editor

10323 Posts
গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন তৃণমূল নেত্রী

গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন তৃণমূল নেত্রী

বিধানসভা ভোটের আগে ঘরে ভাঙন অব্যাহত শাসকশিবিরে। একের পর এক তৃণমূল নেতা-বিধায়ক ডুব দিচ্ছেন পদ্মপুকুরে। দলের এই ভাঙন রুখতেই সব জনপ্রতিনিধিকে নিয়ে কোর কমিটির বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সমস্ত বিধায়ক-সাংসদকে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রী নির্দেশ দেন, ১ ফেব্রুয়ারি থেকেই ঝাঁপাতে হবে নির্বাচনী প্রচারে। পয়লা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেক নেতাকে দলের জন্য পুরো সময় দিতে হবে। কারা থাকবেন, কারা চলে যাবেন সেটাই হয়তো বুঝে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নির্বাচনের দিন ঘোষণার আগে পর্যন্ত সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ঘটাতে যেন কোন খামতি না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন তিনি।বিজেপির বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়তে…
Read More
জাদুকর পিসি সরকারের বাড়িতে সিবিআই তল্লাশি

জাদুকর পিসি সরকারের বাড়িতে সিবিআই তল্লাশি

চিটফান্ড-কাণ্ডে এ বার সিবিআই তল্লাশি পিসি সরকার জুনিয়রের বাড়িতে। সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা সহ অন্যান্য চিটফান্ড দুর্নীতি মামলার তদন্তে নেমে জাদুকরের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকদের টিম। ২০১৬ সালে টাওয়ার গ্রুপ চিটফান্ড দুর্নীতি মামলায় পিসি সরকার জুনিয়রকে নোটিস পাঠায় সিবিআই। পিসি সরকার টাওয়ার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। একটি রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে তাঁর ব্যবসায়িক চুক্তি হয়েছিল। টাকা লেনদেন বিষয়ে জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
Read More
বাতিল হল বঙ্গ সফর

বাতিল হল বঙ্গ সফর

সব ভেস্তে গেল। গতকাল সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী৷ অচলাবস্থা তৈরি হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাতিল অমিত শাহের দু’দিনের বঙ্গ সফর৷ আপাতত স্থগিত রাখা হয়েছে অমিত শাহের সমস্ত কর্মসূচি সফর৷ শনিবারের সমস্ত কর্মসূচি বাতিল হলেও রবিবারের কর্মসূচি হবে, থাকবেন না অমিত শাহ তবে উপস্থিত থাকতে পারেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা ৷ কিন্তু, অমিত শাহের সফর বাতিল হলেও হাওড়ায় বিজেপির যোগদান পর্ব হবে৷ বিস্ফোরণের পর প্রশাসনিক কারণে চূড়ান্ত ব্যস্ত হয়ে ওঠায় বঙ্গ সফর বাতিল করলেন বলে মনে করা হচ্ছে৷ নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখতে গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেন শাহ৷
Read More
টেট পরীক্ষা হতে চলেছে রবিবার

টেট পরীক্ষা হতে চলেছে রবিবার

অবশেষে সারা রাজ্য জুড়ে টেট পরীক্ষা হতে চলেছে। নির্বাচনের আগেই হবে টেট পরীক্ষা। তাই এবার টেট নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য। প্রায় এক লক্ষ পরীক্ষার্থী বসবেন এই টেট পরীক্ষায়। এক হাজার কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এই রবিবার হতে চলেছে টেট পরীক্ষা। রবিবার জেলাশাসকদের পরিবহণ ব্যবস্থা সচল রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতিতে পরীক্ষা হওয়ার জন্য একাধিক নিয়মাবলী জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্র গুলির কাছে পাঠানো হয়েছে এই নিয়মাবলী। ছাত্রছাত্রীরা এডমিট কার্ড ডাউনলোড করতে শুরু করেছেন। নির্বাচনের আগেই সব থেকে বড় পরীক্ষা হওয়ার প্রাথমিক টেট নিয়ে বাড়তি সতর্কতা রাজ্য প্রশাসনের।
Read More
প্রি-ওয়েডিং শ্যুট সেরে ফেললেন ইমন -নীলাঞ্জন

প্রি-ওয়েডিং শ্যুট সেরে ফেললেন ইমন -নীলাঞ্জন

আইবুড়োভাত পর্ব চলছে। ২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী এবং মিউজিক কম্পোজার, সুরকার নীলাঞ্জন ঘোষ। ২০২০ সালের অক্টোবরে তৃতীয়ার দিনে বাগদান সেরে ফেলেছে দু'জনে। এবারে শুধু পালা ঘটা করে বিয়ের আনুষ্ঠানের পালা।দরজায় কড়া নাড়ছে বিয়ের দিন। তার আগে আজ শুক্রবার ইমন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁদের প্রি-ওয়েডিংয়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি মাত্র কয়েক ঘণ্টাতেই দেখে ফেলেছেন ইমনের হাজার হাজার ফ্যান।
Read More
ভূমিকম্প মোকাবিলায় কর্মীদের প্রশিক্ষণ ও কর্মশালা

ভূমিকম্প মোকাবিলায় কর্মীদের প্রশিক্ষণ ও কর্মশালা

সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলায় কর্মীদের কর্মশালা হল শিলিগুড়ির ইন্দিরা কলোনীর এক সরকারি আবাসনে চলল এই প্রশিক্ষণ।প্রাকৃতিক দুর্যোগে বহুতলে আটকে পড়া মানুষজনকে কিভাবে উদ্ধার করা এবং নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা যায় সেবিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।এনডিআরএফ বাহিনী, দমকল বাহিনী এছাড়া অভিজ্ঞদের উপস্থিততে শহরের রাজবাড়ি পাড়া সরকারি আবাসনে চললো প্রশিক্ষণ। ছাদের উপর থেকে মই ও দড়ির সাহায্যে নামিয়ে আনা হল মানুষদের। অনেকে কাঁধে চাপিয়ে ভুমিকম্পে আটকে পড়া মানুষদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন। প্রশাসন সুত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলা ভূমিকম্প প্রবল এলাকা। এই এলাকায় যখন তখন ভূমিকম্প হওয়ার সম্ভবনা রয়েছে দাবি বৈজ্ঞানিকদের। এই কারণে জেলা প্রশাসনের সহযোগিতার ও সদর…
Read More
ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা!

ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা!

সম্প্রতি তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকের অভিনয়ের শুটিং শেষ করেছেন তিনি। আরও এক রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি 'থালাইভি' ছবির শুটিং শেষ করেছেন কঙ্গনা। এই ছবিতে তাঁকে জয়ললিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। জানা যাচ্ছে, এরপরে একটি ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে তিনি অভিনয় করবেন। তবে এটি কোনও বায়োপিক নয়। এই ছবিতে আরও বেশ কয়েকজন নামী অভিনেতা কাজ করেছেন বলেও জানিয়েছেন কঙ্গনা। সংবাদমাধ্যমের কাছে কঙ্গনা বলেছেন, "হ্যাঁ আমরা এরকম একটি কাজ করছি। ছবির চিত্রনাট্য একেবারে শেষ পর্যায়ে। তবে এটি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়। কিন্তু এই ছবিতে তুলে ধরা হয়েছে রাজনৈতিক চিত্র, যাতে নতুন প্রজন্ম দেশের বর্তমান…
Read More
৪ ফেব্রুয়ারি থেকে তিনদিন ব্যাপী ভাওয়াইয়া উৎসব শীতলখুঁচিতে

৪ ফেব্রুয়ারি থেকে তিনদিন ব্যাপী ভাওয়াইয়া উৎসব শীতলখুঁচিতে

উত্তরের মাটির গান ভাওইয়া গানের তিনদিনের উৎসব হতে চলেছে কোচবিহারের শীতলখুঁচির গোসাইরহাট স্কুলের মাঠে। জানা গেছে এই উৎসব ৪ ফেব্রুয়ারি থেকে টানা ৩ দিন ধরে ওই রাজ্য ভাওয়াইয়া উৎসব। সম্প্রতি এই উৎসবের প্রস্তুতি দেখতে গিয়ে একথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। একই ভাবে ১ ফেব্রুয়ারি থেকে শিলিগুড়িতে চালু হতে চলেছে উত্তরবঙ্গ উৎসব। শিলিগুড়ি ছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই ওই উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠিত হবে বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান। এবছর রাজ্য ভাওয়াইয়া উৎসবে করোনা পরিস্থিতির জন্য কিছুটা সমস্যা থাকলেও বাংলাদেশের শিল্পীদের নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে বিমানে ঢাকা থেকে কলকাতা হয়ে তাঁদের আনা হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি সংলগ্ন…
Read More
চাল দূর্নীতির অভিযোগ ভারতীয় মজদুর সংঙ্ঘের

চাল দূর্নীতির অভিযোগ ভারতীয় মজদুর সংঙ্ঘের

চাল দূর্নীতির অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করেন ভারতীয় মজদুর সংঘ। অভিযোগ, ধান পাকার সময় এখন ও না হলেও লক্ষ টন ধান বিক্রি করা হচ্ছে। এছাড়াও দার্জিলিং জেলায় ২৩ টি ধানের মিল থাকা সত্ত্বেও ১ টি মিলেই এই ধান বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন সংস্থার তরফে।অন্যদিকে, অবিলম্বে এই দূর্নীতির কিনার করা সহ ১২ দফা দাবি নিয়ে শিলিগুড়ি মহকুমা শাসক প্রিয়দর্শিনী এসকে স্মারকলিপি প্রদান করেন সংস্থার তরফে।
Read More
ডাম্পিং গ্রাউন্ডে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট খতিয়ে দেখলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী

ডাম্পিং গ্রাউন্ডে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট খতিয়ে দেখলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী

অনেকদিন ধরেই পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে সমস্যায় আলিপুরদুয়ারবাসী। জানুয়ারি মাসে কাজ শুরু হলেও বর্তমানে কাজ থমকে রয়েছে। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে পুরসভার সাধারণ মানুষকে। ডাম্পিং গ্রাউন্ডের এই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার জন্য বিষয়টি ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন সৌরভ চক্রবর্তী। জানা গেছে ১২ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই ডাম্পিং গ্রাউন্ড। যার কাজ বর্তমানে আবার শুরু হয়েছে। এদিন বিধায়ক এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা মাঝের ডাবরী এলাকায় জায়গা পরিদর্শনে যান। বিধায়ক সৌরভ চক্রবর্তী জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।
Read More
পুলিশের আশ্বাস পেয়ে অনশন তুলে নিল প্রাক্তন কেএলও এবং লিংক ম্যানরা

পুলিশের আশ্বাস পেয়ে অনশন তুলে নিল প্রাক্তন কেএলও এবং লিংক ম্যানরা

পুলিশি আশ্বাস পেয়ে অনশন তুলে নিল প্রাক্তন কেএলও কর্মীরা। ২ ফেব্রুয়ারি মধ্যে চাকরি না হলে বৃহত্তর আন্দোলনে নামায় হুমকি দিলেন প্রাক্তন কেএলও ও লিঙ্ক ম্যানরা। শুক্রবার নিজেদের দাবি নিয়ে বিক্ষোভে সামিল হলেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় দুই শতাধিক প্রাক্তন কেএলও ও লিঙ্ক ম্যান। এদিন শহরের পি ডাব্লু ডি মোড়ে জমায়েত হলেন তাঁরা। এরপর সেখানে থেকে বিক্ষোভ মিছিল বের করে পুলিশ অফিসের উদ্দেশ্য রওনা দেয় তারা। পুলিশের ডি আই বি অফিসে কিছুক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন কেএলও ও লিঙ্ক ম্যানরা। এরপর সেখান থেকে বের হয়ে তাঁরা জানিয়েছেন, দ্রুত চাকরির আশ্বাস দিয়েছে পুলিশ। উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। তার…
Read More
বিশেষ চাহিদা সম্পন্নদের সাইকেল বিলি ব্লক প্রশাসনের

বিশেষ চাহিদা সম্পন্নদের সাইকেল বিলি ব্লক প্রশাসনের

উত্তরদিনাজপুর জেলার নয়টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৪২ জন বিশেষ চাহিদা সম্পন্নদের ট্রাই সাইকেল বিলি করলেন করণদীঘির বিডিও বিজয় মোক্তান।জানা গেছে এদিন করণিদীঘী বিডিও অফিস থেকে প্রতিবন্ধী পরিবারের হাতে সাইকেল গুলো তুলে দেন। উপস্থিত ছিলেন করণদিঘী ব্লকের বিডিও বিজয় মোক্তান সহ স্বেচ্ছাসেবক সংস্থার কমী শ্যামল দাস সহ আরো অনেকেই
Read More
অস্ত্র সহ তিন দুষ্কৃতী গ্রেপ্তার শিলিগুড়িতে

অস্ত্র সহ তিন দুষ্কৃতী গ্রেপ্তার শিলিগুড়িতে

ডাকাতির উদ্দেশ্য ভেস্তে দিল এনজেপি থানার পুলিশ। সূত্রের মারফত পুলিশ জানতে পারে বৃহস্পতিবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শান্তি পাড়া ব্যারাক কলোনি এলাকায় বেশ কয়েক জন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে।গোপন সূত্রে পাওয়া খবর এর ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বাহিনী।পুলিশের গাড়ি দেখে জনা পাঁচেক দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের হাতে ধরা পড়ে যায় তিন দুষ্কৃতী।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র শস্ত্র এবং রড। নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রূপ সরকার বাড়ি দেশবন্ধূপারা,অপর অভিযুক্তের নাম চিরঞ্জিত মন্ডল,বাড়ি ইস্টার্ন বাইপাস এলাকায়,এই ঘটনায় অভিযুক্ত পাপ্পু বর্মন এর বাড়ি কাশ্মীর কলোনি এলাকায়।পুলিশ তদন্তে জানতে…
Read More
ট্যাব কেনার টাকা বিলি নিয়ে দূর্নীতির অভিযোগ বিজেপির

ট্যাব কেনার টাকা বিলি নিয়ে দূর্নীতির অভিযোগ বিজেপির

এবার ট্যাব কেনার টাকাতেও দুর্নীতির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। আলিপুরদুয়ার জেলা বিজেপির এই ট্যাব কেনার টাকার দুর্নীতির অভিযোগ সামনে আনতেই শোরগোল জেলা জুড়ে।বিজেপির জেলার সাধারন সম্পাদক সুমন কাঞ্জিলাল সাংবাদিক সন্মেলন করে এই অভিযোগ তুলেছেন। বিজেপির অভিযোগ বেশ কিছু শিক্কার্থীর মোবাইলে ট্যাব কেনার ১০ হাজার টাকা ঢোকার মেসেজ এলেও টাকা ঢোকে নি। আবার অনেকের প্রথমে মেসেজ এলে পরে ফেইল মেসেজ ঢুকছে। ফলে ব্যাংকে দৌড় ঝাপ করতে গিয়ে হয়রানির স্বিকার হচ্ছেন শিক্ষার্থী ও তাদের পরিবারের লোকেরা। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে প্রশাসন। ফেইল মেসেজ এসেছে তার মানে টাকা দেওয়া হয় নি। টাকা একাউন্টে এলে তবে মেসেজ আসবে…
Read More