editor

10322 Posts
একাধিক দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে

একাধিক দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে

পশ্চিমবঙ্গে এবারও নির্বাচন হতে পারে ৭ দফায়। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটগ্রহণ। করোনা-আবহে ভিড় কমানোর যুক্তি তুলে সোশ্যাল ডিসট্যান্সিং বাড়াতে বুথ বা ভোটকেন্দ্রের সংখ্যাও অনেক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কমিশনের হাতে কত বাহিনী থাকে তার ওপর নির্ভর করে ঠিক হবে ভোটগ্রহণের দফা। মে মাসের মধ্যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন সেরে ফেলার পরিকল্পনা নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরল— এই পাঁচ রাজ্যে ভোট প্রক্রিয়া যথাসময়ে শেষ করতে নেমে পড়েছেন কমিশন কর্তারা।
Read More
আইসোলেশনে ফুটবলার জিদান

আইসোলেশনে ফুটবলার জিদান

আইসোলেশনে রয়েছেন ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। করোনা আক্রান্ত এক রোগীর সংস্পর্শে এসেছিলেন তিনি। যদিও জিদানের অ্যান্টিজেন এবং পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। দলের সঙ্গে আবার যোগ দিতে পারবেন তিনি। আবার রিয়াল মাদ্রিদের অনুশীলনে উপস্থিত থাকতে পারবেন। এই মরসুমটা খুব ভাল যাচ্ছে না জিদানের।
Read More
ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

ইতিহাস গড়ল ভারতীয় রেল। ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রন্ট করিডোরের রেবাড়ি-মদার সেকশন দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈদ্যুতিক ট্র্যাকশনে চলা Double Stack Long Haul কন্টেইনার ট্রেনকে সবুজ সঙ্কেত দিলেন প্রধানমন্ত্রী। বিশ্বে প্রথম এই ট্রেন চলল ভারতে। মোট দেড় কিমি দীর্ঘ এই ট্রেন।  এই ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন,রেলের উন্নয়ন দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ওয়েস্টার্ন ফ্রন্ট করিডোরর ফলে দেশের উন্নয়ন হবে। কৃষি কাজ আর শিল্পকে আর‌ও‌ অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে এই করিডোরের ফলে।
Read More
বড় অভিযোগ কপিল শর্মার বিরুদ্ধে

বড় অভিযোগ কপিল শর্মার বিরুদ্ধে

টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মাকে দেখে পাঠাল মুম্বই পুলিশ। বড় অভিযোগ এবার তাঁর বিরুদ্ধে। কপিলের গাড়ি বাজেয়াপ্ত করা হয়। নম্বর প্লেট লাগানো গাড়ি রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে তলব করল মুম্বই পুলিশ। এ বিষয়ে তদন্তও শুরু করা হয়েছে। ইতিমধ্যেই কপিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসে পৌঁছে তাঁর বয়ান রেকর্ড করেছেন।
Read More
মার্কিন গণতন্ত্রের উপর হামলায় মৃত ৪

মার্কিন গণতন্ত্রের উপর হামলায় মৃত ৪

বাইডেনের বিজয় মেনে নিতে প্রস্তুত নন ট্রাম্পের সমর্থকরা। বুধবার ট্রাম্পের সমর্থকরা জোর করে পার্লামেন্ট ক্যাপিটালে প্রবেশ করেছিলেন। এই ঘটনায় দেশজুড়ে ট্রাম্পের অপসারণের দাবিও উঠছে। যাতে ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০ জানুয়ারি ট্রাম্পের মেয়াদ শেষ হচ্ছে। মার্কিন গণতন্ত্রের উপর এই হামলা প্রথমবারের মতো দেখল আমেরিকা।
Read More
দার্জিলি তরাই এবং ডুয়ার্সের গোর্খাদের নিয়ে ডোনার গড়ার দাবিতে মোদিকে চিঠি বিনয় তামাংয়ের

দার্জিলি তরাই এবং ডুয়ার্সের গোর্খাদের নিয়ে ডোনার গড়ার দাবিতে মোদিকে চিঠি বিনয় তামাংয়ের

রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে পাহাড় সমস্যার সাংবিধানিক সমাধান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং । আর ওই চিঠিকে ঘিরে পাহাড়ের রাজনৈতিক প্লটে শোরগোল পড়েছে। সূত্রের খবর দীর্ঘদিন ধরে পাহাড় সমস্যার এবং এবং গোর্খা সম্প্রদায়ের স্বপ্নকে বাস্তবায়নে এর আগে মোর্চাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। মোর্চা নেতা বিনয় তামাং তাঁর খোলা চিঠিতে দার্জিলিং তরাই এবং ডুয়ার্সের বসবাসকারী নেপালি গোর্খাদের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে শীঘ্রই মোদিকে জানান। জানা গেছে এই খোলা চিঠির একটি পত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাঠানো হয়েছে বলে মোর্চার তরফে দাবি করা।হয়েছে।
Read More
বইমেলায় স্টল বসতে না দেওয়ার অভিযোগ

বইমেলায় স্টল বসতে না দেওয়ার অভিযোগ

মহকুমা পরিষদ আয়োজিত বাবুপাড়ার আইএমএ মাঠের বইমেলায় বইয়ের স্টল লাগানোর অনুমিত না দেওয়ার অভিযোগ মেলা কমিটির কয়েকজন কার্যকর্তার ওপর। অভিযোগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক স্বনামধন্য অধ্যাপক এদিন মেলায় স্টল চেয়ে এক স্বীকৃত পত্রিকার স্টল লাগানোর অনুমতি চেয়েও পাননি বলে সূত্রের খবর। এই ঘটনায় মেলা কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ওই সম্পাদক অধ্যাপক সহ শহরের সাহিত্যপ্রেমী মানুষেরা। ওই অধ্যাপকের অভিযোগ, মেলা কমিটির কাছে অনুমতি চাওয়া হয়েছিল একটি স্টল চেয়ে । কিন্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি মেলেনি। তাঁর আরো অভিযোগ মেলায় একটি রাজবংশী স্টলে টেবিল লাগিয়ে বই বিক্রিও করতে দেয়নি মেলা কমিটি।এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা।
Read More
কলকাতা চলচ্চিত্র উৎসবে  পরিচালক অনুভব সিনহা

কলকাতা চলচ্চিত্র উৎসবে পরিচালক অনুভব সিনহা

কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ চমক। এই বছর উৎসবে অংশগ্রহণ করবেন স্বনামধন্য পরিচালক অনুভব সিনহা। ইতিমধ্যেই জানা গিয়েছে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন সকলের প্রিয় শাহরুখ খান। সঙ্গে থাকবেন 'মুলক' খ্যাত পরিচালক অনুভবও। তবে করোনা পরিস্থিতির জন্য তাঁরা ভার্চুয়ালি  অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে। শুধু তাই নয়, সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচারে এবারের বক্তা অনুভব সিনহা। 'সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন মেইনস্ট্রিম ইন্ডিয়ান সিনেমা', এই হবে তাঁর বক্তৃতার বিষয়বস্তু।
Read More
ফালাকাটাকে পৌরসভা ঘোষণা করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের

ফালাকাটাকে পৌরসভা ঘোষণা করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের

ফালাকাটাকে পৌরসভা ঘোষণা করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল বের করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বৃহস্পতিবার সকালে সাফাই কর্মী ইউনিয়ন এর পক্ষ থেকে ফালাকাটা কে পৌরসভা ঘোষনা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করে মিছিল ফালাকাটায়। জানা গেছে দীর্ঘদিন ধরে ফালাকাটাকে পৌরসভার দাবি জানিয়ে আসছে । মুখ্যমন্ত্রী ফালাকাটাকে ঘোষণা করেছেন কিছুদিন আগেই। এরই প্রেক্ষিতে আজ ধন্যবাদ মিছিল জানাল তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা।এদিনের মিছিল টি ফালাকাটা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এছাড়াও এদিন ৬ দফার দাবি নিয়ে ফালাকাটার বিডিও কে স্মারক লিপি প্রদান করা হয় ওই সংগঠনের পক্ষ থেকে।
Read More
নিম্নমানের কাজের অভিযোগ তুলে নর্দমার কাজ বন্ধ করে দিল বাসিন্দারা

নিম্নমানের কাজের অভিযোগ তুলে নর্দমার কাজ বন্ধ করে দিল বাসিন্দারা

নিম্নমানের কাজের অভিযোগ তুলে নর্দমা তৈরির কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে এলাকায় নর্দমার কাজ ঠিকঠাক হচ্ছে না। কাজে যে নিম্নমানের উপকরণ ব্যবহার হচ্ছে তাতে ক্ষোভ উগড়ে দিয়ে দিয়ে কাজের প্লান এবং হিসেব প্রকাশের দাবি করে স্থানীয় বাসিন্দারা। ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতে কালুগছ থেকে একটি নর্দমা তৈরীর কাজ শুরু হলেও ওই কাজের প্ল্যান ও এস্টিমেট সহ প্রকৃত তথ্য প্রকাশ না করা পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা। সংশ্লিষ্ট বিষয়ে তারা ইসলামপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। অবিলম্বে মহাকুমা শাসককে এই কাজটি পরিদর্শন করে যাওয়ার দাবিও রেখেছেন তারা। এলাকার বাসিন্দা সালাউদ্দিন জানান, সিডিউল…
Read More
মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসার জন্য আর্জি বাবা মায়ের

মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসার জন্য আর্জি বাবা মায়ের

মানসিক ভারসাম্যহীন ছেলের পরিস্থিতি দিনের পর দিন আরও অবনতি ঘটছে। এই অবস্থায় নিরুপায় বাবা মা বর্তমানে ছেলেকে শেকল দিয়ে বেঁধে রাখছে। ছেলের এমত অবস্থায় চোখের জল ফেলছে বাবা মা। জানা গেছে ছেলের চিকিৎসার জন্য বহুবার প্রশাসনের দারস্থ হয়েছেন পরিবারের লোকেরা। কিন্তু এখনো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। বাধ্য হয়েই সরকারী সাহায্যের আর্জি জানাতে বৃহস্পতিবার শিখল বন্দি আবস্থায় ছেলেকে জেলা প্রশাসনের কাছে নিয়ে আসেন বাবা মা। মালদা জেলার মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুরের সালাবাদগঞ্জের বাসিন্দা শেখ বুদ্দিন। তার ছোট ছেলে শেখ কাসেদ(২৯)। প্রায় দশ বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়। প্রথমে সমস্যা অনেক কম ছিল। বাবা শেখ বুদ্দিন পেশায় শ্রমিক। শেখ কাসেদ ও…
Read More
হতে চলেছে বামেদের সমাবেশ

হতে চলেছে বামেদের সমাবেশ

আর ক’মাস বাদেই রাজ্যের বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাঁপানোর আগে কংগ্রেসকে সঙ্গে নিয়ে সম্ভবত আগামী ২৮ ফেব্রুয়ারি ফের ব্রিগেড সমাবেশ করতে চলেছে বামেরা। সঙ্গে থাকতে পারে কংগ্রেস। আসন্ন ভোটে বামেদের সঙ্গে নির্বাচনী জোটে সায় জানিয়েছে কংগ্রেস হাইকমান্ড। সিপিএমের তরফে জানা গিয়েছে, ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে ব্রিগেড সমাবেশের পরিকল্পনা করেছিল তারা।  লোকসভা ভোটকে সামনে রেখে ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি শেষবার ব্রিগেড সমাবেশ করেছিল বামফ্রন্ট।
Read More
হার স্বীকার করেলেন ট্রাম্প

হার স্বীকার করেলেন ট্রাম্প

জো বাইডেন আর কমলা হ্যারিসের জয়ে শিলমোহর লাগাল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার নিজের হার স্বীকার করে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন। নিজের হার স্বীকার করে ডোনাল্ড ট্রাম্প বলেন যে, ২০ জানুয়ারি বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হবে। আগামী ২০ জানুয়ারি বাইডেন দেশের ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। এই প্রথমবার হার স্বীকার করেছেন ট্রাম্প।
Read More
ঘাস যত কাটবে তত বাড়বে, নাম না করে শুভেন্দুকে নিশানা ভাইপোর

ঘাস যত কাটবে তত বাড়বে, নাম না করে শুভেন্দুকে নিশানা ভাইপোর

উত্তরবঙ্গ সফরের শেষদিনে আজ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভায় ফের একবার নাম না করে সদ্য বিজেপিতে যাওয়া শুভেন্দুকে তীব্র কটাক্ষ করলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন গঙ্গারামপুর স্টেডিয়ামের মাঠে তৃণমূলের দলীয় সভায় অংশ নিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের আশ্বস্ত করে জানান তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসছেন মমতাই। যে দলের লোক বাংলা বলতে পারেন না সেই লোক বাংলা চালাবে এ হতে পারে না বলেও কটাক্ষ করেন বিজেপিকে। তাঁর প্রায় আধঘন্টার ঝাঁঝালো ভাষণে বেশিরভাগটাই জুড়ে ছিল শুভেন্দুকে আক্রমণ। এদিন নাম না করে শুভেন্দুকে আক্রমণ করে সাংসদ অভিষেক জানান দলের উপসর্গহীন কোভিড রোগীদের কোয়ারিনটিন করে চিহ্নিত করার কাজটা নিজে নিজেই করছে অধিকারী পরিবার ।এজন্য…
Read More