editor

10323 Posts
বামেদের শিলিগুড়ি ব্রিগেডে বাজল ”তোকে নিয়ে ব্রিগেড যাবো টুম্পা”

বামেদের শিলিগুড়ি ব্রিগেডে বাজল ”তোকে নিয়ে ব্রিগেড যাবো টুম্পা”

টুম্পাসোনা গানটি ইতিমধ্যে সুপারহিট।সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে সে গান। এবার সেই টুম্পাসোনার প্যারোডি বাজল শিলিগুড়িতে বামেদের মিছিলে।এদিন কলকাতা ব্রিগেড চলোর সমর্থন মিছিলে মাইকে বাজল "তোকে নিয়ে ব্রিগেড যাব টুম্পা"। যা নিয়ে হতচকিত অনেকে। বাম শীর্ষ নেতৃত্বের মধ্যে এই গান নিয়ে মতানৈক্য থাকলেও অশোক ভট্টাচার্য অবশ্য এতে অশোভনীয় কিছু দেখছেন না।তাঁর দাবি , এই গান ইতিমধ্যে বহু মানুষ শুনেছে।সেই গানের সুর ব্যবহার করে ব্রিগেড চলোর গান করলে অশোভনীয়তার কি আছে। অশোকের দাবি এই গানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দুর্নীতি নিয়েই গানের কথা বসানো হয়েছে। রাজনীতিবিদরা মনে করছেন বামেরা ঘুরে দাঁড়াতে এই সস্তা জনপ্রিয় গানের সাহায্য নিচ্ছে।
Read More
সরকারি আতসকাঁচের তলায় এবার ডিজিটাল এন্টারটেইনমেন্ট

সরকারি আতসকাঁচের তলায় এবার ডিজিটাল এন্টারটেইনমেন্ট

ভারতেও এবার সোশাল মিডিয়া ও OTT প্ল্যাটফর্মের জন্য চালু হল একগুচ্ছ নিয়মাবলী (Social Media- OTT Rules)। ওয়েব সিরিজ থেকে চ্যাট শো, তথ্য চিত্র থেকে ওয়েব নিউজ সবই আসবে এই নিয়মের আওতায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ।সাম্প্রতিক বেশ কিছু বিতর্কের জেরে সোশাল মিডিয়া কনটেন্টে নিয়ন্ত্রণের জন্য উদ্যোগী কেন্দ্র আনছে নয়া আইন। তিন মাসের মধ্যেই এই আইন কার্যকর হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ত্রিস্তরীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে চলেছে সরকার। নয়া বিধি অনুসারে প্রত্যেক সোশ্যাল প্ল্যাটফর্মে থাকবে অভিযোগ জানানোর জন্য একটি বিভাগ।
Read More
পর্যটকদের জন্য খুলে দেওয়া  হল দার্জিলিঙের রাজভবন

পর্যটকদের জন্য খুলে দেওয়া হল দার্জিলিঙের রাজভবন

দার্জিলিং ঘুরতে আসা পর্যটকদের জন্য খুলে যাচ্ছে রাজভবন।এদিন দার্জিলিং সফর শেষে কলকাতা ফেরার পথে রাজভবন খুলে দেন রাজ্যের রাজ্যপাল জগদিপ ধনকর।উল্লেখ্য দার্জিলিঙে রাষ্ট্রীয় সাংস্কৃতিক মহোৎসবে যোগ দিতে আসেন তিনি। এবারের আসন্ন নির্বাচন নিয়েও মুখ খোলেন তিনি। বৃহস্পতিবার কলকাতা ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল জগদীপ ধনকর জানালেন,বহু বছর পর রাজভবন সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।তাতে আমি বেশ খুশী কারণ রাজভবন অত্যন্ত সুন্দর স্থান আর সেখানে এত মানুষ যেতে পেরেছে তা আমার দেখে খুব ভালো লেগেছে।এদিকে নির্বাচন প্রসঙ্গে এদিনও তিনি একই কথা বলেন, আমি চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক।রাজ্যের প্রতিটি মানুষ যাতে নিজের ভোট নিজেই দিতে পারে।তার ব্যাবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে।আর…
Read More
ফসল বাঁচাতে জমিতে   বিদ্যুৎ সংযোগ,  শকে মৃত্যু ১ ষাড় ও  ৭  শিয়াল, থানায় অভিযোগ

ফসল বাঁচাতে জমিতে বিদ্যুৎ সংযোগ, শকে মৃত্যু ১ ষাড় ও ৭ শিয়াল, থানায় অভিযোগ

চাষের জমিতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলার কালিয়াচক এলাকায়। ওই বিদ্যুৎ এর শকে আটটি বন্যপ্রাণী মারা গেছে বলে সূত্রের খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । এই ঘটনায় পরিবেশ কর্মী অম সংগঠনের সদস্যরা প্রতিবাদও জানিয়েছে। জানা গেছে , পশুদের হাত থেকে নিজের জমির ফসলকে রক্ষার জন্য রাতে জমির চার পাশ জুড়ে ইলেট্রিকের ব্যবস্থা করে কৃষক ।আর সেই জমির চার পাশে লাগানো ইলেট্রিক দিয়ে মৃত্যু হল ১ টি ষাড় সহ ৭ টি শিয়ালের।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের অধিন মধ্য দূর্গাপুরের ঝাড় পাড়ায়।অভিযুক্তের নাম ভদ্র রায়।প্রথম দিকে মৃত ষাড় ও শিয়াল গুলিকে মাটির চা…
Read More
নতুন করে চিন্তা বাড়াচ্ছে

নতুন করে চিন্তা বাড়াচ্ছে

দেশে ফের বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত কয়েক দিন ধরেই দেশে লাগাতার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন আক্রান্ত রোগীর দিক থেকে ভারত আবারও বিশ্বের চতুর্থ বৃহত্তম সংক্রামিত দেশে পরিণত হয়েছে। দেশজুড়ে করোনার নতুন স্ট্রেনের জেরেই বাড়ছে সংক্রমণের সংখ্যা। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৭৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৮ জনের।
Read More
এবার বিজেপিতে অভিনেত্রী পায়েল সরকার

এবার বিজেপিতে অভিনেত্রী পায়েল সরকার

চলছে তৃণমূল-বিজেপি বিরোধ। আগামী বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের লক্ষ্যে নেমেছে বিজেপি। ফের রাজনীতির ময়দানে পা রাখলেন টলিউডের আরও এক তারকা। আজই বিজেপিতে যোগ দিলেন টলিউডের অন্যতম অভিনেত্রী পায়েল সরকার। বৃহস্পতিবার কার্যত চমক জাগিয়েই বিজেপি শিবিরে যোগ দিলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্রী ছিলেন পায়েল সরকার। উল্লেখ্য, ইন্ডাস্ট্রি যে এখন দুই রাজনৈতিক মতাদর্শে বিভক্ত, তা বলাই যায়।
Read More
কেন্দ্রীয় বাহিনীকে ফুল দিয়ে স্বাগত জানাল পুলিশ

কেন্দ্রীয় বাহিনীকে ফুল দিয়ে স্বাগত জানাল পুলিশ

খেলা শুরু হতে আরা মাত্র কয়েক্দিন বাকি । তার আগেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনি এসে পৌঁছল বুধবার রাতে। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সুসম্পর্ক বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালো রাজ্য পুলিশ। এমনই অভিনব ব্যতিক্রম ছবি ধরা পড়লো জলপাইগুড়ি জেলায়। জানা গেছে এদিন জলপাইগুড়িতে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জলপাইগুড়ি থানায় এসে পৌছায়।যদিও এখনো বিধানসভা নির্বাচনের দিনক্ষন ঘোষনা হয়নি। ঘটনায় উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সুত্রে জানা গেছে এই দুই কোম্পানি আধা সামরিক বাহিনীর এক কোম্পানি কে পাঠানো হয়েছে ডুয়ার্সের ধূপগুড়ি থানা এলাকায় এবং এক কোম্পানিকে রাখা হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায়। এদিন রাতে আধা সামরিক বাহিনী ধূপগুড়ি…
Read More
বাংলা ছবির উন্নতিই লক্ষ্য গেরুয়া শিবিরের

বাংলা ছবির উন্নতিই লক্ষ্য গেরুয়া শিবিরের

সরগরম বঙ্গ রাজনীতি। আসন্ন ভোটে টালিগঞ্জের কলাকুশলীদের পাশে আছে বিজেপি। টলিউড নিয়ে বিজেপির বৃহত্তর পরিকল্পনা রয়েছে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডাস্ট্রির উন্নতিই লক্ষ্যে। বিজেপির। বাংলা ছবির উন্নতিই লক্ষ্য গেরুয়া শিবিরের। বিজেপিতে যোগদান করেছেন - রুদ্রনীল ঘোষ, হিরণ, যশ সহ বেশ কয়েকজন।
Read More
সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন নাড্ডা

সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন নাড্ডা

বাংলা বিধানসভা নির্বাচনে গেরুয়াবাহিনীর লক্ষ্য বাংলার মাটি। ভোটের মুখে নয়া কর্মসূচির সূচনা করবেন BJP দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 'সোনার বাংলা' গড়ার ডাক দিয়েছেন নাড্ডা। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের সমস্ত কেন্দ্রে গিয়ে নির্বাচনী ইস্তেহার বানানোর বিষয়ে মতামত নেবে পদ্মশিবির। সেই আলোচনায় যেসব প্রস্তাব ও পরামর্শ উঠে আসবে, তা মাথায় রেখেই একুশের ভোটের ইস্তেহার বানাবে বঙ্গ BJP নেতৃত্ব।
Read More
জো বিডেনের সময়ে আরএক ভারতীয় বংশোদ্ভূত

জো বিডেনের সময়ে আরএক ভারতীয় বংশোদ্ভূত

মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত আধিকারিকদের দেখা যাচ্ছে নতুন প্রেসিডেন্ট জো বিডেনের সময়ে। এবার ৪৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী এবং মানবাধিকার কর্মী কিরণ আহুজাকে মানবসম্পদ দফতরের শীর্ষে বসালেন বাইডেন। তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি এই দফতরের শীর্ষ পদে বসলেন। মার্কিন বিচার বিভাগে একসময় মানবাধিকার আইনজীবী হিসাবে কাজ শুরু করেন কিরণ আহুজা।
Read More
গেরুয়া শিবিরে অশোক দিন্দা

গেরুয়া শিবিরে অশোক দিন্দা

রাজনীতিতে নামার জল্পনাই এবার সত্যি হল। রাজনীতিতে রাজ্যের আরও এক ক্রিকেটার। বিজেপিতে যোগ দিলেন ৩৬ বছরের বঙ্গ ক্রিকেটার অশোক দিন্দা। বুধবার লেবুতলা পার্কের ব়্যালির মঞ্চেই উপস্থিত ছিলেন দিন্দা। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। এজন্যই তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। চলতি মাসের শুরুতেই সবধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন দিন্দা। ২০০৯ সালের ডিসেম্বরে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক|
Read More
পেপসিকো ইন্ডিয়ার নতুন ক্যাম্পেন

পেপসিকো ইন্ডিয়ার নতুন ক্যাম্পেন

পেপসিকো স্টিং-এর একদম নতুন ক্যাম্পেন ‘এনার্জি বোলে তো স্টিং’ শুরু হল। এই টিভিসিতে দেখানো হয়েছে স্টিং পাণীয়টি কিভাবে সমস্যার সময় এনার্জি জোগায়। তরুণ বয়সীদের উদ্দীপনা জোগানো এই এনার্জেটিক ক্যাম্পেনে গ্রাহকদের চনমনে উত্তেজনার খোরাকের পাশাপাশি স্টিং-এর তাজা স্বাদের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। স্টিং-এর নতুন ক্যাম্পেন প্রসঙ্গে পেপসিকো ইন্ডিয়ার ক্যাটাগরি ডিরেক্টর (মাউন্টেন ডিউ অ্যান্ড স্টিং) বিনীত শর্মা জানান, স্টিং একটি রিফ্রেশিং ড্রিংক। এ শুধু শরীরকে উদ্দীপিত করে তা নয়, মনকেও চাঙ্গা করে। নতুন টিভিসিতে স্টিং-এর সাহায্যে কতটা চমকপ্রদ মুহূর্ত তৈরি করা যায়, তা তুলে ধরা হয়েছে। গ্রাহকদের কাছে এই ফিল্মটি সাদরে গৃহিত হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। নতুন স্টিং টিভিসি দেখা…
Read More
আইসিআইসিআই প্রু আগামীকালের জন্য নিশ্চিত আয়’

আইসিআইসিআই প্রু আগামীকালের জন্য নিশ্চিত আয়’

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স একটি লক্ষ্য-ভিত্তিক সেভিংস প্রোডাক্ট লঞ্চ করল – ‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড ইনকাম ফর টুমরো’। এর মাধ্যমে পলিসি হোল্ডারদের আয়ের নিশ্চয়তা প্রদান করা হবে। এই নন-পার্টিসিপেটিং সেভিংস প্রোডাক্টটি ভবিষ্যতের আয় সংক্রান্ত অনিশ্চয়তা থেকে অনেকাংশে রক্ষা করবে। লাইফ কভারের কারণে পরিবারের আর্থিক সুরক্ষাও নিশ্চিত হবে, যা আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।  নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এই সেভিংস প্রোডাক্টটির তিনটি ভেরিয়েন্ট রয়েছে – ইনকাম, আর্লি ইনকাম ও সিঙ্গল পে লাম্পসাম। ‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড ইনকাম ফর টুমরো’ প্রকল্পটির আরেকটি অভিনব দিক হল ‘সেভ দ্য ডেট’ ফিচার। এর দ্বারা গ্রাহকরা তাদের নির্দিষ্ট কোনও বিশেষ দিন থেকে আয় শুরু করতে পারবেন, যেমন বিবাহ বার্ষিকী, স্বামী…
Read More
সভা শেষে মাঠ পরিষ্কার করল এবিভিপির সদস্যরা

সভা শেষে মাঠ পরিষ্কার করল এবিভিপির সদস্যরা

সভা শেষে সভামাঠের নোংরা নিজের হাতে পরিষ্কার করতে হাত লাগালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র কর্মীরা। জানা গেছে এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এবিভিপির সভা হয়।সভায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কয়েকশো ছাত্র কর্মীরা আসে। সভা শেষে মাঠের স্বচ্ছতা করতে নিজেরাই হাত লাগান বলে দাবি সঙ্ঘের ছাত্র সংগঠনের। এই স্বচ্ছতার কাজে হাত লাগান এবিভিপির কেন্দ্রীয় পদাধিকারী তথা রাষ্ট্রীয় সহসম্পাদক শ্রীনিবাস জি। গেরুয়া ছাত্র সংগঠনের দাবি, তাদের এই সংস্কার সংগঠনের সংস্কার। উল্লেখ্য একাধিক দাবি নিয়ে আজ হিলকার্ট রোডে বিক্ষোভ মিছিল করে ছাত্র সংগঠনটি। মিছিল শেষে বাঘাযতীন পার্কে সভাও করে।এদিন এই সভায় উপস্থিত ছিলেন সপ্তর্ষি সরকার, বিরাজ বিশ্বাস, চন্দন রাউৎ সহ সংগঠনের প্রমুখ নেতাকর্মীরা।
Read More