editor

10323 Posts
অপরিচয়হীন বৃদ্ধার মৃতদেহ নিজের কাঁধে করে রাস্তা পার করালেন সাব ইন্সপেক্টর শীর্ষা

অপরিচয়হীন বৃদ্ধার মৃতদেহ নিজের কাঁধে করে রাস্তা পার করালেন সাব ইন্সপেক্টর শীর্ষা

অন্ধ্রপ্রদেশে মহিলা পুলিশ কর্মী যা করলেন তা নিজের মেয়ে হলেও করতেন না। শ্রীকাকুলামে নিজের কাঁধে করে বৃদ্ধকে এক কিলোমিটার রাস্তা পার করালেন সাব ইন্সপেক্টর শীর্ষা, তার প্রশংসায় মেতেছেন সকলে। এই প্রবল ঠান্ডায় রাস্তার ধারে নগ্ন অবস্থায় মৃত পড়েছিলেন এক বৃদ্ধ, যাঁকে দেখার কেউ নেই তাঁর সঠিক সৎকার হয় তাই এত বড় পদক্ষেপ নিলেন শীর্ষা। শীর্ষা শ্রীকাকুলামের কাশিবুজ্ঞা পুলিশ স্টেশনে কাজ করেন,সেখানে তিনি খবর পান এক অপরিচয়হীন বৃদ্ধার মৃতদেহ রাস্তার ধারে পরে আছে। সেখানে পৌঁছে শীর্ষা এলাকাবাসীদের অনুরোধ করেন যাতে মৃত দেহটি সরিয়ে নিয়ে যাওয়া যায়,কিন্তু কেউ এগিয়ে না আসায় তখন মহিলা পুলিশ কর্মী নিজের কাঁধে ওই বৃদ্ধার মৃতদেহ তুলে নেওয়ার…
Read More
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কারের দাবী জানিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি অশোকের

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কারের দাবী জানিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি অশোকের

শিলিগুড়ি শহরের একমাত্র স্টেডিয়াম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কারের দাবি জানিয়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি দিলেন শিলিগুড়ি পুরনিগমের বর্তমান প্রশাসক তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। জানা গেছে কোভিড পরিস্থিতির সময় থেকেই খেলা বন্ধ স্টেডিয়ামে। সংস্কারের অভাবে জীর্ণ দশা । আজ পুরনিগমের সাংবাদিক সম্মেলন করে দ্রুত সংস্কার করে খেলার উপযোগী করে তোলার আবেদন জানিয়ে চিঠি লিখলেন তিনি। সম্প্রতি উত্তরের অঘোষিত রাজধানীতে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য দাবি তুলেছে বিভিন্ন ক্রীড়াপ্রেমী সংগঠন সহ অন্যান্য সামাজিক সংস্থারা। বিধায়ক জানিয়েছেন রাজ্য সড়কার পদক্ষেপ গ্রহণ করলে স্টেডিয়াম দ্রুত খেলার উপযোগী করে তোলা যাবে।শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংস্কারের দাবী জানিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস কে চিঠি দিলেন…
Read More
চা বাগানের ১৭০০ শ্রমিকদের নিয়ে  বন ভোজন

চা বাগানের ১৭০০ শ্রমিকদের নিয়ে বন ভোজন

চাবাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়েছে সম্প্রতি। সেই খুশিতে বাগানের শ্রমিকদের নিয়ে পিকনিক হল আলিপুরদুয়ারের মাঝের ডাবরী চাবাগানে। জানা গেছে তরাই ডুয়ার্স প্লানটিশন ওয়ার্কারস চা বাগান ইউনিয়ন এর উদ্যোগে চা শ্রমিক নেতা পাশাং লামা এর নেতৃত্বে মাঝের ডাবরি চা বাগানের ১৭০০ শ্রমিকদের বন ভোজন করা হলো মাঝের ডাবরী এলাকায়৷ পাশাং জানান,মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে চা শ্রমিকদের মজুরি ২৬টাকা বেশি বৃদ্ধি পেয়েছে ,তাছাড়া চা শ্রমিকদের চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে নানান সরকারি সুবিধা দেওয়া হচ্ছে তারই আনন্দে আজকে এই চা শ্রমিকদের নিয়ে বন ভোজন করা হচ্ছে ৷বনভোজনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল…
Read More
নবান্ন অভিযানের সমর্থনে অর্থ সংগ্রহ শুরু করল ডিওয়াইএফআই

নবান্ন অভিযানের সমর্থনে অর্থ সংগ্রহ শুরু করল ডিওয়াইএফআই

আগামী ১১ ফেব্রুয়ারি ডিওয়াইএফআই-এসএফআই র যৌথ উদ্যোগে নবান্ন অভিযান সফল করতে অর্থ সংগ্রহ শুরু করল বাম ছাত্র সংগঠন। জানা গেছে এদিন তালমা হাটে এই অর্থ সংগ্রহ কর্মসূচি শুরু করে তারা। বাম ছাত্র সংগঠনের অভিযোগ গত ১০ বছর ধরে রাজ্যজুড়ে বেকার যুবকদের প্রতারনার জাল ছিন্ন করতে- শাসক দল তৃণমূলের দুর্নীতি গ্রস্ত নেতাদের দলবদলের রাজনীতিকে কাজে লাগিয়ে রাজ্যের মাটিতে সাম্প্রদায়িক শক্তি বিজেপির মাটি শক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে DYFI-SFI এর নবান্ন অভিযান হতে চলেছে। নবান্ন অভিযানের এই প্রচার কর্মসূচিতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI জেলা নেতৃত্ব শুভেন্দু সাহা ,সূরজ দাশ ,ফিরোজ আলম ও অন্যান্য নেতৃবৃন্দ।
Read More
মা মেয়েকে কুপিয়ে খুন করে পালাল  যুবক, তদন্তে পুলিশ

মা মেয়েকে কুপিয়ে খুন করে পালাল যুবক, তদন্তে পুলিশ

মা-মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালাল যুবক ।ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের বক্সীরহাট এলাকায়। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করে। মৃতার নাম অঙ্কিতা সরকার (১৭)। এবং তার মা সান্তনা সরকার (৪২) বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় কোচবিহার এম.জে. এন. মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন। কি কারণে এই ঘটনা তার তদন্তে নেমেছে বক্সিরহাট থানার পুলিশ। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ বক্সিরহাট থানার অন্তর্গত বারো কোদালী ১ নম্বর গ্রামপঞ্চায়েত এর তাঁতীপাড়া এলাকার ঘটনা।কি কারণে এই ঘটনা…
Read More
তিস্তায় ডুবে গেল গাড়ি, নিখোঁজ পাঁচযাত্রী

তিস্তায় ডুবে গেল গাড়ি, নিখোঁজ পাঁচযাত্রী

পিকনিক থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় তলিয়ে গেল একটি গাড়ি। এই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচ যাত্রী নিখোঁজ বলে জানা গেছে। সূত্রের খবর সোমবার রাতে কালিমপঙ থেকে ফেরার পথে তিস্তার ২৯ মাইলে এই দূর্ঘটনাটি ঘটেছে । পুলিশ জানিয়েছে যাত্রীরা পিকনিক থেকে ফিরছিল।তারা সবাই গরুবাথান এলাকার এমবৈক অঞ্চলের বাসিন্দা। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসেছে। এনডিআরএফ এর কর্মীরা তিস্তায় নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
Read More
বড় ঘোষণা চা শ্রমিকদের জন্য

বড় ঘোষণা চা শ্রমিকদের জন্য

বাংলা ও আসামের চা শিল্প জগৎ বিখ্যাত। কিন্তু এই দুই রাজ্যেই বেহাল চা শিল্পের অবস্থাকে ঠিক করতে এই প্রথম চা শ্রমিকদের জন্য এক সঙ্গে বিরাট অঙ্কের অর্থ বরাদ্দ করল কেন্দ্র। নতুন বাজেটে চা শ্রমিকদের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার।
Read More

নতুন মুখ্য প্রশাসক কোশলদেব

নতুন মুখ্য প্রশাসক হিসাবে নির্বাচিত হল কোশলদেব বন্দ্যোপাধ্যায়। প্রশাসক বোর্ডের সদস্যরা বসে নদিয়ার রানাঘাট পুরসভার নতুন মুখ্য প্রশাসকের নাম ঘোষণা করলেন। রানাঘাটের আরও ভালো উন্নয়ন হব জানিয়েছেন কোশলদেব। গত ২৭ জানুয়ারি পার্থসারথি চট্টোপাধ্যায় এই পদে ইস্তফা দেওয়ার পর ফাঁকা ছিল পদটি।
Read More
‘শ্রীমতী’ হলেন সঙ্গীতশিল্পী ইমন

‘শ্রীমতী’ হলেন সঙ্গীতশিল্পী ইমন

আইনসম্মত বিয়ে সারলেন জি বাংলার রিয়েলিটি শো-র বিচারক এবং সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ। ‘শ্রীমতী’ হলেন ইমন। দুই পরিবারের ঘনিষ্ঠ জনেদের উপস্থিতিতে হল রেজিস্ট্রি। সাদামাটাভাবেই বিয়েটা সেরে ফেললেন। টলিউডের সুরেলা জুটি ইমন এবং নীলাঞ্জন ঘোষের দাম্পত্য জীবন শুরু হল। ২ ফেব্রুয়ারি আয়োজন করা হচ্ছে অতিথি আপ্যায়নের।
Read More
‘পাঠান’ এ কামব্যাক বাদশার

‘পাঠান’ এ কামব্যাক বাদশার

পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির শ্যুটিং শুরু করেছেন বাদশা। ফের বড় পর্দায় কামব্যাক করছেন এসআরকে। আদিত্য চোপড়া এই ছবিটি আদ্যোপান্ত অ্যাকশন ভরপুর। শ্যুটিং চলছে দুবাইতে। ফ্যান, রইস, যব হ্যারি মেট সেজল থেকে জিরো, প্রতিটি ছবিই সারা জাগাতে ব্যর্থ। ২০১৮ সালে বক্স অফিসে ‘জিরো’ মুখ থুবড়ে পড়ার পর দীর্ঘ বিরতি নেন এসআরকে। পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। অন্যদিকে, ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস এবং হ্যাপি নিউ ইয়ার ছবির পর ফের একফ্রেমে দেখা যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে।
Read More
মায়ানমারের রাষ্ট্রপতি গ্রেফতার

মায়ানমারের রাষ্ট্রপতি গ্রেফতার

ঘটে গিয়েছে বড় সেনা অভ্যুত্থান। মায়ানমারের রাষ্ট্রপিতি আং সান সু চি - কে গ্রেফতার করেছে সেনাবাহিনী। ক্ষমতা হারালেন মায়ানমারের নেত্রী অং সান সু চি। দেশটিতে এক বছরের জরুরী অবস্থা জারি করা হয়েছে। আটক রাষ্ট্রপতিও। রাজধানী নেপিদ সহ সমগ্র দেশের দখল নিয়েছে সেনা। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁদের বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। প্রধান প্রধান শহরগুলোতে মোবাইল ইন্টারনেট এবং কিছে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
Read More
শহরবাসীর জন‍্য খুব কম দামে ওষুধ সরবরাহের ব‍্যবস্থা করল ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি

শহরবাসীর জন‍্য খুব কম দামে ওষুধ সরবরাহের ব‍্যবস্থা করল ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি

সাধারণ মানুষকে কম দামে সমস্ত জীবনদায়ী ওষুধ সরবরাহ করার জন্য একটি সেন্টার খুলল ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি। জানা গেছে এদিন জলপাইগুড়ি শহরে আনুষ্ঠানিকভাবে সুলভ মূল্যের এই ওষুধের দোকান ভবনের উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। উপস্থিত ছিলেন ডেঙ্গুয়াঝার চা বাগানের সিনিয়র ম্যানেজার জীবনচন্দ্র পান্ডে, রেডক্রস সোসাইটি‌র অন‍্যতম কর্মকর্তা সুব্রত সরকার প্রমুখ। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে রেডক্রসের উদ্যোগে এই ওষুধের দোকান চালু করা হয়েছে। এর আগে জলপাইগুড়ি শহরের কেরানিপাড়া এলাকায় খোলা হয়েছে এই লো কষ্ট জেনেরিক মেডিসিনের একটি সেন্টার। অন‍্যান‍্য ওষুধের দোকানের তুলনায় এখানে প্রায় ৩০ শতাংশ কম দামে ওষুধ কিনতে পারবেন জলপাইগুড়ি শহরের মানুষ। বাইরে থেকে আসা ক্রেতারাও একই ছাড়ে…
Read More
রাজ্যের দীর্ঘতম সেতু ‘জয়ী’ সেতু উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের দীর্ঘতম সেতু ‘জয়ী’ সেতু উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মেখলিগঞ্জে রাজ্যের দীর্ঘতম সেতু ‘জয়ী’ সেতু উদ্বোধন করলেন তিনি । এদিন দুপুরে শিলিগুড়ি থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই দমকল কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মেখলিগঞ্জ শহর- হলদিবাড়ি যোগাযোগের জন্য ২০১৫সালে তিস্তা নদীর উপর জয়ী সেতু নির্মাণের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সেতু নির্মাণের কাজ এবং অ্যাপ্রচ রোড নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে। এই সেতু চালু হওয়ায় কোচবিহারের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে অভিজ্ঞ মহলের অভিমত। এ ছাড়াও কোচবিহার জেলার মাথাভাঙা ২নং ব্লকের নিশিগঞ্জে একটি দমকল কেন্দ্রের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন…
Read More
‘ড্রাকুলা স্যার’- এর পর ‘সাইকো’

‘ড্রাকুলা স্যার’- এর পর ‘সাইকো’

প্রকাশ্যে এল পরিচালক বিরসা দাশগুপ্তের ছবি ‘সাইকো’ - র ফার্স্ট লুক। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবির শ্যুটিং। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন টলি পাড়ার অন্যতম হার্টথ্রব অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। 'ড্রাকুলা স্যার'- এর সাফল্যের পর ফের সাইকোলজিকাল ছবিতে অভিনয় করতে চলেছেন অনির্বাণ। রক্ত, রহস্য এবং রোমাঞ্চে ভরপুর হবে ছবি।
Read More