17
Mar
অতিমারির কারণে চালু করা লকডাউন পর্বের শেষে আবার হাসপাতালের ওপিডি চালু হচ্ছে, চিকিৎসকরা রোগী দেখছেন, এতদিন বন্ধ থাকা চিকিৎসা আবার চালু হচ্ছে, আর সেইসঙ্গে গুয়াহাটির আইভিএফ সেন্টারগুলিতে রোগীরা ফিরে আসতে শুরু করেছেন। অন্যান্য চিকিৎসার মতো বন্ধ্যাত্বজনিত চিকিৎসাও অতিমারিতে বাধাপ্রাপ্ত হয়েছে। তবে এবার জীবন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। গুয়াহাটির প্রতীক্ষা হসপিটালের ডাঃ দিগন্ত ডেকা জানালেন, এই অঞ্চলের আইভিএফ সেন্টারগুলিতে ৫০ শতাংশ বেশি রোগীর দেখা মিলছে। কোভিড১৯-এর কারণে সুরক্ষা নিশ্চিত করার জন্য এইসব সেন্টারে সবরকম নিয়মবিধি মেনে চলা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে রোগী দেখা হচ্ছে বলে রোগীদের অপেক্ষা করে থাকার সময়ও বেশ কমে গেছে। কিছু কিছু পরামর্শের জন্য টেলি-কনসাল্টিং ব্যবস্থার সাহায্য নেওয়া হচ্ছে,…
