editor

11195 Posts
রাজ‍্য ফ্যাশন শো-তে তৃতীয় স্থান অর্জন করল  জলপাইগুড়ির খুদে প্রতিযোগী

রাজ‍্য ফ্যাশন শো-তে তৃতীয় স্থান অর্জন করল জলপাইগুড়ির খুদে প্রতিযোগী

রাজ্যস্তরের একটি ফ্যাশন শোতে জেলার নাম উজ্জ্বল করল জলপাইগুড়ির এক খুদে প্রতিযোগী। জানা গেছে জলপাইগুড়ির ছার বছরের এক শিশু অন্বয়ী সাহা রাজ্য পর্যায়ের একটি ফ্যাশন শোতে তৃতীয় স্থান অর্জন করে । কলকাতায় আয়োজিত প্রতিযোগিতায় অন্বয়ী‌র এই অসাধারণ সাফল্যে খুশি তাঁর বাবা মা সহ স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি‌র স্থানীয় একটি সংস্থা থেকে মডেলিং ও ফ‍্যাশন শোয়ের প্রথম পাঠ শিখেছে অন্বয়ী । মাত্র চার বছর বয়সেই র‍্যাম্পে উঠে নিখুঁত ক‍্যাট‌ওয়াক করে সকলের নজর কেড়ে নেয় সে। জলপাইগুড়ি‌র স্থানীয় একটি নার্সারি স্কুলের ছাত্রী অন‍্যয়ী। তার বাবা জয়ন্ত সাহা ও মা সোমা সাহা মডেলিং ও ফ‍্যাশন শো নিয়ে মেয়েকে সবসময় উৎসাহ দিয়ে চলেছেন। অন‍্যয়ী‌র মা…
Read More
এক কেজি ওজনের হাতির দাঁত উদ্ধার, এক সেনা জওয়ান সহ গ্রেপ্তার ছয়

এক কেজি ওজনের হাতির দাঁত উদ্ধার, এক সেনা জওয়ান সহ গ্রেপ্তার ছয়

এক কেজিরও বেশি ওজনের এক্তি পূর্ণ বয়স্ক হাতির দাঁত সহ ছয়জনকে গ্রেপ্তার করল সারুগারা রেঞ্জের বন কর্মীরা। রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বন দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে ডুয়ার্সের ওদলাবাড়ি থেকে একটি গাড়ির ভেত্র থেকে উদ্ধার হয় হাতির দাঁতটি। সেই সঙ্গে এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। যাদের মধ্যে একজন প্রাক্তন জওয়ান বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। এরা প্রত্যেকেই সিকিমের বাসিন্দা। শালুগাড়া বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এই হাতির দাঁত ওদলাবাড়ি থেকে নেপালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। নেপাল থেকে হাতির দাঁতটি বিদেশে অন্য কোথাও পাচার করা হতো বলে বনদপ্তর সূত্রে। ধৃত ছয়জনের মধ্যে একজন আইআরবি জাওয়ান রয়েছে। সেই এই পাচার…
Read More
মানুষ ও পোষ্যের মধ্যে ভালোবাসা, যত্ন বাড়াতে ভালোবাসা দিবসে আয়োজিত ‘ডগ শো’

মানুষ ও পোষ্যের মধ্যে ভালোবাসা, যত্ন বাড়াতে ভালোবাসা দিবসে আয়োজিত ‘ডগ শো’

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি দিনটি বিশ্বজুড়ে ভালোবাসা, স্নেহ এবং বন্ধুত্বের অনুভূতি প্রকাশের জন্য ভালোবাসার দিবস হিসেবে পালন করা হয় । তেমনি এই দিনটিতে পোষ্যদের প্রতি ভালোবাসার বাড়ানোর উদ্যোগে নর্থবেঙ্গল এক্সোটিক পেট অ্যাসোসিয়েশন রবিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে 'ডগ শো' আয়োজিত করে । এই ডগ শো তে গোটা উত্তরবঙ্গ থেকে কয়েকশো কুকুর নিয়ে আসে মানুষরা । শিলিগুড়িতে প্রথমবার এত বড় করে শহরে ডগ শো আয়োজিত হওয়ায় খুবই খুশি কুকুরপ্রেমীর এদিন সকাল থেকেই কুকুর নিয়ে মাঠে হাজির ছিলেন মালিকেরা, কেও বা মাঠেই মনের মতন করে সাজিয়ে নিচ্ছেন তাদের কুকুরদের,ঠিক যেমনটা তাদের সন্তানদের স্কুলের প্রতিযোগিতায় সাজিয়ে তোলে । প্রদর্শনীর পর প্রথম, দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ…
Read More
গুলিবিদ্ধ বিজেপি নেতা

গুলিবিদ্ধ বিজেপি নেতা

রাজ্যে ভোটের মুখে ফের রাজনৈতিক হিংসা৷ একইদিনে মুর্শিদাবাদে বিজেপির দুই নেতার উপর প্রাণঘাতী হামলা। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়৷ জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্থানীয় লোকজনকে । তদন্তে নেমেছে পুলিশ৷ গোটা ঘটনায় যথেষ্ট তৎপরতায় দেখিয়েছে বারাসত থানার পুলিশ।
Read More
নবান্ন অভিযান ঘটনার মোড় নির্মম হল

নবান্ন অভিযান ঘটনার মোড় নির্মম হল

১১ তারিখে নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্য – এ গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন ছিলেন এক বাম যুব কর্মী। আহত হন বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা মইদুল। সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। পুলিশের লাঠির আঘাতের জেরেই এই ক্ষতি হয়েছে। বিধানসভা ভোটের মুখে এই ঘটনায় এবার নির্মম মোড়। বামেদের তরফে দাবি, নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠিতে আহত হন ওই ডিওয়াইএফআই কর্মী। মৃতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশে। বাম কর্মীর মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
Read More
ধৃত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী

ধৃত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী

অবশেষে পুলিশের জালে লস্কর-ই-তইবার এক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী। গতকাল জম্মু-কাশ্মীরের সাম্বা জেলা থেকে গ্রেফতার হল লস্কর-ই-তইবার মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী জাহুর আহমেদ রাথার। ওই জঙ্গি নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার এক প্রথম সারির জঙ্গি। পুলিশের দাবি, ওই সন্ত্রাসবাদীর গত বছর কুলগামের ভেসুতে তিন বিজেপি কর্মীকে খুনের পেছনে বড়োসড়ো হাত রয়েছে।
Read More
বিপুল অনুদান পেল রাম মন্দির

বিপুল অনুদান পেল রাম মন্দির

বিপুল অনুদান পেল উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মিত শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। গত মাস থেকে শুরু হয়েছছিল দেশ জুড়ে অর্থ সংগ্রহ। জেলায় জেলায়ও চলছে অনুদান সংগ্রহের কাজ। তাৎপর্যপূর্ণ ভাবে ৩০ দিনের‌ও কম সময়ে এখনও পর্যন্ত রাম মন্দির নির্মাণের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি দান সংগ্রহ করা হয়েছে। হিন্দু ধর্মের সবচেয়ে বড় মন্দির ‘রাম মন্দির’।
Read More
সিভিক ভলেন্টিয়ারদের সমস্যার  সমাধান করলেন মুখ্যমন্ত্রী

সিভিক ভলেন্টিয়ারদের সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী

সিভিক ভ্লান্তিয়ারদের সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী । মালদা জেলায় দুটি প্যানেলের মাধ্যমে সিভিক ভলেন্টিয়ার দের কাজ করা নিয়ে যে জটিলতা ছিল সে জটিলতার সমাধান করেছেন মুখ্যমন্ত্রী। মালদা জেলায় নিযুক্ত প্রায় সাড়ে সাত হাজার  সিভিক ভলেন্টিয়ার বারো মাস কাজ করবেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রীতিমতো অকাল হোলি পালন করলেন সিভিক ভলেন্টিয়ার দের অনেকেই। শুক্রবার রাতে অতিরিক্ত মুখ্যসচিবের সাক্ষরিত সেই নির্দেশিকা মালদায় এসে পৌঁছেছে৷ এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা‌। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা জেলায় সিভিক ভলান্টিয়ারের শূন্য পদ ছিল ৪৬৫৪টি৷ কিন্তু ২০১৩ সালে সেই সংখ্যার থেকে অনেক বেশি যুবক ও যুবতিকে সেই পদে নিয়োগ…
Read More
ফের টেলিভিশনের পর্দায় ফিরছেন শাহির শেখ

ফের টেলিভিশনের পর্দায় ফিরছেন শাহির শেখ

ফের টেলিভিশনের পর্দায় ফিরছেন শাহির শেখ । সব ঠিক থাকলে এবার একতা কাপুর প্রযোজিত এক সিরিয়ালে এইশা সিংয়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বসিত ফ্যানেরা। আসলে Zee TV-এর এই নতুন শো-এর জন্য একদম নতুন জুটি খুঁজছিলেন প্রযোজকরা। সেই সূত্র ধরেই প্রথমবারের জন্য একসঙ্গে দেখা যাবে শাহির ও এইশাকে। সম্প্রতি Pinkvilla-তে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, একজন চিকিৎসক ও গ্রামের এক সাদামাটা মেয়ের প্রেম নিয়েই আবর্তিত হবে এই সিরিয়ালের গল্প। তবে ছবির গল্প ও সম্পূর্ণ কাস্টিং নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। নির্মাতাদের তরফেও তেমন কিছু জানানো হয়নি। উল্লেখ্য, মহাভারত সিরিয়ালের অর্জুনের চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান শাহির।…
Read More
ষষ্ঠ আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতা আলিপুরদুয়ারে

ষষ্ঠ আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতা আলিপুরদুয়ারে

দুদিনব্যাপী আন্তঃ জেলা ক্রীড়া প্রতিযোগিতার শুরু হল আজ।এদিন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে এই ক্রীড়া প্রতিযোগিতাটি শুরু হয়। জানা গেছে আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত দু দিনব্যাপী এ প্রতিযোগিতায় রয়েছে মোট ১০৫ টি ইভেন্টস। যার মধ্যে রয়েছে দৌড়, লংজাম্প, হাইজাম্প, ডিসকাস থ্রো, থ্রো বল ইত্যাদি। জেলার প্রায় সাড়ে চারশো ক্রীড়া প্রতিযোগি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ছেলেদের পাশাপাশি মহিলা প্রতিযোগিদের সংখ্যা এবছর অনেক বেশি বলে জানান আলিপুরদুয়ার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্চয়ন ধর ।
Read More
ধুম সিনেমায় এবার চোরের চরিত্রে দীপিকা

ধুম সিনেমায় এবার চোরের চরিত্রে দীপিকা

হিট সিরিজ ধুম-এ এবার পুরুষ-চোরের বদলে দেখা মিলবে মহিলা-চোরের। জন আব্রাহাম , হৃতিক রোশন ও আমির খানন-এর মতো হ্যান্ডসাম চোরদের পর এবার ধুম ৪-এ আসছেন দীপিকা পাডুকোন । YRF-এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিনেমায় মোস্ট ওয়ান্টেড মহিলা অ্যান্টাগনিস্ট হিসেবে দেখা যাবে তাঁকে। Filmfare-এর রিপোর্ট বলছে, এই সিনেমায় নির্দিষ্ট চরিত্রটির অফার ইতিমধ্যেই দীপিকাকে দেওয়া হয়েছে সংস্থার তরফে। এবং এই অফার না কি গ্রহণও করেছেন তিনি। শুধু তাই নয়, এই নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত অভিনেত্রী। জানা যাচ্ছে, তিনি অন্যান্য কাজের সঙ্গে ধুম ৪-এর ডেট নিয়ে কাজ করছেন। ডেট ঠিক হয়ে গেলেই সিনেমার শ্যুটিং শুরু হবে। এর আগে অবশ্য ধুম ৪ নিয়ে অনেক…
Read More
আগামীকাল পরিবর্তন যাত্রায় আলিপুরদুয়ারে শুভেন্দু অধিকারী

আগামীকাল পরিবর্তন যাত্রায় আলিপুরদুয়ারে শুভেন্দু অধিকারী

পরিবর্তন যাত্রায় আগামীকাল আলিপুরদুয়ারে আসছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। আর এনিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। সূত্রের খবর , দীর্ঘদিন ধরে তৃণমূলে নিষ্ক্রিয় থাকাকালীন শুভেন্দুর নামে পোস্টার পরে উত্তরের বিভিন্ন জেলায়। জানা গেছে উত্তরে দাদার আগমনকে ঘিরে অনুগামীরা প্রচার চালাচ্ছে। বিজেপি সূত্রে খবর আগামীকাল সকাল দশটায় জেলায় প্রবেশ করবে পরিবর্তন যাত্রার রথ। কুমারগ্রাম বিধানসভার দেবেন বাবুর চৌপথি তে সেই রথ কে স্বাগত জানাবে জেলা বিজেপির নেতৃবৃন্দ। কামাখ্যাগুড়ির হরি বাড়িতে একটি জনসভা করে পরিবর্তন যাত্রার রথ আলিপুরদুয়ার শহর হয় পৌছবে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বাবুরহাটে। সেখানে হবে জেলা স্তরের জনসভা ।উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা…
Read More
একগুচ্ছ প্রকল্প  উদ্বোধনে  গৌতম দেব

একগুচ্ছ প্রকল্প উদ্বোধনে গৌতম দেব

শিলিগুড়ি শহরের একাধিক ছোট ছোট সমস্যাগুলির সমাধানে একগুচ্ছ প্রকল্পের শিল্যান্যাস করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব, এসজেডিএ-র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন, নাটু পাল, রঞ্জন সরকার, সহ অন্যান্য নেতৃত্বরা। জানা গেছে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকার শৌচাগার, পথবাতি,কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ময়দানের উন্নতি,কুমোরটুলীর নর্দমা, রাস্তা সহ প্রায় ২৭ টি প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী। প্রকল্পের উদ্বোধনে উপস্থিত থেকে শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার অভিযোগ করে জানান পুরনিগম কারো সঙ্গে আলোচনা ছাড়াই কাজ করছে ,যার ফলে সরকারি টাকা সঠিকভাবে কাজে লাগছে না। বহুদিন ধরে শিলিগুড়ি পুরনিগমের ক্ষমতা তৃণমূল না পেলেও শিলিগুড়ির উন্নতির জন্য রাজ্য সরকার সর্বদা চেষ্টা করছে। অথচ শিলিগুড়ির প্রাক্তন মেয়র…
Read More
অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য কামাখ্যাগুড়িতে

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য কামাখ্যাগুড়িতে

কামাখ্যাগুড়ির কুমারগ্রামে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে কুমারগ্রাম ব্লকের মারাখাতা বাজার এলাকায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা । খবর পেয়ে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । তবে এই ব্যক্তির পরিচয় এখন জানা যায়নি । অন্যদিকে কুমারগ্রাম থানার অন্তর্গত ঘাগসাপাড়া এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ । মৃত ব্যক্তির নাম ফুলকুমার দাস (৫০) । পুলিশ সুত্রে জানাগিয়েছে বাড়ির পাশে অদুরে একটি সুপারি গাছে ফাঁস লাগানো অবস্থায় শনিবার সকালে দেখতে পান পরিবারের লোকজনেরা এরপর খবর পেয়ে কুমারগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে…
Read More