editor

11195 Posts
তবে কি এবার দিব্যেন্দুর পালা?

তবে কি এবার দিব্যেন্দুর পালা?

একুশের বিধানসভা নির্বাচনে বাংলা দখল লক্ষ্যমাত্রা স্থির করেছে গেরুয়া শিবির। দাদা শুভেন্দু অধিকারীর হাত ধরে দিব্যেন্দুর অধিকারীও এবার গেরুয়া শিবিরেই যেতে চলেছেন বলে জল্পনা জেলাজুড়ে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ঘিরেও চলেছে এমনই জল্পনা। দিব্যেন্দু অধিকারীও বিজেপিতে যোগদান পারেন। আর মাত্র চারদিন পর ২৭ মার্চ থেকে ভোট শুরু বঙ্গে।
Read More
ইসতেহার এবার কংগ্রেসের তরফে

ইসতেহার এবার কংগ্রেসের তরফে

বাংলায় ২০২১ বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে, ততই আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল-বিজেপি-কংগ্রেস। তৃণমূল, বিজেপির পর এবার পালা কংগ্রেসের। এবার কংগ্রেসের তরফে বিধান ভবনে ইসতেহার প্রকাশ করল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। রাজ্যে নতুন শিল্পস্থাপনসহ একাধিক প্রতিশ্রুতি রয়েছে ইসতেহারে। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির ২০ শতাংশকে মাসে ৫,৭০০ টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সঙ্গে চাকরি না পাওয়া পর্যন্ত মাসে ৫,০০০ টাকা করে ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 
Read More
রেলের ধাক্কায় চিতাবাঘের মৃত্যু

রেলের ধাক্কায় চিতাবাঘের মৃত্যু

মঙ্গলবার রাতে মালবাজার ও চালসার মাঝে নেওরানদী রেল ব্রিজ এলাকায় রেলব্রিজ পার হতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মারা গেল এক পুর্নবয়স্ক পুরুষ চিতাবাঘ। স্থানীয় বাসিন্দা সাগর মিঞ্জ ও অনিল খেড়িয়া জানায়, সম্ভবত চিতাবাঘটি রাতের বেলা রেল সেতু পেরিয়ে আসছিল। সেই সময় চালসা থেকে মালবাজারের দিকে কোন ট্রেন যাচ্ছিল। খুব সম্ভব সেই ট্রেনের ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়। চিতাবাঘটি রেলসেতু থেকে ঝুলে ছিল।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাল বন্যপ্রান স্কোয়ার্ডের বনকর্মীরা। তারা মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে। মাল বন্যপ্রান স্কোয়ার্ডের রেঞ্জার দিপেন সুব্বা বলেন, সম্ভবত রেলের ধাক্কায় চিতাবাঘটি মৃত্যু হয়। এটি একটি পুর্নবয়স্ক পুরুষ চিতাবাঘ। আমরা এখন এটিকে লাটাগুড়ি এন আই সি তে…
Read More
“খেলা হবে” শ্লোগান এখন শুধু মুখেই নয়, বিভিন্ন ধরনের পোশাকেও

“খেলা হবে” শ্লোগান এখন শুধু মুখেই নয়, বিভিন্ন ধরনের পোশাকেও

মালদা, ২৩ মার্চ । "খেলা হবে" এই শ্লোগান এখন শুধু মুখেই নয় , বিভিন্ন ধরনের টি-শার্ট গেঞ্জি , হাফ প্যান্টে যুক্ত হয়েছে । খেলা হবে স্লোগান লেখা গেঞ্জি বাজারে ব্যাপক চাহিদা এনে দিয়েছে ক্রেতাদের মধ্যে। মালদা শহরের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বাজারগুলিতে চলছে খেলা হবে স্লোগান লেখা গেঞ্জি এবং হাফপ্যান্ট বিক্রির বহর। মালদায় ২৬ এবং ২৯ এপ্রিল দুই দফায় বিধানসভা নির্বাচন । তার আগে হোলি। আর এই পরিস্থিতির মধ্যে রংবাহারি গেঞ্জি বিক্রিতে ব্যাপক উৎসাহ দেখাচ্ছেন অনেক ক্রেতারা । আর এই পোশাক বিক্রি করে এখন অনেকটাই লাভের মুখ দেখতে শুরু করেছেন খুচরো থেকে পাইকারি পোশাকের দোকানের ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, গতবছর লকডাউনে…
Read More
বিজেপির আইটি সেলে অবৈধভাবে কল সেন্টার চলার খবর পেয়ে হানা দেয় পুলিশ, উদ্ধার হয়নি কিছুই

বিজেপির আইটি সেলে অবৈধভাবে কল সেন্টার চলার খবর পেয়ে হানা দেয় পুলিশ, উদ্ধার হয়নি কিছুই

আইটি সেলে অবৈধভাবে কল সেন্টার চলছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার রাতে শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে বিজেপির আইটি সেলের অফিসে হানা দেয় শিলিগুড়ি থানার পুলিশ। যদিও সেখান থেকে কোন কিছুই উদ্ধার করতে পারেনি তারা। পুলিশের এই অভিযানকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে পুলিশ কাউকে কিছু না জানিয়ে তাদের আইটি সেলের অফিসে হানা দিয়েছে। পুলিশ এখনো রাজ্যের শাসকদলের অঙ্গুলি হেলনে চলছে। সমস্ত বিষয়টি তারা আগামীকাল নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজু সাহা। অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃনমূলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার। তার দাবি পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীন। বিজেপি…
Read More
শিলিগুড়ির বিধাননগর বাজার সংলগ্ন এলাকা‌ থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার

শিলিগুড়ির বিধাননগর বাজার সংলগ্ন এলাকা‌ থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর বাজার সংলগ্ন এলাকা‌ থেকে ব্রাউন সুগার উদ্ধার করল বিধান নগর তদন্ত কেন্দ্রের পুলিশ। সোমবার বিকেল নাগাদ বিধান নগর তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিধান নগর বাজার সংলগ্ন একটি বাড়িতে হানা দেয়। ঐ বাড়ির মালিকের তিনতলার একটি ঘরে জনৈক এক ভাড়াটিয়ার ঘর থেকে পুলিশ প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ১০,৫০০ টাকা এবং কিছু কাগজপত্র উদ্ধার করে। পুলিশ ঐ ভাড়াটিয়াকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য বিধান নগর থানায় নিয়ে আসে। ঐ‌ ধৃত ব্যক্তির নাম মহ: আজিজুল রহমান(৫১)। ধৃত ব্যক্তি মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত শেরশাহী গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধার…
Read More
টিভিএস মোটরের আপাচি আরটিআর ১৬০ ৪ভি মোটর সাইকেল

টিভিএস মোটরের আপাচি আরটিআর ১৬০ ৪ভি মোটর সাইকেল

টিভিএস মোটর কোম্পানি নিয়ে এল নতুন মোটরসাইকেল – ২০২১ টিভিএস আপাচি আরটিআর ১৬০ ৪ভি। নিজস্ব শ্রেনিতে এটি ‘মোস্ট পাওয়ারফুল’ মোটরসাইকেল। নতুন টিভিএস আপাচি আরটিআর ১৬০ ৪ভি মোটরসাইকেল পাওয়া যাবে তিনটি কলারে: রেসিং রেড, নাইট ব্ল্যাক ও মেটালিক ব্লু। দুইটি ভেরিয়েন্টে উপলব্ধ এই মোটরসাইকেলের দাম: ডিস্ক – ১১০,৩২০ টাকা ও ড্রাম – ১০৭,২৭০ টাকা। টিভিএস আপাচি আরটিআর ১৬০ ৪ভি মোটরসাইকেলে রয়েছে অ্যাডভান্সড ইঞ্জিন ১৫৯.৭সিসি, সিঙ্গল সিলিন্ডার, ৪-ভালভ, অয়েল-কুলড ইঞ্জিন। পাওয়ারফুল রাইডিং এক্সপিরিয়েন্সের জন্য ইঞ্জিনের সঙ্গে রয়েছে ৫-স্পিড সুপার-স্লিক গিয়ারবক্স। এছাড়া আছে সম্পূর্ণ নতুন কার্বন ফাইবার প্যাটার্নের ডুয়াল টোন সিটও এলইডি হেডল্যাম্প। এই মোটরসাইকেলে দুই কেজি ওজন হ্রাস করা হয়েছে। ডিস্ক ভেরিয়েন্টের…
Read More
হিমঘরে আলু রাখার লাইনে বেনিয়মের প্রতিবাদে দুই ড্রাইভারে হাতাহাতি।

হিমঘরে আলু রাখার লাইনে বেনিয়মের প্রতিবাদে দুই ড্রাইভারে হাতাহাতি।

আলু রাখা নিয়ে বচসার জেরে ড্রাইভারের কলার বোন ভেঙে দিলো অপর এক ড্রাইভার। হিমঘরে আলু রাখার লাইনে বেনিয়ম। প্রতিবাদ করতে গেলে গাড়ির লিভার দিয়ে মেরে ড্রাইভারের কলার বোন ভেঙে দেওয়ার অভিযোগ উঠলো অপর এক ড্রাইভারের বিরুদ্ধে। ঘটনায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলো ট্রাক মালিকের পরিবার। ঘটনার তদন্ত করে দোষী ড্রাইভারকে উপযুক্ত শাস্তি এবং বেআইনি ভাবে চলা ট্রলি বন্দ করার দাবীতে প্রতিবাদে মুখর হলো ইউনাইটেড ট্রাক ওনার্স এসোসিয়েশন। ট্রাক ওনার্স এসোসিয়েশন সুত্রে জানা গেছে সোমবার দুপুরে জলপাইগুড়ি ৭৩ মোড় সংলগ্ন একটি কোল্ড স্টোরো নিজের লড়ি নিয়ে আলু রাখতে গিয়েছিলেন জলপাইগুড়ি সেন পাড়া এলাকার বাসিন্দা রতন দেবনাথ ৫৩। কোল্ড স্টোরেজের লম্বা…
Read More
সারদা মামলায় এবার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকে ED-র তলব

সারদা মামলায় এবার রাজ্যের নিরাপত্তা উপদেষ্টাকে ED-র তলব

চিটফান্ড কাণ্ডের তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই-ইডি। তলব একের পর এর শাসক শিবিরের নেতা ও তৃণমূল ঘনিষ্ঠদের। অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন। ভোটের আগে চিটফান্ডকাণ্ডের তদন্তে গতি বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সারদা কাণ্ডের তদন্তে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগামী ২৫ মার্চ কলকাতায় ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুরকায়স্থকে। সারদা তদন্তে উদ্ধার একটি ভিডিও ফুটেজ ও টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে তাঁকে প্রশ্ন করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। একই সঙ্গে সারদা চিটফান্ড তদন্তে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি রজত মজুমদারকেও এদিন তলব করেছে ইডি। ২৪ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।…
Read More
নিসানের ‘ফ্রি ফোম ওয়াশ সার্ভিস’

নিসানের ‘ফ্রি ফোম ওয়াশ সার্ভিস’

নিসান ইন্ডিয়া বিশ্ব জল দিবস (২২ মার্চ) উপলক্ষে গ্রাহকদের দিচ্ছে ‘ফ্রি ফোম ওয়াশ সার্ভিস’। এই পরিষেবা পাওয়া যাচ্ছে দেশের সকল নিসান ও ডাটসুনের সকল সার্ভিস সেন্টারে। এর লক্ষ্য, প্রতিদিন গড়ে ১২০০ ফোম ওয়াশের মাধ্যমে দিনে প্রায় ৮৬,৪০০ লিটার জল সংরক্ষণ করা। প্রচলিত গাড়ি ধোয়ার ব্যবস্থায় গাড়িপ্রতি দরকার হয় প্রায় ১৬২ লিটার জল। নিসানের পরিবেশ-বান্ধব প্রযুক্তির কারণে প্রতিটি গাড়ি ধোয়ার জন্য ৪৫ শতাংশ কম জলের প্রয়োজন হয়। এতে সময় যেমন বাঁচে তেমনই ৩৮ শতাংশ ‘গ্লস অ্যান্ড শাইন’ বৃদ্ধি পায়। ২০১৪ সালে চালু হওয়া ফোম ওয়াশ টেকনিকের ফলে প্রায় ১৫ মিলিয়ন লিটার জল বাঁচাতে পেরেছেনিসান ইন্ডিয়া। ওয়াটার কনজার্ভেশন প্রোগ্রাম চালু করা হয়েছে…
Read More
জেরবার গোটা দেশ

জেরবার গোটা দেশ

প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনার দাপট। ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে করোনা। জেরবার গোটা দেশ। দেশের একাধিক শহরে জারি হয়েছে কার্ফু। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৯৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৯ জনের। দিল্লিতেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে, মহানগরে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ১৪০০।
Read More
বাংলা থেকেও রয়েছে সেরার তালিকায়

বাংলা থেকেও রয়েছে সেরার তালিকায়

করোনা পরিস্থিতি অতিক্রম করে প্রায় ১০ মাস পর দিল্লির শাস্ত্রী ভবনে ৬৭তম জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষিত হল। বাংলা থেকে সেরা বাংলা সিনেমা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত গুমনামী সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেল। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক পুরস্কার পেলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ‘মণিকর্ণিকা দ্য ক্যুইন অফ ঝাঁসি’ এবং ‘পাঙ্গা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কঙ্গনা রানাউত। সেরা হিন্দি ছবির শিরোপা পেল প্রয়াত সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি ‘ছিঁছোরে’।
Read More
২০২০: প্রপটেক ইন্ডাস্ট্রিতে ৫৫১ মিলিয়ন ডলার বিনিয়োগ

২০২০: প্রপটেক ইন্ডাস্ট্রিতে ৫৫১ মিলিয়ন ডলার বিনিয়োগ

ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে বাসগৃহ ক্রয় বৃদ্ধি পেতে থাকায় ২০২০ সালে ভারতে প্রপটেক ইন্ডাস্ট্রিতে লেনদেন হয়েছে ৫৫১ মিলিয়ন ডলারেরও বেশি। এই অঙ্ক বিগত বছরের ৫৪৯ মিলিয়ন ডলারকে ছাপিয়ে গেছে। এই তথ্য জানা গেছে অগ্রণী অনলাইন রিয়াল এস্টেট পোর্টাল হাইসিং-ডট কমের একটি রিপোর্ট থেকে। রিপোর্টটির নাম ‘প্রপটেক: দ্য ফিউচার অফ রিয়াল এস্টেট ইন ইন্ডিয়া’। এই রিপোর্টে দেখা যাচ্ছে, প্রপটেক সেগমেন্টে বিনিয়োগ ২০১৯ সালের ৫৪৯ মিলিয়ন ডলার থেকে ২০২০ সালে বেড়ে ৫৫১ মিলিয়ন ডলার হয়েছে। এযাবৎ ভারতের প্রপটেক ইন্ডাস্ট্রিতে ২২৫টি ডিলের ক্ষেত্রে ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ সম্পন্ন হয়েছে। হাউসিং ডট কমের রিপোর্ট জানাচ্ছে, প্রপার্টি ব্রোকারেজ বিজনেসে এখনও অধিকাংশ ব্যবসায়িক লেনদেন হচ্ছে অফলাইন মোডের…
Read More
নয়া সুর এনসিবির

নয়া সুর এনসিবির

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয়। গত বছর সেপ্টেম্বরে রিয়াকে বলিউডে মাদক পাচার চক্রের রমরমা নিয়ে দায়ের হওয়া এক মামলার তদন্তে গ্রেফতার করেছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রায় একমাস জেলবন্দি থাকাবর পর শর্তসাপেক্ষ জামিন পান রিয়া। এরপর এনসিবির দায়ের করা মামলার আবেদন হয় সুপ্রিম কোর্টে। রিয়ার জামিনের রায়দান কালে বম্বে হাইকোর্ট নির্দিষ্ট কিছু পর্যবেক্ষণ করেছে, সেই নিয়ে আপত্তি রয়েছে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার। 
Read More