editor

10323 Posts
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিরাট পুজোর আয়োজন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিরাট পুজোর আয়োজন

শুক্রবার পুজো উপলক্ষে ব্যস্ততা তৃণমূল সুপ্রিমোর বাড়িতে। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পুজোর এক ঝলক শেয়ার করেছেন তিনি নিজেই।যজ্ঞবেদীর সামনে আহুতিতে ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাত জোড় করে বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো করছেন জগন্নাথ মন্দিরের সেবায়ত জগন্নাথ দ্বৈতাপতি। করোনা পরিস্থিতির কারণে অন্যান্যবারের পুজোর মতো এবারে লোকসমাগম নিয়ন্ত্রিত। উপস্থিত রয়েছেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা।আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরাট যজ্ঞ পুজো চলছে কালীঘাটে। অন্যান্য সময় কঠোর প্রশাসকের ভূমিকা ছেড়ে পুজোর আয়োজনে হাত লাগান নেত্রীও। তবে ভিডিওতে তৃণমূল নেত্রীকে দেখা যায়নি। তবে এর আগে বহুবার বাড়ির পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হাতে পুজোর মালা গাঁথা থেকে ভোগ রান্না করতে দেখা গিয়েছে।
Read More
উত্তরবঙ্গে আজ পালিত হচ্ছে ত্যারেয়া উৎসব

উত্তরবঙ্গে আজ পালিত হচ্ছে ত্যারেয়া উৎসব

আজ ফাল্গুন মাসের তেরো তারিখ। উত্তরবঙ্গের জনসমাজে প্রচলিত রয়েছে যে ফাল্গুনের এই তেরো তারিখে বিদায় নেয় শীতকাল। তাই শীতের বিদায় বার্তা জানিয়ে উত্তরবঙ্গের বৃহৎ জনগোষ্ঠী রাজবংশী-কামতাপুরি মানুষরা এই ত্যারেয়া উৎসব পালন করে । আঞ্চলিক কথন ভঙ্গিতে এই উৎসবের নাম কোথাও ত্যারেয়া বা ট্যারেয়া উৎসব। জানা যায় ফাল্গুনের এই তেরো তারিখে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা পুর্বপুরুষদের নিয়ম নীতি মেনে বাড়ির পাশে ফাঁকা মাঠে কলা গাছের ঢোনার একটি পাত্রে ফুল,ফল, ধুপ,ধুনা সাজিয়ে এক বালতি জল নিয়ে যায় তেরেয়া পুজা করতে।এই পূজোতে মাদার গাছের ফুল ব্যবহৃত হয় বলে জানা যায়। পুজার শেষে সেই পাত্রটি কোন এক জায়গায় রাখার পর সেখানে শীতকে বিদায় দেয় পুজার…
Read More
ভারতীয় টেলিভিশনে সঙ্গীতের সব চেয়ে বড় মঞ্চ উন্মুক্ত হচ্ছে আজ

ভারতীয় টেলিভিশনে সঙ্গীতের সব চেয়ে বড় মঞ্চ উন্মুক্ত হচ্ছে আজ

ভারতীয় টেলিভিশনে সঙ্গীতের সব চেয়ে বড় মঞ্চ উন্মুক্ত হচ্ছে আজ। রাত আটটায় জি টিভি আর জি ফাইভে। ওই সময়ে শুরু হচ্ছে 'ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ'। ভারতীয় টিভির দর্শকরা আগে কখনও এই ধরনের সঙ্গীত প্রতিযোগিতার সাক্ষী থাকেননি। বলতে গেলে নিজের ক্ষেত্রে সর্বোত্তম এই সঙ্গীত প্রতিযোগিতায় সামিল হয়েছেন ইন্ডাস্ট্রির সব চেয়ে বড় তারকা এবং গায়ক-গায়িকারা। সুতরাং, আজ আটটায় টিভিতে তৈরি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। গোটা ভারত যা দেখার জন্য প্রস্তুত। এই প্রতিযোগিতার গ্র্যান্ড অ্যাম্বাসাডর কে? আন্দাজ করুন! তিনি হচ্ছেন 'সুলতান অফ বলিউড' সলমন খান। তিনিই এই প্রতিযোগিতার সূচনা করবেন। তারকাদ্যূতিতে ঝলমলে এই সন্ধ্যায় দর্শকরা দেখতে পাবেন বিনোদনের সেরা সম্ভার। দুর্দান্ত গান, কঠিন…
Read More
ডিউলাক্স অ্যাস্যুরেন্স প্রোগ্রাম

ডিউলাক্স অ্যাস্যুরেন্স প্রোগ্রাম

আজকো নোবেল ইন্ডিয়া শুরু করল ডিউলাক্স অ্যাস্যুরেন্স প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে ডিউলাক্স দিচ্ছে পারফেক্ট কলার, ফিনিশ ও কভারেজের প্রতিশ্রুতি, অন্যথায় পেইন্ট পরিবর্তন করে দেওয়া হবে। (সেই পেইন্টের পরিবর্তে অন্য পেইন্ট দেওয়া হবে।) এই প্রোগ্রাম দেশের সর্বত্র ডিউলাক্সের সকল প্রিমিয়াম ইন্টেরিয়র ও এক্সটেরিয়র প্রোডাক্টের ক্ষেত্রে চালু হচ্ছে।  আজকো নোবেল ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজীব রাজগোপাল জানান, পারফেক্ট কলার, ফিনিশ ও কভারেজ প্রদানের জন্য তারা ডিউলাক্স অ্যাস্যুরেন্স প্রোগ্রাম শুরু করেছেন। এর দ্বারা গ্রাহকদের আশা পূরণের উদ্দেশ্যকে সফল করতে চান তারা। এই প্রোগ্রামের লক্ষ্য তাদের প্রোডাক্টের প্রতি গ্রাহকদের আস্থা আরও অটুট করে তোলা। গ্রাহকরা আজকো নোবেল ইন্ডিয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করে…
Read More
হুইস্পার-এর #কীপগার্লসইনস্কুল কর্মসূচি

হুইস্পার-এর #কীপগার্লসইনস্কুল কর্মসূচি

ফ্ল্যাগশিপ প্রোগ্রাম #কীপগার্লসইনস্কুল-এর আওতায় ভারতের অগ্রণী ফেমিনিন কেয়ার ব্র্যান্ড হুইস্পার ইউনেসকো’র সঙ্গে এক পার্টনারশিপে আবদ্ধ হল। এর উদ্দেশ্য হল মহিলাদের মধ্যে মেন্সট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট বিষয়ে সচেতনতা গড়ে তোলা। হুইস্পারের এই আন্দোলনের লক্ষ্য হল স্কুলছুট ২.৩ কোটি বালিকার প্রতি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করা, যারা পিরিয়ড সংক্রান্ত শিক্ষা ও সুরক্ষার অভাবে স্বপ্নপূরণের পথ থেকে সরে যেতে বাধ্য হয়েছে। কমবয়সী মেয়েদের ক্ষমতায়নে বিশ্বাসী ভূমি পেদনেকার এই আন্দোলনে রয়েছেন এবং ভারতে মেন্সট্রুয়াল হাইজিনের অগ্রাধিকারের ব্যাপারটি তুলে ধরতে সক্রিয় ভূমিকা নিয়েছেন।  গতবছর, হুইস্পার লঞ্চ করেছিল #কীপগার্লসইনস্কুল মুভমেন্ট, যার প্রভাব পড়েছিল ৪০ লক্ষ স্কুলের মেয়েদের উপরে এবং ২.৫ কোটি মানুষের মধ্যে সচেতনতা গড়া সম্ভব হয়েছিল।…
Read More
‘ভাইয়া জি কা পাঞ্চ্‌’ Tiger Krunch

‘ভাইয়া জি কা পাঞ্চ্‌’ Tiger Krunch

২০২০ বছরটা একেবারে যাচ্ছেতাই ভাবে কেটেছে। স্কুল নেই, কোথাও যাবার জায়গা নেই, খেলার সময় নেই। অভিভাবকদেরও ভাবতে হচ্ছে - বাড়ির ছোটোদের মন কিভাবে ভাল রাখা যায়। তবে আর চিন্তা নেই। এবার কিছু মজাদার ব্যাপার-স্যাপার এসে গেছে। ব্রিটানিয়া টাইগার ক্রাঞ্চের সঙ্গে হাতমিলিয়ে সকলের সুপরিচিত দাবাং টাইগার সোনু সুদ ছোটোদের চাঙ্গা করে তুলতে এসে পড়েছেন এক জমজমাট সেলফ-ডিফেন্স ডিজিটাল সিরিজ নিয়ে। বাড়িতে আটকে থাকলেও ছোটোরা যাতে বেশ চনমনে থাকে সেজন্য বলিউড অভিনেতা ও মানবিকতাসম্পন্ন সকলের ‘ভাইয়া জি’ জমিয়ে একখানা পাঞ্চ করার ঠিকঠাক কৌশল দেখাতে ব্রিটানিয়া টাইগার ক্রাঞ্চের পরিবেশনায় হাজির করছেন এক অভিনব সেলফ-ডিফেন্স ডিজিটাল সিরিজ – টাইগার খাও, পাঞ্চ্‌ দিখাও!
Read More
স্বাস্থ্যসাথী নিয়ে উদ্যোগী রাজ্য

স্বাস্থ্যসাথী নিয়ে উদ্যোগী রাজ্য

'স্বাস্থ্যসাথী' পরিষেবা নিয়ে আরও উদ্যোগী হল রাজ্য সরকার। বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর পরিষেবা নিশ্চিত করতে সরকারি চিকিৎসার দর বাড়াল রাজ্য সরকার। ৩৩টি চিকিৎসা পরিষেবার প্যাকেজ ১৫-২০ শতাংশ হারে দর বাড়ানো হয়েছে। প্যাকেজ রেট বাড়ানোর ফলে প্রায় ২০০ কোটি টাকা খরচ বাড়বে রাজ্য সরকারের। আগামী দিনে হাসপাতাল-নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে আলোচনা চালানো হবে বলেও জানিয়েছে রাজ্য।
Read More
পেশ হল দাখিল হওয়া চার্জশিট

পেশ হল দাখিল হওয়া চার্জশিট

গরুপাচারকাণ্ডে এনামুল-সহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল সিবিআই সঙ্গে যোগ করা হয়েছে ৪২০ ধারা। যার কেন্দ্রীয় চরিত্র বিনয়। বিনয়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বহু বেনামি সম্পত্তি কেনা হয়েছে বলে দাবি সিবিআইয়ের। গরুপাচারের টাকা দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে বিনিয়োগ করা হয়েছে অনুমান করে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।
Read More
নয়া দিশা দু’দেশের পর্যটনের প্রসারে

নয়া দিশা দু’দেশের পর্যটনের প্রসারে

এবার ভোটমুখী বাংলার উপর বিশেষ নজর পড়েছে রাজনৈতিক মহলের। ভার‍ত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক ও মৈত্রী সুদৃঢ় করতে এবং উত্তরবঙ্গের পর্যটন শিল্প প্রসার করতে চালু হচ্ছে আরও একটি ট্রেন পরিষেবা। দু'দেশের পর্যটনের প্রসারে যুক্ত হল নয়া পালক হল এই পরিষেবা। আগামী ২৬ মার্চ থেকে চালু হচ্ছে এনজেপি থেকে ঢাকা রেল পরিষেবা। এক্কেবারে ৯ ঘন্টার ননস্টপ রেল পথ। উদ্বোধনকালে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত দু'দেশের পর্যটনের প্রসারে এই পরিষেবা চালু করা হচ্ছে।
Read More
ফের বাড়ল গ্যাসের দাম

ফের বাড়ল গ্যাসের দাম

ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। আরও 25 টাকা বৃদ্ধি করল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলির ঘোষণা, ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮২০.৫০ টাকা। চলতি মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতেই এই নিয়ে তিন দফায় বাড়ল রান্নার গ্যাসের দাম। এক মাসে মোট 100 টাকা বৃদ্ধি করল রান্নার গ্যাসের দাম। এদিকে, গ্রাহকদর ভর্তুকি বহু আগেই বন্ধ করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি।
Read More
মূল্যে দিতে হবে এবার করোনার টিকা নিতে

মূল্যে দিতে হবে এবার করোনার টিকা নিতে

এবার বেসরকারিভাবে টাকা খসিয়ে নেওয়া যাবে করোনার টিকা। এমনই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই সেই টিকার দাম ধার্য করা হবে। কেন্দ্র জানিয়েছে, গোটা দেশে ১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি কেন্দ্রে টিকাকরণ করা হবে। এবারের বাজেটে টিকাকরণের জন্য বরাদ্দ করা হয়েছিল ৩৫ হাজার কোটি টাকা। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে কোভিড টিকাকরণ শুরু হয়েছে। ১ মার্চ থেকে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হচ্ছে।
Read More
অভিনব দৃশ্যের সাক্ষী মহানগরের রাজপথ

অভিনব দৃশ্যের সাক্ষী মহানগরের রাজপথ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতীকী প্রতিবাদে অভিনব চমক নেত্রীর। আক্ষরিক অর্থেই চালকের আসনে তৃণমূল সুপ্রিমো।অভিনব দৃশ্যের সাক্ষী মহানগরের রাজপথ। সওয়ারি নয়, এবার চালক নেত্রী। অগ্নিমূল্য জ্বালানি। তার প্রতীকী প্রতিবাদে নিজেই ই-স্কুটারে চালিয়ে নবান্ন থেকে বেরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশে দুচাকায় সওয়ার রাষ্ট্রপ্রধানের ছবি চোখে পড়লেও এদেশে এমন দৃশ্য সম্ভবত এই প্রথম। এমনকী এই প্রথমবার স্কুটার চালাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Read More
সোশ্যাল মিডিয়া কাজের নয় দাবি ইমরানের

সোশ্যাল মিডিয়া কাজের নয় দাবি ইমরানের

কিস কিং বলেই সুনাম অর্জন করেছিলেন এককালে। একটা ছবিতে কতগুলো কিসিং সিন আছে তা দিয়েই প্রযোজকরা নির্ধারণ করতেন ছবি বিক্রি কেমন হবে! এখন ইমরান হাশমি কিন্তু আমূল বদলে গিয়েছেন। রোমান্সের মোড়ক খুলে যেন বেরিয়ে এসেছে ভেতরের রাশভারী মানুষটা। নিজের লিভিং রুমে বসে অনলাইনে সাক্ষাতকার দিচ্ছেন মিডিয়াকে। রুমের আসবাবে অ্যান্টিক টাচ। সোফাসেটের পাশে টেবিল ল্যাম্প। নরম আলো পড়েছে ফ্লোরে। মানানসই সাদা কুশন। শৌখিনতার ছাপ সবখানে। নিজেও সেজেছেন পরিপাটি করে। ধোপদুরস্ত চেহারা। বাড়িতে আছেন বলে এলোমেলো অগোছালো হয়ে থাকবেন, এমনটা তাঁর না-পসন্দ। আপনি তো প্রচণ্ড পাংচুয়াল। বলিউডের অভিনেতারা খুব কমই এমনটা হন... "অভিনেতা হয়েছি বলে কি স্কুলে যা শিখেছি সব ভুলে যাব?…
Read More