editor

11195 Posts
গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা

গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা

পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় সদ্য বিবাহিত এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাচোল থানা শেরবাবর গ্রামে। এই ঘটনার পর তদন্তে আসে চাচল থানার পুলিশ। মৃত ওই গৃহবধূর দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা।  মৃতের পরিবার অভিযুক্ত স্বামী রেজ্জাক আলী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে চাচোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত ওই গৃহবধূর  নাম মোশরেফা খাতুন(১৯)। তার বাবার বাড়ির লোকজনদের অভিযোগ, জামাইয়ের পরকিয়ার প্রতিবাদ করায় মেয়েকে…
Read More
নেতা-মন্ত্রীদেরই কাঠগড়ায় তুলে দিলো  হরিশ্চন্দ্রপুর পিপলা উচ্চ-বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পড়ুয়া, করোনার থাবায় বন্ধ হলো স্কুল

নেতা-মন্ত্রীদেরই কাঠগড়ায় তুলে দিলো হরিশ্চন্দ্রপুর পিপলা উচ্চ-বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পড়ুয়া, করোনার থাবায় বন্ধ হলো স্কুল

ব্যাংকের পর এবার মালদহের হরিশ্চন্দ্রপুর পিপলা উচ্চ-বিদ্যালয়ে করোনার থাবা,বন্ধ হলো স্কুল, নেতা-মন্ত্রীদেরই কাঠগড়ায় তুলে দিলো অষ্টম শ্রেণীর পড়ুয়া,যদিও নেতারা এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি মালদা ;১২এপ্রিল: নির্বাচনকে গুরুত্ব দিতে গিয়ে শিকেয় উঠেছে করোনা বিধি। সচেতনতা নেই কোনো নেতা মন্ত্রীদের মধ্যেও। জমায়েত হচ্ছেন মানুষ। মাস্ক পরতেও দেখা যাচ্ছে না অনেককে। সে কারণেই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যের বিভিন্ন স্তরের নেতা মন্ত্রী সহ সমস্ত মানুষ অসচেতন ও করোনাকে অবজ্ঞার চোখে দেখছেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কিছুদিন আগে মালদহের হরিশ্চন্দ্রপুরের স্টেট ব্যাঙ্কের সার্ভিস ম্যানেজার করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার করোনা পজিটিভ ধরা পড়ল হরিশ্চন্দ্রপুর পিপলা উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক,একজন ক্লার্ক…
Read More
জলপাইগুড়ি শহরে  অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্ত রোড শো করলেন  তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে

জলপাইগুড়ি শহরে অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্ত রোড শো করলেন তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে

তৃণমূল প্রার্থী‌র সমর্থনে জলপাইগুড়ি শহরে রোড শো করলেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির অসম মোড় এলাকায় হেলিকপ্টারে এসে পৌঁছান মিমি। পরে জলপাইগুড়ি শহরের পুলিস লাইনের টিকিয়াপাড়া এলাকা থেকে সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে রোড শো করেন তিনি। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী‌কে দেখার জন্য এদিন হাজারো মানুষের ভিড় ছিল রাস্তার দু'পাশে। মানুষের মধ্যে এমন উচ্ছ্বাস দেখে খুশি প্রকাশ করেন মিমি। রোড শো করার সময় সকলকেই তৃণমূলের দিকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এক‌ইদিনে ময়নাগুড়িতে রোড শো করার কথা রয়েছে মিমির।
Read More
স্কিল ইন্ডিয়ার প্রথম আঞ্চলিক কর্মশালা

স্কিল ইন্ডিয়ার প্রথম আঞ্চলিক কর্মশালা

উত্তরপূর্বাঞ্চলের যুবসমাজকে শিল্প সংক্রান্ত বিষয়ে ক্ষমতায়িত করার লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ (এমএসডিই) মন্ত্রক এই প্রথম প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (পিএমকেভিওয়াই) ৩.০ বিষয়ে সিকিমের গ্যাংটকে একটি আঞ্চলিক কর্মশালার আয়োজন করেছিল। এর উদ্দেশ্য যুবসমাজের উৎপাদনশীলতা বৃদ্ধি করা ও দেশের আর্থিক উন্নয়নে অবদান সৃষ্টি করা। সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা – এই ৮টি রাজ্যের স্টেট স্কিল ডেভেলপমেন্ট মিশন (এসএসডিএম) ও ডিস্ট্রিক্ট স্কিল ডেভেলপমেন্ট কমিটিগুলির (ডিএসসি)কর্মকর্তারা এই কর্মশালায় সক্রিয় অংশ নিয়েছিলেন।সারাদিনব্যাপী অনুষ্ঠিত পিএমকেভিওয়াই ৩.০ বিষয়ক এই কর্মশালায় বিভিন্ন স্কিম ও প্রোগ্রাম, ম্যানেজমেন্ট স্ট্রাকচার ও প্রসেস, বর্ধিত পরিকাঠামো এবং এইসব উদ্যোগের ক্ষেত্রে স্থানীয় সমস্যাবলী নিয়ে আলোচনা হয়। আটটি রাজ্যেরই…
Read More
ইডিআইআই-এর পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগ্রাম

ইডিআইআই-এর পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগ্রাম

আঁত্রেপ্রিনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (ইডিআইআই), আমেদাবাদ হল আঁত্রেপ্রিনারশিপএডুকেশন, রিসার্চ, ট্রেনিং ও ইনস্টিটিউশন বিল্ডিংয়ের একটি ন্যাশনাল রিসোর্স ইনস্টিটিউট। ইডিআইআই এপর্যন্ত ১৭৩০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে যাতে তারা আঁত্রেপ্রিনিউরিয়াল ক্যারিয়ারের পথে এগিয়ে যেতে পারে। প্রসঙ্গত, এইসব শিক্ষার্থীদের ৭৮ শতাংশ সফল আঁত্রেপ্রিনার ও সোস্যাল চেঞ্জ লিডার হতে সক্ষম হয়েছে। বাকিরা কর্পোরেট সেক্টর বা অ্যাকাডেমিকসে কর্মজীবন শুরু করেছে অথবা আরও পড়াশোনা করছে। ইডিআইআই হল আঁত্রেপ্রিনারশিপ এডুকেশনের এক সুপরিচিত শিক্ষায়তন। তাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলিতে রয়েছে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট-আঁত্রেপ্রিনারশিপ (পিজিডিএম-ই) এবং আঁত্রেপ্রিনারশিপ অ্যান্ড ভেঞ্চার ডেভেলপমেন্ট (আইইভি)। দুই বছরের শিক্ষাক্রমের শেষে শিক্ষার্থীরা এক কার্যকর প্রোজেক্ট রিপোর্ট নিয়ে প্রস্তুত হয়ে যায়। ইডিআইআই তাদের প্রয়োজনীয় ফলো-আপ সাপোর্ট জোগায়,…
Read More
মুখমন্ত্রির পর এবার বিজেপি সভাপতি

মুখমন্ত্রির পর এবার বিজেপি সভাপতি

মুখমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। নির্বাচন কমিশনের কোপ থেকে নিস্তার নেই কারও। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনা নিয়ে মন্তব্যের জেরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে শো-কজ করল কমিশন। নোটিশ ধরাল দিলীপ ঘোষকে। বৃহস্পতিবার বেলা পর্যন্ত কোনও প্রচার করতে পারবেন না হাবড়ার বিজেপি প্রার্থী। শীতলকুচি নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য উস্কানিমূলক বলেই মনে করছে কমিশন৷ 
Read More
রাতেই সভা

রাতেই সভা

নিজের সিদ্ধান্তে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব প্রতিকূলতাকে ছাপিয়ে প্রচার করবেনই তিনি সে দিন হোক কি রাত। নিষেধাজ্ঞা শেষ হলেই ফের প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী। রাতেই জনসভা করবেন বলে মনস্থির করেছেন তিনি। রাতে বারাসতে জনসভা করবেন। এর পর তিনি বিধাননগরে একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সোমবার বেশি রাতে ঘোষিত হল তৃণমূলের নয়া কর্মসূচি। সমস্ত রকমের প্রস্তুতি সারা হয়ে গিয়েছে।
Read More
শুরু নতুন অধ্যায়

শুরু নতুন অধ্যায়

সোমবার শেষ হল এক অধ্যায়। শুরু হচ্ছে নতুন অধ্যায়ের। এখনো চার দফা ভোট বাকি তারমধ্যে ঘোষণা হল বাংলার নির্বাচন চলাকালীনই হবে বদল। বদলাচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার৷ বাংলার নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই মেয়াদ শেষ হল মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার। ২০১৯ সালে নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন তিনি। সুনীল অরোরার জায়গায় মঙ্গলবার ১৩ এপ্রিল দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব নেবেন সুশীল চন্দ্র৷ বহাল থাকবেন ২০২২ সাল পর্যন্ত। সুনীল অরোরার নেতৃত্বে নির্বাচন কমিশন একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলার নির্বাচনে৷
Read More
রোজই বাড়ছে সংক্রমণ

রোজই বাড়ছে সংক্রমণ

দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল সাধারণ মানুষ। জটিল হচ্ছে পরিস্থিতি। ক্রমশ চূড়ান্ত আতঙ্কের পরিবেশ তৈরি করছে করোনা। ভয়াবহতার সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। রোজই বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৮৭৯ জনের। আর গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবলে পড়েছেন ৪,৫১১ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিকে আক্রান্ত ১,১১৫ জন। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ১৪ জন।
Read More
ধরনায় মুখ্যমন্ত্রী

ধরনায় মুখ্যমন্ত্রী

কালো দিন গণতন্ত্রের পক্ষে। আগে কোনো নির্বাচনে যা হয়নি তাই হল। নাটকীয় মোড় দেখলো কলকাতা। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। চব্বিশ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি মুখ্যমন্ত্রীর প্রচারে। পঞ্চম দফার আগে আর প্রচারই করতে পারবেন না তিনি। উস্কানি মূলক মন্তব্যের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল নেতৃত্ব। তাই অবশেষে গান্ধীজির দেখানো পথেই হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কমিশনের এই সিদ্ধান্তের পরই গান্ধীজির পাদদেশে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে দুপুর ১২টা থেকে ধরনায় বসতে চলেছেন তিনি। টুইট করে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন…
Read More
প্রচার বন্ধ তৃণমূল সুপ্রিমোর

প্রচার বন্ধ তৃণমূল সুপ্রিমোর

পঞ্চম দফার ভোটের আগে নাটকীয় মোড়। নির্বাচনী আবহে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হল। কড়া নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আগামী ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নিষেধাজ্ঞা জারি করা হল। আজ রাত ৮ টা থেকে কাল রাত ৮ টা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন। প্ররোচনামূলক মন্তব্যের জেরেই এই নিষেধাজ্ঞা বলে জানাচ্ছে কমিশন। স্বাভাবিকভাবেই কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে তৃণমূল নেতৃত্ব।
Read More
ছাড়পত্র পেল আরএক টিকা

ছাড়পত্র পেল আরএক টিকা

কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পর করোনার তৃতীয় টিকা পেতে চলেছে ভারত। ভারতের বাজারে আসতে চলেছে নতুন করোনা টিকা। ড্রাগ নিয়ামক সংস্থা ডিসিজিআই ছাড়পত্র দিল রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভকে। খুব তাড়াতাড়ি ভারতের বাজারে দেখা মিলবে স্পুটনিক ফাইভ করোনা ভ্যাকসিনের। এই ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল সম্পন্ন হয়েছে। গোটা বিশ্বের ৫৯টি দেশে স্পুটনিক ব্যবহার করা হয়েছে। এই ভ্যাকসিনের এক ডোজের দাম পড়বে ভারতীয় মুদ্রায় ৫০০ টাকা।
Read More
অগ্নিকাণ্ড কলকাতায়

অগ্নিকাণ্ড কলকাতায়

অগ্নিকাণ্ড বাগুইআটিতে। বাগুইআটির ট্রাফিক গার্ডের পরিত্য়াক্ত গাড়িতে আগুন লেগেছে। বেশ কয়েকটি গাড়ি আগুনে ভস্মিভূত হয়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই এখনও। দুর্ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন। কী ভাবে আগুন লেগেছিল, তা জানা যায়নি এখনও। এর আগেও উড়ালপুলের নিচে ওই একই জায়গায় আগুন লেগেছিলো।
Read More
সতর্কবার্তা জারি নবান্ন তরফে

সতর্কবার্তা জারি নবান্ন তরফে

দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল সাধারণ মানুষ। জটিল হচ্ছে পরিস্থিতি। ক্রমশ চূড়ান্ত আতঙ্কের পরিবেশ তৈরি করছে করোনা। ভয়াবহতার সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সংক্রমণের নিরিখে এ রাজ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। একগুচ্ছ নির্দেশিকা জারি করল নবান্ন। বাড়ানো হয়েছে করোনা পরীক্ষার সংখ্যা। এবার নবান্ন থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় কোভিড হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। শহরে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হতে পারে। কলকাতা পুরসভাকে ২৪ ঘণ্টা সতর্ক থাকার পরামর্শ দিল নবান্ন।
Read More