editor

10323 Posts
জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটকের শিবমোগা

জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটকের শিবমোগা

বৃহস্পতিবার রাতে প্রবল ডিনামাইট বিস্ফোরণে কেঁপে উঠল কর্নাটকের শিবমোগা। শিবমোগা জেলার হুনাসোদু গ্রামে একটি রেল ক্রাশার সাইটে ডিনামাইট ফেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে পার্শ্ববর্তী চিকমাগালুর এবং দাভানগেরে জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় ফাটল দেখা যায়। বিস্ফোরণের জেরে ইতিমধ্যেই ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান স্থানীয় প্রশাসনের। এই বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Read More
প্রথম বার বড় পর্দায় সুপ্রিয়া দেবীর নাতি শন বন্দ্যোপাধ্যায়

প্রথম বার বড় পর্দায় সুপ্রিয়া দেবীর নাতি শন বন্দ্যোপাধ্যায়

টেলিভিশনের নায়ক শন বন্দ্যোপাধ্যায় এবার বড় পর্দায়। শন সম্পর্কে প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি। প্রথম থেকেই তাঁর অভিনয় জগতে আসার ইচ্ছে ছিল প্রবল। সকলের ইচ্ছেপূরণ করেই সম্প্রতি পর্দায় ডেবিউ করেছেন শন বন্দ্যোপাধ্যায়। বর্তমানে এখান আকাশ নীল ধারাবাহিকের মুখ্যভূমিকায় শন অভিনয় করছে। পরিচালক এবং সিনেমাটোগ্রাফার কবীর লালের পরবর্তী ছবি ‘অন্তর্দৃষ্টি’তে প্রথম বার একসঙ্গে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও টেলিভিশনের নায়ক শন বন্দ্যোপাধ্যায়কে। নারীকেন্দ্রীক এই ছবি প্রতিশোধের গল্প বলবে। একসঙ্গে বাংলা, মারাঠি, তামিল, কন্নড় চারটি ভাষায় তৈরি হবে ছবি।
Read More
অগ্নিদগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু সেরামে ইনস্টিটিউটে

অগ্নিদগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু সেরামে ইনস্টিটিউটে

বৃহস্পতিবার জীবনদায়ী কোভিড ভ্যাকসিন তৈরি করা সেরামে ইনস্টিটিউটের চার তলায় আগুন লাগে। দুপুর নাগাদ সেরাম ইন্সটিটিউটের ১ নম্বর টার্মিনালের গেট থেকে আচমকাই আগুনের ধোঁয়া উঠতে শুরু করে। ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন কাজ করে। ইতিমধ্যেই অগ্নিদগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের দেহ প্রাথমিকভাবে নোবেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে ময়না তদন্তের জন্য সাসসুন জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
Read More
নয়া উদ্যোগ নিল পূর্ব রেলের

নয়া উদ্যোগ নিল পূর্ব রেলের

এবার লোকাল ট্রেনের একঘেয়েমি কাটাতে নয়া উদ্যোগ নিল পূর্ব রেল। লোকাল ট্রেনের কামরায় বাজবে রবীন্দ্র সংগীত সহ যন্ত্র সংগীতও। এতে যাত্রীদের দীর্ঘ যাত্রাকালে একঘেয়েমি কাটবে বলেই মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীদের মনোরঞ্জন করতে এহেন সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এখন আটটি কামরায় এই গান বাজানো হচ্ছে। ধীরে ধীরে সব লোকাল ট্রেনের কামরায় এই পদক্ষেপ নেওয়া হবে।
Read More
রাম মন্দির নির্মাণে বড়সড় দান করলেন জগদীপ ধনখড়

রাম মন্দির নির্মাণে বড়সড় দান করলেন জগদীপ ধনখড়

কলকাতাঃ  অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। যুদ্ধকালীন তৎপরতায় চলছে এখন মন্দির তৈরির কাজ। মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই। ১৫ জানুয়ারি থেকে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে মন্দির নির্মাণের জন্য চাঁদা সংগ্রহের অভিযান গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। এবার বাংলার রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় রাম মন্দির নির্মাণের জন্য বড়সড় দান করলেন। রাজ্যপাল জগদীপ ধনখড় রাম মন্দির নির্মাণের জন্য আজ ৫ লক্ষ ১ টাকার চেক দেন। বিশ্বহিন্দু পরিষদ আর রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্যরা কলকাতার রাজভবনে গিয়েছিলেন। তাঁদের হাতেই মন্দির নির্মাণের জন্য দান তুলে দেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং ওনার স্ত্রী সুদেশ ধনখড়। গত বছরের ৫ অগাস্ট, সরযূ…
Read More
মার্কেম-ইমাজি কাজ শুরু করল ভিওয়াড়ি কারখানায়

মার্কেম-ইমাজি কাজ শুরু করল ভিওয়াড়ি কারখানায়

আরআইআইসিও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় অবস্থিত তাদের প্রথম কারখানায় কাজ শুরু করল। ইউএস-ভিত্তিক ডোভার কর্পোরেশনের নিজস্ব সাবসিডিয়ারি মার্কেম-ইমাজি হল প্রোডাক্ট আইডেন্টিফিকেশন ও ট্রেসেবিলিটি সলিউশনের প্রস্তুতকারক এবং গ্লোবাল কোডিং ইন্ডাস্ট্রিতে এক অগ্রণী সংস্থা। ভিওয়াড়িতে সদ্য উদ্বোধন হওয়া কারখানাটি এদেশে কোম্পানির হেড অফিস হবে এবং দেশীয় বাজারের চাহিদা পূরণ করবে। এই কারখানায় ও ভারতে কাজকর্মের জন্য কোম্পানি ৮০ কোটি টাকা বিনিয়োগ করেছে। নতুন কারখানাটি ৫.৫ একর জমির উপরে বিস্তৃত এবং ভারতের গ্রাহকদের বেস্ট-ইন-ক্লাস সার্ভিস প্রদানের জন্য মার্কেম-ইমাজির দীর্ঘকালীন লক্ষ্যপূরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে এদেশে মার্কেম-ইমাজির অবস্থান আরও দৃঢ় হবে।   কোম্পানি ভারতের উত্তরাংশে এই ইন্ডাস্ট্রিয়াল হাবটি নির্বাচন করেছে কোডার ও ইঙ্ক প্রোডাকশন,…
Read More
প্রাত্যহিক খাবারে আমন্ডস থাকতে হবে

প্রাত্যহিক খাবারে আমন্ডস থাকতে হবে

নতুন বছরে সকলের উচিত পরিবারে এক ইতিবাচক পরিবর্তন আনা, আর সেইজন্য প্রতিদিনই প্রয়োজন একমুঠো আমন্ডস। এক স্বাস্থ্যোজ্জ্বল নতুন বছরের জন্য চাই হেলথি স্ন্যাকিং ও দৈনন্দিন খাবারে আমন্ডস যোগ করা। আমন্ডসের স্বাস্থ্যসম্মত গুণাবলী ও রোগ প্রতিরোধক ক্ষমতার কথা উল্লেখ করে দৈনন্দিন খাদ্যতালিকায় আমন্ডস যোগ করা উচিত বলে মতপ্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী সোহা আলি খান, ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার, নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস কনসাল্টেন্ট শীলা কৃষ্ণস্বামী, ফিটনেস এক্সপার্ট ও সিলিব্রিটি মাস্টার ইনস্ট্রাক্টর ইয়াসমিন করাচিওয়ালা এবং পাইলেটস এক্সপার্ট ও ডায়েট অ্যান্ড নিউট্রিশন কনসাল্টেন্ট মাধুরী রুইয়া। 
Read More
আইনি গেরোয় ওয়েবসিরিজ মিরজাপুর

আইনি গেরোয় ওয়েবসিরিজ মিরজাপুর

আমাজন প্রাইমের একের পর এক ওয়েবসিরিজ জড়াচ্ছে আইনি গেরোয়। তাণ্ডবের পরে এবার বিপাকে অন্যতম জনপ্রিয় ওয়েবসিরিজ মিরজাপুর। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মিরজাপুরের এক বাসিন্দা এই ওয়েবসিরিজের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছিলেন। সেই জনস্বার্থ মামলার ভিত্তিতেই এবার ওয়েবসিরিজের নির্মাতাদের জন্য বিজ্ঞপ্তি জারি করল সুপ্রিম কোর্ট। এছা়ড়াও যেসমস্ত ওয়েবসিরিজ বা ছবি আগামী দিনে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আসছে সেগুলির বিষয়বস্তু, কনটেন্ট যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। মিরজাপুরের ওই সাংবাদিকের দাবি ছিল, আমাজন প্রাইমের ওয়েবসিরিজ মিরজাপুর উত্তরপ্রদেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং বিশেষ এক গোষ্ঠীর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।
Read More
জন্ম বার্ষিকীতে বিশেষ ঘোষণা সুশান্তের দিদির

জন্ম বার্ষিকীতে বিশেষ ঘোষণা সুশান্তের দিদির

আজ ২১শে জানুয়ারি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্মদিন। তার এই বিশেষ দিনে আত্মার শান্তি কামনা করে তার দিদি শ্বেতা নিলেন বিশেষ পদক্ষেপ। সুশান্তের  ৩৫ তম জন্ম বার্ষিকীতে বার্কলে বিশ্ববিদ্যালয়ে সুশান্তের নামে একটি বিশেষ স্কলারশিপের ঘোষণা করলেন তিনি। ইউসি বার্কলেয় অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতে উৎসাহী যে কেউ পেতে পারেন এই স্কলারশিপ। প্রায় ২৫ লাখ টাকার স্কলারশিপের ঘোষণা করলেন শ্বেতা। তাঁর দিদি শ্বেতা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছেন এই কথ। তাঁর রহস্য মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল।
Read More
কোনওরকম আপোস না করার কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

কোনওরকম আপোস না করার কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

আজ সকালে রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এছাড়াও আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জেলাশাসক ও পুলিস সুপারের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে রাজ্যের আইন শৃংখলার বিষয়ে কোনো রকম গাফিলতি মেনে নেওয়া হবে না বলেও কড়া নির্দেশ দিয়েছেন সুনিল আরোরা। গতকাল কলকাতায় এসে পৌঁছায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
Read More
ভ্রাম্যমান রক্তদান শিবিরের আয়োজন স্বেচ্ছাসেবী সংস্থার

ভ্রাম্যমান রক্তদান শিবিরের আয়োজন স্বেচ্ছাসেবী সংস্থার

ভ্রাম্যমান রক্তদান শিবিরের আয়োজন এবং সমাজসেবা মূলক কাজে নিযুক্ত ব্যক্তিদের সম্বর্ধনা দিল শিলিগুড়ির সূর্য নগর সমাজ কল্যাণ সংস্থা। জানা গেছে এদিন মৈনাক ট্যুরিস্ট লজে এই অনুষ্ঠানটি শুরু হয়। সংস্থার সদস্যরা জানিয়েছেন তাদের এই ২২ তম ভ্রাম্যমান রক্তদান শিবির একসপ্তাহব্যাপি বিভিন্ন এলাকায় চলবে। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব।সংস্থার সদস্যরা জানিয়েছেন এই রক্তদান শিবির ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে।
Read More
এবার দুয়ারে তৃণমূল

এবার দুয়ারে তৃণমূল

আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে রাজ্য সরকারের দুয়ারে সরকারের কর্মসূচির পর দুয়ারে তৃণমূল শুরু করেছে রাজ্যের শাসক দল। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব অভিযোগ শুনে জনসংযোগ বৃদ্ধি করতে চাইছে রাজ্যের শাসক দল। সাধারণ মানুষের কাছে পৌঁছোতে চাইছে তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে সেই সমস্যার সমাধান করতে হবে দলীয় কর্মীরা।
Read More
দুয়ারে সরকার কর্মসূচীর পর দুস্কৃতির তাণ্ডব কামাখ্যাগুড়িতে

দুয়ারে সরকার কর্মসূচীর পর দুস্কৃতির তাণ্ডব কামাখ্যাগুড়িতে

দুয়ারে সরকার কর্মসূচিতে তান্ডব চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি মিশন হাইস্কুলে। জানা গেছে গতকাল বুধবার কামাখ্যাগুড়ি স্কুলের মাঠে দুয়ারে সরকারের শিবির বসে। শিবিরে স্কুলের যাবতীয় আসবাব, বেঞ্চ, টেবিল, চেয়ার ব্যবহার করা হয় বলে জানা গেছে। এদিন প্রায় সন্ধ্যা ৭ পর্যন্ত এই কর্মসূচী চলে তারপর বৃষ্টির রাতে দুস্কতিরা হামলা চালায় বলে অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষ । অভিযোগ স্কুলের প্রায় ৮ বেঞ্চ, ভাঙচুর করে দুস্কৃতি এছাড়াও লাইব্রেরি থেকে কিছু ফেলা দেয় । এছাড়াও স্থানীয় আরও অভিযোগ উঠে আসছে মাঝে মধ্যেই স্কুলে অসমাজিক কার্যকালাপ চলায় কিছু অসাধু ব্যক্তি । এর আগেও স্কুলের বিভিন্ন জিনিস চুরির ঘটনাও ঘটে তবে প্রশ্ন স্কুলে নৈশ প্রহরী…
Read More
বাংলায় এবার প্রধানমন্ত্রী

বাংলায় এবার প্রধানমন্ত্রী

২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। শনিবার দুপুরে আলিপুরের জাতীয় গ্রন্থাগারে এসে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আগামী ২৩ শে জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী। প্রধানমন্ত্রী রাজ্যে এসে ভিক্টোরিয়া হাউসে যোগ দেবেন বিশেষ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করবেন বাংলার শিল্পীরা। একইসঙ্গে নেতাজির জন্ম জয়ন্তীতে দশজন শহিদকে সম্মান জানানো হবে। ইতিমধ্যেই ২৩ জানুয়ারিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
Read More