editor

11195 Posts
বন্ধ হল রফতানি

বন্ধ হল রফতানি

ফের করোনা সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। বর্তমানে দেশে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে সেকেন্ড ওয়েভ দেখা দিয়েছে। ফলে ভ্যাকসিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। দ্রুত বেড়েছে দেশে টিকার চাহিদা। তাই বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হল। করোনা ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা করল ভারত। আপাতত কোভিশিল্ড ভ্যাকসিনের রপ্তানি বন্ধ থাকবে। আগে দেশবাসীর করোনা টিকার চাহিদা মিটুক, এমনই নীতি কেন্দ্রের। দুই মাস পর ভাবনাচিন্তা রফতানির করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে তৃতীয় দফার টিকাকরণ।
Read More

এপ্রিল থেকে নিসানের সব গাড়ির দাম বাড়ছে

নিসান ইন্ডিয়া তাদের সব মডেলের নিসান ও ডাটসুন গাড়ির দাম বাড়াতে চলেছে ১ এপ্রিল থেকে। অটো কম্পোনেন্টের মূল্যবৃদ্ধি ঘটতে থাকায় তারা বাধ্য হয়ে সব মডেলের নিসান ও ডাটসুন গাড়ির দাম বাড়াতে চলেছেন বলে জানালেন নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব। বিভিন্ন ভেরিয়েন্টের ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধি আলাদাভাবে হবে। এখন নতুন নিসান ম্যাগনাইট বুকিং চলছে সকল নিসান ইন্ডিয়া ডিলারশিপ ও ওয়েবসাইটে (https://book.nissan.in/), মাত্র ১১,০০০ টাকায়। এই গাড়িটি পাওয়া যাচ্ছে ২০টি গ্রেড লাইনআপে ও ৩৬টিরও বেশি কম্বিনেশনে। সেগমেন্টের অন্যতম ‘মোস্ট পাওয়ারফুল’ দুইরকম ইঞ্জিন অপশন-যুক্ত নিসান কিকস পাওয়া যাচ্ছে এমটি ও সিভিটি ভেরিয়েন্টে। দুইরকম ইঞ্জিন অপশন-সহ ডাটসুন রেডি-গো পাওয়া যাচ্ছে এমটি…
Read More
কোয়েলের নতুন চমক

কোয়েলের নতুন চমক

করোনা পূর্ববর্তী সময়েই শ্যুটিং হয়েছিল এই ছবির। কিন্তু করোনার জন্য মুক্তি হয়নি ছবি। এবার প্রকাশ্যে এল অভিমন্যু মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি 'ফ্লাইওভার'-র পোস্টার ও লুক। প্রথমবার রুপোলি পর্দায় রিমেক ছবি তৈরি করলেন তিনি। প্রকাশ্যে এল ছবির ট্রেলারও। থ্রিলারধর্মী এই ছবিতে অভিনয় করছেন কোয়েল মল্লিক। ছবিতে সাংবাদিক বিদিশার ভূমিকায় কোয়েল মল্লিক। ফ্লাইওভার নিয়ে খবর করতে গিয়ে যে নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হয় সাংবাদিক কোয়েল মল্লিক। ২-রা এপ্রিল মুক্তি পাবে এই ছবি।
Read More
প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি চিকিৎসা পরিষেবা চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি চিকিৎসা পরিষেবা চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে

মালদা- দুটি নতুন জটিল চিকিৎসা পরিষেবা চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাস থেকে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারির বর্হিবিভাগ পরিষেবা চালু হয়েছে। দুইটি বিভাগে অপাতত একজন করে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। সপ্তাহে দুই দিন করে বর্হিবিভাগে বসছেন চিকিৎসকেরা। মালদা মেডিকেল সুত্রে জানা গিয়েছে, নতুন ট্রমা কেয়ার ভবনে চালু হবে দুটি বিভাগের জরুরি পরিষেবা ও নতুন আধুনিক অপারেশন থিয়েটার চালু হবে। প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি পরিষেবা চালু হওয়াই উপকৃত হবেন মালদা জেলা সহ আশেপাশের জেলার মানুষ। এইদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান এখন থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারি চিকিৎসা…
Read More
শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে থাকা মৃতদেহ ইঁদুর খুবলে খাওয়ার অভিযোগ

শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে থাকা মৃতদেহ ইঁদুর খুবলে খাওয়ার অভিযোগ

শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে থাকা মৃতদেহ ইঁদুর খুবলে খাওয়ার অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ হয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়। ইতিমধ্যে ঘটনাকে ঘিরে হাসপাতালের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ তুলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মুখ্যমন্ত্রীকে অভিযোগ দায়ের করবেন মৃতের পরিবার। অন্যদিকে এই ঘটনায় হাসপাতাল সুপারের দাবি মর্গের ফ্রিজটি খারাপ হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। তবে ফ্রিজটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলিপুরদুয়ার জেলার অন্তর্গত বীরপাড়া এলাকার বাসিন্দা পাপাই মল্লিক পেশাগত কারণে শিলিগুড়ি প্রধাননগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। জানা গেছে পাপাই একটি বেসরকারি কোম্পানির অন্তর্গত এসি মেশিন রিপেয়ারিংয়ের কাজ করতেন। জানা গেছে গতকাল সকালে তার ঘরের থেকে…
Read More
মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটে যায়

মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটে যায়

বুধবার বিকালে চোপড়ার দলূয়া এলাকায় ৩১ নং জাতীয় সড়কে শিলিগুড়ি গামি একটি মাছ বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পালটে যাওয়াতে দুর্ঘটনা ঘটে।গাড়ি চালকের মাথায় আঘাত লাগে।রক্তাত্ব অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাছের মালিক জানান মোহাম্মদ মোর্তজা লরিটি অন্ধপ্রদেশ প্রদেশ বিজয়বাড়া থেকে আসামের গোহাটি যাচ্ছিল সে সময় লরি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও গাড়িটি জাতীয় সড়কের পাশে পাল্টি খেয়ে যায়।অবশ্য এ ঘটনায় তাদের কোন মাল লুটপাট বা ক্ষতি হয়নি বলে তিনি জানান। তিনি বলেন স্থানীয় পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ও সাহায্য করেছে…
Read More
এবার তলব বিবেক গুপ্তকে

এবার তলব বিবেক গুপ্তকে

দোড়গোড়ায় বিধানসভা নির্বাচন। বাংলার মসনদ দখলে মরিয়া তৃণমূল-বিজেপি উভয় দলই। ভোটের আগে মাথাচাড়া দিয়ে উঠেছে সারদা কাণ্ডের তদন্ত। এবার সারদা কাণ্ডে জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তকে তলব করল ইডি। জিজ্ঞাসাবাদ করার জন্যই তাঁকে ইডির দপ্তরে তলব করা হয়েছে। এর আগে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বিবেক গুপ্ত।
Read More
বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড

বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড

চালু হল নয়া নিয়ম। এবার না করালে ঘোর বিপদ। ২০২১ – এর আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হল প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করার। না হলে বাতিল হতে পারে প্যান কার্ড, কার্ডটি ইনভ্যালিড গণ্য করা হবে। এর আগে বেশ কয়েকবার এর সময়সীমা পিছিয়েছে মোদী সরকার। প্রথমে ঠিক ছিল, আধার ও প্যান কার্ডের লিঙ্ক করানোর লাস্ট ডেট 30 জুন, 2020। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তা পিছিয়েছে।
Read More

স্টার্ট-আপ ‘বড়া বিজনেস’ বিস্তৃত হচ্ছে

কোম্পানির দেশব্যাপী বিস্তৃতির অভিযানে এপর্যন্ত ‘ইন্ডিপেন্ডেন্ট বিজনেস কনসাল্টেন্টস’ (আইবিসি) হিসেবে ১১০৭১টি ‘সোলোপ্রিনার্স’-এর সঙ্গে হাত মিলিয়েছেভারতের অন্যতম দ্রুত প্রসারণশীল এডটেক স্টার্ট-আপ ‘বড়া বিজনেস’। আগামী বছর নাগাদ এই স্টার্ট-আপ আইবিসি নেটওয়ার্ক বাড়িয়ে ১,০০,০০০টি করতে উদ্যোগী হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ‘বড়া বিজনেসের’ এরকম ৪১৫টি ডিস্ট্রিবিউশন এজেন্ট রয়েছে। বিস্তৃতির ফলে টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিতে তরুণ পেশাদারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বড়া বিজনেসের ফাউন্ডার সিইও ড. বিবেক বিন্দ্রাএন্টারপ্রিনার্স, ওয়ান্টেপ্রিনার্স ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক শিক্ষামূলক বক্তৃতাকালে একথা জানিয়েছেন । আইবিসি প্রোগ্রাম হল দেশে কোম্পানির প্রসারণের অঙ্গবিশেষ, যা তরুণ স্বনির্ভর ব্যক্তিদের সামনে নতুন ব্যবসার পথ খুলে দেয়। কোম্পানির ডিস্ট্রিবিউশন এজেন্ট হিসেবে আইবিসিগুলি কাজ করে ও নতুন নতুন এলাকায়…
Read More
নতুন নিসান ম্যাগনাইটের ভ্যালেন্টাইনস প্রোগ্রাম

নতুন নিসান ম্যাগনাইটের ভ্যালেন্টাইনস প্রোগ্রাম

নিসান ইন্ডিয়ার স্পেশাল ভ্যালেন্টাইনস প্রোগ্রামের ফার্স্ট রাউন্ডে জয়ী ১০০ জনের নাম ঘোষণা করা হল। যেসব গ্রাহক এতদিন সাগ্রহে অপেক্ষা করেছেন তাদের ‘বিগ, বোল্ড, বিউটিফুল, কারিসম্যাটিক এসইউভি’ নতুন নিসান ম্যাগনাইটের জন্য, তাদের ধন্যবাদ জানানোর জন্য এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। আগামী কয়েকমাস ধরে প্রতিমাসে ১০০ জন গ্রাহক এভাবে জয়ী হওয়ার সুযোগ পাবেন। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন, নতুন নিসান ম্যাগনাইট গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। তিনি ভ্যালেন্টাইনস প্রোগ্রামে জয়ী ১০০ জনকে অভিনন্দন জানান।উল্লেখ্য, বর্তমানে নিসান ম্যাগনাইট বিশেষ প্রারম্ভিক মূল্যে বুকিং করা যাচ্ছে সকল নিসান ডিলারশিপে ও কোম্পানির ওয়েবসাইটে (https://book.nissan.in/)। এই গাড়িটি পাওয়া যাচ্ছে ২০টি গ্রেড লাইন-আপ…
Read More
মাইন্ড ওয়ার্স অলিম্পিয়াডে পশ্চিমবঙ্গের চ্যাম্পিয়ন্স

মাইন্ড ওয়ার্স অলিম্পিয়াডে পশ্চিমবঙ্গের চ্যাম্পিয়ন্স

ভারতের বৃহত্তম জিকে অলিম্পিয়াড, মাইন্ড ওয়ার্স, জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড(জিইইএল) দ্বারা প্রচারিত একটি মাল্টিপ্লাটফর্ম নলেজ প্রোগ্রাম, ৭ ফেব্রুয়ারী তে সমাপ্তি হল। মাইন্ড ওয়ার্স অলিম্পিয়াড একটি জাতীয় স্তরের প্রতিযোগিতা যা শিশুদের সাধারণ জ্ঞানকে সম্মান করার পাশাপাশি প্রতিযোগিতা এবং শ্রেষ্ঠত্বের মনোভাবকে বৃদ্ধি করে এবং তাদের সময়কে ভাল ভাবে ব্যবহার করার প্রেরণা হিসাবে কাজ করে। মাইন্ড ওয়ার্সের প্রতিযোগিতাটিতে ভারতের বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিশু অংশ নিয়েছিল। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্য স্তরের বিজয়ীরা হলেন- সুদিপ্ত দাস, সাগনিক ঘোষ, রাজন্ন দাস, ওইশিক চ্যাটার্জী, সাগনিক মুখোপাধ্যায়, সুরজিৎ পাল, রনিত বিশ্বাস, আনিশ কুমার অরুণ এবং সায়ক চৌধুরী। জাতীয় মেধা তালিকার স্থান পাওয়া শিক্ষার্থীরা নিজেদের সাথে তাদের…
Read More
ত্বক সুস্থ রাখতে আমন্ডের ভূমিকা নিয়ে গবেষণা

ত্বক সুস্থ রাখতে আমন্ডের ভূমিকা নিয়ে গবেষণা

দৈনিক আমন্ড খাওয়া ঋতুবন্ধ-পরবর্তী মহিলাদের ত্বকের বলিরেখা ও দাগের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্প্রতি এক গবেষণার পর একথা জানিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিস-এর গবেষকরা। তাদের গবেষণার ফলাফল থেকে স্পষ্ট হয়েছে ত্বকের যত্নের জন্য নিয়মিত আমন্ড খাওয়া উপকারী। ছয়মাস ব্যাপী গবেষণায় ৪৯ জন ঋতুবন্ধ-পরবর্তী মহিলা অংশ নিয়েছিলেন। গবেষকরা দেখেছেন, ত্বকের বলিরেখা লক্ষ্যণীয়ভাবে কমাতে ও দাগ দূর করতে আমন্ড ভক্ষণ অনেকটা সক্রিয় ভূমিকা নিতে পেরেছে। আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়ার অর্থানুকূল্যে এই গবেষণাটি পরিচালিত হয়েছিল। প্রতিদিন আমন্ড খাওয়া হলে তা ঋতুবন্ধ-পরবর্তী মহিলাদের মুখের বলিরেখা ও ত্বকের ধরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনে বলে জানান ডার্মাটোলজিস্ট ও এই গবেষণার প্রধান ড. রাজা শিবমণি। তিনি আমন্ডকে…
Read More

‘ই-বিদ্যা’ চালু হল শিলিগুড়িতে

শিলিগুড়িতে টাটা পাওয়ার-এর ‘পাওয়ারলিংকস’ লঞ্চ্‌ করল ই-লার্নিং প্লাটফর্ম ‘ই-বিদ্যা’। এটি তাদের ডিজিটাল স্কুল ল্যাব উদ্যোগের আওতাধীন প্রকল্প। ই-বিদ্যা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব। ই-বিদ্যার মাধ্যমে জলপাইগুড়ি ও শিলিগুড়ির ৫৭টি স্কুলের ২২০ জন শিক্ষককে সুবিধা প্রদান এবং ১৫০০০ জন শিক্ষার্থীকে শিক্ষাদান করার উদ্দেশ্য নিয়ে কোম্পানি ই-বিদ্যা চালু করল। পাওয়ারলিংকস-এর সিইও অ্যান্ড এমডি, শ্রীমতি কিরণ গুপ্তা জানান, ই-বিদ্যার মাধ্যমে তারা এডুকেশন সেক্টরে একটি অ্যাডভান্সড ও পাথ-ব্রেকিং সলিউশন চালু করতে চান। সেইসঙ্গে স্কুলের ছাত্রছাত্রীদের দিতে চান এক উদ্ভাবনী ‘টিচিং অ্যান্ড লার্নিং’ এক্সপিরিয়েন্স। শ্রীমতি দীক্ষা সিং (হেড এইচআর পিটিএল অ্যান্ড টিপিটিসিএল অ্যান্ড সিএসআর, পাওয়ারলিংকস) জানান, টাটা পাওয়ার সোলার-এর অধীনে এই…
Read More