editor

10323 Posts
জমি ফিরে পেতে রিলে অনশনে ভূমি রক্ষা কমিটি

জমি ফিরে পেতে রিলে অনশনে ভূমি রক্ষা কমিটি

অনিচ্ছুক কৃষকদের জমি ফিরে পেতে ফের রিলে অনশনে বসলেন কাওয়াখালির ভূমি রক্ষা কমিটির। জানা গেছে বিক্ষোভকারীদের দাবি, তাদের কাছ থেকে সরকার বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য এই জমি অধিগ্রহণ করেছেন। কিন্তু বর্তমানে সেই জমি পুঁজিপতিদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। অনশনকারীদের দাবি, তারা কোনো মতেই এই সিদ্ধান্ত মেনে নেবেন না। এই বিষয়ে শিলিগুড়ি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর তাপস চ্যাটার্জি তাদের পাশে থাকার আশ্বাস দেন।
Read More
পণের টাকা জোগাড় করতে পারেনি বাবা, আত্মঘাতী কনে

পণের টাকা জোগাড় করতে পারেনি বাবা, আত্মঘাতী কনে

ফেসবুকে প্রেম, প্রেমের সম্পর্ক ছাদনাতলা গড়ানোর আগেই বাঁধ সাধে পণ। বরপক্ষের পণের দাবি ১৫ লক্ষ টাকা মেটাতে না পেরে শেষপর্যন্ত আত্মহত্যা করল ষোড়শী আদরি খাতুন। এই ঘটনায় বরপক্ষের পরিবারেই বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কনেপক্ষ।ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার মারডাঙ্গী এলাকায়। জানা গেছে মাত্র কয়েকমাস আগেই ফেসবুকে প্রেম হয় প্রতিবেশী যুবকের সঙ্গে।কিন্তু ছেলের বাড়ি থেকে বিয়েতে মত দিলেও ১৫ লক্ষ টাকা পণ চাওয়া হয় বলে অভিযোগ। আর সেই টাকা জোগার করতে পারে নি ওই ছাত্রীর পরিবার। এরপর বিয়ে ভেঙে যাওয়ার কারণেই বিষ খেয়ে আত্মহত্যা করে দশম শ্রেণীর ওই ছাত্রী। বুধবার সকালে চিকিৎসা চলাকালীন মালদা মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। এই ঘটনায়…
Read More
মিউজিক মিক্স ইঞ্জিনিয়ারদের জন্য ডলবির স্বীকৃত কর্মসূচি

মিউজিক মিক্স ইঞ্জিনিয়ারদের জন্য ডলবির স্বীকৃত কর্মসূচি

ডলবি ল্যাবরেটরিজ ভারতে মিউজিক মিক্স ইঞ্জিনিয়ারদের জন্য একটি কর্মসূচি চালু করেছে - ‘ডলবি এটমস মিউজিক মিক্স ইঞ্জিনিয়ার্স অনার ক্লাব’। এই বার্ষিক কর্মসূচির মাধ্যমে ডলবি সঙ্গীত মিক্স ইঞ্জিনিয়ারদের অবদানকে স্বীকৃতি দেবে ও সঙ্গীত উৎসাহীদের জন্য ডলবি এটমসে আরও সংগীত তৈরি করতে উত্সাহিত করবে। এই কর্মসূচির মাধ্যমে ডলবি ভারতের সঙ্গীত স্রষ্টা ও পাবলিশারদের সুযোগ দেবে তারা যেন স্বীকৃতি কর্মসূচির জন্য আবেদন করতে পারেন।
Read More
আলিপুরদুয়ার শুরু হল দুদিন ব্যাপী শ্রমিক মেলা

আলিপুরদুয়ার শুরু হল দুদিন ব্যাপী শ্রমিক মেলা

আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল শ্রমিকমেলা। বুধবার এরই শ্রমিক মেলার উদ্বোধনে ছিলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী, জেলা পরিষদের সভাপতি শিলা দাস সরকার।এছাড়াও হাজির ছিলেন শ্রমদপ্তরের ডেপুটি লেবার কমিশনার ঋত্বিক মুখার্জি সহ অন্যান্য ব্যাক্তিরা। চা বাগানের শ্রমিক সহ অন্যান্য পেশায় কর্মরত শ্রমিকদের সহায়তা করতে এই মেলা।জানা গেছে এই মেলা বুধবার এবং বৃহস্পতিবার চলবে।জেলার অসংগঠিত শ্রমিকদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ দিতেই এই মেলার আয়োজন। বিভিন্ন শ্রমিকদের সরকারি প্রকল্পগুলির সুবিধে দেওয়া এবং পরিচয় করাতেই এই মেলার আয়োজন বলে জানা গেছে।
Read More
পথ দুর্ঘটনায় প্রাণ হারাল তিন যুবক

পথ দুর্ঘটনায় প্রাণ হারাল তিন যুবক

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল তিনযুবক। ঘটনায় শোকের ছায়া আলিপুরদুয়ারের বারবিশা এলাকায়। জানা গেছে দুটি মোটরসাইকেলে মোট চার যুবক বিয়ে বাড়ি থেকে ফিরছিল ৩১নম্বর সি জাতীয় সড়কের চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।আহত অবস্থায় চারজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং পরবর্তীতে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় ।চতুর্থ যুবক এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। স্থানীয়দের অনুমান , দ্রুতগতিতে চলা ট্রাক জাতীয় কিছুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে থাকতে পারে দুটি বাইকের। বাইক দুটি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ।মৃতদের তিনজনেরই বয়স পঁচিশের কম। দুটি মোটর সাইকেলই দুমড়েমুচড়ে গেছে।
Read More
ব্যাংক লুঠের ঘটনার তদন্তে এল ফরেন্সিল দল

ব্যাংক লুঠের ঘটনার তদন্তে এল ফরেন্সিল দল

একইরাতে দুই ব্যাংকে চুরির ঘটনায় তদন্তে কলকাতা থেকে এল ফিরেন্সিক দল। আজ ফিরেন্সিক টিমের দলটি নমুনা সংগ্রহ করতে ওই ব্যাংক দুটিতে যায়। উল্লেখ্য গত কয়েকদিন আগে শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের কাছে একই বিল্ডিংয়ের তলায় দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির চেষ্টা চালায় এক দুষ্কৃতির দল। ব্যাংকের শাটার , সিসিটিভি ভেঙে ব্যাংকের ভিতরে ঢুকলেও ব্যাংকের ভল্ট ভেঙে টাকা হাতাতে পারে নি। শিলিগুড়িতে একেরপর এক ব্যাংক ঘটনার কিনারা করতেই এই ফিরেন্সিক দলের শিলিগুড়িতে আসা বলেই জানা গেছে। পুলিশ জানিয়েছে এখনই কিছু বলা যাবে না। কলকাতা থেকে ফরেন্সিক দল এসেছে, তদন্ত চলছে।
Read More
নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার নাবালিকা

নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার নাবালিকা

তিনবছর আগে নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকা উদ্ধার হল নিষিদ্ধ পল্লী থেকে। জানা গেছে আসামে তিনবছর আগে প্রতারণার ফাঁদে বিক্রি হয়ে যাওয়া নাবালিকাকে শিলিগুড়ির নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার করে খালপাড়া আউটপোস্ট ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে আসামের মুরিগাও জেলার মাইরা বাড়ি থানার অন্তর্গত তাতি কাঁটার এক নাবালিকা নিখোঁজ হয় ৩ বছর আগে। পুলিশ সূত্রে জানা যায় প্রতারকের ফাঁদে পা দিয়ে সেই নাবালিকাকে ৫০ হাজার টাকার কাজের লোভ দেখিয়ে নিয়ে আসা হয় সেই নাবালিকাকে বিভিন্ন যৌনপল্লীতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে কাজ করানো হয়। বাড়ির লোকেরা খোঁজ পেয়ে আসামের মইরা বাড়ি থানায় অভিযোগ দায়ের করেন ২০১৯ এ । আসাম পুলিশ ঘটনা তদন্ত…
Read More
বাইক চুরির দুই পান্ডা ধৃত, উদ্ধার চোরাই গাড়ি

বাইক চুরির দুই পান্ডা ধৃত, উদ্ধার চোরাই গাড়ি

বাইক চুরির সন্দেহে আটক দুইজন। জানা গিয়েছে সাদা পোশাকের পুলিশ এদিন সন্দেহভাজন হিসেবে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।তাদের কাছ থেকে একটি স্কুটি উদ্ধার হয়, যার বৈধ কাগজপত্র দেখাতে পারে নি ওই দুই যুবক।পুলিশের সন্দেহ হলে তাদের এনজেপি থানায় নিয়ে আসে। এনজেপি থানার পুলিশ জানিয়েছেন ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ সুত্রে জানাগেছে শনিবার রাত্রে এনজেপি থানার সাদা পোশাক পুলিশ প্রতিদিনের মতো টহল দিচ্ছিল এনজেপি এলাকায়।টহলেই তিনবাত্তি মোর এলাকা থেকে দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে। ধৃত দুই যুবক প্রীতম মন্ডল ও সুমিত ঠাকুর এদের দুজনের বাড়ি শিলিগুড়ি সুকান্ত পল্লি ও লেকটাউন এলাকায়।পুলিশের সন্দেহ এরা…
Read More
পাথরবোঝাই ডাম্পার উল্টে গেল বৌভাত-ফেরত দুটি গাড়ির ওপর, মৃত্যু ১৩ আশঙ্কাজনক একাধিক

পাথরবোঝাই ডাম্পার উল্টে গেল বৌভাত-ফেরত দুটি গাড়ির ওপর, মৃত্যু ১৩ আশঙ্কাজনক একাধিক

ধুপগুড়ি জলঢাকা নদীর ব্রিজের ওপর মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তেরজনের। ঘটনায় আহত একাধিক , আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। জানা গেছে গতকাল ধূপগুড়ির জলঢাকা ব্রিজের ওপর একটি পাথর বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকথেকে আসা দুটি ছোট গাড়ির ওপর পরে যায়। স্থানীয়রা জানিয়েছেন ওই গাড়ি দুটি একটি বৌভাতের অনুষ্ঠান থেকে ফিরছিল। ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় পাথর বোঝাই লরিটি ওই গাড়ির ওপর উল্টে গেলে পাথরে চাপা পরে যায় গাড়ি দুটি।ঘটনাস্থলে মারা যায় ১৩ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাটি গতকাল রাত দশটা নাগাদ। এই ঘটনায় স্থানীয়রাই প্রথমে পাথর সরিয়ে গাড়ির যাত্রীদের বের করে…
Read More
দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি। ঘটনায় মৃত্যুর খবর পাওয়া না গেলেও জখম একাধিক বলে সূত্রের খবর। স্থানীয়রা জানিয়েছেন এদিন বাগডোগরা গোসাইপুরের কাছে জাতীয় সড়কে একটি যাত্রীবাহী টাটা ম্যাজিক গাড়ির সঙ্গে একটি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্যাক্সিটি রাস্তার ওপরেই উল্টে পরে। এই ঘটনায় ট্যাক্সির ড্রাইভার গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি সকাল সাড়ে দশটা নাগাদ এশিয়ান হাইওয়েতে দুটি গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে ,দুটি গাড়িরই সামনের দিকটি দুমড়ে মুচড়ে গেছে। কয়েকজন অল্পবিস্তর আঘাত পেয়েছেন তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
Read More
নতুন পদ পেলেন শতাব্দী

নতুন পদ পেলেন শতাব্দী

শতাব্দীকে বড় দায়িত্ব দিল তৃণমূল। শতাব্দীকে তৃণমূলের রাজ্য কমিটির সহ সভাপতির পদ দেয় ঘাসফুল শিবির। পাশাপাশি একই পদে দায়িত্ব পাচ্ছেন মোয়াজ্জেম হোসেন ও শঙ্কর চক্রবর্তী। শতাব্দীর মান ভঞ্জনে তৎপরতার সঙ্গে ভূমিকা নিতে দেখা যায় তৃণমূলকে। শেষ কয়েক দিন ধরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে নিয়ে।
Read More
দেওরালি বাজার রোপওয়ে – গ্যাংটকের একটি জনপ্রিয় আকর্ষণ

দেওরালি বাজার রোপওয়ে – গ্যাংটকের একটি জনপ্রিয় আকর্ষণ

রাজধানী সিকিমের শহর গ্যাংটক তার মনোরম মনোহর এবং সৌন্দর্যের জন্য পর্যটকদের সংখ্যা বাড়ছে। তিব্বতীয় বৌদ্ধ কেন্দ্র হিসাবে শহরটির প্রধান আকর্ষণ, নেপাল, লাদাখ, হিমাচল ইত্যাদি ভিক্ষুদের আকৃষ্ট করে, প্যান-ইন্ডিয়া থেকে যুবক পর্বতারোহীরা সুন্দর শহর গ্যাংটকের অন্বেষণ করতে আসছেন। এটি সিকিমের হিমালয় পর্বতমালার মধ্য দিয়ে যাওয়ার জন্য হাইকার এবং ট্রেকারদের ঘাঁটি হিসাবে বিবেচিত হয়। সিকিমের ‘মহাত্মা গান্ধী মার্গ’-র সর্বাধিক সংঘটিত স্থান সংলগ্ন দেওরালি বাজার জনপ্রিয় ও রোমাঞ্চকর পর্যটকদের রোপওয়ে আকর্ষণ নগরী হয়ে গেছে।শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরো রোপওয়েটি দামোদর রোপওয়েজ পরিচালনা করছে।এটি ২০০৩ সালে নির্মিত হয়েছিল, বাজারের জায়গাটি সিকিম আইন পরিষদের মাধ্যমে তাশিলিং সচিবালয়ের সাথে সংযুক্ত।পরিষেবাগুলি সকাল ৯ টার দিকে শুরু হয় এবং…
Read More
দেশে যোগ্য মর্যাদা পাননি সৌমিত্র চট্টোপাধ্যায়

দেশে যোগ্য মর্যাদা পাননি সৌমিত্র চট্টোপাধ্যায়

যোগ্য সম্মান মেলেনি ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় - এর। শুধু বর্তমান প্রজন্ম নয়, আগামী আরও কয়েকটি প্রজন্মের অভিনেতাদের কাছে তিনি অনুপ্রেরণা। এখন স্মৃতিই সম্পদ। অনমনীয় এক ব্যক্তিত্বের ব্যক্তি তিনি। জীবনে কখনও আপস করতে শেখেননি তিনি। তাই দৃঢ় কন্ঠে পদ্মশ্রী এবং জাতীয় পুরস্কারের মতো সম্মাননায় হেলায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ১৯৭০ সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অভিনেতা সেটিকে প্রত্যাখ্যান করেন।
Read More
‘তাণ্ডব’ – এর দৃশ্য বদল

‘তাণ্ডব’ – এর দৃশ্য বদল

সম্প্রতি, অ্যামাজন প্রাইমেমুক্তি পেয়েছে সইফ আলি খান অভিনীত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজ। ছবি ঘিরে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলেছেন নেটনাগরিকের একাংশ। রিল লাইফের তাণ্ডব নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে রিয়াল লাইফেও তাণ্ডব শুরু যায়। সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর টুইট করে জানিয়ে দিলেন, যে দৃশ্য নিয়ে এত নিন্দা ও সমালোচনা, তা বদলে দেওয়া হবে।
Read More