editor

10323 Posts
করোনা টিকা নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য

করোনা টিকা নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য

অপর্যাপ্ত করোনা টিকা এসে পৌঁছেছে বলে অতিরিক্ত করোনা টিকা অপচয় রুখতে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। ১০ জনের টিকাকরণের পর শিশিটি ফেলে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা বলে অভিযোগ উঠতে শুরু করেছে। শিশিতে অবশিষ্ট টিকা থাকলে তা ফেলে দেওয়া যাবে না বলে জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, শিশিতে অবশিষ্ট সমস্ত টিকা ব্যবহার করতে হবে। অবশিষ্ট ভ্যাকসিনের পরিমাণ যদি ৫ মিলিলিটার হয়, তাহলে তো সমস্যাই নেই। অন্য গ্রহীতার শরীরে তা দেওয়া যাবে। আর যদি তার কমও হয়, তাও ব্যবহার করতে হবে। আজ রাজ্যজুড়ে দ্বিতীয় দফায় করোনার টিকাকরণ।
Read More
আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্সের নতুন শাখা

আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্সের নতুন শাখা

জোরহাটে তাদের প্রথম ফুল-সার্ভিস ব্রাঞ্চ খোলার কথা ঘোষণা করল আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এবিএইচআইসিএল)। একটি উল্লেখযোগ্য নন-ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি ‘আদিত্য বিড়লা ক্যাপিটাল লিমিটেডের’ হেলথ ইন্স্যুরেন্স সাবসিডিয়ারি হল এবিএইচআইসিএল হল। মানুষের স্বাস্থ্যগত সমস্যার সময়ে আর্থিক সুরক্ষা প্রদানের যাবতীয় ব্যবস্থা করা হবে এই নতুন শাখা থেকে।  তাদের ‘ফিগিটাল’ ব্যবস্থার মাধ্যমে একটি নতুন ফ্রেমওয়ার্ক দ্বারা মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট থাকবে এবিএইচআইসিএল। এর আওতায় থাকবে হেলথ ইন্স্যুরেন্স ও সুস্থ থাকার জন্য ওয়েলনেস প্রোগ্রাম। স্বাস্থ্য ও সুস্থতা সংক্রান্ত একটি সার্বিক উন্নতিমূলক কোম্পানি হিসেবে জোরহাটের নতুন শাখায় সর্বোচ্চ মানের স্বাস্থ্য ও সুরক্ষা বিধির দিকে নজর রাখবে এবিএইচআইসিএল। এই শাখায় কোভিড-১৯ বিষয়ক সব নির্দেশাবলী…
Read More
আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী

আজ নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী

আজ নন্দীগ্রামে জনসভা করতে চলেছেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। নন্দীগ্রামের তেখালি ব্রিজের পাশেই জনসভা করবেন তৃণমূল নেত্রী।সেই জনসভায় হাজির থাকতে চলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আজকেই পাল্টা দক্ষিণ কলকাতায় বিজেপি’‌র পদযাত্রা এবং সভায় অংশ নিচ্ছেন শুভেন্দু। কলকাতার রাজপথে একসঙ্গে নামছেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপির সভাপতি শঙ্কর শিকদার প্রমুখ। পদযাত্রায় শেষে হবে সভা। জমজমাট বঙ্গ রাজনীতি।
Read More
বিনয় মিশ্রর বিরুদ্ধে নতুন ব্যবস্থা সিবিআইয়ের

বিনয় মিশ্রর বিরুদ্ধে নতুন ব্যবস্থা সিবিআইয়ের

গরু পাচারে অভিযুক্ত এনামুল হককে হেফাজতে পেলেও কয়লা পাচারের চাঁইরা এখনও সিবিআইয়ের নাগালের বাইরে রয়েছেন। এবার কয়লা পাচারে অভিযুক্ত যুব তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী বিনয় মিশ্রকে নিজাম প্যালেসে ফের তলব সিবিআইয়ের। তাঁর বিরুদ্ধে এখন নতুন করে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন সিবিআই কর্তারা। বিনয় মিশ্রর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। দিন পাঁচেক আগেই কয়লা পাচার কাণ্ডের চাঁইদের হেফাজতে রাজ্যের দশটি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন পঁচাত্তর জন আধিকারিক। সিবিআই জানাচ্ছে, সিঙ্গাপুর, ব্যাঙ্কক, দুবাইয়ের বেশ কিছু সম্পত্তির উপরও নজর রাখা হচ্ছে। প্রয়োজনে পদক্ষেপ করা হবে।
Read More
ইকোয়াল পার্টনার পলিসি চালু করল ওয়ো

ইকোয়াল পার্টনার পলিসি চালু করল ওয়ো

বিশ্বের অগ্রণী হসপিটালিটি চেইন ‘ওয়ো হোটেলস অ্যান্ড হোমস’ সম্প্রতি আয়োজিত এক ওয়েবিনারে চালু করল ‘ইকোয়াল পার্টনার পলিসি’। রীতেশ আগরওয়াল (ফাউন্ডার অ্যান্ড গ্রুপ সিইও, ওয়ো হোটেলস অ্যান্ড হোমস) ও রোহিত কাপুর (চিফ এক্সিকিউটিভ অফিসার, ওয়ো ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া) ছিলেন এই ওয়েবিনারের উদ্যোক্তা। ইকোয়াল পার্টনার পলিসি (ইপিপি) উদ্যোগটি অ্যাসেট ওনার কমিউনিটির সামনে আস্থা ও স্বচ্ছতা বৃদ্ধির এক নীতি-নির্দেশিকা হিসেবে উপস্থিত থাকবে। ইপিপি-র জন্য ওয়ো সাতটি নির্দেশিকা স্থির করেছে – কমিউনিকেশন, রেসপেক্ট, অ্যাভাইলাবিলিটি, ট্রান্সপারেন্সি, রিকগনিশন, টেকনোলজি ও টুগেদারনেস। এগুলির দ্বারা কোম্পানি এক সমন্বয়কারী ইকোসিস্টেম তৈরি করতে চায় তার ওনারদের ব্যবসা বৃদ্ধির জন্য। ইপিপি-তে থাকছে প্রস্তাবিত নীতি পরিবর্তন সংক্রান্ত এক ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গী, যার…
Read More
ম্যানুয়াল পদ্ধতিতে হবে টিকাকরণ

ম্যানুয়াল পদ্ধতিতে হবে টিকাকরণ

শনিবারের মতো সোমবারও ম্যানুয়াল পদ্ধতিতে হতে পারে টিকাকরণ। সোমবার করানো টিকাকরণের দ্বিতীয় দিনে রাজ্যে ২০৬০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। গোলযোগ কো-উইনের অ্যাপে। অ্যাপের মাধ্যমে সঠিক সময় এসএমএস পৌঁছচ্ছে না টিকাকরণের জন্য নথিভুক্তদের কাছে। খুব স্লো কাজ করছে অ্যাপটি।
Read More
রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিলেন রাষ্ট্রপতি

রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিলেন রাষ্ট্রপতি

বিদেশি অর্থ বা বিদেশি অনুদানের প্রয়োজন নেই। রাম মন্দির তৈরি হবে দেশের মানুষের টাকা দিয়েই। তাই দেশজুড়ে রামমন্দিরের জন্য অনুদান সংগ্রহ শুরু করল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রামমন্দি ট্রাস্টকে ৫ লক্ষ ১ টাকা অনুদান দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ১ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন অনুদান হিসাবে। শ্রী রাম মন্দির নিধি সমর্পণ প্রচার অভিযান শুরু করা হবে বলে জানানো হয়েছে। এই অভিযান চলবে ১৫ই জানুয়ারি থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত। সারা দেশের রাম ভক্তদের থেকে অর্থ সংগ্রহ করে তিল তিল করে তৈরি করা হবে রাম মন্দির। ৫ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন রাজ্যের হিন্দু পরিবারের কাছে এই…
Read More
ফের বড় পর্দায় দেখা মিলবে পরিণীতি চোপড়ার

ফের বড় পর্দায় দেখা মিলবে পরিণীতি চোপড়ার

মুক্তি পেয়েছে পরিণীতি চোপড়া অভিণীত বাঙালী পরিচালক ঋভু দাশগুপ্তের ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর টিজার।  হলিউড-এর বিখ্যাত ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’এর অফিশিয়্যাল রিমেক এই ছবিটি। ২০১৫ সালে প্রকাশিত পওলা হকিন্সের বিখ্যাত উপন্যাস দ্য গার্ল অন দ্য ট্রেন অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে পরিণীতি ছাড়াও অভিনয় করছেন অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহারি, অবিনাশ তিওয়ারি প্রমুখ। থ্রিলার ঘরানার এই সিনেমা আগামী ২৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। পরিণীতির প্রশংসায় পঞ্চমুখ ফ্যানেরা। দর্শক ও অনুরাগীরা ছবিটি দেখার জন্য মুকিয়ে রয়েছেন।
Read More
সাড়ে চার বছর পর ফিরলো বাবার কাছে, দুই নাবালিকা

সাড়ে চার বছর পর ফিরলো বাবার কাছে, দুই নাবালিকা

দীর্ঘ লড়াই এর পর ফিরলো বাবার কাছে, দুই নাবালিকা ।শনিবার হাই কোর্টের নির্দেশে পাকাপাকিভাবে সন্তানদের পেয়ে খুবই খুশি সানু দাস।শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি জানালেন দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার। জানালেন শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার পোকাইজোতের বাসিন্দা সানু দাস। চার বছর আগে গুরুতর রোগে আক্রান্ত হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। সানু পরিবার বলতে তিন মেয়ে এবং এক ছেলে। স্ত্রী বছরখানেক আগেই মারা গিয়েছেন। অসুস্থ হওয়ার পর চার ছেলেমেয়েকে দেখাশোনার জন্য জলপাইগুড়িতে নিজের বোনের কাছে পাঠিয়ে দেন। সুস্থ হয়ে ফেরার পর সন্তানদের আনতে গেলে শুনতে পারেন তার দুই মেয়েকে পাড়ার কয়েকজনের…
Read More
জল পরিষেবার জটিলতা কাটল এনজেপিতে, খুশি কর্মীরা

জল পরিষেবার জটিলতা কাটল এনজেপিতে, খুশি কর্মীরা

জল নিয়ে জটিলতা কাটল শিলিগুড়ির এনজেপি স্টেশনে। দীর্ঘ দশমাস ধরে এই নানা টালবাহানার পর অবশেষে চালু ।শনিবার এই জল পরিষেবার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন আইএনটিটিইউসি নেতা প্রসেঞ্জিত রায় ও অরুপ রতন ঘোষ। টেন্ডার প্রক্রিয়ায় জটিলতার কারনে দীর্ঘদিন ধরে এই কাজ বন্ধ ছিল।ফলে বেকার হয়ে পরেছিল সেই কাজে যুক্ত থাকা অস্থায়ী কর্মীরা ।অন্যদিকে রেল কর্মীরা দিয়েই এই পরিশেবা স্বাভাবিক রাখার চেস্টা চালাচ্ছিল রেল দপ্তর।তবে এবার এই সমস্যার সমাধান হল তৃনমুলের এই দুই শ্রমিক নেতার হস্তক্ষেপে ।প্রসেঞ্জিত রায় ও অরুপ রতন ঘোষের প্রচেষ্টায় পুনরায় টেন্ডার প্রক্রিয়া করিয়ে একটি বেসরকারি সংস্থার মধ্য দিয়ে এই কাজ শুরু করলো রেল দপ্তর।শ্রমিক নেতা প্রসেঞ্জিত রায় জানান,রেলে জল…
Read More
অরাজনৈতিক জেলা ছাত্রসংগঠন তৈরি হল জলপাইগুড়িতে

অরাজনৈতিক জেলা ছাত্রসংগঠন তৈরি হল জলপাইগুড়িতে

জেলার সর্ববৃহৎ ছাত্র সংগঠন তৈরি করল কিছু ছাত্র। এদিন জলপাইগুড়ি জেলাজুড়ে এই অরাজনৈতিক ছাত্র সংগঠনের ঘোষণা করা হয়। আজ জলপাইগুড়ি জার্নালিস্ট ক্লাবে এই সংগঠনের সদস্যরা এদিন তাদের আগামী নানা কর্মসূচীও ঘোষণা করেন বলেও জানা গেছে। স্টুডেন্ট অফ জলপাইগুড়ি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩১ তারিখ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এর মাধ্যমে এই সংস্থার উদ্বোধন হবে ১০১ টি ঢাক এর মাধ্যমে এবং একটি বুক ব্যাংক এর উদ্বোধন হবেসদস্যরা এদিন তাদের আগামী নানা কর্মসূচীও ঘোষণা করেন বলেও জানা গেছে।এছাড়াও জিলার সবচেয়ে বড়ো ৩১ ফিটের একটি সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে যা জলপাইগুড়ি জেলার সর্ববৃহৎ পুজো হবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার…
Read More
কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা তৃণমূলের

কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা তৃণমূলের

বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট যতই কাছে আসছে ততই কেন্দ্রীয় কৃষিবিলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। এদিন কৃষিবিলের বিরুদ্ধে পথ সভার আয়োজন করল জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস।জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির নির্দেশে এবং ধুপগুড়ি ব্লক তৃণমূলে যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সভা হয় বলে জানা গেছে। জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি সৈকত চ্যাটার্জির নেতৃত্বে বাইক মিছিল বের হয়ে ডাউকিমারি থেকে ধুপগুড়ি শহর পরিক্রমা করে শেষ হয় শালবাড়ি নেতাজি ক্লাব ময়দান পর্যন্ত । বাইক মিছিল শেষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৈকত চ্যাটার্জি ধুপগুড়ি বিধানসভার বিধায়ক মিতালি রায় ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, ধুপগুড়ি…
Read More
জেলা হাসপাতালে প্রথম টিকা নিলেন বাইক এম্বুলেন্স করিমুল হক

জেলা হাসপাতালে প্রথম টিকা নিলেন বাইক এম্বুলেন্স করিমুল হক

দীর্ঘ প্রতীক্ষার অবসানে আজ নির্বিঘ্নেই সম্পন্ন হল ভ্যাকসিনের কাজ। আজ সারা দেশের সঙ্গে পুরো উত্তরবঙ্গ সাক্ষী থাকল করোনা অতিমারীর টিকাকরণ কর্মসূচির মাধ্যমে। সেইমতো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে সাজসাজ রব ছিল। জানা গেছে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই গণটিকাকরণের শুভ উদ্বোধন করেন।তারপরই সমস্ত রাজ্য সহ উত্তরবঙ্গেও শুরু হয়ে যায় ভ্যাকসিন দেওয়ার কাজ। সূত্রের খবর সারা দেশজুড়ে আজ ৩০ লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। ধাপে ধাপে এই সংখ্যা বাড়বে। আগামী মার্চের মধ্যে এই টিকাকরণ প্রায় ৩০ -৪০ কোটিতে পৌঁছবে বলে দাবি স্বাস্থ্যকর্তাদের। জানা গেছেএদিন জেলা হাসপাতালে ১০০জনকে টিকা দেওয়া হয়।সহ জেলাশাসক…
Read More
৬.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ, মৃত অন্তত ৫০

৬.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ, মৃত অন্তত ৫০

ভয়াবহ ভূমিকম্পে ফের ইন্দোনেশিয়া কেঁপে ওঠে বৃহস্পতিবার রাতে। শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। ৬.২ তীব্রতার ভূমিকম্পে ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি, ভেঙে পড়েছে একটি হাসপাতাল ও হোটেল। এই ভূমিকম্পে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা এজেন্সি। আহত শতাধিক। মাঝ রাতে ভূমিকম্প হওয়ায় বেশির ভাগ মানুষ ঘুমে আচ্ছন্ন ছিল। রাতের অন্ধকারে আতঙ্কিত মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন প্রাণ বাঁচিয়ে । ঠিক কয়েক বছর আগে ইন্দোনেশিয়ায় এমনই ভূমিকম্প হয়েছিল, তার সাথে সুনামি। সেই সময় মৃত্যু হয়েছিল প্রায় ২হাজার মানুষের।এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে জানা যায়, মামুজ শহরে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখানে প্রায় ৩০জন মারা…
Read More