editor

11195 Posts
বাড়াচ্ছে সংক্রমণ

বাড়াচ্ছে সংক্রমণ

ঊর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি। আজ পশ্চিমবঙ্গে নতুন রেকর্ড করলো করোনা। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ৬৭৬৯। মৃত্যু হয়েছে ২২ জনের। এক ধাক্কায় প্রায় ১ শতাংশ কমেছে সুস্থতার হার। সংক্রমণের হারে যথারীতি শীর্ষে কলকাতা। ভোট শেষ হলে এই পরিসংখ্যান কোন জায়গায় পৌঁছবে তা নিয়ে চিন্তায় ঊদ্বিগ্ন চিকিৎসক মহল।
Read More
আইপিএল: খেলা দেখতে দেখতে খেলা ভি অ্যাপে

আইপিএল: খেলা দেখতে দেখতে খেলা ভি অ্যাপে

ভারতের অগ্রণী টেলিকম ব্র্যান্ড ও ভিভো আইপিএল ২০২১-এর অ্যাসোসিয়েট মিডিয়া স্পনসর ভি ‘প্লে অ্যালঙ’ নামে এক আকর্ষক গেম কনসেপ্ট শুরু করেছে, যার মাধ্যমে ভি গ্রাহকরা লাইভ টি২০ লিগ দেখতে দেখতে নিজেরাও খেলতে পারবেন। একা যেমন খেলা যাবে, তেমনই বন্ধুদের সঙ্গেও খেলা যাবে পরবর্তী ৫২ দিনে ৬০টি ম্যাচ চলাকালীন। থাকছে প্রচুর পুরস্কার জেতারও সুযোগ। ভি ৯ এপ্রিল থেকে ৩০ মে অবধি গ্রাহকদের দিচ্ছে ‘ভি দেখো ভি, খেলো ভি, জিতো ভি’ অনলাইন গেমিংয়ে অংশ নেওয়ার সুযোগ। দৈনিক পুরস্কারের পাশাপাশি বাম্পার টুর্নামেন্ট প্রাইজ জেতার সুযোগও থাকছে। গ্রাহকদের আইপিএল টি২০ গেমস তাদের মোবাইল ফোনে লাইভ দেখার সুবিধা এনে দিল ভি।ডিজনি+ হটস্টারের সঙ্গে ভি-এর পার্টনারশিপের…
Read More
চ্যবনপ্রাশের বাজারে অ্যামওয়ে

চ্যবনপ্রাশের বাজারে অ্যামওয়ে

‘চ্যবনপ্রাশ বাই নিউট্রিলাইট’ - এই চ্যবনপ্রাশের মাধ্যমে অ্যামওয়ে দেশের বিশাল চ্যবনপ্রাশ সেগমেন্ট প্রবেশ করল। অ্যামওয়ে ইন্ডিয়ার তরফে পেশ করা ‘চ্যবনপ্রাশ বাই নিউট্রিলাইট’-এ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অনুমোদিত পুষ্টিকর ৩২টি হার্বের সংমিশ্রণ রয়েছে। এটি প্রস্তুত করা হয়েছে ১৬টি সার্টিফায়েড অর্গানিক উপাদান দ্বারা, কোনও প্রিজার্ভেটিভ ছাড়াই। প্রথাগত ভারতীয় পদ্ধতিতে তৈরি নিউট্রিলাইট চ্যবনপ্রাশের উদ্দেশ্য হল রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, শরীরকে সতেজ রাখা, শক্তি ও উদ্যম বৃদ্ধি করা। একইসঙ্গে এই চ্যবনপ্রাশ দৈনন্দিন সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করবে। ‘নিউট্রিলাইট ট্রাডিশনাল হার্বস রেঞ্জ’ নিয়ে অ্যামওয়ে ২০১৮ সালে ট্রাডিশনাল হার্ব নিউট্রিশন ক্ষেত্রে পদক্ষেপ করেছিল। মাত্র ছয়টি প্রোডাক্ট সহ যাত্রা শুরু করার পর ২০২০ সালে এই রেঞ্জের ব্যবসা…
Read More
নতুন জীবনে পা রাখছেন গুট্টা

নতুন জীবনে পা রাখছেন গুট্টা

ভারতীয় ব্যাডমিন্টনের গ্ল্যামার গার্ল তিনি। ভারতীয় ব্যাডমিন্টনকে বিশ্বের মঞ্চে স্থান করে দিয়েছিলেন তিনি। এবার নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার পথে এগোলেন জোয়ালা গুট্টা। বিয়ে করতে চলেছেন তামিল অভিনেতা ও প্রযোজক বিষ্ণু বিশালকে। সোশ্যাল মাধ্যমে জানিয়েছেন স্বয়ং গুট্টা নিজে। এবার পাকাপাকি ভাবে একসঙ্গে পথ চলার ঘোষণা করবন দু’জনে। আগামী ২২ শে এপ্রিল সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দু'জনে।
Read More
ভ্যাকসিন এলো রাজ্যে

ভ্যাকসিন এলো রাজ্যে

বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। সংক্রমণ বাড়তেই ভ্যাকসিনের অভাব দেখা দিচ্ছে রাজ্যে। বহু প্রতিষেধক কেন্দ্রেই মজুত নেই পর্যাপ্ত পরিমাণ প্রতিষেধক। ভ্যাকসিনের এই চাহিদা মেটাতেই স্বাস্থ্য দপ্তরকে স্বস্তি দিয়ে ফের রাজ্যে এলো ৩ লাখ কোভিশিল্ড ভ্যাকসিন একইসঙ্গে ২ লক্ষ কোভ্যাকসিনও আসছে। ফলে টিকার চাহিদা আপতত অনেকটাই পূরণ করা যাবে। সারা রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে পাঠিয়ে দেওয়া হবে এই ভ্যাকসিন।  
Read More
শুখার মরশুম হোক অথবা বন্যা, পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে চাষীদের দুর্ভোগ সারাবছরই রয়েছে

শুখার মরশুম হোক অথবা বন্যা, পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে চাষীদের দুর্ভোগ সারাবছরই রয়েছে

শুখার মরশুম হোক অথবা বন্যা, পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে চাষীদের দুর্ভোগ সারাবছরই রয়েছে। তীব্র দাবদহের মধ্যে যেমন জমিতে সেচ ব্যবস্থায় পেতে নাজেহাল হতে হচ্ছে কয়েকশো চাষীদের । ঠিক তেমনই বন্যার সময় আশেপাশের খাল বিলের জলে ডুবে থাকছে চাষের জমি । এই অবস্থায় মুচিয়া গ্রাম পঞ্চায়েতের শিবগঞ্জ, বিধানগর, চরলক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি এলাকার শতাধিক চাষীদের সমস্যার কথা শুনলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু । বুধবার দুপুরে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে সঙ্গে নিয়ে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের রাজবাড় সহ ওই গ্রামগুলিতে গিয়েছিলেন নির্বাচনী প্রচারে । সেখানে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভলক্ষী গাইন,…
Read More
শীতলখুচি কান্ডের রেশ , বুধবার কোচবিহার জেলায় এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শীতলখুচি কান্ডের রেশ , বুধবার কোচবিহার জেলায় এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহার:-শীতলখুচি কান্ডের রেশ , বুধবার কোচবিহার জেলায় এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।চতুর্থ পর্বের কোচবিহার জেলার ভোট পর্ব সমাপ্ত হলেও ঘটনাবহুল এই ভোটের অন্যতম ক্ষত, গুলি কান্ড। দুটি পৃথক ঘটনায় মৃত্যু হয় পাচ জনের। জেলার শীতলখুচি বিধানসভায় এলাকার এই ঘটনায় এখন সর্বভারতীয় রাজনৈতিক ইস্যু।আর এই ইস্যুকে সামনে রেখে চড়ছে রাজনৈতিক পারোদ। এই অবস্থায় কোচবিহার জেলার মাথাভাঙা এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গুলি কাণ্ডে নিহত পরিবারের সাথে কথা বলেন ।এদিন শ্রদ্ধা জানান মৃতদের উদ্দেশ্যে ।ভোটের দিন রাজনৈতিক হিংসা মৃত্যু হয় আনন্দ বর্মন নামে এক যুবকের। পৃথক ঘটনায় মৃত্যু হয় চারজনের। অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে মৃত্যু হয় ঐ চার যুবকের…
Read More
মমতা বন্দ্যোপাধ্যায়: “বহিরাগত দের এনে রাজ্যে করোনা ছড়ানো হয়েছে। ৯৬ ঘন্টা আমার লস হয়ে গেছে।”

মমতা বন্দ্যোপাধ্যায়: “বহিরাগত দের এনে রাজ্যে করোনা ছড়ানো হয়েছে। ৯৬ ঘন্টা আমার লস হয়ে গেছে।”

বহিরাগত দের এনে রাজ্যে করোনা ছড়ানো হয়েছে। ৯৬ ঘন্টা আমার লস হয়ে গেছে। জলপাইগুড়ি তে দলীয় প্রার্থী ডাঃ প্রদীপ কুমার বর্মার হয়ে প্রচারে অভিযোগ করলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি‌র বেরুবাড়ি সংলগ্ন সিপাহিপাড়া এলাকায় একটি ময়দানে বুধবার সভা করে‌ন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে এই সভা করেন তিনি। যদিও তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মা করোনা আক্রান্ত থাকা‌য় এই সভায় উপস্থিত থাকতে পারেননি। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃনমূল সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, বিজয় চন্দ্র বর্মন, সৈকত চ্যাটার্জী, তপন ব্যানার্জী সহ অন্যান্যরা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেন, বিজেপি হটাও, বাংলা বাঁচাও। তারপরে…
Read More
বিয়েতে পণের দাবি মতো এন্ড্রোয়েড মোবাইল সেট না দেওয়ায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযুক্ত জামাই সহ শ্বশুর বাড়ির লোকেরা

বিয়েতে পণের দাবি মতো এন্ড্রোয়েড মোবাইল সেট না দেওয়ায় গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযুক্ত জামাই সহ শ্বশুর বাড়ির লোকেরা

বিয়েতে পণের দাবি মতো এন্ড্রোয়েড মোবাইল সেট না দেওয়ায় স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এরপরই বুধবার সকালে রহস্যজনক অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় শ্বশুর বাড়ির শোবার ঘর থেকে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ , তাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে অভিযুক্ত জামাই সহ শ্বশুর বাড়ির লোকেরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার রাহুত গ্রামে। বিষয়টি জানতে পেরে ওই এলাকায় তদন্ত যায় পুরাতন মালদা থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পাশাপাশি মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে ,…
Read More
আলিপুরদুয়ার ভোলারডাবরি এলাকায় বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে প্রবেশ করে তাণ্ডব চালালো বাইসন

আলিপুরদুয়ার ভোলারডাবরি এলাকায় বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে প্রবেশ করে তাণ্ডব চালালো বাইসন

আলিপুরদুয়ারঃসকাল সকাল লোকালয়ে বাইসন প্রবেশ করে তাণ্ডব চালালো । ঘটনাটি ঘটেছে বুধবার সকালে আলিপুরদুয়ার ভোলারডাবরি এলাকায় এদিন সকালে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বাইসন ভোলারডাবরি এলাকায় প্রবেশ করে। বাইসনটি এলাকায় ব‍্যাপক তাণ্ডব চালায় । গ্ৰামবাসীরা বনদপ্তরে খবর দেয় ঘটনাস্থলে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের দমনপুর পূর্ব,দমনপুর পশ্চিম রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছায় । বনকর্মীরা বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করে বনকর্মীরা বাইসনটিকে উদ্ধার করে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে নিয়ে যায়।
Read More
বিধানসভা নির্বাচনের প্রচারে মালদায় মাক্সবিহীন অবস্থাতেই দেদার ভাবে মিটিং মিছিলে অংশ নিচ্ছেন রাজ্যের বিজেপি একাংশের নেতা-নেত্রীরা

বিধানসভা নির্বাচনের প্রচারে মালদায় মাক্সবিহীন অবস্থাতেই দেদার ভাবে মিটিং মিছিলে অংশ নিচ্ছেন রাজ্যের বিজেপি একাংশের নেতা-নেত্রীরা

কোরোনা সংক্রমণ নিয়ে যতটা উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, ততটাই উদাসীন বিজেপি'র রাজ্যের একাংশ নেতা-নেত্রীরা বলে অভিযোগ উঠেছে।  বিধানসভা নির্বাচনের প্রচারে মালদা এসে মাক্সবিহীন অবস্থাতেই দেদার ভাবে মিটিং মিছিলে অংশ নিচ্ছেন রাজ্যের বিজেপি একাংশের নেতা-নেত্রীরা বলে অভিযোগ। আর এতেই করোনা সংক্রমনের প্রভাব আরো বাড়ার আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, নির্বাচনের প্রাক্কালে যদি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সচেতন না হলে দলের কর্মী সমর্থকেরা কিভাবে সচেতন হবে। তাই এই অবস্থাই বিশেষ করে বিজেপি নেতৃত্বকেই মাক্স ব্যবহার করার পরামর্শ দিচ্ছে আম আদমি। বুধবার সকালে মালদা শহরের পুরাটুলি সদরঘাট এলাকায় ইংলিশ বাজারের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সমর্থনে নির্বাচনী প্রচার এবং একটি পথসভা করে জেলা বিজেপি…
Read More
প্রায় ৬৯ বছরের পুরানো চড়ক পুজো পালিত হল কোরোনা আবহের মধ্যেও

প্রায় ৬৯ বছরের পুরানো চড়ক পুজো পালিত হল কোরোনা আবহের মধ্যেও

কোরোনা আবহের মধ্যেও শুরু হল চড়ক উৎসব। যদিও গতবছর লকডাউনের জেরে এই চড়ক উৎসবের কোন জৌলুস ছিল না। কিন্তু এবারে করোনা সংক্রমনের প্রভাব মারাত্মকভাবে থাকলেও বিভিন্ন এলাকায় ধুমধাম করে পালিত হয়েছে চড়ক মেলা এবং উৎসব । পুরাতন মালদা পুরসভা এলাকায় চৈত্র মাসের সংক্রান্তিতে বাচামারি এলাকায় উৎসবে মেতে ওঠেন ভক্তেরা। প্রায় ৬৯ বছরের পুরানো এই  চড়ক পুজো প্রতি বছর চৈত্র মাসের শেষে বাচামারি এলাকায় পালিত হয়। এই পূজাকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে এই এলাকায়। বিভিন্ন দেব-দেবী রূপে সেজে রাস্তায় বের হয় বহু ভক্তের। শোভাযাত্রার পাশাপাশি চরক কাঠে মধ্যে নিজেদেরকে শূলবিদ্ধ করে ঘোরেন অনেক ভক্তেরা। যা দেখতে হাজারো মানুষ ভিড় করেন…
Read More
বড় জমায়েত করবে না বামেরা

বড় জমায়েত করবে না বামেরা

লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। সব রেকর্ড ভেঙে দিচ্ছে বাংলার দৈনিক করোনা সংক্রমণ। ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যে ভোটপ্রচারে বিধিনিষেধ আরোপের দাবি জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সেই পরামর্শ মেনে বড় সিদ্ধান্ত নিল বামফ্রন্ট। ভোটপ্রচারে বড় জমায়েত না করার সিদ্ধান্ত নিয়েছে বাম দলগুলি। বাম নেতৃত্ব জানিয়েছেন, বাকি তিনদফা ভোটে বড় কোনও জমায়েত করা হবে না। বাস্তব পরিস্থিতি মেনে সকলকে সচেতন করার কাজ করবে বামেরা।
Read More
হামাগুড়ি দিয়ে সিঁড়িতে ওঠার সময় পড়ে গিয়ে মারা গেল এক বছরের শিশু

হামাগুড়ি দিয়ে সিঁড়িতে ওঠার সময় পড়ে গিয়ে মারা গেল এক বছরের শিশু

সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় অসাবধানতায় নিচে পড়ে গিয়ে মারা গেল এক বছরের শিশু। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মাকুলপুর এলাকায়। পরিবারের লোকেরা মৃতদেহটি মঙ্গলবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের নিয়ে আসে। মৃত ওই বালকের নাম সাবির সেখ তার বাবার নাম শামীম সেখ তার বাবা পেশায় রাজমিস্ত্রির কাজ করে মা ফাতেমা বিবি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাতে বাড়িতে সবাই কাজে ব্যস্ত ছিল তখনই শিশুটি হামাগুড়ি দিয়ে সিঁড়িতে ওঠার চেষ্টা করছিল। সেই সময় অসাবধানতায় সিঁড়ি থেকে মাটিতে পড়ে যায় এবং মাথায় চোট পায় । তড়িঘড়ি ওই শিশুকে বাড়ির লোকেরা রাতে প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে শিশুটিকে ।…
Read More