editor

11195 Posts
পরিবহণ কর্মীদের টিকা দান পর্ব শুরু করল রাজ্য সরকার

পরিবহণ কর্মীদের টিকা দান পর্ব শুরু করল রাজ্য সরকার

‌পরিবহণ কর্মীদের করোনা যোদ্ধা হিসাবে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দায়িত্ব নিয়েই পরিবহণ কর্মীদের করোনার টিকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানান,‘"প্রাথমিকভাবে আমরা ১০০ জনকে দিয়ে শুরু করেছি। লক্ষ্য রোজ ৫০০ জনকে করোনার টিকা দেওয়া। অনেকগুলি বাস ডিপো যেমন হাওড়া, অহেন্দ্র মঞ্চ, তারাতলা, সল্টলেকে একসঙ্গে এই করোনা টিকা দানের প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবহণ কর্মীদের পাশাপাশি বেশ কিছু হকারদেরও টিকা দেওয়া হচ্ছে।" সরকারের এই প্রকল্পের ফলে এবার থেকে বাস চালক, কন্ডাকটার, অটো চালক, টোটোচালক প্রত্যেক পরিবহণ কর্মীরাই করোনার টিকা পাবেন। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস সিন্ডিকেট সহ প্রত্যেক বাস মালিক সংগঠনই সরকারের এই…
Read More
একের পর এক অভিযোগ আনছে বিজেপি

একের পর এক অভিযোগ আনছে বিজেপি

শুরু হল চাপানউতোর। রাজ্যে সদ্য শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। ফলও প্রকাশিত হয়েগেছে। একুশের নির্বাচনে অভূতপূর্ব আসন পেয়ে তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। কিন্তু জয় পেল না বিজেপি। তবে বিজেপির নেতারা দলের ফলাফল নিয়ে পর্যালোচনা করতে গিয়ে দেখছেন রাজ্যের বহু আসনে তারা হেরেছেন ২ হাজারের কম ভোটে। তাই তাঁরা পুনর্গণনা আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন। মামলা করবেন তাঁরা। ওয়াকিবহাল মহলের মতে রাজ্যের আসনগুলোতে পুনর্গণনা চেয়ে শাসক দলের উপর পাল্টা চাপ সৃষ্টি করতে চাইছে বিজেপি। রাজনৈতিক মহলের মতে, বিজেপির এই সিদ্ধান্ত পালটা চাপের কৌশল। পুনর্গণনা নিয়ে রাজ্য রাজনীতিতে যুযুধান দু‘পক্ষের মধ্যে বাগযুদ্ধ ক্রমশ বাড়ছে।
Read More
কেন্দ্রের প্রশংসা: মুম্বাই- পুনের কনটেইনমেন্ট মডেল করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে সফলতা পায়

কেন্দ্রের প্রশংসা: মুম্বাই- পুনের কনটেইনমেন্ট মডেল করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে সফলতা পায়

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মুম্বাইয়ের মডেলের প্রশংসা করেছিল সুপ্রিমকোর্ট এবং বোম্বে হাইকোর্ট। মুম্বাই ও পুনের মডেলের প্রশংসা কেন্দ্রীয় সরকারের, মহামারীর সংক্রমণ ঠেকাতে দুই শহরে সফল হয়েছে বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। পুনেতে মার্চের প্রথম সপ্তাহে করোনার রেট ছিল ৬৯.৭ শতাংশ। সেই সময় থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করা শুরু হয়েছিল রাত এগারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কার্ফু জারি করা হয় যার ফলে করোনার পজিটিভিটি রেটকে অনেকটাই কমিয়ে দেয়। প্রথমে ৪৯.৮ শতাংশ কমে, কিন্তু বর্তমানে তা ২৩.৪ শতাংশ তে নেমেছে। গত সপ্তাহের শুনানির সময় পুনেতে লকডাউন কঠোরভাবে জারি করার নির্দেশ দেয় বোম্বে হাইকোর্ট। সেই সময় পুরসভায় ক্ষমতায় থাকা বিজেপি প্রশাসনের কাছে দাবি করে, শহরে…
Read More
অনিশ্চয়তায় পরীক্ষা

অনিশ্চয়তায় পরীক্ষা

লাগামছাড়়া করোনা সংক্রমণের হার। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ ভয়ংকর চেহারা নিচ্ছে করোনা। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। ইতিমধ্যেই ঘোরতর অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজ্যে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতিতে মাধ্যমিকের পর এবার পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এমনটাই ইঙ্গিত দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।পরীক্ষা নিয়ে রীতিমতো সংশয়ে সংসদ সভাপতি মহুয়া দাস। গতকাল মধ্যশিক্ষা পর্ষদ জানায়, আপাতত হচ্ছে না মাধ্যমিক পরীক্ষা। নির্ধারিত সূচি মেনে মাধ্যমিক পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব। ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল।
Read More
টানা সাতবার বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেলের দাম

টানা সাতবার বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেলের দাম

মে মাসে টানা সাতবার বৃদ্ধি পেল পেট্রোল ডিজেলের দাম। মাথায় হাত আমজনতার। একদিকে রাজ্যে চলছে আংশিক লকডাউন তার ওপর ক্রমাগত পেট্রোপণ্যের মুলবৃদ্ধিতে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিতে বাধ‍্য হচ্ছে বিভিন্ন যাত্রীবাহী গাড়ির চালকরা। ইতিমধ্যে অনেক যাত্রীবাহী গাড়ি বন্ধ হয়ে গিয়েছে অনেকে চিন্তাভাবনা করছে বন্ধ করে দেওয়ার । বুধবার পেট্রোলের দাম ৯২ টাকা ৯২ পয়সা ও ডিজেলের দাম ৮৬ টাকা ১৭ পয়সা। এত দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পরেছেন পেট্রোল পাম্পের মালিকরা ও । আলিপুরদুয়ার জেলার বিভিন্ন অটো, ম‍্যাজিক,সাফারি সহ যাত্রবাহী গাড়ির চালকরা জানান একেতে কোভিড পরিস্থিতিতে যাত্রী নেই তার উপর দিনপ্রতিদিন তেলের দাম বৃদ্ধি এমত অবস্থায় তেলের দাম উঠছে না। এরকম…
Read More
পরিস্থিতির পর্যালোচনা করবেন রাজ্যপাল

পরিস্থিতির পর্যালোচনা করবেন রাজ্যপাল

ভোট মিটলেও মেটেনি হিংসার ছবি। দেখা যাচ্ছে চারদিকে বিক্ষিপ্ত অশান্তির চিত্র। এই ভোট পরবর্তী হিংসা নিয়ে দ্বন্দ্ব ও উঠেছে চরমে। তাই এবার হিংসার পরিস্থিতির খতিয়ান নিতে নিজেই মাঠে নামছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়ে উঠলেন রাজ্যপাল। এবার শীতলকুচিতে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি। টুইট করে নিজেই জানিয়েছেন সে খবর। ১৩ মে অর্থাৎ বৃহস্পতিবার কোচবিহারের শীতলকুচি যাবেন রাজ্যপাল। ভোটগ্রহণের দিন থেকেই উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। প্রসঙ্গত, গত ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোটের সময় শীতলকুচি আসনের জোড়পাটকি গ্রামে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন চারজন ভোটার। এদিকে শীতলকুচি গুলিকাণ্ডের তদন্ত চলছে জোরকদমে। জোড়পাটকির নির্দিষ্ট বুথে নিযুক্ত…
Read More
ইজ়রায়েলে ফের সংঘর্ষ: রকেট হামলা গাজ়া শহরে

ইজ়রায়েলে ফের সংঘর্ষ: রকেট হামলা গাজ়া শহরে

সোমবারের পর মঙ্গলবারেও ফের জারি রইল সংঘর্ষ। ইজ়রায়েল অধিকৃত গাজ়া ভূখণ্ড এবং জেরুসালেমের একাংশে সোমবার হঠাৎই হামলা চালিয়েছিল প্যালেস্তাইনি জঙ্গিরা। আকাশের ও পার থেকে ছুটে এসেছিল ঝাঁকে ঝাঁকে রকেট। ইজ়রায়েলি সেনার মতে, অন্তত শ’দেড়েক তো হবেই। বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে অধিকাংশ রকেটের অভিমুখ ঘুরিয়ে দেওয়ায় ক্ষয়ক্ষতি অনেকটা আটকানো গিয়েছে। পাল্টা জবাব দিয়েছে ইজ়রায়েলও। মঙ্গলবার সকালেও জারি ছিল সেই সংঘর্ষ। হাসপাতাল সূত্রের খবর, দু’দিনের এই সংঘর্ষে অন্তত ২৬ জন প্যালেস্তাইনি নিহত হয়েছেন। সোমবারই ২০ জনের মৃত্যু হয়েছিল। যার মধ্যে ৯ জন শিশু। ইজ়রায়েলি সেনার অবশ্য দাবি, হামলাকারী হামাস জঙ্গিদের উদ্দেশ্যে ওই আক্রমণ হেনেছে তারা। ইজ়রায়েল সরকারের মতে, ২০১৪ সালের যুদ্ধের পরে…
Read More
বিশ্ব সেবিকা দিবস: ক্রিমিয়ার যুদ্ধ বা কোরোনা মহামারী, সব সময় পাশে থেকেছেন যারা

বিশ্ব সেবিকা দিবস: ক্রিমিয়ার যুদ্ধ বা কোরোনা মহামারী, সব সময় পাশে থেকেছেন যারা

‘বিশ্ব সেবিকা দিবস’ ( International Nurses Day) । প্রতিবছর ১২ মে এই দিনটি বিশ্বের প্রতিটা প্রান্তের সেবিকাদের জন্য উৎসর্গ করা হয়। যারা নিজেদের জীবন বাজি রেখে যেভাবে প্রতি মুহুর্তে অসুস্থ রোগীদের শুশ্রূষা করে তাঁদের সুস্থ করে তোলেন তা সবাইকে জানাতেই প্রতিবছর ১২ মে নার্সদের উদ্দেশ্যে বিশেষ এই দিনটি উদযাপিত করা হয়। একজন ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে চিকিৎসা ব্যবস্থায় ডাক্তারদের মতো এই নার্সদের অবদান কোনও অংশে কম নয়। বিশেষ করে বর্তমান এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন আমজনতা। চিকিৎসকদের মতোই দিনরাত এককরে দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের কোভিড হাসপাতালে মুখ বুজে কাজ করে চলেছেন তাঁরা। অতিমারীর ছোবল থেকে মানুষের…
Read More
সতর্ক বার্তা হু – এর

সতর্ক বার্তা হু – এর

করোনার তাণ্ডবে নাজেহাল দেশ। তীব্র আতঙ্ক ক্রমে ছেয়ে ফেলছে গোটা দেশকে। চারিদিকে হাহাকার। করোনার ‘বেঙ্গল স্ট্রেনে’র দাপটে রাজ্যে লাগামহীন মহমারীর সংক্রমণ। করোনার এই ভারতীয় স্ট্রেনকে উদ্বেগজনক হিসাবে তকমা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে ভারতে শনাক্ত হওয়া বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটির সংক্রমণ ছড়ানোর ক্ষমতা বেশি। অত্যন্ত চিন্তার বিষয় ভারতীয় স্ট্রেন। ভারতেই প্রথম এই স্ট্রেনের প্রাদুর্ভাব হয় বলে একে ভারতীয় স্ট্রেন বলা হচ্ছে। তবে এখনই এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা নিয়ে সিদ্ধান্ত আসতে পারছেন না গবেষকরা। ভারত-সহ অন্য আরও দেশে এই সংক্রান্ত গবেষণা চলছে। যেখানে যেখানে এই ভ্যারিয়েন্ট হানা দিয়েছে সেখানকান নমুনা পরীক্ষা করা হচ্ছে। হবে। এর আগে যুক্তরাজ্য, দক্ষিণ…
Read More
খারাপের দিকেই এগোচ্ছে পরিস্থিতি

খারাপের দিকেই এগোচ্ছে পরিস্থিতি

ক্রমেই দেশে কামড় তীক্ষ্ণ হচ্ছে নোভেল করোনা ভাইরাসের। ভয়াবহ আকার ধারণ করছে করোনা। ফের উর্ধ্বমুখী হল করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৩,৪৮,৪২১ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪,২০৫ জনের। পাশাপাশি রাজ্যেও বাড়ছে সংক্রমেণর সংখ্যা। এই প্রথমবার আগের সব রেকর্ড ভেঙে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজার পেরিয়ে গেল। স্বাস্থ্য দফতরের প্রকাশিত রিপোর্টে এমনই জানানো হয়েছে। রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ২০,১৩৬। এই সময়পর্বে রাজ্যে ১৩২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা ২ জেলাতেই এদিনও সংক্রমণ ৪,০০০ ছুঁই ছুঁই।  অ্যাকটিভ কেস বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় অক্সিজেনের অভাবও লক্ষ্য করা যাচ্ছে।
Read More
আবারও সাহায্যের হাত বাড়ালেন সংকটের দিনে

আবারও সাহায্যের হাত বাড়ালেন সংকটের দিনে

এর আগেও করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সাহায্যের হাত বাড়িয়েছেন বহুবার। গতবছর লকডাউনে পরিযায়ী শ্রমিক, বাইরের দেশে আটকে থাকা পড়ুয়াদের ঘরে ফিরিয়েছিলেন। আরও একবার করোনা আবহে দূত হয়ে সাহায্যের হাত বাড়ালেন মানুষের দিকে। এক অভিনব উদ্যোগ নিলেন তৃণমূলের সাংসদ-অভিনেতা দেব। এবার তাঁর নিজের রেস্তরাঁ থেকে বিনামূল্যে করোনা আক্রান্তদের খাবার পাঠাবেন। করোনা রোগীরা খাবার অর্ডার করলেই বিনামূল্যে তাঁদের বাড়িতে পৌঁছে যাবে খাবার। নিজেই টুইট করে জানিয়েছেন অভিনেতা। আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে, চাহিদা বাড়লে এই সংখ্যা আরও বাড়ানো হবে। শরৎ ব্যানার্জি রোডে অবস্থিত ‘টলি টেলস’ রেস্তোরাঁর সামনে থেকেই পাওয়া যাবে এই খাবারের প্যাকেট। দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত চালু…
Read More
টিকাকরণ নিয়ে বিশেষ সিদ্ধান্ত রাজ্যের

টিকাকরণ নিয়ে বিশেষ সিদ্ধান্ত রাজ্যের

বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। রীতিমতো ভয় ধরাচ্ছে দেশজুড়ে বাড়তে থাকা করোনা। এই পরিস্থিতিতে ভাইরাসকে রুখতে টিকাকরণেই সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। আর এবার টিকাকরণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আপাতত এখনই ১৮ ঊর্ধ্বদের টিকা নয়। ৪৫ ঊর্ধ্বদের দ্বিতীয় ডোজের টিকাকরণ শেষ করে, তবেই ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। ১ মে থেকেই ১৮ ঊর্ধ্বদের টিকা দেওয়ার জন্য় অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। করোনা অতিমারী মুক্ত বিশ্ব পেতে এখনও অনেক সময় বাকি বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপাতত পাল্টে যাবে না পরিস্থিতি। সুরক্ষাবিধি মেনে চলতে হবে সকলকে।
Read More
বিজেপি নেতাদের “গো ব্যাক” শ্লোগান এবং কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

বিজেপি নেতাদের “গো ব্যাক” শ্লোগান এবং কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বিক্ষোভের মুখে পড়তে হল। তৃনমূল কংগ্রেস সমর্থকরা বিজেপি নেতাদের কালো পতাকা দেখায়। এই ঘটনাকে কেন্দ্র করে চোপড়া থানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিজেপি নেতারা এদিন চোপড়ার ঘটনায় পুলিশের সঙ্গে মিলিত হন। ভোট পরবর্তী হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে আজ দার্জিলিং জেলার বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ চোপড়ায় আসেন। চোপড়া থানার সামনে এদিন তৃনমূল কংগ্রেস সমর্থকরা জড়ো হয়েছিলেন। বিজেপি নেতারা সেখানে পৌঁছাতে তৃনমূল কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। বিজেপি নেতাদের গো ব্যাক শ্লোগান এবং কালো পতাকা…
Read More
পরকীয়া সম্পর্কের সন্দেহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ

পরকীয়া সম্পর্কের সন্দেহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ

মোবাইলে অশ্লীল মেসেজ পাঠানোর প্রতিবাদ করেছিলেন গৃহবধূ। এনিয়ে পরকীয়া সম্পর্কের সন্দেহ করে বসে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা। আর এই নিয়ে শুরু হয় পরিবারে অশান্তি। আর তারই জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন গৃহবধূ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে  চাঁচল থানার কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুরগঞ্জ এলাকায়। প্রতিবেশী এক যুবক ওই গৃহবধূর মোবাইলে অশালীন মেসেজ পাঠাতো বলে অভিযোগ। আর তা জানতে পেরে শ্বশুর বাড়িতে শুরু হয় গোলমাল । তারই জেরে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম ছবি বিবি (২২) । নুরগঞ্জ এলাকার বাসিন্দা নুর আলমের সাথে বিগত তিন বছর আগে বিয়ে হয় ছবি খাতুনের। গত…
Read More