editor

10321 Posts
দূরপাল্লার ট্রেন স্টপেজের দাবিতে বিক্ষোভ মাদারিহাটে

দূরপাল্লার ট্রেন স্টপেজের দাবিতে বিক্ষোভ মাদারিহাটে

ডুয়ার্সের মাদারিহাট স্টেশনে দূরপাল্লার ট্রেন স্টপেজের দাবিতে স্টেশন মাস্টারকে ডেপুটেশন দিল মাদারিহাটের তৃনমূল কংগ্রেস। তৃনমূল কর্মীরা এদিন মাদারিহাট স্টেশনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়ে স্টেশন মাস্টারকে তাদের দাবিপত্র তুলে দেন। তৃনমূল কর্মীদের দাবি, ডুয়ার্সের মাদারিহাটে বিভিন্ন প্রশাসনিক কার্যালয়, স্কুল কলেজ সহ পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত থাকলেও দূরপাল্লার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড়ায় না। ফলে এখানকার ব্যবসায়ী ও পর্যটনের সঙ্গে যুক্ত মানুষরা এবং সর্বোপরি সাধারণ মানুষ সমস্যায় পড়ছে।
Read More
শাস্তি মিলতে পারে পাবজি খেললে

শাস্তি মিলতে পারে পাবজি খেললে

ভারত-চিনের সীমান্তে সংঘর্ষের পর চিনকে উচিত শিক্ষা দিতে গত সেপ্টেম্বরেই ভারতে নিষিদ্ধ করা হয়েছে পাবজি খেলা। ভারতে গুগল প্লে স্টোর থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এই গেমের অ্যাপটিকে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এখনও বেশ কিছু মানুষ এই গেমের বিদেশী ভার্সান খেলে চলেছেন। এই কারণেই এবার কেন্দ্রের সাইবার বিভাগ থেকে নয়া নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে যারা এই গেমটি এখনও খেলে চলেছেন, তাদের বিরুদ্ধে এবার কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নিয়ম ভঙ্গ করলে মোটা টাকার জরিমানা পর্যন্ত হতে পারে।
Read More
নস্য শেখ উন্নয়নের বোর্ডের দাবিতে সরব উত্তরের সংখ্যালঘুরা

নস্য শেখ উন্নয়নের বোর্ডের দাবিতে সরব উত্তরের সংখ্যালঘুরা

দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সংখ্যালঘুরা আলাদা পরিষদের দাবি জানিয়ে আসছে। এই দাবিকে আরো জোরদার করতে এদিন নস‍্য শেখ উন্নয়ণ পরিষদের আলিপুরদুয়ার জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় তালেশ্বরগুড়ি জুনিয়র হাই স্কুলে। আলিপুরদুয়ার জেলার টটপাড়া ১ গ্রাম পঞ্চায়েতের তালেশ্বরগুড়ি এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় । জানা গেছে সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব রাও উপস্থিত ছিলেন । নস্য শেখ সম্প্রদায়ের শতাধিক সমর্থক উপস্থিত ছিলেন এই সভায়। উল্লেখ্য ডিসেম্বর মাসেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়িতে কর্মীসভায় উত্তরবঙ্গের সংখ্যালঘু নস্যসেখদের জন্য আলাদা বোর্ডের বিষয়টি আলোচনা করে দেখার কথা জানিয়ে ছিলেন।
Read More
চলে গেলেন এ আর রহমানের মা

চলে গেলেন এ আর রহমানের মা

মা-হারা হলেন সুরের জাদুকর অস্কার-জয়ী এ আর রহমান। চেন্নাইতে মৃত্যু হয় এ আর রহমানের মা করিমা বেগম - এর। বার্ধক্যজনিত কারণেই শেষ পর্যন্ত ২০২০ সালের শেষে নিজের মাকে হারালেন সুরকার। সোশ্যাল মিডিয়ায় রহমান নিজেই টুইট করে জানিয়েছেন মায়ের মৃত্যুর খবর।
Read More
দুয়ারে সরকারের পাল্টা গৃহ সম্পর্ক অভিযানে নামল বিজেপি

দুয়ারে সরকারের পাল্টা গৃহ সম্পর্ক অভিযানে নামল বিজেপি

তৃনমূলের দুয়ারে সরকারের পাল্টা হিসেবে গৃহ সম্পর্ক অভিযানে নামল বিজেপি । নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হতে কয়েকমাস বাকি থাকলেও শিলিগুড়িতে জমে উঠেছে রাজনৈতিক দলগুলির ভোট প্রচার পর্ব। এদিন শিলিগুড়িতে দলীয় কর্মীসভায় যোগ দিতে এসে গৃহ সম্পর্ক অভিযান করেন বিজেপি সাংসদ। শিলিগুড়ির দলীয় নেতাদের সঙ্গে নিয়ে পুরনিগমের বাঘাযতীন কলোনিতে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের অভাব, অভিযোগ, সমস্যার কথা শোনেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মুখপাত্র । জানা গেছে কলোনীর বাসিন্দাদের কেন্দ্রীয় আবাস যোজনা , বিধবা ভাতা সহ একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের কথা তুলে ধরেন ।পাশাপাশি ওই প্রকল্পে তাদের নাম তোলার বা আবেদনেরও অনুরোধ জানান। এদিন গৃহ সম্পর্ক অভিযানে এসে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সিপিএম এবং তৃনমূলের…
Read More
চালু হচ্ছে চালকহীন মেট্রো

চালু হচ্ছে চালকহীন মেট্রো

নয়াদিল্লি: প্রথম চালকহীন মেট্রো ট্রেন পরিষেবা চালু হতে চলেছে দিল্লিতে। ড্রাইভারহীন ট্রেন পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে, যা একেবারেই সুরক্ষিত থাকবে। শুরু হবে ২০২১ সালে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিষেবা চালু হওয়ার সাথে সাথে ৩৭ কিমি ব্যাসার্ধের মধ্যে দিল্লি-এনসিআরের যাত্রীরা তাদের সুবিধার্থে অত্যাধুনিক পরিষেবা ব্যবহার করতে পারবেন। ২০২২ সালের মধ্যে দিল্লি মেট্রোর পুরো নেটওয়ার্কে এই সুবিধাটি পাওয়া যাবে। ২০২২ এর মধ্যে চালকবিহীন মেট্রোতে ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা।
Read More
আলিপুরদুয়ারের উপাচার্য মহেন্দ্রনাথ রায়কে সম্বর্ধনা জিসিপিএ-র

আলিপুরদুয়ারের উপাচার্য মহেন্দ্রনাথ রায়কে সম্বর্ধনা জিসিপিএ-র

আলিপুরদুয়ারের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব মিলতেই ড. মহেন্দ্রনাথ রায়কে সম্বর্ধনা দিল জিসিপিএ। এদিন গ্রেটার কোচবিহার পিপলস এসোসিয়েশনের সভাপতি বংশীবদন বর্মন ভিসি মহেন্দ্রনাথ রায়কে পুষ্পস্তবক এবং হলুদ গামছা তুলে দিয়ে সম্বর্ধিত করেন। উল্লেখ্য গত কয়েকদিন আগে নানা জল্পনা শেষে একবছরের জন্য আলিপুরদুয়ারের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। এর আগে মহেন্দ্রনাথ বাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। উত্তরবঙ্গের রাজবংশী ভূমিপুত্র হিসেবে তাঁর ভিসি হিসেবে যোগদানের মুহূর্তেই পুরো উত্তরবঙ্গ জুড়ে খুশির হাওয়া দেখা দেয়। এদিন এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান দীপক কুমার রায়।
Read More
৪ডব্লিউডি ট্রাক্টর সিরিজ লঞ্চ্‌ করল মাহিন্দ্রা

৪ডব্লিউডি ট্রাক্টর সিরিজ লঞ্চ্‌ করল মাহিন্দ্রা

মাহিন্দ্রা গ্রুপের অঙ্গ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা-র ফার্ম ইকুইপমেন্ট সেক্টর তাদের ‘টাফ সর্বদা’ ক্যাম্পেনের আওতায় ‘মাহিন্দ্রা কৃষক সম্মান দিবসে’ নতুন ৪ডব্লিউডি সিরিজের ট্রাক্টর লঞ্চ্‌ করল। অন্যান্য ব্র্যান্ডের ট্রাক্টরের তুলনায় নতুন ২৪এইচপি (১৭.৮৯কেডব্লিউ) থেকে ৭৫এইচপি (৫৫.৯২কেডব্লিউ) ৪ডব্লিউডি রেঞ্জের ট্রাক্টরগুলি অনেক শক্তপোক্ট ও নির্ভরযোগ্য। নতুন রেঞ্জের ট্রাক্টরগুলি নানারকম কৃষিসংক্রান্ত কাজের উপযুক্ত, যেমন পাডলিং, হার্ভেস্টার অ্যাপ্লিকেশন। এগুলি নানারকম বাণিজ্যিক কাজ যেমন লোডার, ডজার ও ট্রলি হিসেবেও ব্যবহার করা যায়। ‘টাফ সর্বদা’ ক্যাম্পেনের অধীনে ‘মাহিন্দ্রা কৃষক সম্মান দিবস’ হল এমন একটি ইভেন্ট যার দ্বারা কৃষকদের প্রগতি ও উন্নতির পথে যেতে সাহায্য করা হয়। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ৩৮টি ডিলারশিপের আওতাধীন প্রায় ২০০০ জন কৃষককে সম্মানিত করা…
Read More
ওয়ানপ্লাসের সহযোগী হল নিউক্লিয়া

ওয়ানপ্লাসের সহযোগী হল নিউক্লিয়া

অগ্রণী গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ওয়ানপ্লাস সম্প্রতি লঞ্চ্‌ করা ‘ওয়ানপ্লাস বুলেটস ওয়্যারলেস জেড- বাস এডিশনের’ জন্য ভারতের সুবিখ্যাত ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক (ইডিএম) আর্টিস্টস নিউক্লিয়া কৃত একটি এক্সক্লুসিভ সঙ নিয়ে এল। এর দ্বারা এই ডিভাইসের হাই বাস ফিচার্স চূড়ান্ত স্পষ্টভাবে উপলব্ধি করা যাবে।  ওয়ানপ্লাস বিডব্লিউজেড বাস এডিশনে রয়েছে ৯.২মিমি ডায়নামিক ড্রাইভার্স। ‘তেরে বিনা – ওয়ানপ্লাস বিডব্লিউজেড – বাস এডিশন’-এর মূলে থাকা বাসের কারণে এই সংযুক্তি তুলে ধরবে নতুন ও উন্নত বাস রেসপন্স। বিডব্লিউজেড বাস এডিশনে পাওয়া যাবে অসাধারন ভয়েস পিকআপ ও কল ক্লারিটি, ফলে ব্যবহারকারী প্রচন্ড শোরগোলের মধ্যেও কলে সাড়া দিতে পারবেন। মাত্র ১০ মিনিটের চার্জে ১০ ঘন্টা শ্রবণ-সময় পাওয়া যাবে এই…
Read More
ভিআই ও ফায়ারওয়ার্কের স্ট্রাটেজিক পার্টনারশিপ

ভিআই ও ফায়ারওয়ার্কের স্ট্রাটেজিক পার্টনারশিপ

গ্রাহকদের অনন্য অভিজ্ঞতার স্বাদ দিতে ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভিআই এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল সিলিকন ভ্যালি-ভিত্তিক বিশ্বের বৃহত্তম স্টোরি পাবলিশিং প্লাটফর্ম ফায়ারওয়ার্ক-এর সঙ্গে। এই প্রথম ভারতের কোনও টেলিকম অপারেটর গ্রাহকদের জন্য স্টোরি ফরম্যাট আনতে চলেছে। বিশ্বের সর্বত্র প্রায় সব প্লাটফর্ম স্টোরি ফরম্যাট গ্রহণ করছে গ্রাহকদের সুবিধার্থে। এই পার্টনারশিপের ফলে ভিআই এবার ফায়ারওয়ার্কের গ্লোবাল কনটেন্ট স্টুডিয়োগুলির বিশাল কনটেন্ট ভান্ডার ব্যবহার করতে পারবে এবং ইউনিক অকুপেশনাল জেনারেটেড কনটেন্ট (ওজিসি) ক্রিয়েটরদের কাছে পৌঁছতে পারবে, যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট স্টোরিটেলার। এই সহযোগিতার ফলে ভিআই-এর কাস্টমার এক্সপিরিয়েন্স ও ফায়ারওয়ার্কের গ্রহণীয়তা আরও বৃদ্ধি পাবে। সেইসঙ্গে ক্রিয়েটর কমিউনিটির চাহিদারও সমাধান হবে।
Read More
চিন্তা বাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা

চিন্তা বাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা

দৈনিক সংক্রমণের হার সামান্য বাড়লেও সামগ্রিক সংক্রমণের হারের নিম্নগামী যাত্রা কিন্তু অব্যাহত রয়েছে ভারতে। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বাংলার ১,৪৩৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন বাংলার ২৯ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯,৫৯৮। যদিও বেড়েছে টেস্টের সংখ্যা। ফের উর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ।
Read More
কলকাতায় মুক্তি পেলনা ‘বাঘিনী’

কলকাতায় মুক্তি পেলনা ‘বাঘিনী’

দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে ‘বাঘিনী’ ছবি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলজীবন থেকে রাজনৈতিক উত্থান, বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হওয়ার সব খুঁটিনাটিই রয়েছে বাঘিনীতে। ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পায় মুখ্যমন্ত্রীর জীবনী অবলম্বনে তৈরি ‘বাঘিনী’ সিনেমাটি। এই ছবিতে মুখ্যমন্ত্রী হিসেবে পর্দায় ধরা দিয়েছেন রুমা চক্রবর্তী। কিন্তু কলকাতার কোন সিনেমা হলেই মুক্তি পায়নি ছবিটি। প্রযোজক পিংকি পালের দাবি, রাজনৈতিক ঈর্ষার কারণেই কলকাতার কোনও হল পাননি তাঁরা। কলকাতার হলে ছবি মুক্তির আরজি জানিয়েই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে হাজির হয়েছিলেন তাঁরা।
Read More
এবার বড়  পর্দায় দিতিপ্রিয়া

এবার বড় পর্দায় দিতিপ্রিয়া

প্রায় ষাট বছর পরে বাঙালীর নস্টালজিক চরিত্র অপু ফিরবে পর্দায়। মুক্তি পেতে চলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অপরাজিত’ উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি শুভ্রজিৎ মিত্রের ছবি ‘অভিযাত্রিক’। অপুর চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী ও অপর্নার চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে। জি বাংলার করুণাময়ী রানী রাসমনি শুরুর দিন থেকে দর্শকের মন ছুঁয়ে এসেছে দিতিপ্রিয়ার জন্য। রানীমার চরিত্রে দিতিপ্রিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকের কাছে। দীর্ঘদিন বাদে রানুর চরিত্র নিয়ে বড় পর্দায় ফিরছেন শ্রীলেখা মিত্র। আবার বাঙালীর কাছে ফিরবে অপু।
Read More
প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার তারিখ

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার তারিখ

কলকাতা: এবার ঘোষণা হল ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার তারিখ৷ ১ জুন থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ চলবে ১০ জুন পর্যন্ত৷ আজই পরীক্ষার বিস্তারিত সূচি ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ করোনার জেরে এবার ফেব্রুয়ারির বদলে মাধ্যমিক পরীক্ষা হবে জুনে। উল্লেখ্য অতিমারির আবহে ২০২১ সালের জুন-জুলাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে চেয়ে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্য সরকারের তরফে সেই প্রস্তাবে সবুজ সঙ্কেত পাওয়ার পরই পরীক্ষার সূচি ঘোষণা করে পর্ষদ।
Read More