editor

10323 Posts
রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে

রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে

ভোট যতই এগিয়ে আসছে কোচবিহারে পারদ ততই চড়ছে। বাদ যাচ্ছেনা রাজনৈতিক হিংসা। জানা গেছে রাতের অন্ধকারে কোচবিহারের ঘোগারকুটি কালীবাড়ি তৃনমূলের পার্টি অফিসের পতাকা, মুখ্যমন্ত্রীর পোস্টার ছিড়ে ফেলে কিছু দুষ্কৃতী। তৃণমূলের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি কর্মীরাই এই অপকর্ম করেছে । এই ঘটনায় দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।অবরোধের জেরে প্রচুর গাড়ি আটকে পরে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধ কারীদের সাথে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছে।এব্যাপারে বিজেপি র দিকে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ত। তাঁদের দাবি বিজেপি এ ধরণের রাজনীতি করে না, বিক্ষুব্ধরাই এই ঘটনা ঘটিয়েছে।আর বিজেপিকে দোষারোপ করছে।
Read More
জলপাইগুড়ি বেগুনটারি মোড়ে পথসভা বিজেপির

জলপাইগুড়ি বেগুনটারি মোড়ে পথসভা বিজেপির

রাজ্য সড়কারের বিভিন্ন জননীতির বিরুদ্ধে শুক্রবার পথে পথসভা করল ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন।রাজ‍্যবাসীদের বিপদের মুখে ফেলছে মমতা ব্যানাজী'র সরকার বলে এই পথ সভায় যুব মোচার সদস্যরা আলোকপাত করেন।উপস্থিত ছিলেন ধিরাজ মোহন ঘোষ,মনোজ সা,জীবেশ দাস,সুরেন্দ্র মন্ডল, গলু সা,দেবাশীষ রায় প্রমুখ।
Read More
ফেব্রুয়ারী মাসের শুরুতেই স্কুল কলেজ খোলা নিয়ে সিদ্ধান্ত শিক্ষা মহলের

ফেব্রুয়ারী মাসের শুরুতেই স্কুল কলেজ খোলা নিয়ে সিদ্ধান্ত শিক্ষা মহলের

মাসের শুরুতেই স্কুল এবং কলেজ খোলা নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর। ফেব্রুয়ারি মাসের 3 তারিখে রাজ্যের ইউনিভার্সিটির কাউন্সিলর এবং পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদ আলোচনায় অংশ নেবে। ক্যাম্পাস পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত সম্ভবত রয়েছে। কমপক্ষে, উচ্চশিক্ষা বিভাগের কিছু সিদ্ধান্ত আমাদের বিষয়ে পাস করা হবে, একজন ভিসি বলেছেন, অনেক ভিসি সম্ভবত হোস্টেল খোলার অনুমতি চাইতে পারেন, এগুলি ছাড়া দূরের স্থানের শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনা করা কঠিন হবে। অনেক ভাইস কাউন্সিলর বলেছেন, পর্যায়ক্রমে পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পৃথক বিশ্ববিদ্যালয়গুলিকে স্বায়ত্তশাসন দেওয়া যেতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, যা প্রশাসনিক ভবন এবং অন্যান্য বিভাগগুলি স্যানিটাইজ করেছে এবং সোমবার আবারও পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করতে…
Read More
মঙ্গলবার আলিপুরদুয়ারে আসছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন গণবিবাহের অনুষ্ঠানে

মঙ্গলবার আলিপুরদুয়ারে আসছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন গণবিবাহের অনুষ্ঠানে

ফের উত্তরবঙ্গের ঝটিকা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে আগামী ২ রা ফেব্রুয়ারি আলিপুরদুয়ারে একটি বনবাসী গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিতেই তিনি আসছেন । ভোট বৈতরণী পার হতে যে এবার আদিবাসী ভোট বড়ো ফ্যাক্টর হতে পারে তার আগাম আভাস পাওয়া গেছে লোকসভার ভোটে। তাই প্রান্তিক চা বলয়ের আদিবাসীদের মন পেতে নানা প্রকল্পও শুরু করেছে রাজ্যসরকার। সূত্রের খবর ২ ফেব্রুয়ারী ফালাকাটা তে একটি গনবিবাহে তিনি উপস্থিত থাকবেন।ওখানে আলিপুরদুয়ারে, জলপাইগুড়ি র আদিবাসী সম্প্রদায়ের একটি গনবিবাহ হচ্ছে।পরদিন ৩ ফেব্রুয়ারী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার,জলপাইগুড়ি এই তিন জেলার কর্মিদের নিয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী।স্বাভাবিক ভাবেই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভাকে ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক…
Read More
প্রয়াণ দিবসে উন্মোচিত হল গান্ধীজির মূর্তি

প্রয়াণ দিবসে উন্মোচিত হল গান্ধীজির মূর্তি

প্রয়াণ দিবসে বসল মহাত্মা গান্ধীর মূর্তি। জানা গেছে শিলিগুড়ির ১৬ নং ওয়ার্ডে ভুটিয়া মার্কেটের পাশে জাতির জনকের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচিত হয়। এদিন গান্ধীজির মূর্তি উন্মোচন করেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য, মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভার বিধায়ক শঙ্কর মালাকার এবং স্থানীয় কোর্ডিনেটর সুজয় ঘটক সহ অন্যান্যরা। সুজয় বাবু জানান দীর্ঘদিন ধরে তার এই ইচ্ছের অবশেষে বাস্তবায়িত হলো। দীর্ঘ 12 বছর ধরে তিনি প্রয়াস চালিয়েছিলেন জাতির জনকের মূর্তি প্রতিষ্ঠার। স্থানাভাব এর কারণে মূর্তি বসাতে সমস্যা দেখা দিয়েছিল। অবশেষে জাতির জনকের মূর্তি বসলো ভুটিয়া মার্কেটের কাছে 16 নম্বর ওয়ার্ডে। আবরণ উন্মোচিত হওয়ার পর জাতীয় সংগীত করে জাতির জনক কে স্মরণ করেন স্থানীয় বাসিন্দারা। গান্ধী মূর্তিতে মাল্যদান…
Read More
বাড়তি সতর্ক স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিয়ে সতর্ক রাজ্য

বাড়তি সতর্ক স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিয়ে সতর্ক রাজ্য

কলকাতা: রবিবার প্রাথমিকের টেট পরীক্ষা নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য। করোনা পরিস্থিতিকে মাথায় রেখে একাধিক নিয়মাবলী জারি করল রাজ্য। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে ছাত্র-ছাত্রীদের। মোবাইল ফোন, ক্যালকুলেটর এবং সমস্ত ধরনের ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না। ইলেকট্রিক গ্যাজেটস পাওয়া গেলে তাঁর পরীক্ষা বাতিল করা হবে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে ২০০ জনের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবে না। পর্ষদ সূত্রে জানা গিয়েছে বাড়ির কাছাকাছি যাতে পরীক্ষাকেন্দ্র দেওয়া যায় সেই বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
Read More
ভ্যাকসিন নিলেন অ্যান্তোনিও গুতেরেস

ভ্যাকসিন নিলেন অ্যান্তোনিও গুতেরেস

করোনা ভাইরাসের টিকা নিলেন ৭১ বছর বয়সি রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল টিকা গ্রহণ করেন। ভারতের করোনা ভ্যাকসিন তৈরির ক্ষমতা এখন সারা বিশ্বের সেরা সম্পদ। এমনটাই মনে করেন রাষ্ট্রসংঘের মহাসচিব। তিনি বলেন, ” মানুষের জীবন বাঁচানোর ওষুধগুলি সারা বিশ্বে সমানভাবে বিতরণ করা উচিত বলে আমি মনে করি।‘’
Read More
কমল করোনা সংক্রমণ

কমল করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ নিয়ে ফের স্বস্তির খবর শোনাল স্বাস্থ্যমন্ত্রক। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। চিকিৎসা সহায়তায় বহু মানুষ সুস্থও হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১৪ হাজার ৮০৮ জন। দীর্ঘদিন বাদে দেশে অ্যাকটিভ কেস নেমেছে ১ লক্ষ ৭০ হাজারের নিচে নেমে এসেছে।
Read More
তদন্ত শুরু দিল্লি বিস্ফোরণ ঘটনায়

তদন্ত শুরু দিল্লি বিস্ফোরণ ঘটনায়

২৯ জানুয়ারি বিকেলে রাজধানী দিল্লিতে ইজরায়েলী দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটে। শনিবার সকালে বিস্ফোরণস্থলে এসেছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি দল। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। ঘটনস্থলে ফরেনসিক তদন্তের পর উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। দুই সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে পুলিশ। হয়েছে। এই বিস্ফোরণ আসলে বড় কোন নাশকতার ট্রেলার মাত্র বলেই মনে করছেন তদন্তকারীরা। ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও রাজধানীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
Read More
ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়

কলকাতা: ফের ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো শহর কলকাতায়। গতকাল গভীর রাতে বিধ্বংসী আগুন লাগল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সংলগ্ন বাজারে। খবর দেওয়া হয় দমকল এবং বরাহনগরে। তার জেরে ভস্মীভূত হয়ে গেল ১০০-১৫০ টি দোকান। প্রায় ঘণ্টা আড়াইয়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বিপুল টাকার সম্পত্তি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যপক ক্ষতির মুখে বাজারের ব্যবসায়ীরা। যদিও ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো পরিষ্কার নয়।
Read More
এবার বিজেপিতে জনপ্রিয় অভিনেতা

এবার বিজেপিতে জনপ্রিয় অভিনেতা

বাংলা ধারাবাহিকের দৌলতে অভিনেতা কৌশিক রায় এখন টলিউড এবং টেলিদর্শকদের অতি-পরিচিত নাম। বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতেই লিখিতভাবে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা। দীর্ঘদিন ধরেই রাজনীতিতে আসবার পরিকল্পনা ছিল তাঁর। এদিন দিলীপ ঘোষই বিজেপির রাজ্য সদর দফতরে কৌশিকের হাতে দলীয় পতাকা তুলে দেন, হাজির ছিলেন সৌমিত্র খাঁসহ অনন্য বিজেপি নেতারা। টলিউড এখন কার্যত দু-ভাগে বিভক্ত। বর্তমানে বাংলা টেলিভিশনের ধারাবাহিক 'খরকুটো'-এর কেন্দ্রীয় চরিত্র কৌশিক। এর আগেও ইস্টিকুটুম-সহ একাধিক জনপ্রিয় সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে এবার আর টেলিভিশনের পর্দায় নয়, রাজনীতিতে দেখা যাবে তাঁকে। টেলিভিশনে তৃণমূলের একাধিপত্যে এবার ভাগ বসাচ্ছে বিজেপিও।
Read More
অনড় কৃষক নেতারা

অনড় কৃষক নেতারা

কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত কৃষক আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঙ্কার দিলেন কৃষক নেতারা। অনড় নেতাদের হুঁশিয়ারি। গাজিপুর আন্দোলন স্থল থেকে তাঁরা এক পা-ও কোথাও নড়বেন বলে জানিয়ে দিয়েছেন। নিজেদের বাড়িতে ফিরবেন না তাঁরা। গাজিপুরে কৃষকদের অবস্থান বিক্ষোভ চলবে বলে পরিষ্কার জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত।
Read More
বিকট শব্দ জাতীয় রাজধানী দিল্লিতে

বিকট শব্দ জাতীয় রাজধানী দিল্লিতে

শুক্রবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে দিল্লি শহরে। তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। বিস্ফোরণস্থল থেকে মাত্র ২-৩ কিমি দূরে সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ছয়টিটি ইঞ্জিন। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও আধা সেনা জওয়ান। সমগ্র এলাকা ঘিরে রাখা হয়েছে। বিস্ফোরণস্থলের আশপাশের রাস্তায় গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে যে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। সমগ্র বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এমন পরিস্থিতির সাধারণ কার্যপ্রণালী মেনে দিল্লি বিমানবন্দর-সহ বিভিন্ন এলাকা, গুরুত্বপূর্ণ জায়গা এবং সরকারি ভবনে সতর্কতা জারি করা হয়েছে।
Read More
জাঁকিয়ে শীত রাজ্যজুড়ে

জাঁকিয়ে শীত রাজ্যজুড়ে

জাঁকিয়ে শীত কলকাতায়। ক্রমশ কমছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত গোটা রাজ্য় জুড়েই বজায় থাকবে শীতের আমেজ। জানুয়ারির শেষ দিন থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে কনকনে ঠান্ডা না হলেও শীতের আমেজ থাকবে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। আপ্লুত শীতপ্রেমীরা। শনিবার মেঘলা আকাশের দরুন কিছুটা বাড়তে পারে তাপমাত্রার পারদ।
Read More