editor

11195 Posts
রাজ্যেও বাড়ছে সংক্রমণ

রাজ্যেও বাড়ছে সংক্রমণ

রোজই নতুন রেকর্ড করছে করোনা সংক্রমণ। আর লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বুধবারই অতীতের সব রেকর্ড ভেঙে দিল বাংলার দৈনিক করোনা সংক্রমণ। একলাফে অনেকখানি বাড়ল রাজ্যের অ্যাকটিভ কেস। এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৫,৮৯২ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের। বাংলাতেও বেড়েছে টেস্টিংয়ের গতি। উদ্বেগ বাড়িয়ে কমল সুস্থতার হার।
Read More
নতুন বিপদ

নতুন বিপদ

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ভয়ংকর হারে বাড়ছে দৈনিক সংক্রমণ। টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্র। কিন্তু এই পরিস্থিতিতে রাজস্থানের জয়পুরের সরকারি হাসপাতালের ভিতর থেকে উধাও ৩২০ ডোজ ভারত বায়োটেকের কোভ্যাক্সিন করোনাভাইরাস টিকা। পুলিশে অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চুরির ঘটনা টিকা সুরক্ষার উপর তুলে দিচ্ছে প্রশ্ন।
Read More
জরুরি ভিত্তিতে বৈঠক নির্বাচন কমিশনের

জরুরি ভিত্তিতে বৈঠক নির্বাচন কমিশনের

হু হু করে বাড়ছে করোনা৷ পরিস্থিতি ভয়াবহ। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি আগামী শুক্রবার দুপুরে ১০টি স্বীকৃত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হবে এই বৈঠক৷ কোভিড প্রক্রিয়া মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্বাচন কমিশনকে যে কোনও ধরনের জমায়েতে কোভিড বিধি যথাযথভাবে পালন করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ যে কোনও ক্ষেত্র বড় ভিড় এড়াতে হবে৷ বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷
Read More
কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

এর আগে চার দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। শীতলকুচির ঘটনার মত বড় ঘটনাও ঘটছে। এরপরই পঞ্চম দফার আগে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের৷ নেওয়া হল বড় সিদ্ধান্ত৷ চতুর্থ দফা নির্বাচন থেকে অষ্টম দফা নির্বাচন পর্যন্ত পর্যবেক্ষকদের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ কেন্দ্রীয় বাহিনীর চারজন করে জওয়ান থাকবে পর্যবেক্ষকদের সঙ্গে৷  
Read More
ওয়েবের দুনিয়ায় নতুন চমক

ওয়েবের দুনিয়ায় নতুন চমক

ওয়েবের দুনিয়ায় আসছে নতুন চমক। দীর্ঘ বছর পর এই প্রথম বিজয় গুত্তের ওয়েব সিরিজ লেগ্যাসিতে একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন অক্ষয় খান্না এবং রবিনা ট্যান্ডন। প্রথমবার ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন দুই অভিনেতা। মুখ্যভূমিকায় দেখা যাবে এই দুই অভিনেতাকে। থাকছে নতুন চমক। ছবির গল্প,চিত্রনাট্যের তারিফ করার পাশাপাশি রবিনার সঙ্গে প্রথমবার কাজ করার ব্যাপারে নিজের আগ্রহও জানিয়েছেন অক্ষয়। দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা।
Read More
পজিটিভ যাদবও

পজিটিভ যাদবও

দেশজুড়ে মারণ ভাইরাস করোনা ক্রমশ ভয়াল পরিস্থিতির সৃষ্টি করছে। বাড়ছে করোনার প্রকোপ। সংক্রমণের বাড়বাড়ন্ত দেশজুড়ে। একেরপর এক রেকর্ড ভেঙে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা । এবার ভাইরাস থাবা বসাল সমাজবাদী পার্টি-র নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবর শরীরে। তাঁর শরীরেও থাবা বসিয়েছে কোভিড-১৯। করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন নিজেই। সেল্ফ আইসোলেশনে আছেন তিনি। বাড়িতেই চিকিৎসা শুরু করেছেন তিনি। সম্প্রতি তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে করোনা পরীক্ষার আবেদনও জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান।
Read More
আইসোলেশনে মুখ্যমন্ত্রী

আইসোলেশনে মুখ্যমন্ত্রী

ভয়াবহ আকার ধারণ করছে করোনার দ্বিতীয় ঢেউ। বাড়ছে করোনার প্রকোপ। জটিল হচ্ছে পরিস্থিতি। করোনার গ্রাসের তালিকায় যুক্ত হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। রিপোর্ট পজিটিভ আসে তাঁর। বুধবার তিনি নিজেই টুইট করে জানিয়েছেন এই কথা। বেশ কিছুদিন ধরেই শরীরের ছিল একাধিক উপসর্গ। নিজেকে আইসোলেশনে রেখেছেন মুখ্যমন্ত্রী। আগামী কয়েক দিন বাড়িতে থেকেই চলবে চিকিৎসা। আপাতত সব কর্মসূচি হবে ভারচুয়ালি।
Read More
বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র

বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র

বাড়ছে করোনার প্রকোপ। কোভিড সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতির জেরে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। বাতিল হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা। পিছিয়ে গেল দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ দিন আগে নোটিশ দেওয়া হবে। বোর্ডের নীতি মেনে দশম শ্রেণির পড়ুয়াদের মার্কশিট তৈরি করা হবে। বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ । আগামী ১ জুন আবারও পরিস্থিতির পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। যে পরীক্ষা ৪ মে থেকে শুরু হয়ে আগামী ১৪ জুন শেষ হওয়ার কথা ছিল।
Read More
তদন্ত শুরু

তদন্ত শুরু

গত ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোটে শীতলকুচির বুথে গুলিতে মৃত্যু হয় চার জনের৷ ওই ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ চড়েছে পারদ৷ এই পরিস্থিতিতে শীতলকুচি ঘটনায় পৃথকভাবে তদন্ত করার কথা ঘোষণা করল সিআইএসএফ৷ পৃথক তদন্ত শুরু করতে চলেছে সিআইএসএফ৷ জিজ্ঞাসাবাদ করবেন সিআইএসএফ-এর কর্তারা৷ তদন্তের জন্য দিল্লি থেকে উচ্চপদস্থ আধিকারিকরাও আসছেন রাজ্যে৷
Read More
বাড়ছে সংক্রমণ

বাড়ছে সংক্রমণ

নতুন বছরে কাটিয়ে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরছিল গোটা বিশ্ব। কিন্তু না ফের হু হু করে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। নতুন রেকর্ড করছে করোনা। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৪ হাজারেরও বেশি। মৃত্যু এক হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের। ক্রমাগত ভাঙছে রেকর্ড। দৈনিক এবং মোট করোনা আক্রান্তের হিসেবে এবং মৃত্যুর পরিসংখ্যানে শীর্ষে রয়েছে কলকাতা।
Read More
“বিজেপিকে ভোট দিলে আবাস যোজনার তালিকায় থেকা নাম কেটে দেওয়া হবে” প্রচারে গিয়ে বাসিন্দাদের মুখে এমনই অভিযোগ শুনলেন বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম

“বিজেপিকে ভোট দিলে আবাস যোজনার তালিকায় থেকা নাম কেটে দেওয়া হবে” প্রচারে গিয়ে বাসিন্দাদের মুখে এমনই অভিযোগ শুনলেন বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম

ভোটারদের হুমকি দিচ্ছে তৃণমূল, খুলে ফেলা হচ্ছে বিজেপির ফেস্টুন, অভিযোগ বিজেপি প্রার্থীর। মালদা ;১৪এপ্রিল: বিজেপিকে ভোট দিলে আবাস যোজনার তালিকায় থাকা নাম কেটে দেওয়া হবে। আবার কোথাও বিজেপির পতাকা, ফেস্টুন লাগাতে বাধা দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে বিজেপির পতাকা খুলে ফেলা হচ্ছে। প্রচারে গিয়ে বাসিন্দাদের মুখে এমনই অভিযোগ শুনলেন মালদহের চাঁচলের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম। বৃহস্পতিবার প্রথমে বিধানসভা এলাকার বরুইয়ের কালীতলায় প্রচারে যান বিজেপি প্রার্থী। সেখানে পৌঁছানোর পরেই তাকে ঘিরে ধরেন এলাকার বেশ কিছু পুরুষ ও মহিলা। সেখানেই প্রার্তীকে সামনে পেয়ে তারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে শুরু করেন। বিজেপিকে ভোট দিলে তারা পঞ্চায়েত থেকে সরকারি কোনও সুবিধে পাবেন না বলে তাদের…
Read More
বড় ঘোষণা

বড় ঘোষণা

করোনার ভয়াবহতা থেকে মুক্তি নেই বিশ্বের। ফিরছে নির্মম স্মৃতি। বেসামাল বিশ্বের একাধিক দেশ। ফের আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বড় সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র প্রশাসন। রাজ্যজুড়ে আগামী ১৫ দিনের জন্য জারি করা হল কার্ফু। ভারতীয় দন্ডবিধির ১৪৪ ধারা জারি থাকবে মহারাষ্ট্রে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার রাত থেকে শুরু হবে কার্ফু। থাকবে। তবে চালু থাকবে জরুরিকালীন সব পরিষেবা।  
Read More
এখনই শেষ নয় করোনা

এখনই শেষ নয় করোনা

নতুন বছরে করোনার ভয়াবহতা কাটিয়ে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরছিল গোটা বিশ্ব। কিন্তু মুক্তি নেই বিশ্বের। ফিরছে নির্মম স্মৃতি। বেসামাল বিশ্বের একাধিক দেশ। ফের আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ইতিমধ্যেই বিশ্বের বেশ কিছু দেশ ফিরে গিয়েছে লকডাউনে। কবে শেষ হবে এই অতিমারীর দাপট। অবশেষে মুখ খুললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস। করোনা অতিমারী মুক্ত বিশ্ব পেতে এখনও অনেক সময় বাকি বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপাতত পাল্টে যাবে না পরিস্থিতি। সুরক্ষাবিধি মেনে চলতে হবে সকলকে।
Read More
মালদার গাজলের ব্যস্তবহুল এলাকা থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনা  ঘিরে চাঞ্চল্য

মালদার গাজলের ব্যস্তবহুল এলাকা থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য

মালদার গাজলের ব্যস্তবহুল এলাকা থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে জোড়গাছি এলাকায়। ওই এলাকার রাস্তার ধারের একটি দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় বোমা মজুত থাকার বিষয়টি দেখতে পায় স্থানীয় কিছু মানুষ এরপর গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তদন্তে আসে গাজোল থানার পুলিশ। মুহূর্তের মধ্যে সংশ্লিষ্ট এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্কে লোকজন ওই রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দেয়। এরপর পুলিশের পক্ষ থেকে লাল ফিতে দিয়ে এলাকাটি ঘিরে দেওয়া হয় । বন্ধ রাখা হয় যান চলাচল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিস্ক্রিয় বাহিনীর দল। দীর্ঘক্ষন প্রচেষ্টার পর অবশেষে চারটি তাজা বোমা…
Read More