editor

10322 Posts
ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণ নেই

ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণ নেই

প্রথম ধাপেই ভ্যাকসিন পাবে, কোনো বাধার সম্মুখীন হবে না বাংলাদেশ। এ কথা জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভ্যাকসিন নিয়ে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে। চুক্তিও হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও এই কথা পুরোপুরি সমর্থন করেছেন।
Read More
বিয়ে করছেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়

বিয়ে করছেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়

গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারের বিয়ের পরেই ফের সানাইয়ের সুর মহানায়কের পরিবারে। বিয়ে করছেন করুণাময়ী রাণি রাসমণি ধারাবাহিকের সারদাময়ীর মা। ১৫ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় ও তরুণ কুমারের নাতি, অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়।  করুণময়ী রাণী রাসমণি ছাড়াও ‘দেবী চৌধুরাণী’, ‘তুমি আসবে বলে’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘ভজগোবিন্দ’-এর মতো সিরিয়ালে দেখা মিলেছে ত্বরিতার।
Read More
দেশজুড়ে শুরু হবে টিকাকরণ

দেশজুড়ে শুরু হবে টিকাকরণ

আগামী ১৩ জানুয়ারি থেকে দেশে করোনাভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া চালু করতে তৈরি আছে কেন্দ্র জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর জন্য প্রস্তুত রয়েছে সরকার। জানুয়ারির ৩ তারিখ সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকা ব্যবহারে ‘শর্তসাপেক্ষে’ ছাড়পত্র দিয়েছে দেশের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই দেশ জুড়ে ভ্যাকসিনের ড্রাই রান বা মহড়া চালিয়েছে। অন্যদিকে, দেশে বেড়েই চলেছে করোনার বিলিতি স্ট্রেন। মঙ্গলবার প্রায় ২০ জনের দেহে পাওয়া গেল এই ভাইরাসের উপস্থিতি। এখনও পর্যন্ত দেশে এই স্ট্রেনে আক্রান্তের সংখ্যা হয়েছে ৫৮।
Read More
স্বাস্থ্যসাথী কার্ড করলেন মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যসাথী কার্ড করলেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার হরিশ মুখার্জি স্ট্রিটের জয়হিন্দ ভবনে সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড সংগ্রহ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন একাধিক নেতা-কর্মীরা। কার্ড নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া করেই স্বাস্থ্যসাথী কার্ড পান হাতে। রাজ্যের যে কোনও বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা করানোর সুযোগ মিলবে এই কার্ডে। সরকারি দপ্তরে না গিয়ে অনলাইনেও ফর্ম ফিলাপ করে স্মার্টকার্ড পাওয়া যায়।
Read More
১০০ বছর পর মুক্তি পাবে ‘হান্ড্রেড ইয়ার্স’

১০০ বছর পর মুক্তি পাবে ‘হান্ড্রেড ইয়ার্স’

পরিচালক জন মালকোভিচ – এর সিনেমা ‘হান্ড্রেড ইয়ার্স’ মুক্তি পাবে ২১১৫ সালে। ২০১৫ সালের নভেম্বর মাসে সিনেমাটির কথা ঘোষণা করা হয়। আর বড় পর্দায় তা দেখা যাবে আরও ১০০ বছর পর, ২১১৫’র নভেম্বরে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে টিজার। সেখান থেকে বিষয়বস্তু নিয়ে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। কলাকুশলীদের মুখেও কুলুপ! সব মিলিয়ে, রহস্যের পরিবেশটি বেশ ভালোই তৈরি হয়েছে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন জন মালকোভিচ নিজেই। তখনকার মানুষরাই এই রহস্যের সম্মুখীন হবেন। 
Read More
উপপ্রধানের বাড়িতে দুষ্কৃতী হামলা, চাঞ্চল্য

উপপ্রধানের বাড়িতে দুষ্কৃতী হামলা, চাঞ্চল্য

প্রতিবেশী গৃহবধূর ধর্ষণের ঘটনার প্রতিবাদ করায় উপপ্রধানের বাড়িতে চড়াও হল দুষ্কৃতীরা। অভিযোগ দুষ্কৃতীরা ওই উপপ্রধানের বাড়িতে হামলা চালায়।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম এলাকার নৌদা গ্রামে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রে নওদা বাজার এলাকায়। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।   উল্লেখ্য,  কয়েকদিন আগে ওই এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন তৃনমূল পরিচালিত কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মন্টু ইসলাম এবং গ্রামবাসীরা।  উপপ্রধান মন্টু ইসলামের অভিযোগ, এই ঘটনার প্রতিবাদ করায় তার বাড়িতে এই অ্যাসিড হামলার ঘটনা ঘটিয়েছে দুস্কৃতিরা। এই ঘটনায় কামাল মহলদার এবং গৌড়…
Read More
টোটো নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি সিটু নেতা সমন পাঠকের

টোটো নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি সিটু নেতা সমন পাঠকের

টোটো চলার দাবিতে এবং বর্তমান আইন প্রত্যাহার করে টোটো চলতে দিতে হবে এমনই দাবি জানিয়ে মহকুমাশাসককে স্মারকলিপি দেবে সিটু। এদিন সাংবাদিক সম্মেলন ডেকে আলোচনার মাধ্যমে সব টোটোকে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন তিনি। তার দাবি, অনেকেই এই টোটো চালিয়ে সাংসার পালন করে।এমনকি অনেকে ব্যাঙ্ক খেকে ঋন নিয়ে টোটো কিনেছে টোটো বন্ধ করার সিদ্ধান্তে অনেকেই কর্মহীন হয়ে পড়বে। উল্লেখ্য গত ১লা জানুয়ারি থেকে শিলিগুড়ির প্রধান রাস্তা গুলিতে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।কিন্তুু সেই নিষেধাজ্ঞা কে অমান্য করে মূল রাস্তায় টোটো নিয়ে নিয়ে গেলে পুলিশ সেই টোটো গুলিকে আটক করে।এরফলে বিপাকে পড়ে টোটো চালকরা।বুধবার মাল্লাগুড়ির ক্ষুদিরাম মূর্তির পাদদেশে টোটো চালকরা…
Read More
ফের লকডাউন শুরু ইংল্যান্ডে

ফের লকডাউন শুরু ইংল্যান্ডে

দ্রুত ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন রূপ। ক্রমেই বাড়ছে সংক্রমণ। তাই ইংল্যান্ডে আবারও কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে এই লকডাউন। ফেব্রুয়ারি পর্যন্ত  স্কুল কলেজ বন্ধ থাকবে। করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের কারণে এই ধরনের কঠোর বিধি নিষেধ আরোপিত হয়েছে বলে জানিয়েছেন জনসন।
Read More
বিপুল পরিমাণ টাকা এবং নেশা সামগ্রী সহ গ্রেপ্তার দুই

বিপুল পরিমাণ টাকা এবং নেশা সামগ্রী সহ গ্রেপ্তার দুই

বিপুল পরিমাণ নেশাসামগ্রী এবং নগদ ১৪ লক্ষ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করল উত্তরদিনাজপুরের টুঙ্গিদিঘি থানার পুলিশ। এর সঙ্গে উদ্ধার হয়েছে একটি গাড়ি। পুলিশ জানিয়েছে ওই গাড়ির ভিতর থেকেই ওই নেশাসামগ্রী এবং নগদ টাকা উদ্ধার হয়। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে টুঙ্গিদিঘি থানার পুলিশ রায়গঞ্জ , করণদীঘি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সূত্রের খবর বেশ কয়েকমাস ধরে ওই এলাকায় রমরমিয়ে এইসব নেশাসামগ্রী বিক্রি হত। আজ পুলিশ অভিযান রবিউল ইসলাম এবং মোবারক হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ওই দুইজনের বাড়ি মালদায়। টুঙ্গিদিঘি থানার পুলিশ জানিয়েছে , টুঙ্গীদীঘি বাসস্ট্যান্ডে রাস্তার মাঝখানে এদিকে পুলিশ ধরে গাড়ির মধ্যে…
Read More
ভাল আছেন মহারাজ

ভাল আছেন মহারাজ

সম্পূর্ণ সুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে তার শারীরিক অবস্থা আগের থেকে স্থিতিশীল। আজ বিশিষ্ট চিকিৎসক ডা. দেবী শেট্টি দেখতে আসেন সৌরভ গাঙ্গুলিকে। তার সাথে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আগামিকাল তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। মঙ্গলবার গোটা দেশকে স্বস্তি দিয়ে এমনটাই জানিয়ে দিলেন ডা. দেবী শেঠী। তবে ডা. দেবী শেট্টি সৌরভের সমস্ত মেডিক্যাল রিপোর্ট দেখার পর মেডিক্যাল বোর্ড এর সাথে সিদ্ধান্ত নেবেন কবে বাকি দুই ব্লকেজ ধমনী অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে।
Read More
মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করল মানবিক পুলিশ

মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করল মানবিক পুলিশ

মানসিক ভারসাম্যহীন অসহায় এক বৃদ্ধাকে রাস্তা থেকে উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায়।  যদিও ওই বৃদ্ধা নিজের নাম পরিচয় সঠিকভাবে পুলিশের কাছে জানাতে পারেন নি । তাই আপাতত ওই বৃদ্ধাকে উদ্ধারের পর তাকে সরকারিভাবে একটি বৃদ্ধাশ্রমের রাখার ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  প্রায় ৮০ বছর বয়সী ওই বৃদ্ধা নিজের নাম পরিচয় একেক সময় একেক রকম বলছে। বাবুপড়া এলাকার কিছু মানুষ ওই বৃদ্ধাকে এলাকায় অসহায় অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে। এরপরই ইংরেজবাজার থানা খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আর তখনই সংশ্লিষ্ট এলাকার…
Read More
মন্ত্রিসভা ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা

মন্ত্রিসভা ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা

ফের ধাক্কা পশ্চিমবঙ্গের শাসকদলে। শুভেন্দু অধিকারীর পর মঙ্গলবার মন্ত্রিত্ব পদ ছাড়লেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। প্রাক্তন ক্রিকেটার তৃণমূলের হাওড়া জেলা সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন। ইস্তফাপত্র পাঠান তৃণমূল সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এখনই বিধায়কপদ ছাড়ছেন না তিনি। ইস্তফা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। রাজনীতি থেকে অবসর নিতে চান সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
Read More
মা সারদার জন্মতিথিতে যজ্ঞ এবং শীতবস্ত্র বিতরণ বেদান্ত আশ্রমে

মা সারদার জন্মতিথিতে যজ্ঞ এবং শীতবস্ত্র বিতরণ বেদান্ত আশ্রমে

মা সারদার জন্মতিথি উপলক্ষে যজ্ঞ , দরিদ্র নারায়ণসেবা এবং বস্ত্র বিতরণ করলেন রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সেবকরা। জানা গেছে এদিন শিবমন্দির আঠারখাইয়ের রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে মা সারদার পুণ্যতিথিতে বিশেষ পুজোর আয়োজন করে ।মায়ের জন্মতিথি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এলাকার ১৫০ জন মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়। এর পাশাপাশি দুপুরে ভক্তদের মায়ের বিশেষ ভোগ বিতরণ করা হয় তার সাথে আজ সন্ধ্যায় রয়েছে বিশেষ সন্ধ্যা আরতি। আশ্রমের সম্পাদক স্বামী অমিতানন্দ মহারাজ জানিয়েছেন, প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমক ভাবে মায়ের জন্মদিন উদযাপন করা হয়। কিন্তু এই বছর জমায়েতে এরাতে ছোট করে অনুষ্ঠান পালন করা হচ্ছে
Read More
এ বার আতঙ্ক হিমাচলে

এ বার আতঙ্ক হিমাচলে

করোনা অতিমারীর আবহে ধীরে ধীরে যখন দেশ ঘুরে দাঁড়াচ্ছে, তখনই নয়া বিপত্তি। বার্ড ফ্লু’র আতঙ্ক হিমাচল প্রদেশে। কাংড়া জেলার পং ড্যাম লেকে গত কয়েকদিনে সতেরোশো পরিযায়ী পাখির মৃত্যুর কারণ বার্ড ফ্লু বলেই নিশ্চিত করা হয়েছে। হরিয়ানা, রাজস্থান, কেরালা এবং মধ্যপ্রদেশের পর হিমাচলেও এভিয়ান ফ্লুয়েঞ্জার হদিশ মিলল। সতর্কতা হিসেবে ধর্মশালা জেলা প্রশাসন ইতিমধ্যে পং ড্যাম অভয়ারণ্যে পর্যটকদের যাওয়া বন্ধ করে দিয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। স্থানীয়দের গতিবিধিও নিয়ন্ত্রণ করা হয়েছে। এই নয়া আতঙ্ক গ্রাস করেছে দেশবাসীকে।
Read More