editor

11195 Posts
শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া এলাকায় একটি ফাকা জমিতে আগুন

শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া এলাকায় একটি ফাকা জমিতে আগুন

শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায় একটি ফাকা জমির মধ্যে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় প্রাক্তন কাউন্সিলার মানিক দে ও দমকল কর্তৃপক্ষ পৌঁছায়।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর নেই।এই ঘটনার বিষয়ে নিয়ে স্থানীয় প্রাক্তন কাউন্সিলার মানিক দে কি জানালেন শুনে নেওয়া যাক।
Read More
ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সংক্রমিত হয়েছেন প্রায় সাড়ে ১৭০০ মানুষ

ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সংক্রমিত হয়েছেন প্রায় সাড়ে ১৭০০ মানুষ

ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় সাড়ে ১৭০০ মানুষ। করোনার বলি হয়েছেন ৪ জন। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানে কার্যত ঘুম উড়েছে রাজ্যবাসীর।বঙ্গে ভোটযুদ্ধ (West Bengal Assembly Elections) শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দু’দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে ৬ দফা বাকি। ফলে রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার চালাচ্ছে। সভাগুলিতে জমায়েত করছেন হাজার হাজার মানুষ। এছাড়া ট্রেনে-বাসে রীতিমতো বাদুরঝোলা হয়ে যাতায়াত করছে আমজনতা। অর্থাৎ দূরত্ব বিধি কার্যত শিকেয়! মাস্ক ছাড়াই পথে নামছেন অনেকে। রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৩ জন। তার মধ্যে ৫১৩ জনই কলকাতার। অর্থাৎ সংক্রমণের নিরিখে প্রথম স্থানে তিলোত্তমা। অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। যা…
Read More
ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল HDFC লিমিটেড

ফিক্সড ডিপোজিটে সুদ বাড়াল HDFC লিমিটেড

স্বল্প সঞ্চয়ে সুদ কমতে কমতে যখন তলানিতে এসে দাঁড়িয়েছে তখন মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। গত 29 মাসের মধ্যে এই প্রথম FD-তে সুদ বাড়াল দেশের অগ্রণী এই নন্-ব্যাঙ্কিং ফিন্যান্স সংস্থাটি (এনবিএফসি)। 33 মাস থেকে 99 মাস মেয়াদের স্থায়ী আমানতে 10 থেকে 25 বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ বৃদ্ধি করেছে তারা। গত 30 মার্চ থেকে বর্ধিত এই সুদের হার কার্যকর হয়েছে। HDFC-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে সাধারণ গ্রাহকদের 33 মাস মেয়াদের ফিক্সড ডিপোজিটে বার্ষিক 6.2 শতাংশ হারে সুদ পাবেন লগ্নিকারীরা। আর 66 মাস মেয়াদের আমানতে সুদের হার দাঁড়াবে 6.6 শতাংশ। একইভাবে, 99 মাস মেয়াদের স্থায়ী আমানতে লগ্নিকারীদের 6.65 শতাংশ সুদ…
Read More
WB assembly election 2021 : BJP-তে অন্তর্কলহ, পার্টি অফিসেই মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে মার মন্ডল সভাপতি

WB assembly election 2021 : BJP-তে অন্তর্কলহ, পার্টি অফিসেই মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে মার মন্ডল সভাপতি

নিজস্ব প্রতিবেদন : মন্ডল কার্যালয়ের মধ্যেই বিজেপি মহিলা ভাইস প্রেসিডেন্টকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ উঠল খোদ মন্ডল সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিকাপুরে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক থানার পুলিস।  বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিসে অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্ত ওই বিজেপি মহিলা ভাইস প্রেসিডেন্টের নাম রিনা টিকাদার। বছর ৪৫-এর রিনা দেবী ১০৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি বিজেপির মন্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট। মন্ডল কার্যালয়ের ভিতরে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে খোদ বিজেপির মন্ডল সভাপতি অরিন্দম রায়ের বিরুদ্ধে। গতকাল বিকেলে কালিকাপুরে মন্ডল কার্যালয়ে মিটিং…
Read More
বিদ্যুৎ সরবরাহে সমস্যা দীর্ঘক্ষণ ব্যাহত মেট্রো চলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বিদ্যুৎ সরবরাহে সমস্যা দীর্ঘক্ষণ ব্যাহত মেট্রো চলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বিদ্যুৎ সরবরাহে সমস্যা। গুডফ্রাইডের দিনে সকাল থেকে মেট্রো বিভ্রাট শহরে। সেন্ট্রাল মেট্রো স্টেশনে ডাউন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলেই এই সমস্যা তৈরি হয়েছে বলে জানাগিয়েছে। যার জেরে দীর্ঘক্ষণ মেট্রো চলাচল ব্যহত হয়। দুপুর ১২টা ২০ মিনিট থেকে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল শুরু হয়। অন্যদিকে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল শুরু করেছে মেট্রো। ফলে সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। বিদ্যুৎ সরবরাহে সমস্যা। গুডফ্রাইডের দিনে সকাল থেকে মেট্রো বিভ্রাট শহরে। সেন্ট্রাল মেট্রো স্টেশনে ডাউন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলেই এই সমস্যা তৈরি হয়েছে বলে জানাগিয়েছে। যার জেরে দীর্ঘক্ষণ মেট্রো চলাচল…
Read More
নির্বাচনের আগে জালনোট এবং আগ্নেয়াস্ত্র সহ তিন জন দুষ্কৃতীকে গ্রেফতার করলো জেলা পুলিশ

নির্বাচনের আগে জালনোট এবং আগ্নেয়াস্ত্র সহ তিন জন দুষ্কৃতীকে গ্রেফতার করলো জেলা পুলিশ

গোপন সূত্রে অভিযান চালিয়ে পৃথক দু'টি এলাকা থেকে জালনোট এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো পুলিশ । এই ঘটনায় তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। নির্বাচনের আগে জেলা পুলিশ যে সক্রিয় তা আরো একবার প্রমাণ করে দিয়েছে। বুধবার গভীর রাতে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালায় মোজামপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। সেখান থেকে ৪৮ হাজার টাকার জাল নোটসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।  ধৃতদের নাম মন্টু মিঞা এবং ফাইজুল ইসলাম। ধৃতদের বাড়ি চকমিরজাপুর এলাকায়। উদ্ধার হওয়া জালনোট গুলি সবই ৫০০ টাকার বলে জানিয়েছে পুলিশ। এই জালনোট গুলি ধৃতেরা কোথা থেকে নিয়ে এসেছিল এবং সেগুলি কাকে পাচার করার পরিকল্পনা ছিল, সে…
Read More
ডগ স্কোয়াড কে সক্রিয় রাখতে আলিপুরদুয়ার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের স্কোয়াডকে উন্নত মানের কুকুরটিকে উপহার দেন আলিপুরদুয়ারের রেলওয়ে ডিভিশনের ডি আর এম কে এস জৈন।

ডগ স্কোয়াড কে সক্রিয় রাখতে আলিপুরদুয়ার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের স্কোয়াডকে উন্নত মানের কুকুরটিকে উপহার দেন আলিপুরদুয়ারের রেলওয়ে ডিভিশনের ডি আর এম কে এস জৈন।

রেলের সুরক্ষার জন্য বৃহস্পতিবার আরপিএফ কে একটি বেলজিয়ামে মিলেনিয়স প্রজাতির একটি কুকুর উপহার দিলেন আলিপুরদুয়ারের বিভাগীয় রেলওয়ে ডি আর এম কে এস জৈন। জানা গেছে আলিপুরদুয়ার এই মুহূর্তে ডগ স্কোয়ারে মোট তিনটি কুকুর রয়েছে। যার মধ্যে একটি ইতিমধ্যেই অবসর নিয়েছে। এবং অপর একটি অবসরের পথে। রেলের সুরক্ষার জন্য ডগ স্কোয়াড কে সক্রিয় রাখতে আলিপুরদুয়ার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের স্কোয়াডের হাতে এই উন্নত মানের কুকুরটিকে উপহার দেন আলিপুরদুয়ারের রেলওয়ে ডিভিশনের ডি আর এম কে এস জৈন। জানা গেছে পাকিস্থানে ওসামা বিন লাদেনকে ধরতে এই প্রজাতির কুকুর কে ব্যবহার করা হয়েছিল। আসুন শুনোনি কি বলছেন কে এস জৈন
Read More
আইপিএল ২০২১-এর আগে বড় ধাক্কা, করোনা ভাইরাসে আক্রান্ত কেকেআর ব্যাটসম্যান

আইপিএল ২০২১-এর আগে বড় ধাক্কা, করোনা ভাইরাসে আক্রান্ত কেকেআর ব্যাটসম্যান

আইপিএল ২০২১ শুরুর আগে বড় ধাক্কা খেল বিসিসিআই। কলকাতা নাইট রাইডার্সের অতি গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান নীতীশ রানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। এই খবরে নড়েচড়ে বসেছে দেশের ক্রিকেট প্রেমীরা। কেকেআরের অন্য কোনও ক্রিকেটার কোভিড ১৯-এ আক্রান্ত কিনা, এই পরিস্থিতিতে আদৌ আইপিএল আয়োজন করা কতটা সম্ভব, সে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Read More
নেশাগ্রস্ত অবস্থায় নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের।

নেশাগ্রস্ত অবস্থায় নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের।

মালদা-নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার বালুচর এলাকায়। মৃত যুবকের নাম নয়ন দাস বয়স(২২) বছর। বাড়ি উত্তর বালুচর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো আজ দুপুরে মহানন্দা নদীর শ্মশান ঘাট এলাকায় স্নান করতে যাই। স্নান করতে করতে সে নদীতে তলিয়ে যায়। স্থানীয়রা দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর তার দেহ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি দেহটি কে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং শোক প্রকাশ করেন ঘটনার। দেহটি তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়…
Read More
৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

মালদা , ১ এপ্রিল ।  গোপন সূত্রে অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করলো পুরাতন মালদা থানার পুলিশ । বুধবার গভীর রাতে পুরাতন মালদা থানার শিমুলঢাব এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে এই অভিযান চালায় সংশ্লিষ্ট থানার পুলিশ। একটি পিকআপভ্যান থেকেই ওই পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কিলো ওজনের ব্রাউন সুগার। যার বর্তমান বাজার মূল্য ১০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পাঁচটি মোবাইল এবং সাড়ে ১১ হাজার টাকা ভারতীয় অর্থ ওই মাদক কারবারীদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত পাঁচজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মালদা…
Read More
রজার ফেডেরার সুইজারল্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

রজার ফেডেরার সুইজারল্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

সুইজারল্যান্ডকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে একযোগে কাজ করবেন রজার ফেডেরার ও সুইজারল্যান্ড ট্যুরিজম (এসটি)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যটন শিল্পে এতবড় সমস্যা দেখা যায়নি, তাই এই উদ্যোগ খুবই প্রয়োজনীয় ছিল বলে এসটি-র বিশ্বাস। তাদের মতে, সুইজারল্যান্ডকে বিশ্বের সামনে উপস্থিত করার জন্য রজার ফেডেরারের মতো আইকনিক ব্যক্তিত্ব খুবই দরকার ছিল। রজার ফেডেরার জানান, খেলতে নেমে তিনি সবসময়েই মনে রাখেন তিনি সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন। তাঁর নামের সঙ্গে সুইজারল্যান্ডের পতাকা জড়িয়ে থাকে। এসটি’র সঙ্গে যোগ দেওয়াকে যুক্তিযুক্ত বলে জানিয়ে তিনি বলেন, তাঁর সবসময়ের প্রিয় স্থান সুইজারল্যান্ড। দেশের বাইরে গেলেও এই দেশের কথা ভুলতে পারেন না তিনি। এসটি’র সিইও মার্টিন নাইডেগার বলেন, সুইজারল্যান্ড ট্যুরিজম ও…
Read More
চুক্তিবদ্ধ হল নিসান ইন্ডিয়া ও এক্সনমোবিল

চুক্তিবদ্ধ হল নিসান ইন্ডিয়া ও এক্সনমোবিল

নিসান মোটর ইন্ডিয়ার সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হল এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেড। এপ্রিল থেকে এক্সনমোবিল তাদের বিস্তৃত রেঞ্জের ইঞ্জিন অয়েল সরবরাহ করবে নিসান ইন্ডিয়াকে। এই ইঞ্জিন অয়েল ভারতের বিএস-৬ মানের হলেও তা পূর্বের বিএস-৩ বা বিএস-৪ নিসান প্যাসেঞ্জার ভেহিকেলগুলিরও উপযোগী। এই পার্টনারশিপের ফলে নিসান গাড়ির মালিকরা অ্যাডভান্সড লুব্রিক্যান্টস টেকনোলজির সুবিধা ভোগ করতে পারবেন, যা দেবে ‘অপ্টিমাল পারফর্ম্যান্স রিলায়াবিলিটি’ ও ‘পোটেনশিয়াল ফুয়েল ইকোনমি বেনেফিট’। The Exxon Mobil gas station in Denver, Colorado United States July 28, 2017. REUTERS/Rick Wilking ইঞ্জিন অয়েলের নতুন রেঞ্জে থাকছে – নিসান জেনুইন পার্টস মোটর অয়েল এসএই ০ডব্লিউ-২০, ৫ডব্লিউ-৩০, ১০ডব্লিউ-৩০, ১০ডব্লিউ-৪০। এগুলির মধ্যে রয়েছে সিন্থেটিক ও সেমি-সিন্থেটিক…
Read More
শিলিগুড়িতে স্মাইল ট্রেন

শিলিগুড়িতে স্মাইল ট্রেন

কোভিড-১৯ অতিমারির কারণে স্বাস্থ্যক্ষেত্রে বন্ধ হয়ে থাকা সার্জারি পরিষেবা ফের চালু হচ্ছে। পশ্চিমবঙ্গে স্মাইল ট্রেনের পার্টনার হাসপাতালগুলিতে জন্মগত ক্লেফট লিপ ও প্যালেটের রোগীদের জন্য বিনামূল্যে ক্লেফট সার্জারি আবার শুরু হয়েছে। এক্ষেত্রে যথাযথভাবে কোভিড-১৯ সেফটি প্রোটোকল মানা হচ্ছে। মুখের এক জন্মগত সমস্যা ক্লেফট লিপ ও প্যালেট। এই সমস্যা পুরোপুরি দূর করা সম্ভব, তবে সঠিক বয়সে ছোটোদের চিকিৎসা না করলে তা অন্য নানারকম সমস্যা সৃষ্টি করে। এজন্য সার্জারি ও সংশ্লিষ্ট পরিচর্যা প্রয়োজন। চিকিৎসা দেরিতে শুরু করলে তা হিয়ারিং প্রব্লেম এবং রোগীর সামাজিক বিচ্ছিন্নতার কারণ হয়ে উঠতে পারে। বিগত ২১ বছরে স্মাইল ট্রেন ভারতে ছোটোদের জন্য ৬,২৫,০০০টিরও বেশি ক্লেফট সার্জারির সহায়তা দিয়েছে। পশ্চিমবঙ্গে…
Read More
করোনা আক্রান্ত ডিস্কো কিং

করোনা আক্রান্ত ডিস্কো কিং

বিনোদন জগতে ফের করোনার থাবা। করোনা ভাইরাসে আক্রান্ত বলিউডের ‘ডিস্কো কিং’ প্রখ্যাত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী। হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই বাঙালি সংগীত তারকাকে। আপতত ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন উনি। মার্চের শুরুতেই করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্টার করিয়েছিলেন ৬৮ বছর বয়সী, বাপ্পি লাহি়ড়ী। ডাক্তাররা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
Read More