editor

11195 Posts
ভারতের দ্রুততম ৪জি নেটওয়ার্ক – ভিআই গিগানেট

ভারতের দ্রুততম ৪জি নেটওয়ার্ক – ভিআই গিগানেট

পরপর তৃতীয় ত্রৈমাসিকেও ভারতের দ্রুততম ৪জি নেটওয়ার্ক হিসেবে গণ্য হল ভিআই-এর গিগানেট। ফিক্সড ব্রডব্যান্ড ও মোবাইল টেস্টিং অ্যাপ্লিকেশনস, ডেটা ও অ্যানালিসিসের গ্লোবাল লিডার ‘উকলা’ এই তথ্য জানিয়েছে। ৪জি নেটওয়ার্ক যাচাইয়ে ‘উকলা’র বিশ্লেষনের ভিত্তি হল ভারতে কিউ৩ ২০২০ থেকে কিউ১ ২০২১ পর্যন্ত ‘স্পিডটেস্ট ইন্টেলিজেন্স’ ডেটা অনুসারে ৪জি ডাউনলোড স্পিড। জানুয়ারি-মার্চ ২০২১ ত্রৈমাসিকে ভিআই অন্যান্য অপারেটরদের তুলনায় সবথেকে বেশি দ্রুত ৪জি স্পিড প্রদানের মাধ্যমে ভারতের সর্বাপেক্ষা দ্রুত ৪জি স্পিড প্রদানকারী নেটওয়ার্কের মর্যাদা পেয়েছে। পশ্চিমবঙ্গে ভিআই-এর গিগানেট স্পিড চার্টের শীর্ষস্থান দখল করেছে কলকাতা, গ্যাংটক, শিলিগুড়ি, হাওড়া, নিউ টাউন, দুর্গাপুর, দার্জিলিং, আসানসোল, বর্ধমান, হলদিয়া, ব্যারাকপুর, বহরমপুর, মালদা, মেদিনীপুর, খড়গপুর, কোচবিহার ও কান্দি শহরে। ফাস্টেস্ট…
Read More
অ্যামাজন প্রাইম ভিডিয়োতে নতুন শো ১৪ মে থেকে

অ্যামাজন প্রাইম ভিডিয়োতে নতুন শো ১৪ মে থেকে

অ্যামাজন প্রাইম ভিডিয়োতে প্রথম ভারতীয় সুপারন্যাচারাল ক্রাইম সিরিজ হিসেবে মুক্তি পেলো ‘দ্য লাস্ট আওয়ার’-এর অফিসিয়াল ট্রেলার। হেভি ডোজের সাসপেন্স, মিস্ট্রি  এবং অপ্রত্যাশিত ‘টুইস্টস অ্যান্ড টার্নস’-এ ভরপুর এই শো। এতে সঞ্জয় কাপুর, কর্মা তাকাপা, শাহানা গোস্বামী, শাইলী কৃষেন, রাইমা সেন, রবিন তামাং ও মন্দাকিনী গোস্বামীকে গুরুত্ত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ‘দ্য লাস্ট আওয়ার’-এর প্রিমিয়ার হবে ১৪ মে। অমিত কুমার ও অনুপমা মিঞ্জ্‌ সৃষ্ট, লিখিত ও প্রযোজিত ‘দ্য লাস্ট আওয়ার’-এর এক্সিকিউটিভ প্রোডিউসার অমিত কুমার এবং আকাদেমি পুরস্কারপ্রাপ্ত ও ৪ বার বিএএফটিএ পুরস্কার জয়ী আসিফ কাপাডিয়া।
Read More
নেফ্রোলজি সেগমেন্টে পদক্ষেপ করল জেবিসিপিএল

নেফ্রোলজি সেগমেন্টে পদক্ষেপ করল জেবিসিপিএল

জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড (জেবিসিপিএল) ‘রিনোভা’ নামের একটি নতুন ডিভিশন লঞ্চের মধ্য দিয়ে নেফ্রোলজি সেগমেন্টে পদক্ষেপ করল। এই নতুন ডিভিশনের মাধ্যমে ক্রনিক কিডনি ডিজিজের (সিকেডি) রোগীদের প্রয়োজনের দিকে বিশেষ নজর দেওয়া হবে। লক্ষ্য থাকবে সিকেডি রোগীদের হাইপারটেনশন নিয়ন্ত্রণ থেকে এন্ড-স্টেজ রেনাল ডিজিজ রোগীদের কমপ্রিহেন্সিভ রেনাল কেয়ারের দিকে। সিলাকার ও নিকার্ডিয়া’র মতো ব্র্যান্ডের দ্বারা হাইপারটেনশন ক্ষেত্রে সাফল্য অর্জনের পর জেবিসিপিএল এবার সিকেডি রোগীদের দিকে লক্ষ্য রাখবে। এই ডিভিশনটি চালু হওয়ার ফলে নেফ্রোলজিস্ট ও চিকিৎসকগণ রোগীদের বিভিন্ন প্রকারের চিকিৎসা-বিকল্প প্রদান করতে এবং সেইসঙ্গে তাদের জীবনযাত্রার মান উন্নততর করতে সক্ষম হবেন।
Read More
কোভিড-১৯: অক্সিজেন দিচ্ছে ইএসএল স্টিল

কোভিড-১৯: অক্সিজেন দিচ্ছে ইএসএল স্টিল

লিকুইড মেডিকেল অক্সিজেন সরবরাহের জন্য বেদান্ত গ্রুপের স্টিল কোম্পানি ইএসএল স্টিল লিমিটেড তাদের বোকারোর নিকটবর্তী সিয়ালজোরি প্লান্টটিকে নির্দিষ্ট করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও স্টিল মন্ত্রকের চাহিদা অনুসারে তাদের এই সিদ্ধান্ত। দ্বিতীয় পর্যায়ের কোভিড-১৯ জনিত অতিমারি প্রতিরোধে সরকারের উদ্যোগের সঙ্গে সামিল হয়েছে বেদান্ত গ্রুপ। অন্যান্য গ্রুপ কোম্পানির মতো ইএসএল স্টিল লিমিটেড কোভিড-৯ রোগীদের জন্য লিকুইড মেডিকেল অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করেছে। এই উদ্যোগ নেওয়া হয়েছে বেদান্ত কেয়ার্স ইনিশিয়েটিভের আওতাধীনে। একটি গ্রিন করিডরের মাধ্যমে ইএসএল দ্রুততার সঙ্গে এই অক্সিজেন সরবরাহ করবে। সঙ্কটাপন্ন রোগীদের জন্য ইএসএল ইতিমধ্যে অক্সিজেন কনটেনার পাঠাচ্ছে পাঞ্জাব, বিহার ও ঝাড়খন্ডে। অক্সিজেনের চাহিদা যত বাড়ছে, তত বেশি সংখ্যায়…
Read More
শহরেই শুরু হবে ভ্যাকসিনের পরীক্ষা

শহরেই শুরু হবে ভ্যাকসিনের পরীক্ষা

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। মৃত্যুতে চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। রীতিমতো ভয় ধরাচ্ছে। প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে মারণ করোনা। এই মুহূর্তে রাজ্যে টিকার অভাব প্রকট। এই পরিস্থিতিতে স্পুটনিক-ভি টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে পিয়ারলেস হাসপাতালে। এই তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য মাত্র ছ’টি জায়গা বেছে নেওয়া হয়েছে। তার মধ্যেই একটি দক্ষিণ শহরতলির এই বেসরকারি হাসপাতাল। আগামী জুন মাস থেকেই হাসপাতালে এডি২৬.কোভ২.এস-এর ট্রায়াল শুরু হয়ে যাবে। মোট ১০০ জনের উপর এই টিকার ট্রায়াল হবে।
Read More
বলিউডে একের পর এক আক্রান্ত

বলিউডে একের পর এক আক্রান্ত

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। ফের করোনার থাবা বলিউডে। এবার করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রামে নিজেই দিলেন সেই খবর। হিমাচলে নিজের বাড়িতে যাবেন বলে কোভিড পরীক্ষা করিয়েছিলেন শুক্রবার। পরের দিন সকালে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। পজিটিভ হওয়ার খবর দেওয়ার সঙ্গে কঙ্গনা আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, এই ভাইরাসকে ধ্বংস করবেন তিনি।
Read More
হঠাৎই অসুস্থ হল অভিনেত্রী

হঠাৎই অসুস্থ হল অভিনেত্রী

নিজের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী। বয়স হয়েছে ৮০। তাই চিকিৎসকরা কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করেছেন। জ্বর নিয়ে দক্ষিণ কলকাতার এক প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সন্ধ্যা রায়। প্রবীণ অভিনেত্রীকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। পঞ্চাশের দশক থেকে তাঁর অভিনয় কেরিয়ারের শুরু। সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত', তরুণ মজুমদারের 'ঠগিনী'-র মতো সিনেমায় তাঁর অভিনয় প্রশংসা আদায় করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও পা রেখেছিলেন সন্ধ্যা রায়। ২০১৪-তের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকে মেদিনীপুর আসনে প্রার্থী করেছিল।
Read More
লোকডাউনের দিকে যাচ্ছে একের পর এক রাজ্য

লোকডাউনের দিকে যাচ্ছে একের পর এক রাজ্য

ভয়াবহ রূপ বদলেছে করোনার নয়া স্ট্রেন। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। একের পর এক হাসপাতালে কার্যত মৃত্যু মিছিল। দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। করোনা সংক্রমণে রাশ টানতে ইতিমধ্যেই লকডাউনের পথে হেঁটেছে দিল্লি, কেরল সহ একাধিক রাজ্য। এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার সম্পূর্ণ লকডাউন জারি করল কর্ণাটক সরকার। আগামী ১০ মে থেকে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করল স্তালিন সরকারের তরফে। চলবে আগামী ২৪ মে পর্যন্ত। জরুরি পরিষেবা ব্যতীত অন্যান্য ক্ষেত্রের কাজ বাড়ি থেকেই করতে হবে। গত কয়েকদিনে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজারের বেশি।
Read More
ভয়ঙ্কর থেকে ভয়কংরতর হচ্ছে পরিস্থিতি

ভয়ঙ্কর থেকে ভয়কংরতর হচ্ছে পরিস্থিতি

ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, মতামত বিশেষজ্ঞদের। নিজের রেকর্ড যেন নিজেই ভাঙছে ভারত। প্রতিদিনই নিত্য নতুন রেকর্ড তৈরি করছে। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। বিগত ২৪ ঘণ্টায় দেশের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। আক্রান্তের সঙ্গে সঙ্গে দেশে দৈনিক মৃত্যুও বেড়েছে গত কয়েক সপ্তাহে। এবার চার হাজারের গণ্ডি টপকে গেল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১৮৭ জনের মৃত্যু হয়েছে দেশে। ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে দেশে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।
Read More
পারবেননা বিধানসভায় প্রবেশ করতে

পারবেননা বিধানসভায় প্রবেশ করতে

বিধানসভা চত্বরে অভব্যতা, সাংবাদিকদের মারধরের জের। বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ নিষিদ্ধ করলেন স্পিকার। সাংবাদিকদের সঙ্গে বচসার জেরে এবার থেকে কোনও কেন্দ্রীয় বাহিনীকে আর বিধানসভায় ঢুকতে দেওয়া হবে না। আজ বিধানসভার সচিব এনিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেন। গতকাল একটি ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, কোনও বিধায়কের নিরাপত্তায় যুক্ত কেন্দ্রীয় বাহিনীর কোনও কর্মীকেই আর বিধানসভা কক্ষে ঢোকার অনুমতি দেওয়া হবে না। স্পিকারের নির্দেশে বিধানসভার সচিব নয়া নির্দেশ জারি করেন।
Read More
ইজ়রায়েলে সরকার গঠনের দায়িত্ব দাওয়া হল বিরোধী নেতাকে

ইজ়রায়েলে সরকার গঠনের দায়িত্ব দাওয়া হল বিরোধী নেতাকে

জোট সরকার গঠনের দায়িত্ব তাঁর হাতে দিয়েছিলেন ইজ়রায়েলের প্রেসিডেন্ট। কিন্তু গত কালই স্পষ্ট হয়ে গিয়েছিল, এ বারের মতো সরকার গঠনে ব্যর্থ দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে আজ বিরোধী নেতা ইয়ের লাপিডের হাতে নতুন সুযোগ তুলে দিলেন ইজ়রায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। নেতানিয়াহুর মতোই জোট সরকার গড়তে ২৮ দিন সময় দেওয়া হয়েছে ৫৭ বছরের প্রাক্তন টিভি অ্যাঙ্কর লাপিডকে। কারণ, নেতানিয়াহুর ‘লিকুড পার্টি’র পরে লাপিডের দলই পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়েছে। ১২০ আসনের ইজ়রায়েলি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ৬১টি আসন পেতে হত নেতানিয়াহুর দল ‘লিকুড পার্টি’কে। কিন্তু গত মার্চের ভোটে ৩০টি আসন পেয়েছে নেতানিয়াহুর দল। আজ সকালে নিজের বাসভবনে লাপিড…
Read More
গায়ত্রী মন্ত্র কি কোভিডের বিপক্ষে সহায়ক? দেখছে কেন্দ্র

গায়ত্রী মন্ত্র কি কোভিডের বিপক্ষে সহায়ক? দেখছে কেন্দ্র

কোভিড রোগীদের তাড়াতাড়ি সুস্থ হওয়া ও চিকিৎসার পর তাঁদের আরও বেশি স্বাভাবিক হয়ে ওঠার ক্ষেত্রে নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ ও প্রাণায়াম কতটা কার্যকরী হতে পারে, তা জানার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে হৃষিকেশের ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)’-কে অর্থবরাদ্দ করল কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। দেওয়া হল ৩ লক্ষ টাকা। হৃষিকেশের এমস সূত্রের খবর, ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)’-এর ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রিতে নথিভুক্ত এমন ২০ জন কোভিড রোগীর উপর চালানো হবে ট্রায়াল। যাঁদের মধ্যে রোগের মাঝারি পর্যায়ের কিছু কিছু উপসর্গ দেখা গিয়েছে, এমন ২০ জন রোগীকে ভাগ করে নেওয়া হবে দু’টি দলে। ১০ জনের একটি দলের রোগীদের উপর…
Read More
ইসলামপুরের গঞ্জুরিয়া গ্রামে মহিলার রহস্যজনক মৃত্যু

ইসলামপুরের গঞ্জুরিয়া গ্রামে মহিলার রহস্যজনক মৃত্যু

এক মহিলার রহস্যজনকভাবে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনা টি ইসলামপুর থানা গঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনিতে বৃহস্পতিবার রাতের । ওই মহিলার নাম প্রমিলা দাস।কিন্তু কিভাবে মৃত্যু হলো এখনো পরিষ্কার নয়। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার জানান, প্রাথমিক তদন্তে পুলিশ একটি আত্মহত্যার ঘটনা বলে মনে করছে। মৃতার পরিবারের তরফে অভিযোগ পেলে সামগ্রিক ঘটনা খতিয়ে দেখবে পুলিশ ।পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার ছেলে শিব শংকর দাস জানান,এই মৃত্যুর জন্য দায়ী তার স্ত্রী শম্পা সরকার। গত দুইদিন ধরে তার মাকে তিনি অশ্রাব্য ভাষায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন। যদিও শম্পা সরকার জানিয়েছেন, এই মৃত্যুর বিষয়ে তার কিছুই জানা নাই।…
Read More
নামাজ পড়তে যাওয়ার পথে, মর্মান্তিক মৃত্যু এক বৃদ্ধের

নামাজ পড়তে যাওয়ার পথে, মর্মান্তিক মৃত্যু এক বৃদ্ধের

রমজান মাসের শেষ শুক্রবারের নামাজ পড়া হলো না এক বৃদ্ধের। নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না তার। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ওই বৃদ্ধের। শুক্রবার গুঞ্জরিয়া এলাকায় জাতীয় সড়কে উপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাইঠু নামে ৬৬ বছরের এক বৃদ্ধের। বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত কুন্দরগাঁও এলাকায়। জানা গিয়েছে, ওই বৃদ্ধ নামাজ পড়তে ইসলামপুরে আসার জন্য বাসের অপেক্ষায় গুঞ্জরিয়ায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময় ইসলামপুর থেকে কিশনগঞ্জ গামী এমটি গাড়ি ওই বৃদ্ধকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা…
Read More