্কিত আন্ডার ওয়ার্ল্ড ডনের চরিত্র নিয়ে ছবি করার জন্যে বেছে নিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক রাম গোপাল বর্মার নিজস্ব ছবি 'ডি কোম্পানি'। এই ছবির গল্পকার এবং পরিচালনার এই দুইয়েরই দায়িত্বে রয়েছেন রাম গোপাল বর্মা নিজেই। গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তার চ্যালা ছোটা রাজন কীভাবে আশির দশকে মুম্বই শহরে রাজত্ব চালাত – সেই কাহিনী কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘ডি কোম্পানি’। পরিচালকের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম 'স্পার্ক ওটিটি' - তে স্ট্রিমিং শুরু হল এই ছবির। ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন…
