editor

10323 Posts
সিবিআই এর টিম – এর আগে এলেন মুখ্যমন্ত্রী

সিবিআই এর টিম – এর আগে এলেন মুখ্যমন্ত্রী

গত পরশু ২১ তারিখ কয়লাকাণ্ডে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে গিয়েছিল সিবিআই এর টিম। অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় সিবিআই৷ রুজিরার কাছ থেকে মূলত ব্যাংককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়৷ আজ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের মুখে পড়তে চলেছেন রুজিরা৷ সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আগে অভিষেক বন্দ্যোধ্যায়ের বাড়ি ‘শান্তিনিকেতনে’ যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই-এর টিমের সঙ্গে থাকতে পারেন আইনজীবীরাও৷
Read More
এবার উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্যের

এবার উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্যের

ভোটের মুখে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। দেশজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস ওঠার মতো পরিস্থিতি হয়েছে তখন বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী ডা. অমিত মিত্র। পেট্রল-ডিজেলের উপর রাজ্যের চাপানো শুল্ক বেশ খানিকটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যে ভোটের মুখে তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ, মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ১ টাকা করে কমে যাবে পেট্রল এবং ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্যেই বিভিন্ন প্রান্ত চলছে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি। জ্বালানির মূল্যবৃদ্ধি বেশ চাপে বিজেপি।
Read More
কেন্দ্রীয় বাহিনী এল রাজ্যে

কেন্দ্রীয় বাহিনী এল রাজ্যে

এবার বিধানসভা ভোটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা। চলতি বছরের বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে এবার রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী। চলতি মাসে ধাপে ধাপে মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে চলে এসেছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাংলায় এসে বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার চলতি মাসেই ২৫ তারিখ দু’‌দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। খুব শীঘ্রই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে।  
Read More
আন্দোলন ঠেকাতে কড়া পদক্ষেপ নিল বিহার প্রশাসন

আন্দোলন ঠেকাতে কড়া পদক্ষেপ নিল বিহার প্রশাসন

প্রতিবাদ-বিক্ষোভ ঠেকাতে এবার নয় কৌশল নিল বিহার সরকার। এবার  বিক্ষোভ ঠেকাতে কড়া পদক্ষেপ নিল বিহার প্রশাসন। এবার প্রতিবাদ মিছিল, ধর্না, আন্দোলন বিক্ষোভে সামিল হলেই মিলবে না পাসপোর্ট আর্থিক অনুদান কিংবা সরকারি চাকরি সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। সম্প্রতি বিহার পুলিশের এমনই নোটিশ জারি হয়েছে। সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের ব্যাংক ঋণের আবেদনও নাকচ হতে পারে। পুলিশের খাতায় নাম উঠলেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবার থেকে সোশ্যাল মিডিয়াতেও ব্যক্তির কার্যকলাপের উপর নজর রাখা হবে। অসামাজিক কোনও মন্তব্য পোস্ট করা হচ্ছে কিনা।
Read More
ভারতে এল নোকিয়া ৫.৪

ভারতে এল নোকিয়া ৫.৪

এইচএমডি গ্লোবাল ভারতে নিয়ে এল নোকিয়া ৫.৪। এই স্মার্টফোনটি পাওয়া যাবে ফ্লিপকার্ট-ডট-ইন ও নোকিয়া-ডট-কম/ফোনস থেকে। পোলার নাইট ও ডাস্ক কলারের ৪জিবি/৬৪জিবি ও ৬জিবি/৬৪জিবি’র ফোনটির বেস্ট বাই প্রাইস যথাক্রমে ১৩,৯৯৯ টাকা ও ১৫,৪৯৯ টাকা। নোকিয়া ৫.৪ ক্রয়ের ক্ষেত্রে জিও গ্রাহকরা ৪০০০ টাকার বিশেষ সুবিধা পাবেন। নতুন ও বর্তমান উভয় ধরণের জিও গ্রাহকরাই এই সুবিধা নিতে পারবেন। সহজে ধারণযোগ্য নতুন নোকিয়া ৫.৪ ফোনটিতে থাকছে ৪৮এমপি কোয়াড ক্যামেরা, ১৬এমপি ফ্রন্ট ক্যামেরা, ২ দিনের ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ মোবাইল প্লাটফর্ম, সর্বাধুনিক এআই টেকনোলজি‌ ৬.৩৯” (১৬.২৩ সিএম) এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে। তিন বছর সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে এই ফোনে।
Read More
এবার টিকাকরণ হবে বয়স্ক নাগরিকদের

এবার টিকাকরণ হবে বয়স্ক নাগরিকদের

এবার রাজ্যে ৫০ ও তার উর্দ্ধের মানুষজনকে টিকাকরণ – এর নির্দেশ কেন্দ্রের। বয়স্ক নাগরিক এবং কো–মর্বিডি থাকা মানুষকে তাঁদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত মুখ্যসচিবদের চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। এই কাজ দ্রুত বাস্তবায়িত করতে হবে। ১ মার্চ থেকে টিকাকরণের ব্যবস্থা করতে হবে রাজ্যে।
Read More
কেএফসি’র নতুন রেঞ্জের ভ্যাল্যু বার্গার

কেএফসি’র নতুন রেঞ্জের ভ্যাল্যু বার্গার

কেএফসি ইন্ডিয়া লঞ্চ্‌ করল ভ্যাল্যু বার্গারের এক নতুন রেঞ্জ, যার দাম শুরু মাত্র ৬৯ টাকা থেকে। এই রেঞ্জে রয়েছে বিভিন্ন ভেজ ও চিকেন বার্গার – ক্লাসিক চিকেন, ক্লাসিক ভেজ, স্পাইসি চিকেন ও স্পাইসি ভেজ।  ক্লাসিক ভেরিয়েন্টে রয়েছে কেএফসি’র সিগনেচার চিকেন বা ভেজ পাত্তির ক্রিস্পি ফিলেট, সঙ্গে ফ্রেশ লেটুস আর ট্যাঙ্গি ডিনামাইট বা ক্রিমি মেয়ো। তাই বলা যেতেই পারে – ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। চিকেন ও ভেজ ভেরিয়েন্টের স্পাইসি বার্গারে রয়েছে সুগন্ধী শ্রীরার্চা সস। মুড বা বন্ধুদের গ্রুপের সাইজ যেমনই হোক না কেন, কেএফসি’র ভ্যাল্যু বার্গারের বিল পকেটসই হয়ে যাবে। মাত্র ৬৯ টাকা থেকে শুরু হলে এগুলোকে সত্যিই ভ্যাল্যু…
Read More
ফিরহাদ হাকিমের বাড়িতে ইডির নোটিশ

ফিরহাদ হাকিমের বাড়িতে ইডির নোটিশ

রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের অসঙ্গতির কারণে প্রিয়দর্শিনীকে নোটিস পাঠিয়ে সমন পাঠানো হল। তাঁর বাড়িতে গিয়েই নোটিশ দিয়ে আসা হয়েছে। প্রিয়দর্শিনীর স্বামী অর্থাৎ ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসিস হায়দারও জড়িত আছেন। প্রিয়দর্শিনীর স্বামী হায়দারের সঙ্গে জড়িত আছেন বিদেশি কিছু অভিনেতা ও অভিনেত্রীর নামও। প্রিয়দর্শিনী সিইএসসির জনসংযোগ বিভাগে বড় পদে কাজ করেন৷ চলতি সপ্তাহেই ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷
Read More
নতুন উদ্যোগ ভারতের

নতুন উদ্যোগ ভারতের

ভারতের তরফ থেকে নতুন উদ্যোগ। সব ধরনের পরিস্থিতি দেখে শিক্ষা নিয়েছে ভারত। করোনা মহামারীর পর এবার পরের মহামারীর সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। এবার মোবাইল হাসপাতালের সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রয়োজন পড়লে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে এই মোবাইল হসপিটালকে। আপাতত এই দুটি মোবাইল হাসপাতাল রাখা হবে চেন্নাই ও নয়াদিল্লিতে। বিশেষ করে গ্রামের দিকে হাসপাতাল কম। সেখানে যাতে প্রয়োজনে চিকিৎসা পৌঁছনো যায়, তাই এই বন্দোবস্ত। এই দুটি মোবাইল হসপিটালের খরচ বহন করবে প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বচ্ছ্ব ভারত যোজনা।
Read More
কিকো মিলানোর মুড বুস্ট স্প্রিং কালেকশন

কিকো মিলানোর মুড বুস্ট স্প্রিং কালেকশন

২০২১-এর বসন্তের জন্য বিউটি কিটের উজ্জ্বল সংযোজন রূপে কিকো মিলানো নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন মুড বুস্ট স্প্রিং কালেকশন। এই নতুন কালেকশনে থাকা ঋতু অনুসারী প্রোডাক্টসমূহ ব্যবহারকারীর মুড বদলে দেবে বর্ণ, গন্ধ ও প্যাকেজিংয়ের মাধ্যমে।  কিকো মিলানোর মুড বুস্ট স্প্রিং কালেকশনে রয়েছে – রেডিয়েন্ট ব্লাশ (১৭৯০ টাকা), গুড ভাইবস ওনলি ফেস প্যালেট (১৯৯০ টাকা), এনচ্যান্টিং লিপ গ্লস (১০৫০ টাকা), থ্রি-ইন-ওয়ান মাস্কারা (১৪৯০ টাকা), ম্যাড ফর কলার আইশ্যাডো প্যালেট (১১৯০ টাকা), লঙ লাস্টিং আইশ্যাডো অ্যান্ড আইলাইনার (১১৯০ টাকা), গ্লিটারি লিকুইড আইশ্যাডো (১১৯০ টাকা), ম্যাট ব্রোঞ্জার (১৮৯০ টাকা) ও অ্যামারেট্টো-সেন্টেড নিউ নেইল ল্যাকার (৬৫০ টাকা)।
Read More
১৯ কিমি দীর্ঘ ধুবড়ি-ফুলবাড়ি সেতু

১৯ কিমি দীর্ঘ ধুবড়ি-ফুলবাড়ি সেতু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে ধুবড়ি-ফুলবাড়ি সেতুর শিলান্যাস হল। ১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি আসাম ও মেঘালয়ের সংযোগ ঘটাবে ব্রহ্মপুত্রের উপর দিয়ে। এটিই হবে দেশের দীর্ঘতম নদী-সেতু। ধুবড়ি-ফুলবাড়ি সেতুটি নির্মিত হচ্ছে জাপানের আর্থিক সহযোগিতায়, যার পরিমাণ জেপিওয়াই ২৫,৪৮৩ মিলিয়ন (১,৫৭৩ কোটি টাকা)। নির্মাণকাজ সমাপ্ত হলে ধুবড়ি ও ফুলবাড়ির মধ্যে যাতায়াতের সময় যথেষ্ট হ্রাস পাবে। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে জাপানের ফান্ডিং এজেন্সি জেআইসিএ-র মাধ্যমে উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নের জন্য ‘কনসেশনাল ওডিএ লোন’ হিসেবে ২৩১ বিলিয়ন জাপানিজ ইয়েন (প্রায় ১৬,১৭৪ কোটি টাকা) পাওয়া গেছে। ভারতে জাপানের রাষ্ট্রদূত সুজুকি সাতোশি বলেন, এরকম একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য সহায়তা দিতে পেরে জাপান গর্বিত। ধুবড়ি-ফুলবাড়ি…
Read More
কেন্দ্রীয় বাজেটের আদলে হক রাজ্য বাজেট

কেন্দ্রীয় বাজেটের আদলে হক রাজ্য বাজেট

দেশের সার্বিকভাবে উন্নতির কথা ভেবে কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখেই রাজ্যগুলো বাজেট তৈরি করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যগুলির সার্বিক উন্নতিতে গুরুত্ব দিতেই এই পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রাথমিক লক্ষ্যই হল উন্নয়ন। কেন্দ্রীয় বাজেটকে অনুসরণ করে রাজ্যগুলোর নিজস্ব বাজেট তৈরি করা বলেছেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন নমো। করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য হাতে হাত মিলিয়ে কাজ করেছে। যৌথভাবে কাজ করায় সাফল্য এসেছে বলে মনে করেন মোদী।
Read More
উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ

উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ

ফের উর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। লাগাতার বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। উদ্বেগ বাড়ছে নতুন করে। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৯৩ জন। যা আগের থেকে অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০১ জনের। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮১ জন। ইতিমধ্যেই দুই জেলায় জারি করা হয়েছে লকডাউন।
Read More
আজ উদ্বোধন হবে দক্ষিণেশ্বর মেট্রো

আজ উদ্বোধন হবে দক্ষিণেশ্বর মেট্রো

বিধানসভা ভোটের আগেই চালু হতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো। শেষ হয়ে গেলো যাবতীয় কাজ। আজ ২২ ফেব্রুয়ারি দক্ষিনেশ্বর মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধামন্ত্রীর দপ্তরের কয়েকজন আধিকারিক এই প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখেছেন। আগামীকাল ২৩ ফেব্রুয়ারী থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মেট্রো রেলের নতুন রুট। দক্ষিণেশ্বর স্টেশনটি করা হয়েছে অনেকটা মন্দিরের ধাঁচে। এই নতুন রুটটি চালু হয়ে গেলে দক্ষিণ কলকাতার সঙ্গে মেট্রো যোগাযোগ ব্যবস্থা অনেকটাই মসৃন হয়ে যাবে। দক্ষিণেশ্বর থেকে দক্ষিণ কলকাতার কবি সুভাষ পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ২৫ টাকা।
Read More