editor

10324 Posts
কোভিড ভ্যাকসিন  টিকা নিলেন অভিনেত্রী শিল্পা

কোভিড ভ্যাকসিন টিকা নিলেন অভিনেত্রী শিল্পা

দেশে আজ থেকে শুরু হয়েছে করোনা টিকার ড্রাই রান৷ এরই মধ্যে টিকা নিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শিরোদকর । তবে নিজের দেশে নয় সংযুক্ত আরব আমীরশাহি -তে থেকেই টিকা নেন এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টিকা নেওয়ার পর একটি ছবি শেয়ার করেন শিল্পা। সেখানেই দেখা যায়, তাঁর হাতের ওপরে লাগানো রয়েছে তুলো। পোস্টটিতে  লেখেন , টিকা নিয়ে নিয়েছেন  তিনি এবং এখন তিনি পুরোপুরি সুরক্ষিত। সংযুক্ত আরব আমীরশাহি কে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি৷ পাশাপাশি করোনা টিকা নিয়েই তিনি ২০২১ সাল শুরু করলেন বলেও জানান শিল্পা শিরোদকর।জানা গিয়েছে, করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে শিল্পাকে৷ বলাবাহুল্য তিনিই প্রথম…
Read More
মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জৈশ-ই-মহম্মদের প্রধান, ভারতে একাধিক জঙ্গি হামলার মূল মাথা মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাকিস্তান সরকার। জারি করল পাকিস্তানের এক সন্ত্রাস বিরোধী আদালত। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগে ২০১৮ সালের জুন মাসে ধূসর তালিকাভুক্ত করা হয় পাকিস্তানকে। ধূসর তালিকা থেকে মুক্ত হওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিতেই হবে পাকিস্তানকে। দেশের জঙ্গিনেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি অর্থনৈতিক টাস্ট ফোর্স গঠন করেছে পাক সরকার। এই কমিটির সুপারিশেই মাসুদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাক সরকার।
Read More
শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

এবছর ২৬তম বর্ষে পা দিল দেশের অন্যতম ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। করোনা আবহে দু-মাস পিছিয়ে শুরু হল এই উত্সব। করোনায় সমস্ত নিয়ম বিধি মেনে চলবে অনুষ্ঠান। এবারের চলচ্চিত্র উৎসবের থিম ‘কান্ট্রি ইতালি’। বিশেষ কোনো অতিথিও উপস্থিত থাকবেন না এবছরের অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’।
Read More
দুঃস্থ মানুষদের শীত বস্র তুলে দিল ইসলামপুরের “পাশে আছি”

দুঃস্থ মানুষদের শীত বস্র তুলে দিল ইসলামপুরের “পাশে আছি”

দুস্থদের শীতবস্ত্র দিলেন স্বেচ্ছাসেবী সংস্থা দুস্থ ও অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। জানা গেছে ইসলামপুর রয়্যাল স্পোর্টিং ক্লাবের মাঠে এদিন "পাশে আছি" নামে এক সংস্থা এলাকায় প্রায় ত্রিশ জনের হাতে শীতবস্ত্র তুলে দেন।সংস্থার সম্পাদক স্বরূপানন্দ বৈদ্য বলেন, তারা প্রতি বছরই এ ধরনের কর্মসূচি নিয়ে থাকেন। এদিন মোট ত্রিশ জনকে তুলে দেওয়া হয় গরম পোশাক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহমর্মী সংস্থার সম্পাদক মিলি ভৌমিক, সমাজকর্মী রাধেশ্যাম দে সরকার, মনোতোষ সিনহা, রিঙ্কু বৈদ্য,অনুভব দাস, ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সুশান্ত নন্দী এবং সভাপতি রঞ্জিত যাদব প্রমূখ।
Read More
দীর্ঘদিন ধরে জঙ্গল পাহারা দিয়েও স্থায়ী নিয়োগ হয়নি বক্সা জঙ্গলের চার যুবকের

দীর্ঘদিন ধরে জঙ্গল পাহারা দিয়েও স্থায়ী নিয়োগ হয়নি বক্সা জঙ্গলের চার যুবকের

চার বছর ধরে ৫০ টাকা পারিশ্রমিকে কাজ করলেও বনসহায়ক পদে নিযুক্তি হয়নি তাদের ।মুখ্যবনপালের কাছ থেকে ভালো কাজের প্রশংসা পেলেও জোটেনি স্থায়ী কাজ । এই অবস্থায় চরম সংকটে দিন কাটাচ্ছে বক্সা টাইগার রিজার্ভের দমনপুর রেঞ্জের চার যুবকের। জানা গেছে স্থানীয় চার যুবক প্রায় পাঁচ ছয় বছর ধরে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে জঙ্গল পাহারা দিচ্ছেন। জঙ্গলের ভয়ানক পশুর ভয়কে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে কাজ করে চললেও তাদের বনসহায়ক পদে নিয়োগ করেনি বনদপ্তর।জঙ্গলে কাজ করতে গিয়ে হাতির হানায় আহতও হয়েছেন একজন । বনদপ্তরের তরফ থেকে পরবর্তীতে নিয়োগের আশ্বাস পেলেও এখনো পর্যন্ত কোনো নিয়োগ পাননি। নিয়োগ নিয়ে শাসক দলের বিরুদ্ধে ও বন আধিকারিকদের…
Read More
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে হয়ে গেল করোনার ড্রাইরান

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে হয়ে গেল করোনার ড্রাইরান

কোভিড ভ্যাকসিনের ড্রাই রান হয়ে গেল আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। রাজ্যের সমস্ত জেলায় কোভিড ভ্যাকসিনের পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখতে এবং জরুরীকালীন পরিস্থিতিতে কতটা তৈরি হাসপাতালের কোভিড স্বাস্থ্যকর্মীরা তা খতিয়ে দেখতেই এই ট্রায়াল ড্রাইরান বলে জানা গেছে।সেই কারণেই পরিকাঠামোগত প্রস্তুতি কতটা সঠিক হয়েছে তা পরখ করার জন্য আজ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে হয়ে গেল করণা ভ্যাকসিনের ড্রাইরান। আলিপুরদুয়ার জেলায় সর্বপ্রথম ভ্যাকসিন দেওয়া হবে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গেই যুক্ত সরকারি-বেসরকারি প্রতিটি মানুষকে ।তাদের মধ্যে বেসরকারি নার্সিং হোম, চা বাগানের হাসপাতাল প্রাইভেট অ্যাম্বুলেন্স চালক ও প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তারবাবুরাও আছেন। এবং এই জেলাতে সংখ্যাটি প্রায় 10 হাজার 800 । জেলাতে এই মুহূর্তে পঁচিশটি স্পট ঠিক করা…
Read More
ভারত সফর বাতিল হল বরিস জনসনের

ভারত সফর বাতিল হল বরিস জনসনের

নয়া করোনাভাইরাসের দাপটে ব্রিটেন একেবারে বিপর্যস্ত। যার জেরে ২০২১-এর ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসা হবে না বরিস জনসনের। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ভারত সফর বাতিল করা হল। প্রজাতন্ত্র দিবসে এই প্রথমবারই আসার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। ভারত-ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর দুই দেশই।
Read More
উত্তরবঙ্গ সফরে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

তিনদিনের ঝটিকা সফরে ফের একবার উত্তরবঙ্গে আসলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। সূত্রের খবর শুক্রবার দুপুরে এদিন বাগডোগরা বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিং সাংসদ রাজু বিস্তা । মন্ত্রীকে স্বাগত জানাতে এদিন বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। জানা গেছে বিমানবন্দরে নেমে পাহাড়ের উদ্যেশ্যে রওনা দেন মন্ত্রী। আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সংগঠনের কাজ দেখার জন্যই মন্ত্রীর এই সফর বলে সূত্রের খবর
Read More
সারদা , রোজভ্যালির টাকা ফিরিয়ে দিতে আন্দোলন কংগ্রেসের

সারদা , রোজভ্যালির টাকা ফিরিয়ে দিতে আন্দোলন কংগ্রেসের

সারদা,নারদা , রোজভ্যালির টাকা গরিব মানুষদের ফিরিয়ে দিতে পথে নামলেন কংগ্রেসের বিধায়ক এবং নেতা কর্মীরা। জানা গেছে মালদায় রাজপথে এদিন কংগ্রেসের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। এদিন মালদা জেলা কংগ্রেসের ডাকে এবং দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরীর নেতৃত্বে টাউন হল থেকে এক প্রতিবাদ মিছিলে অংশ নেন কংগ্রেস বিধায়ক এবং কর্মীরা। মালদা জেলার মানিকচক, হরিশ্চন্দ্রপুর বিভিন্ন বিধানসভার কংগ্রেস বিধায়করা মিছিলে পা মেলান। মিছিলে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক মোস্তাক আলাম, বিধায়ক বিধায়ক ইশা খান চৌধুরী সহ শতাধিক কংগ্রেস কর্মীরা। মালদা শহর পরিক্রমা করে এই মিছিল মালদা প্রশাসনিক ভবন চত্বরে এসে জমায়েত হয়। এরপর একটি দাবি-দাওয়া জেলা শাসকের হাতে তুলে…
Read More
বাংলায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলায় আসছেন প্রধানমন্ত্রী

একুশের নির্বাচনের আগে বাংলায় ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। নতুন বছরের প্রথম মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি সুভাষ বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ২৩ জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন তিনি। একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে।
Read More
বান্দ্রা পুলিশের মুখোমুখি কঙ্গনা

বান্দ্রা পুলিশের মুখোমুখি কঙ্গনা

কড়া নিরাপত্তা নিয়েই শুক্রবার বান্দ্রা থানায় হাজির হলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও দিদি রঙ্গোলি চান্দেল। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য – এর অভিযোগ রয়েছে কঙ্গনা-রঙ্গোলির বিরুদ্ধে। পোস্ট করার অভিযোগে মামলা রুজু করা হয়। অভিযোগ দায়ের করেছেন কাস্টিং ডিরেক্টর ও ফিটনেস ট্রেনার মুনওয়ার আলি সঈদ। বান্দ্রার মেট্রপলিটান ম্যাজিস্ট্রেটের আদালত পুলিশকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয়। সেই মামলাতেই বয়ান রেকর্ড করবেন দুজনে। পুলিশের জারি করা সমনের মুখোমুখি কঙ্গনা। 
Read More
ইসলামপুরে বিজেপির বাইক র‍্যালি

ইসলামপুরে বিজেপির বাইক র‍্যালি

আর নয় অন্যায় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের অগণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাইক র‍্যালি করল ইসলামপুর বিজেপির ওবিসি মোর্চার সদস্যরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেনবিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী, বিজেপি ওবিসি মোর্চার সভাপতি বাপি পাল , ট্রেডার্স সেল সভাপতি সুমন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা এদিন বাইক রেলী চলাকালীন বিশ্বজিৎ লাহিড়ী বলেন গোটা দেশে ওবিসি সম্প্রদায়ের মানুষের সংখ্যা ৪৭% কেন্দ্র থেকেই ওবিসি দের ২৭ % সংরক্ষণ দেয়া হয়েছে অথচ রাজ্যে সেই সংরক্ষণ মাত্র৭ % এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে আজকে ইসলামপুর বিধানসভা ক্ষেত্রে এই বিশাল বাইক রেলির আয়োজন করা হয়েছে ।
Read More
বিদ্যুৎবিল, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সিটুর

বিদ্যুৎবিল, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সিটুর

বিদ্যুৎবিল প্রত্যাহার , কৃষি আইন বাতিল এবং বেসরকারিকরণ সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াল বাম শ্রমিক সংগঠন সিটু। এদিন শিলিগুড়ি সেবক রোডের এক বেসরকারি শপিং মলের সামনে এই প্রতিবাদ বিক্ষোভ দেখান সিটুর নেতা কর্মীরা। এদিনের বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন সিটু নেতা সমন পাঠক সহ শ্রমিক সংগঠনের একাধিক দলীয় নেতা। শ্রমিক নেতা সমন পাঠকের দাবি কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষেত্র বেসরকারিকরণ করে দিয়ে কয়েকজন মুষ্টিমেয় ব্যবসায়ীর লাভ করে দিচ্ছে। কৃষি আইনের বিরোধিতায় দেশ জুড়ে শ্রমিকরা আন্দোলন করছে তাদের ন্যায্য দাবি থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছে। এরই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ কর্মসূচি বলে তাদের দাবি। সি আই টি ইউ এর দার্জিলিং জেলার…
Read More
দিন ঘোষণা হল জয়েন্ট এন্ট্রাস – এর

দিন ঘোষণা হল জয়েন্ট এন্ট্রাস – এর

২০২১ – এর জয়েন্ট এন্ট্রাস অ্যাডভান্সড পরীক্ষার দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশঙ্ক। আগামী ৩ জুলাই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা নেওয়া হবে। আইআইটি খড়গপুর এই পরীক্ষাটি পরিচালনা করবে। করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের জয়েন্ট এন্ট্রাস মেইন ২০২০-র পরীক্ষা সফল হতে পারেনি।
Read More