editor

10323 Posts
দলীয় নির্দেশে ঘরে ঘরে তৃণমূল নেতাকর্মীরা

দলীয় নির্দেশে ঘরে ঘরে তৃণমূল নেতাকর্মীরা

দুয়ারে সরকারের পর এবার মানুষের ঘরে গিয়ে জনসংযোগের নির্দেশ পেতেই তৃণমূলের নেতা কর্মীরা ছুটছেন এক পাড়া থেকে আরেকপাড়া। মমতা সরকারের সমস্ত উন্নয়ন মূলক কর্মসূচি গুলি মানুষের সামনে তুলে ধরতে। এমনই চিত্র অর্থ্যাৎ কর্মসূচি শুরু করল আলিপুরদুয়ার টাউন ব্লক তৃনমূল কংগ্রেস।আগামী মাসের শুরুতে আলিপুরদুয়ার শহরে ময়দানে নামছে তৃনমূল কংগ্রেস। আলিপুরদুয়ার টাউন ব্লক তৃনমূল কংগ্রেসের দলীয় দফতরে এক সাংবাদিক বৈঠকে এখবর জানান টাউন ব্লক সভাপতি দীপ্ত চ্যাটার্জী। তিনি বলেন,দিদির উন্নয়ন এই শ্লোগান কে সামনে রেখে ৬৮ টি প্রকল্প মানুষের কাছে তুলে ধরতে চাই।মমতা ব্যানার্জীর বিকল্প নেই।তিনি রাজ্য জুড়ে উন্নয়ন করেছেন।তা মানুষের কাছে তুলে ধরব। এখানে ৬৮ টি প্রকল্প রয়েছে।আলিপুরদুয়ার শহরের পর তা…
Read More
কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নামল কংগ্রেস

কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নামল কংগ্রেস

কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নামল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ কেন্দ্রের মোদি সরকার রেল, ব‍্যাঙ্ক সহ বিভিন্ন দপ্তর বিক্রি করে দিচ্ছে। এবার কৃষক দের‌ও বিক্রি করার চেষ্টা করছে ।এই অভিযোগ তুলে জলপাইগুড়ি শহরের রাস্তায় নামল কংগ্রেস কর্মী‌রা।কংগ্রেসের কৃষক সংগঠনের পক্ষ থেকে শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। অবিলম্বে কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় নামেন তারা। শুক্রবার জলপাইগুড়ি শহরের মাদ্রাসা ময়দান থেকেে এই মিছিল বের গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে। কংগ্রেসের কৃষক সংগঠনের জেলা সভাপতি গিরিজা রায় বলেন, জনবিরোধী কৃষি আইন সাধারণ কৃষকদের ওপর চাপিয়ে দিয়ে চরম দুর্গতি ডেকে আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে‌ই তাদের এই আন্দোলন।
Read More
নেতাজির জন্মদিনে জাতীয় ছুটির দাবি সাংসদ শান্তা ছেত্রীর

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটির দাবি সাংসদ শান্তা ছেত্রীর

নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানালেন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রীর। আগামীকাল নেতাজির জন্মদিন পালনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ এই দাবি জানালেন তৃণমূল সাংসদ। পাশাপাশি সুভাষ চন্দ্রবসুকে বিজেপির রাজনীতি করারও তীব্র বিরোধিতা করেন।জানা গেছে আগামীকাল ২৩এ জানুয়ারী নেতাজীর ১২৫ তম জন্মদিনে নেতাজীকে শ্রদ্ধা জানাতে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই কলকাতা আগমণকে ভোটের আগে রাজনীতি করতে আাছেন বলে কটাক্ষ শান্তা ছেত্রীর। কালকা মেলকে নেতাজী এক্সপ্রেস করারও বিরোধী করেন তিনি। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে শান্তা ছেত্রীর দাবী ২৩ শে জানুয়ারীকে জাতীয় ছুটির দিন ঘোষন করা ও নেতাজীর মৃত্যুর ইতিহাস সকলের সামতে তুলে ধরতে হবে বিজেপিকে।
Read More
কংগ্রেসে বড়সড় ভাঙন মালদায়, তিনশো কর্মীসমর্থককে নিয়ে তৃণমূলে দানেশ মিয়া

কংগ্রেসে বড়সড় ভাঙন মালদায়, তিনশো কর্মীসমর্থককে নিয়ে তৃণমূলে দানেশ মিয়া

কংগ্রেসের গড় বলে পরিচিত মালদায় এবার ভাঙন ধরাল শাসক দল তৃণমূল।এদিন কংগ্রেসের দৌলত নগর অঞ্চল সভাপতি শেখ দানেশ মিয়া তৃণমূলে যোগদান করলেন। সঙ্গে প্রায় তিনশোরও বেশি কর্মী সমর্থককে নিয়ে তৃনমূলে যোগ দিলেন বলে দাবি তৃণমূলের।জানা গেছে টানা ৩৫ বছর ধরে অঞ্চল কংগ্রেস সভাপতি ছিলেন তিনি। তার সঙ্গে এদিন কংগ্রেস ছেড়ে ৩০০ জন তৃণমূলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে। দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর। দলবদলের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান, দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ নজিবর রহমান, হরিশ্চন্দ্রপুর-২ ব্লক তৃণমূল সভাপতি হজরত আলি,…
Read More
বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন

করোনা আবহের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে না-হলেও কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে রাজ্য সরকারের তরফে সবুজ সঙ্কেত মিলেছে অনেকটাই। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসে বেশ কড়া সিদ্ধান্ত গ্রহণ করল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই বছর বিধানসভা নির্বাচনে দায়িত্বে থাকবে না কোনও সিভিক পুলিশ। সব ঘটনা নজরে রেখেই নির্বাচনের আগেই এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সরেজমিনে বাংলার সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
Read More
‘ভাতা নয় চাকরি চাই’ দাবি তুলে আন্দোলনে নামল যুবশ্রী প্রাপকরা

‘ভাতা নয় চাকরি চাই’ দাবি তুলে আন্দোলনে নামল যুবশ্রী প্রাপকরা

ভাতা নয় , দুমুঠো অন্নের জোগানের জন্য কাজ চাই। আর এভাবেই যুবশ্রী প্রাপকরা কাজের দাবি জানিয়ে আন্দোলনে নামলেন। শুক্রবার জলপাইগুড়ি‌র কিং সাহেব ঘাট এলাকায় জমায়েত করে বিক্ষোভ দেখা‌ন তারা। যুবশ্রী প্রাপকদের অভিযোগ, বর্তমান সরকার আসার পর থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও আট বছর পার হয়ে গেছে। তা সত্ত্বেও তাদের চাকরি হয়নি। তাই এবার কলকাতার রাজপথে বসে অনশন আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন কয়েক হাজার যুবশ্রী প্রাপক। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানান All bengal youth welfare assation যুবশ্রী জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা। জানান, জলপাইগুড়িতে প্রায় তিন হাজার যুবশ্রী রয়েছে। তারা সকলেই কলকাতার রাজপথে অনশনে বসবে। যতদিন পর্যন্ত তাদের স্থায়ী চাকরির ব‍্যবস্থা না হচ্ছে অনশন…
Read More
রাজ্যের উন্নয়নের মডেল বিজেপি রাজ্যগুলিতেও কার্যকর করার দাবি তৃণমূল রঞ্জন সরকারের

রাজ্যের উন্নয়নের মডেল বিজেপি রাজ্যগুলিতেও কার্যকর করার দাবি তৃণমূল রঞ্জন সরকারের

রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সমাজের সকল স্তরের মানুষের জন্য ভাবেন আর কাজ করে চলেছেন তাতে বিজেপিশাসিত রাজ্যগুলোরও দেখে শেখা উচিত। বিজেপিকে এভাবে একহাত নিলেন তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার। চাবাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে এদিন বিজেপি এবং বামফ্রন্টকে তুলোধনা করেন। তিনি জানান, ২০১১ সালের পর চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র ৬৭ টাকা। রাজ্য সরকারের কাছে এই কথা পৌঁছানো মাত্র তৎকালীন শ্রমমন্ত্রী, মূখ্যমন্ত্রী, শ্রমিক নেতৃবৃন্দ সকলকে নিয়ে বৈঠক করে একবারে ১৭৬ টাকা মজুরি বৃদ্ধি করা হয়। পরবর্তীকালে আবার চা শ্রমিকরা দাবী করেছিলেন আরেক দফায় মজুরী বৃদ্ধি। তাদের সেই আবেদনে সারা দিয়ে গত ২০ তারিখ রাজ্যের শ্রমমন্ত্রী, শ্রমিক…
Read More
বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তেজনা শহরজুড়ে

বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তেজনা শহরজুড়ে

উত্তরকন্যা অভিযানের পরপরই শিলিগুড়িবাসী দেখেছিল পোস্টার ছেঁড়াকান্ড। এই ঘটনার ফের পুনরাবৃত্তি হচ্ছে ভোটের আগে। ভোট যত এগোচ্ছে শিলিগুড়িতে রাজনৈতিক পারদ ততই বাড়ছে। এদিন শিলিগুড়ির ৩৪ নং ওয়ার্ডে বিজেপির পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শহর শিলিগুড়ির রাজনৈতিক মহলে। জানা গেছে এদিন শিলিগুড়ির ৩৪নং ওয়ার্ডের সবকটি রাস্তায় ভারতীয় জনতা পার্টির পতাকা পড়ে থাকতে দেখা যায়। বিজেপির অভিযোগ বিরোধী রাজনৈতিক দল তাদের পতাকা ছিঁড়ে নর্দমায় ফেলে দেয়।বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি।অতি দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তারা।বিজেপির অভিযোগ বৃহস্পতিবার এলাকাজুড়ে দলীয় পতাকায় মুরে দেওয়া হয়েছিল।কিন্তু ৩৪ নম্বর ওয়ার্ড বিজেপি কমিটির সভাপতি পিনাকী সেনের অভিযোগ…
Read More
পদত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

পদত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

ক্রমশ বাড়ছিল ‘দূরত্ব’। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটল। আজ শুক্রবার মন্ত্রিত্ব ছাড়লেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সব পদ ও দল থেকেও পদত্যাগ করবেন তিনি। এর আগে সেচমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন রাজীব। শুভেন্দু অধিকারীর পর রাজীব বন্দ্যোপাধ্যায়।
Read More
টিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া চার ব্যক্তির

টিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া চার ব্যক্তির

বর্ধমানে বন্ধ হল টিকাকরণের কাজ। চার ব্যক্তির দেহে টিকা নেওয়ার পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় আপাতত বন্ধ করা হয়েছে এই ভ্যাকসিনেশন। ওই চার ব্যক্তিকে দুর্গাপুরের একটি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Read More
করোনা সংক্রমণের গ্রাফে নিম্নমুখী

করোনা সংক্রমণের গ্রাফে নিম্নমুখী

করোনা সংক্রমণের গ্রাফে স্বস্তি পেয়েছে ভারত। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৩ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১৮ হাজার ২ জন।
Read More
হাসপাতালে ভর্তি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

হাসপাতালে ভর্তি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়েরও হার্টের সমস্যা। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন স্নেহাশিস। শুক্রবার সেখানেই অ্যাঞ্জিওপ্লাস্টি হবে তার। আগামী দু’দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হবে তাঁকে। গঙ্গোপাধ্যায় পরিবারের হার্টের সমস্যা কম-বেশি সবার মধ্যেই রয়েছ। আপাতত ভাল আছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
Read More
নাটকের মঞ্চে এবার বাঙালির প্রিয় ‘ফেলুদা’

নাটকের মঞ্চে এবার বাঙালির প্রিয় ‘ফেলুদা’

গোয়েন্দা গল্পের প্রতি বাঙালির একটা আমোঘ টান রয়েছে। আর তা যদি 'ফেলুদা' ও তার গোয়েন্দাগিরির গল্প হয় তাহলে তো কথাই নেই। আগামী ২ মে সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার বড় পর্দায় নয় ‘ফেলুদা’র আত্মপ্রকাশ ঘটবে নাটকের মঞ্চে। সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার বিখ্যাত কাহিনী ‘ছিন্নমস্তার অভিশাপ’কে ঘিরেই মঞ্চস্থ হতে চলেছে সে নাটক। ফেলুদার ভূমিকায় রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশিস রায়। নাটকটি মঞ্চস্থ করতে চলছে কলকাতা নাটকের দল ‘অঙ্কুর নাট্যগোষ্ঠী’।
Read More
করোনার মধ্যেই বার্ড ফ্লু আতঙ্ক তীব্র হচ্ছে দেশে

করোনার মধ্যেই বার্ড ফ্লু আতঙ্ক তীব্র হচ্ছে দেশে

করোনার মধ্যেই বার্ড ফ্লু আতঙ্ক তীব্র হচ্ছে দেশ জুড়ে। এখনও পর্যন্ত মোট ৬টি রাজ্যে বার্ড ফ্লুর খবর পাওয়া গিয়েছে। কেরালা, হরিয়ানা, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্র, ছত্তিশগড়ে সংক্রমণের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ৬ রাজ্যে সীমাবদ্ধ থাকলেও, রোগ যে আরও ছড়িয়ে পড়বে না, তেমনও কোনও নিশ্চয়তা নেই। বৃহস্পতিবার দেশের খাদ্যের সুরক্ষা ও মান নিয়ামক সংস্থা FSSAI জানিয়েছে, নির্দিষ্ট গাইডলাইন মেনে পোলট্রির সামগ্রী খেলে কোনও ভয় নেই। ভালো করে ধুয়ে নিয়মমতো সেদ্ধ বা রান্না করলে কারও আক্রান্ত হওয়ার ভয় থাকবে না। তবে মানুষের শরীরে এই রোগ সংক্রমিত হতে পারে না বলেই অভয় দিয়েছে প্রশাসন।
Read More