editor

11195 Posts
আবার তৃণমূল থেকে বিজেপিতে

আবার তৃণমূল থেকে বিজেপিতে

জল্পনা তৈরি হয়েছিল। এ বার তা সত্যি হল। খেলা ছাড়ার পরে রাজনীতিতে পা রাখলেন কলকাতা ময়দানের দাপটে খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস। তৃণমূল শিবির ছেড়ে বিজেপি শিবিরে পা রাখলেন তিনি। ২০১৬ সালে বসিরহাট দক্ষিণ আসন থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছিলেন দীপেন্দু। তবে যোগদান তাঁর এই নতুন দলের উপরে কতটা বিশ্বাস রেখে তা নিয়ে প্রশ্ন রয়েই গেল।
Read More
ফের বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী

ফের বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী

একুশের নির্বাচনে বাংলাকে পাখির চোখ করে রেখেছে বিজেপি। বাংলা দখলের স্বপ্ন নিয়ে ফের রাজ্য সফরে আসছেন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এই সপ্তাহের ১৩ আর ১৪ তারিখ রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭ মার্চ ব্রিগেড সমাবেশের কারণে পিছিয়ে দেওয়া হয় বিজেপি সভাপতির বাংলা সফর। এবারের সফরে পুরোপুরি দলের সংগঠন মজবুত করার উপরে জোর দেবেন অমিত শাহ৷
Read More
স্ট্র্যান্ড রোডে ঘটনায় মুখ্যমন্ত্রীরে অভিযোগ স্বীকার করল রেল

স্ট্র্যান্ড রোডে ঘটনায় মুখ্যমন্ত্রীরে অভিযোগ স্বীকার করল রেল

প্রায় ১০ ঘণ্টা পর মঙ্গলবার বিধ্বংসী আগুন নিভল কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের ভবনের। স্ট্যান্ড রোডে রেলের ভবনে আগুন লাগার ঘটনায় উঠে আসছে বহু প্রশ্ন৷ পাওয়া যায়নি মানচিত্র। অভিযোগ, ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও যথাযথ ছিল না৷ বাজেনি ফায়ার অ্যালার্মও৷ এই ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৯ জনের। আগুন লাগার ঘটনার মুহূর্তে অগ্নিকাণ্ডের মানচিত্র না পাওয়ার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ স্বীকার করে নিলেন রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী।
Read More
শুরু হচ্ছে মেট্রোর টোকেন পরিষেবা

শুরু হচ্ছে মেট্রোর টোকেন পরিষেবা

অবশেষে প্রায় গোটা এক বছর পরে কলকাতা মেট্রোয় ফিরতে চলেছে টোকেন। আগামী ১৫ মার্চ থেকে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ এবং ইস্ট-ওয়েস্ট লাইনে ফের আগের মতোই টোকেন ব্যবহার করতে পারবেন মেট্রো রেল যাত্রীরা। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা মেট্রোয় টোকেন পরিষেবা। মেট্রোর সংখ্যা এবং সময়সীমা বাড়ানোর প্রক্রিয়াও শুরু করেছে মেট্রো রেল।  
Read More
বিজেপি নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

বিজেপি নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

মালদা , ৯ মার্চ ।  বিজেপি নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার চন্ডিপুর এলাকায়। গুরুতর জখম ওই বিজেপি কর্মীর উদয় মন্ডল (৪৩)।  তার বাম পায়ে গুলি লেগেছে। তাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের দুটি গ্রাম পঞ্চায়েতের পাঁচটি বুথের নির্বাচনী দায়িত্বে ছিলেন উদয়বাবু। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে । যদিও সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে বাড়ি থেকে…
Read More
মহিলা দিবস কে সামনে রেখে ইসলামপুর বিজেপি পরিবারের পক্ষ থেকে গোলাপ এবং চকলেট বিতরণ

মহিলা দিবস কে সামনে রেখে ইসলামপুর বিজেপি পরিবারের পক্ষ থেকে গোলাপ এবং চকলেট বিতরণ

মহিলা দিবস কে সামনে রেখে ইসলামপুর বিজেপি পরিবারের পক্ষ থেকে , ইসলামপুর চম্পা বাগ এলাকায় গোলাপ এবং চকলেট বিতরণ, উপস্থিত ছিলেন বিজেপি কর্মী প্রবীর দাস , যুব মোর্চার সাধারণ সম্পাদক চিত্র জিৎ রায় , লিপিকা চন্দ্র।স্থানীয় বিজেপি কর্মী পবির দাস জানান আজ সন্ধ্যায় মহিলা দিবস উপলক্ষে আমরা গোলাপ এবং চকলেট বিচরণ করি চম্পা বাগ এলাকায় সমাজের যে সমস্ত মহিলারা এই কাজের সাথে যুক্ত হয়েছে তাদেরকে অ্যাওয়ারনেস এর জন্য এ কর্মসূচির নেই আজ।
Read More
বিধানসভা নির্বাচনের মুখে দুটি আগ্নেয়াস্ত্র সহ তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ।

বিধানসভা নির্বাচনের মুখে দুটি আগ্নেয়াস্ত্র সহ তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ।

বিধানসভা নির্বাচনের মুখে দুটি আগ্নেয়াস্ত্র সহ তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। কোচবিহার ঘোকসাডাঙ্গা থানা এলাকায় পুন্ডিবাড়ি-ফালাকাটা ৩১ নম্বর জাতীয় সড়কের নিউ চ্যাংরাবান্ধা চেক পোস্ট থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।সোমবার এই ঘটনা নিয়ে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি সাংবাদিক বৈঠক করেন। এছাড়াও ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমার পুলিশ আধিকারিক সুরোজিৎ মন্ডল, মাথাভাঙ্গা পুলিশের সিআই দেওদূত গজমের, ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশীষ রায়।এদিন সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান, রবিবার ভোর রাতে পুন্ডিবাড়ি-ফালাকাটা জাতীয় সড়কে একটি লাল রঙের গাড়িতে করে তিনজন দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশীষ রায়ের নেতৃত্বে নিউ…
Read More
ওম প্রকাশ মিশ্রা শুরু করলেন ভোটের প্রচার

ওম প্রকাশ মিশ্রা শুরু করলেন ভোটের প্রচার

শিলিগুড়ি বিধানসভার নির্বাচিত প্রার্থী তৃণমূল কংগ্রেসের ওম প্রকাশ মিশ্রা জোরকদমে ভোটের প্রচার শুরু করলেন।প্রার্থী তালিকা প্রকাশের পর সারা রাজ্যে মত শিলিগুড়িতে প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষোভ দেখা দেয় তৃনমূল কর্মী ও সমর্থকদের মধ্যে তবে সে সব বিষয়কে আমল না দিয়ে শিলিগুড়ির হিলকার্ট রোডে প্রচার করতে দেখা গেল ওম প্রকাশ মিশ্রাকে।তিনি বলেন মানুষের কাছে যাব তাদের আর্শীবাদ নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের হাত শক্ত করবো।
Read More
ফ‍্যামিলি প্লানিং আ্যসোসিয়েশন অফ ইণ্ডিয়া পক্ষ থেকে কালচিনি চা বাগানে আন্তজার্তিক নারী দিবস উদাযাপিত হল

ফ‍্যামিলি প্লানিং আ্যসোসিয়েশন অফ ইণ্ডিয়া পক্ষ থেকে কালচিনি চা বাগানে আন্তজার্তিক নারী দিবস উদাযাপিত হল

ফ‍্যামিলি প্লানিং আ্যসোসিয়েশন অফ ইণ্ডিয়া পক্ষ থেকে কালচিনি চা বাগানে আন্তজার্তিক নারী দিবস উদাযাপিত হল । এই উপলক্ষে কালচিনি চা বাগানে নানাবিধ কর্মসূচি আয়োজিত হয় । এদিনের অনুষ্ঠানে কালচিনি এলাকার বিভিন্ন চা বাগানের মহিলারা উপস্থিত ছিলেন ।
Read More
এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ এর দর্শন: ‘ম্যাক্সিফাই লাইফ!’

এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ এর দর্শন: ‘ম্যাক্সিফাই লাইফ!’

পিয়াজিও ইন্ডিয়া তার প্রিমিয়াম স্কুটার এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ এর জন্য 'ম্যাক্সিফাই লাইফ' নামে একটি টিভিসি প্রচারণা শুরু করেছে। টিভিসি ক্যাম্পেইনে এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ এর দর্শন তুলে ধরা হয়েছে, যা একজন সত্যিকারের সর্বোচ্চ, যা তার অশ্বারোহীদের ক্ষমতায়ন করে এবং প্রতিটি অনুষ্ঠানে তাদের জীবন সর্বোচ্চ করে তোলে। সৃজনশীল গানের ধারাবাহিক মুদ্রণ, বিলবোর্ড, ডিজিটাল এবং টিভি জুড়ে দেখা যাবে একজন এপ্রিলিয়া নায়কের ভিন্ন ভিন্ন মেজাজ ধারণ করে, যেমন তারা 'ম্যাক্সিফাই লাইফ' টিভিসি এই নতুন প্রজন্মের দর্শকদের দৈনন্দিন জীবনের এক ঝলক, দেখাচ্ছে কিভাবে এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ তাদের জীবনে আবেগের সাথে মিশে গেছে। টিভিসি প্রচারণা সকল নতুন এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ এর সারমর্ম প্রতিফলিত করে লক্ষ্য…
Read More
এবার কোভিড পজিটিভ রণবীর

এবার কোভিড পজিটিভ রণবীর

কাপুর পরিবারে ফের একবার চিন্তার মেঘ৷ করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা রণবীর কাপুর। চিকিৎসা চলছে রণবীরের। ইনস্টাগ্রামে পোস্ট করে ছেলের অসুস্থতার কথা জানিয়েছেন নীতু কাপুর। 'যুগ যুগ জিও'-র শ্যুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হন তিনি। সাবধানতা মেনে এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। অবশেষে আশঙ্কাই সত্যি হল।
Read More
এবার জারি হল ওপেন ওয়ারেন্ট

এবার জারি হল ওপেন ওয়ারেন্ট

গরু ও কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। রীতিমতো আটঘাট বেঁধে এগোচ্ছে সিবিআই। এই দুই মামলাতেই অন্যতম মূল অভিযুক্ত ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র জড়িত। এবার অভিযুক্ত বিনয় মিশ্রর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করার প্রস্তুতি শুরু করল সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে বিনয়ের বিরুদ্ধে জারি হয়েছে ওপেন ওয়ারেন্ট। দেশের সব বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিকাশের ছবি সহ তথ্য। তাঁর সন্ধানে বাংলা সহ অন্যান্য রাজ্যেও তল্লাশি চালিয়েছেন সিবিআই গোয়েন্দারা।
Read More
অবশেষে করোনার জন্য স্থগিত হল সুপার লিগ

অবশেষে করোনার জন্য স্থগিত হল সুপার লিগ

ফের করোনার থাবা পাকিস্তান সুপার লিগে। এবার পাকিস্তান সুপার লিগে আরও ৩ জন ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর এল। তিনজনের মধ্যে ব্রিটিশ ক্রিকেটার রয়েছেন টম ব্যান্টন। এই কারণে লিগের সূচির পরিবর্তন করতে হয়। এবার ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিতের ঘোষণা করল। এক বিজ্ঞপ্তিতে বোর্ডের তরফে জানানো এই সিদ্ধান্ত হয়েছে।
Read More
স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ দিল রাজ্য ও কেন্দ্র

স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ দিল রাজ্য ও কেন্দ্র

মঙ্গলবার স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবার পিছু ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু দশ লক্ষ টাকা ও পরিবারের একজনকে সরকারি চাকরির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের জন্য দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া আহতদের 50 হাজার টাকা করে সাহায্য করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। বিধ্বংসী এই আগুন লাগা ও মৃত্যুর কারণ খুঁজতে ইতিমধ্যেই তিনটি পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
Read More