editor

10322 Posts
ই রেশন কার্ড চালু হচ্ছে

ই রেশন কার্ড চালু হচ্ছে

ভোটের আগে আরও সহজ হচ্ছে রাজ্যের রেশন ব্যবস্থা। এবার ই রেশন কার্ড চালু করতে চলেছে রাজ্য খাদ্য দফতর জানিয়েছে খাদ্য ভবন। এবার সব সমস্যায় রাশ টানতেই এই নয়া ব্যবস্থা করছে রাজ্য। এবার থেকে সঙ্গে কার্ড না থাকলেও মিলবে রেশন। সংশ্লিষ্ট রেশন ডিলারদের কাছে রেশন কার্ড ফোন থেকে দেখলেই মিলবে রেশন। কেবল রেজিস্ট্রেশন নম্বর বললেও ডিলার সেই রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে দেবে রেশন।
Read More
টিকাকরণ প্রক্রিয়াকে শ্লথ করে দেওয়ার সিদ্ধান্ত

টিকাকরণ প্রক্রিয়াকে শ্লথ করে দেওয়ার সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে করোনা টিকাকরণ কেন্দ্রের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর। ঠিক ছিল রাজ্যে ৩৫৩ কেন্দ্র থেকে দেওয়া হবে কোভিড টিকা। তা কমে হচ্ছে ২০৪। প্রয়োজনের তুলনায় অনেক কম। ৬ লক্ষ ৮৯ হাজার ডোজ এসেছে রাজ্যে। সপ্তাহে ৪ দিন চলবে টিকাকরণ। পর্যাপ্ত টিকা এসে না পৌঁছনোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই টিকাকরণ কেন্দ্রের সংখ্যা ও টিকাকরণের দিন কমানো হয়েছে। দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে করোনার টিকাকরণ। 'ধীরে চলো নীতি'তে হাঁটতে চাইছে স্বাস্থ্য দফতর। ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হচ্ছে গণটিকাকরণ 
Read More
আহত শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়

আহত শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়

পথে দুর্ঘটনার কবলে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। কালনার সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অদ্রিজা। গাড়িতে অভিনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৌমিতা মুখোপাধ্যায়, ইঙ্গিত মুখোপাধ্যায়, প্রযুক্তি দে, গৌরাঙ্গ দে, রিতা দে। ‘মহাপীঠ তারাপীঠ’, ‘বালিকা বধূ’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় শিশুশিল্পী অদ্রিজাকে।
Read More
রদবদল হল শিশির অধিকারীর

রদবদল হল শিশির অধিকারীর

এবার জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল কাঁথির বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীকে। আপাতত তাঁকে দলের জেলা সংগঠনে চেয়ারম্যান পদ দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান করা হয় অখিল গিরিকে। সম্প্রতি শিশিরপুত্র শুভেন্দু অধিকারীর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এরপর তাঁর ভাই সৌমেন্দুও পদ্ম পতাকা হাতে তুলে নেন। শুভেন্দু’র দলত্যাগের কিছুদিন পরই কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে সৌমেন্দু অধিকারীকে সরিয়ে দেয় রাজ্যের পুর দফতর।
Read More
আলিপুরদুয়ারে পৌছাল কোভিশিল্ড

আলিপুরদুয়ারে পৌছাল কোভিশিল্ড

উত্তরবঙ্গ মেডিকেল থেকে আলিপুরদুয়ারে পৌঁছল কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড। গতকাল গভীর রাতে সড়কপথে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে আসে কোভিড ভ্যাকসিন। আজ সকাল থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় পাঠানো হয় সেই ভ্যাকসিন। আগামী শনিবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরুর আগে ইতিমধ্যেই জেলা স্বাস্থ্যদপ্তরস সমস্তকিছু প্রয়োজনীয় ব্যবস্থা সেড়ে ফেলেছে বলে সূত্রের খবর। জেলা স্বাস্থ্য দপ্তর মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশ চন্দ্র বেড়া, জানিয়েছে আপাতত আজকে ১২৫০০ ভ্যাকসিন আলিপুরদুয়ার জেলায় এসেছে। আগামীকাল থেকে জেলার মোট ৪ টি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এই ভ্যাকসিন। এই ভ্যাকসিন দেওয়া হবে আগামী ১৬ জানুয়ারি থেকে। প্রথম দফায় ভ্যাকসিন দেওয়া হবে ৬০০০ ডাক্তার চিকিৎসকসহ প্রথম সারির করোনা যোদ্ধাদের। এবং ১৬০ টি…
Read More
ম্যাগমা এম-স্কলারশিপের মেধাতালিকা প্রকাশ

ম্যাগমা এম-স্কলারশিপের মেধাতালিকা প্রকাশ

আর্থিক দিক থেকে পিছিয়ে পরা মেধাবী ছাত্রদের পড়াশোনার জন্য এবছর ২০২০ সালের স্কলারশিপের মেধাতালিকা প্রকাশ করল ম্যাগমা ফাউন্ডেশন ।জানা গেছে  ২০১৫ সাল থেকে ম্যাগ্মা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী শিক্ষার্থীদের “এম-স্কলার” প্রদান করছে এবং ইতিমধ্যেই ৪০০ জন ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান করেছে। এই নতুন তালিকার সাথে সুবিধাপ্রাপকদের সংখ্যা ৫০০ স্পর্শ করবে।  এই তালিকা ঘোষণা করার সময় সংস্থার কর্ণধার কৌশিক সিনহা জানিয়েছেন ,“উচ্চমানের শিক্ষার ভিত্তির ওপরই একটি সফল দেশের নির্মাণ হয়।  ম্যাগ্মা গরীব পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য তৈরি এম-স্কলার প্রোজেক্টের মধ্যে বিনিয়োগ করার মাধ্যমে নিজের উদ্দেশ্য‘ছোট স্বপ্নে বিনিয়োগের’ ধারাকে অব্যাহত রেখেছে।  ১৫-১৮ বছর বয়সী ৫০% বাচ্চারা স্কুল যাওয়া…
Read More
পিঠেপুলি উৎসব আলিপুরদুয়ারে

পিঠেপুলি উৎসব আলিপুরদুয়ারে

আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন পরম্পরা ঐতিহ্য ভুলে যেতে বসেছে আম বাঙালি। এই গ্রাম বাংলার পরম্পরা ঐতিহ্য ধরে রাখতে মকর সংক্রান্তির দিনে নতুন আঙ্গিকে পালিত হল পিঠেপুলি উৎসব।এদিন আলিপুরদুয়ারের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পুণ্যস্নানের পাশাপাশি পিঠেপুলি উৎসবের আয়োজন করে। যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রকমারি হাতের তৈরি জিনিস বিক্রির স্টল লাগানোর ব্যবস্থা করা হয় পাশাপাশি পৌষ সংক্রান্তির দিনে পিঠে পুলি বিক্রিরও ব্যবস্থা করা হয় বলে উদ্যোক্তারা জানিয়েছেন। উপস্তিত ছিলেন বিধায়ক ড.সৌরভ চক্রবর্তী, চেয়ারম্যান রাজ্য উপদেষ্টা মণ্ডলী, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতর পশ্চিমবঙ্গ সরকার মৃদুল গোস্বামী বিশিষ্ট সমাজসেবী প্রশেনজীৎ রায় সহ আরোও অতিথীবর্গ৷এদিন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর তরফ থেকে সুলভ…
Read More
লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা সহ গ্রেপ্তার দুই

লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা সহ গ্রেপ্তার দুই

২৪ কেজি গাঁজা সহ দুজনকে আটক করল শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে বালাসন ব্রিজের কাছ থেকে বমাল গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে এদিন বালাসনের যীশু আশ্রমের কাছ থেকে দুইজনের কাছ থেকে প্রায় কুড়ি কেজি গাঁজা আটক করা হয়েছে। যার বাজারদর আনুমানিক দুলক্ষ টাকা।মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম উজ্জ্বল অধিকারী এবং পিন্টু সরকার।ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে।
Read More
আটমাসের মধ্যেই ভেঙে গেল বোল্ডারের বাঁধ

আটমাসের মধ্যেই ভেঙে গেল বোল্ডারের বাঁধ

বাঁধ তৈরির আট মাসের মধ্যেই ভেঙে গেল বোল্ডার বাঁধ। জানা গেছে কাজ গতবছরই মাটিকুন্ডার দোলনচাঁপা নদীর পাশে শ্মশানঘাটে বোল্ডার বাঁধ দেওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, বাঁধ তৈরির আটমাস যেতে না যেতেই বোল্ডার বাঁধ ভেঙে গেছে। এই বাঁধ ভাঙ্গাকে কেন্দ্র করে এলাকার মানুষ ঠিকাদারি সংস্থাকে দায়ী করেছে।তাদের অভিযোগ ইসলামপুরের এক ঠিকাদার সংস্থায় কাজের বরাত পায়। কংগ্রেসের সাংসদ দীপা দাশমুন্সির উন্নয়ন তহবিল থেকে 6 লক্ষ 50 হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই শ্মশান ঘাট। জনগণের অভিযোগ খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে এই শ্মশান ঘাটের চুল্লি এবং মৃতদেহ রাখার ঘর সহ শ্মশান চত্বর নির্মাণ এবং পরবর্তীতে গত বর্ষার আগে পোল্ডার বাইন্ডিং এর কাজ করা…
Read More
পর্যটনমন্ত্রীর পাইলট ভ্যানের ধাক্কায় জখম এক

পর্যটনমন্ত্রীর পাইলট ভ্যানের ধাক্কায় জখম এক

পর্যটনমন্ত্রী গৌতমদেবের পাইলট ভ্যানের ধাক্কায় জখম হল একজন। ঘটনাটি ঘটেছে ইস্টার্ন বাইপাসের আশীঘর মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে গোপাল সূত্রধর নামে এক যুবকের সঙ্গে মন্ত্রীর নিরাপত্তায় থাকা পুলিশ পাইলট ভ্যানের ধাক্কা লাগে। এই ঘটনায় জখম যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসে পুলিশ কর্মীরা । খবর দেওয়া হয় যুবকের মা বাবাকে। হাসপাতাল সূত্রে জানা গেছে আঘাত প্রাপ্ত ওই যুবকের মাথায় ব্যান্ডেজ পড়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি মন্ত্রীর। মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন ঘটনাটি দুঃখজনক। মন্ত্রী জানিয়েছেন ওই যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে। সে বর্তমানে সুস্থ রয়েছে।
Read More
জলপাইগুড়িতে কৃষক অভিযান বিজেপির

জলপাইগুড়িতে কৃষক অভিযান বিজেপির

দেশের কৃষকদের জন্য কেন্দ্রের নানামুখী সুবিধা এবং প্রকল্পগুলিকে তুলে ধরে কৃষকদের পাশে পেতে মরিয়া বিজেপি । ইতিমধ্যে দিল্লিতে কৃষক আন্দোলন নিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে কেন্দ্রের শাসকদল বিজেপি।আসন্ন বিধানসভা নির্বাচনের সামনে কৃষকদের কৃষি বিল এবং কেন্দ্রের কৃষক দরদী ভাবনা তুলে ধরতে জেলায় জেলায় কৃষক সুরক্ষা অভিযান শুরু করল বিজেপি।বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়ির সদর উত্তর মণ্ডলের ঝা বাড়ি মোড় এলাকায় এই অভিযান শুরু করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তান বসু।উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী, ভারতীয় কিষাণ মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি নকুল দাস সহ বিভিন্ন নেতা‌রা। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তান বসু বলেন, প্রত‍্যেক কৃষকের জন‍্য কৃষি সম্মান যোজনার মাধ্যমে বছরে…
Read More
মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার ৬ পুরুষ, ৫মহিলা

মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার ৬ পুরুষ, ৫মহিলা

মধুচক্রের আসর থেকে আটক পাঁচ মহিলা সহ এগারজন। জানা গেছে গোপন সূত্রে অভিযান চালিয়ে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ বিএসএফ মোড় এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। জানা গেছে দীর্ঘদিন ধরে এনিয়ে অভিযোগ আসছিল।ভক্তিনগর থানার পুলিশ জানিয়েছে খবর পাওয়া মাত্রই অভিযান চালায় পুলিশ বাহিনী। ফ্ল্যাট থেকে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার করা হয় ১১ জনকে।তার মধ্যে চারজন মহিলা।ধৃত ১১ জনকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।ভক্তিনগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা ওই ফ্ল্যাটে মাঝেমধ্যেই আসর বসাতেন।অবশেষে বুধবার রাতের অভিযানে প্রায় প্রত্যেকেই ধরা পড়ে।
Read More
চ্যাম্পিয়ন দৌড়বিদ জীবনযুদ্ধে  এখন ভাগচাষী

চ্যাম্পিয়ন দৌড়বিদ জীবনযুদ্ধে এখন ভাগচাষী

খয়েরবাড়ি বনাঞ্চলের মাটির মেঝের ঘরে টিনের বেড়ায় শচীন তেন্ডুলকারের দেওয়া চেকের রেপ্লিকাটা এখনও টাঙানো। তক্তা কেটে তৈরি করা সেলফে থরে থরে ট্রফি যা এখনো আছে সাজানো। যার মধ্যে অনেকগুলি প্রথম পুরুস্কারের । টিনের চালের নিচে শুয়ে থাকা ছেলেটি আন্তর্জাতিক প্রতিযোগীতায় দৌড়ানোর স্বপ্ন দেখতেন,সেই স্বপ্ন তাকে আরো জোরে ছুটতে সাহায্য করত। তবে বর্তমানে জীবনযুদ্ধে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছেন মাদারিহাটের বীরপাড়া ব্লকের দক্ষিণ খয়েরবাড়ির হাসিবুল । বহু প্রতিযোগিতায় বাকি দৌড়বিদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে দারিদ্র্যের কাছে হার মানতে হয়েছে। পেটের টানে বাবার সঙ্গে এখন করতে হচ্ছে জমি চাষ।তবুও অন্যের জমিতে করতে হচ্ছে চাষ। ছাড়তে হয়েছে মাঝপথে পড়াশোনা । দৌড়ের…
Read More