editor

10323 Posts
বিএসএফের মৈত্রী সাইকেল রেলি বেরুবাড়িতে

বিএসএফের মৈত্রী সাইকেল রেলি বেরুবাড়িতে

জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি সীমানার বিএসএফ ক্যাম্পের ২১ নাম্বার ব্যাটালিয়নে সোমবার ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল যাত্রা এসে পৌঁছালে ভাঙ্গরা নৃত্যের মাধ্যমে সাইকেল যাত্রীদের স্বাগত করা হয়।২১নাম্বার ব্যাটালিয়নের কমান্ড্যান্ট চরত সিং তোমর বলেন ১০ই জানুয়ারী থেকে শুরু হয়ে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু হয়ে মোট ৪০৬৬ কিলোমিটার পর্যন্ত আন্তর্জাতিক সীমানা পর্যন্ত পৌঁছাবে।দুই দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করতে এই সাইকেল যাত্রা।
Read More
প্রকাশিত হল সাংসদ জয়ন্ত রায়ের গানের অডিও

প্রকাশিত হল সাংসদ জয়ন্ত রায়ের গানের অডিও

আজ প্রকাশিত হল জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়ের গানের অডিও । উত্তরবাংলার মাটির গন্ধে মেশানো ভাওইয়াগান উত্তরের প্রতিটি মানুষের কাছে একান্ত আপন মনের অব্যক্ত সুর।আর এই সুরকে আরো নতুন আঙ্গিকে তুলে ধরে নিজ কন্ঠে গাওয়া একটি ভাওইয়াগানের উদ্বোধন করলেন সাংসদ।এদিন শিলিগুড়ির সাহুডাঙিতে একটি অনুষ্ঠানে নিজের গান"মাও জননী আমার উত্তর বাংলারে"এর প্ৰকাশ করেন। সাংসদ জয়ন্ত রায় জানিয়েছেন গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। সাংসদ জয়ন্ত রায় ছাড়াও গানটিতে মহিলা কন্ঠ দিয়েছেন শিল্পী সঙ্গীতা রায়, সুর দিয়েছেন ত্রিফুল সরকার। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানপাগল জলপাইগুড়ির সাংসদ তাঁর নিজের ফেসবুক পেজে লিখেছেন" উত্তরবঙ্গ আমার মায়ের মতো, সেই মায়ের কোলে জন্ম থেকে বেড়ে ওঠা সবকিছু। সেই মাকে নিয়ে অখ্যাত…
Read More
কৃষিবিলের প্রতিবাদে একহাজার ট্র্যাক্টর রাস্তায় নামবে বুধবার

কৃষিবিলের প্রতিবাদে একহাজার ট্র্যাক্টর রাস্তায় নামবে বুধবার

নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ট্রাক্টর মিছিল চাকুলিয়ায়। জানা গেছে এদিন চাকুলিয়ার বিধায়ক সাংবাদিক সম্মেলন করে জানান যে কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের বিরোধিতায় পথে নামবে তারা। ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবসের পরের দিন এই ট্রাক মিছিল হবে বলে জানিয়েছেন তিনি।
Read More
প্রজাতন্ত্র দিবসের ফ্লাইপাস্ট প্যারেডের নেতৃত্বে,এয়ার লেফট্যানেন্ট স্বাতী রাঠোর

প্রজাতন্ত্র দিবসের ফ্লাইপাস্ট প্যারেডের নেতৃত্বে,এয়ার লেফট্যানেন্ট স্বাতী রাঠোর

আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই নয়াদিল্লির রাজপথে উদযাপিত হবে প্রজাতন্ত্র দিবস। আকাশে উড়বে বায়ুসেনার বিমান, আর সেই বিমানেই থাকবেন এয়ার লেফট্যানেন্ট স্বাতী রাঠোর। এই প্রথম কোনও মহিলা পাইলটকে দেখা যাবে প্রজাতন্ত্র দিবসের ফ্লাইপাস্ট প্যারেডের নেতৃত্বে। লিঙ্গসাম্যের এক নয়া ইতিহাস লিখতে চলেছে ভারতীয় বায়ুসেনা, আর তারই শরিক স্বাতী। রাজস্থানের নাগৌর জেলার ছোট্ট গ্রামে জন্মানো স্বাতী ছোট থেকেই স্বপ্ন ছিল পাইলট হওয়ার। ২০১৪ সালে প্রথমবারেই বায়ুসেনার পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।এরপর দেহরাদুনে এয়ার ফোর্স সিলেকশন বোর্ড তাঁর ইন্টারভিউ নেয়৷ গোটা দেশের ২০০ মহিলা ছাত্রীর মধ্যে মাত্র ৯৮ জন স্ক্রিনিংয়ের জন্য নির্বাচিত হয়৷ তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নিয়েছিল বায়ুসেনা৷ যার মধ্যে স্বাতী একজন৷…
Read More
রাজবংশী অধ্যাপককে জাত তুলে গালি দেওয়ার অভিযোগ আরেক অধ্যাপকের বিরুদ্ধে

রাজবংশী অধ্যাপককে জাত তুলে গালি দেওয়ার অভিযোগ আরেক অধ্যাপকের বিরুদ্ধে

ফের বর্ণবৈষম্যের শিকার আলিপুরদুয়ার বিশ্ববিশ্যালয়ের এক শিক্ষক। জানা গিয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক বাটুরাম সরকারকে জাত তুলে গালি দেয় স্থানীয় এক অধ্যাপক। সূত্রের খবর ওই অধ্যাপক আলিপুরদুয়ার জেলার সহ সভাপতি বলেও খবর। নিজের রাজনৈতিক ক্ষমতাবলে বাটুরাম সরকারকে "দেখে নেওয়ার" হুমকি দেয় বলে অভিযোগ করেছেন বাটুরাম সরকার। এ বিষয়ে নিগৃহ ওই শিক্ষক ইতিমধ্যে বিশ্ব বিদ্যালয়কে চিঠি দিয়ে ঘটনাটি বিশদে জানিয়েছেন। এদিকে এই ঘটনা জানাজানি হতেই উত্তরের বিভিন্ন জাতিবাদী সংগঠন প্রতিবাদ জানাতে শুরু করেছে। জানা গেছে ঘটনার সূত্রপাত রায়গঞ্জের বাসিন্দা বাটুরাম সরকার বর্তমানে কর্মসূত্রে আলিপুরদুয়ারে থাকেন। গত কয়েকদিন আগে তাঁর এক সহকর্মীর বাড়ি থেকে বেরোনোর পথে ওই তৃণমূল অধ্যাপক নেতা তাঁকে…
Read More
নাথুলায় চীনাসেনার আগ্রাসনকে ঠেকাল ভারতীয় সেনা, উচিত জবাব ভারতের , জখম ২০  সেনা

নাথুলায় চীনাসেনার আগ্রাসনকে ঠেকাল ভারতীয় সেনা, উচিত জবাব ভারতের , জখম ২০ সেনা

গালওয়ানে সীমা সংক্রান্ত বিবাদের উত্তাপ না কমতেই ফের সিকিম সীমান্তে সীমা বিবাদে জড়িয়ে পড়ল ভারত - চীন। সূত্রের খবর উত্তর সিকিমের নাথুলার কাছাকাছি জিরো পয়েন্ট পেরিয়ে ভারত সীমানায় ঢুকে পড়ে কুড়ি চীনা সেনা। তাদের বাঁধা দিতে তৎপর হয়ে ভারতীয় সেনা জওয়ানরা। এই পরিস্থিতিতে দুদেশের সেনারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা সেই কুড়ি জওয়ানকে জখম করে পিছু হটতে বাধ্য করেন। এই ঘটনায় সিকিমের উত্তর সীমানায় নিরাপত্তা আটোসাটো করতে প্রচুর সেনা জওয়ান মোতায়েন করেছে ভারতীয় সেনা । এই ঘটনায় ভারতের চার সেনার জখম হওয়ার খবর মিলেছে
Read More
হাতির আঘাতে পদপিষ্ট হয়ে মৃত নিরঞ্জন রায়ের বাড়িতে গেলেন গৌতম দেব, সরকারি চাকরির আশ্বাস

হাতির আঘাতে পদপিষ্ট হয়ে মৃত নিরঞ্জন রায়ের বাড়িতে গেলেন গৌতম দেব, সরকারি চাকরির আশ্বাস

হাতির পদপিষ্টে মৃত ডাবগ্রামের বিকাশ নগরের বাসিন্দা নিরঞ্জন রায়ের বাড়িতে গেলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন মৃত নিরঞ্জন রায়ের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। মন্ত্রী গৌতম দেব জানান পরিবারটির পাশে রয়েছে রাজ্য সরকার।তিনি বলেন অবিলম্বে মৃতের পরিবারের একজনকে বনবিভাগে চাকরি ও সরকারের ঘষিত ক্ষতিপূরনের অর্থ তাদের হাতে তুলে দেওয়া হবে।পাশাপাশি মৃতের পরিবার কে একটি ঘড় ও করে দেওয়া হবে বলে তিনি জানান।পাশাপাশি বন সংলগ্ন এলাকার ৪৬জনকে পাট্টা ভোটের আগেই দেওয়া হবে বলে তিনি জানান।ইতিমধ্যে বন বিভাগের পক্ষ থেকে ৫৬ হাজার টাকা ক্ষতিপূরন বাবদ তুলে দিয়েছে মৃতের পরিবারকে
Read More
সোশ্যাল মিডিয়ায় একের পর এক হুমকির মুখে পড়তে হয় টলিপাড়ার শিল্পীদের

সোশ্যাল মিডিয়ায় একের পর এক হুমকির মুখে পড়তে হয় টলিপাড়ার শিল্পীদের

পথে নামছেন টলিপাড়ার বিশিষ্টরা। কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে শিল্পীদের এই প্রতিবাদ সভা। সোমবার দুপুর ৩টে নাগাদ মেট্রো চ্যানেলে প্রতিবাদ সভার আয়োজন করেছেন তারকারা। সভায় থাকছেন পরিচালক রাজ চক্রবর্তী, কৌশিক সেন, ঋদ্ধি সেন, মহিলা কমিশনের অধ্যক্ষা লীলা গঙ্গোপাধ্যায় ও আরও অনেকে। সভার নাম দেওয়া হয়েছে, 'এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার '। প্রতিবাদ সভায় থাকছে না কোনও রাজনৈতিক রং। তারকাদের অনলাইনে আক্রমণ, তাঁদের খুনের হুমকি, গণধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। সায়নী ঘোষ, দেবলীনা দত্ত ও অনিন্দ্য চট্টোপাধ্যায়কে ব্যাক্তিগত ভাবে আক্রমণ করা হয়েছে। সহকর্মীদের উপর হওয়া অত্যাচার সহ্য করতে প্রতিবাদে পথে নামলেন টলিপড়ার শিল্পীরা। লীলা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এত…
Read More
পর্যটনকে চাঙ্গা করতে কার্নিভালের আয়োজন উত্তরে

পর্যটনকে চাঙ্গা করতে কার্নিভালের আয়োজন উত্তরে

রাজ্যের পাহাড় ,নদী, সমুদ্র,জঙ্গলকে আরো বেশি করে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে তুলে ধরতে উত্তরে বিশেষ উদ্যোগ নিল হিমালয়ান হসপিটাল ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। জানা গিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে এই তিনদিনব্যাপী বেঙ্গল হিমালয়ান কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে । এই কার্নিভালের সহযোগিতায় থাকছে রাজ্যের পর্যটন দপ্তর। এই কার্নিভালে সহযোগিতার হাত বাড়িয়েছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের, পশ্চিমবঙ্গ বনদপ্তর এবং পর্যটন ব্যবসায়ীদের সংগঠন গুলি। এদিন পর্যটন মন্ত্রী গৌতম দেব শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেনএদিন এই কার্নিভাল বিষয়ে বৈঠক শেষে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, কোভিড পরিস্থিতির পর পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনতে এই কার্নিভালের আয়োজন। এছাড়াও এদিন মন্ত্রী জানিয়েছেন এই…
Read More
এমওয়ে নিয়ে এল “এমওয়ে হোম’ টিএম ফল ও সবজি ওয়াশ”

এমওয়ে নিয়ে এল “এমওয়ে হোম’ টিএম ফল ও সবজি ওয়াশ”

এমওয়ে কোম্পানি "এমওয়ে হোম' টিএম ফল ও সবজি ওয়াশ" পণ্যটি বিক্রি করার ঘোষণা করেছে।এমওয়ে ইন্ডিয়া, দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি সরাসরি বিক্রয়কারী সংস্থা।স্বাস্থকর পণ্যগুলির জন্য গ্রাহকের চাহিদা বৃদ্ধির কারণে ব্র্যান্ডটি উদ্ভিজ্জ এবং ফলের স্বাস্থ্যকর জায়গায় পরিণত হয়েছে। বাজার থেকে কেনা ফল ও শাকসবজির ওয়াশের জন্য ৫ সমস্যার ১ সমাধানটিতে ক্লোরিন, অ্যালকোহল,প্রাণী-ভিত্তিক উপাদান,ব্লিচ বা কৃত্তিম রং থাকেনা এবং ১৯৭টি কীটনাশকের বিরুদ্ধে পরীক্ষা করা হয়েছে।'এমওয়ে হোম টিএম ফল ও সবজি ওয়াশ' পৃষ্টের কীটনাশক,পৃষ্ঠের জীবাণু (ব্যাকটেটিয়া এবং ছত্রাক ),মোম এবং ময়লা, ধুলোর মতো পৃষ্ঠের ভারী ময়লা সরিয়ে ফেলার প্রমাণিত হয়েছে। প্রত্যেকটি পণ্য ৫০০ml এর বোতল এবং মূল্য মাত্র ২৪৯ টাকা
Read More
মালদায় উদ্বোধন হল সেডার টিভিএস

মালদায় উদ্বোধন হল সেডার টিভিএস

পশ্চিমবঙ্গের মালদায় এক ল্যান্ডমার্ক ডিলারশিপ উদ্বোধন করল ভারতে দু-চাকা ও তিন-চাকার গাড়ির নির্মাতা টিভিএস মোটর কোম্পানি। সেডার টিভিএস-এর উদ্বোধন করেন টিভিএস মোটর কোম্পানির (ইস্ট জোন) ন্যাশনাল সেলস ম্যানেজার অরবিন্দ গুপ্ত। ওয়ার্কশপের উদ্বোধন করেন সিতাংশু বর্মা (এরিয়া ম্যানেজার, পশ্চিমবঙ্গ, টিভিএস মোটর কোম্পানি)। মালদার মঙ্গলবাড়ির নলডুবিতে অবস্থিত সেডার টিভিএস এমন এক ডিলার, যে শুরু থেকে শেষ পর্যন্ত পরিষেবা দেয়, সেইসঙ্গে গাড়ি বিক্রি, সার্ভিসিং ও আসল যন্ত্রাংশের ব্যবসা করে। মালদায় এই ডিলারশিপের উদ্বোধনের ফলে পশ্চিমবঙ্গে টিভিএস মোটর কোম্পানির টাচপয়েন্টের সংখ্যা হল ৪। প্রসঙ্গত, সম্মানজনক ডেমিং পুরস্কার পেয়েছে এমন একমাত্র দু-চাকার গাড়ির কোম্পানি হল টিভিএস মোটর কোম্পানি। ‘জেডি পাওয়ার আইকিউএস’ এবং ‘অ্যাপিল’ সমীক্ষায় এই…
Read More
একদিনের মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডে

একদিনের মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডে

জাতীয় কন্যাসন্তান দিবস উদযাপনে নয়া পদক্ষেপ। জাতীয় শিশুকন্যা দিবসে একদিনের মুখ্যমন্ত্রী হলেন উত্তরাখণ্ডের হরিদ্বারের ১৯ বছরের সৃষ্টি গোস্বামী। স্বেচ্ছাসেবী সংস্থা চালায়। মহিলাদের স্বনির্ভর হতে উৎসাহ দেয়। একদিনেক এই মুখ্যমন্ত্রী রবিবার খতিয়ে দেখবেন রাজ্যের একাধিক প্রকল্পকে। ২০১৮ সালেও একবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সৃষ্টি। দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় কন্যা সন্তান দিবস। ভবিষ্যতে সুযোগ এলে রাজনীতিতে যোগ দিতে রাজি তিনি।
Read More
বলিউডে আসসা খুশি

বলিউডে আসসা খুশি

শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন প্রযোজক শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। অভিনয়ের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে শ্রীদেবী কন্যার। মা ও দিদির পর এবার খুশি। বর্তমানে নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি-তে অভিনয় নিয়ে পড়াশোনা করছেন শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর। তবে খুশিকে লঞ্চ করবেন না বনি কাপুর। বনি কাপুর জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবেন খুশি, কিন্তু তিনি তাঁকে লঞ্চ করবেন না। কোনও বিশ্বাসী পরিচালক বা প্রযোজকের জন্য, যিনি খুশিকে লঞ্চ করবেন তাঁর যোগ্যতা দেখে। নেপটিসম থেকে দূরে সরে মেয়েকে লঞ্চ করবেন বনি।
Read More
রাজ্য প্রশাসনের নয়া নির্দেশ জারি

রাজ্য প্রশাসনের নয়া নির্দেশ জারি

নির্বাচন কমিশনের ‘কড়া’ মনোভাবের আঁচ পেলেন রাজ্য প্রশাসনের কর্তারা। বাংলায় একুশের ভোটের প্রথম নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া নির্দেশ জারি করা হল। ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর বাইক র‍্যালি করা যাবে না বলে। স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। চলবে নজরদারি, জানিয়েছেন অরোরা। এই প্রথম বার এই নির্দেশ জারি হল। এবার বালার ভোট শান্তিপূর্ণ করতে তৎপর কমিশন।
Read More