editor

10321 Posts
আইন অমান্য করে জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ

আইন অমান্য করে জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ

আইন অমান্য করে জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠল ৪৩ জনের নামের বিরুদ্ধে। অভিযোগ পি ডব্লিউ ডির সরকারি জমির জলাশয় ভরাট করে একদল প্রোমোটারেরা বিক্রির চেষ্টা করছে। এই অভিযোগে এলাকার মানুষ হাইকোর্টের দারস্থ হয়। জানা গেছে কোর্টের আইন অমান্য করে রাতের অন্ধকারে ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করে ইতিমধ্যে সেখানে কংক্রিকেট পিলার তৈরি করে ইটের গাঁথনি শুরু করে। কোর্ট নোটিশ পাঠিয়ে মাটি ভরাট করার কাজ বন্ধ রাখতে বললেও তারা আইনকে অন্যান্য করে স্থানীয় কয়েকজন তৃনমূল কংগ্রেস নেতার মদতে অবৈধভাবে মাটি ভরাট ও প্রাচীর নির্মাণ কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি মাসের ২ তারিখে কোর্টে উভয়পক্ষকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠালেও তারা…
Read More
কোচবিহার রাজবাড়ী , গোসানীমারি ঘুরে দেখলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

কোচবিহার রাজবাড়ী , গোসানীমারি ঘুরে দেখলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে এসে কোচবিহার রাজবাড়ী , গোসানিমারী রাজপাট ঘুরে দেখলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। এদিন মদনমোহন ঠাকুরবাড়িতে পুজো দিয়ে কোচবিহার রাজবাড়ী এবং দিনহাটায় ঐতিহাসিক গোসানীমারি যান তিনি। মন্ত্রীর সঙ্গে ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক, জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায় এবং জেলার বিজেপি নেতৃত্বরা। কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জানান উত্তরবঙ্গে পাহাড় জঙ্গলের পাশাপাশি ঐতিহাসিক জায়গাগুলিকে কেন্দ্র করে পর্যটনের আরো উন্নতি হওয়া দরকার। সঙ্গে এই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ঐতিহ্যগুলি ধরে রাখারও আবেদন জানান স্থানীয়দের।
Read More
গ্রেপ্তার হওয়া কার্যকর্তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার

গ্রেপ্তার হওয়া কার্যকর্তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার

উত্তরবঙ্গ বন্ধ এবং পোস্টার ছেড়া কান্ডে গ্রেপ্তার হওয়া কার্যকর্তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার সদস্যদের । এদিন শিলিগুড়ির কোর্ট মোড়ের গান্ধী মূর্তির পাশে বিক্ষোভ প্রতিবাদ দেখায় বিজেপি কর্মীসমর্থকরা। উল্লেখ্য উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে যুব মোর্চা-পুলিশের সংঘর্ষে মৃত্যু, এর প্রতিবাদে পরেরদিন গান্ধী মোড়ে যুব মোর্চার পথ অবরোধ এবং সরকারি পোস্টার ছেড়ার অভিযোগে গ্রেপ্তার হন শিলিগুড়ি যুব মোর্চার একাধিক কার্যকর্তা। বিজেপির অভিযোগ, পুলিশ অন্যায় ভাবে তাদের কার্যকর্তাদের গ্রেপ্তার করেছে। তাদের আরো অভিযোগ পুলিশ তৃনমূলের দলদাস হয়ে কাজ করছে। তাই এর প্রতিবাদে আজ আর নয় অন্যায় কর্মসূচির অঙ্গ হিসেবে এই বিক্ষোভ ।
Read More
গরু পাচারে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের হাতে মৃত্যু কৃষকের

গরু পাচারে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের হাতে মৃত্যু কৃষকের

বাড়ির পাশ দিয়ে গরু , নেশা সামগ্রী পাঁচার হচ্ছিল বহুদিন ধরে। এর প্রতিবাদে এবং পাচারে বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে খুন করল পাচারকারীরা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার দুইশত দিঘি এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম শ্যামাচরণ মন্ডল। পরিবার সূত্রে জানা যায় বিগত কয়েক বছর ধরে এলাকারই গৌর চাঁদ সিংহ জয় রাম সিংহ অনুপ সিংহ অমর সিংহ সহ বেশ কয়েকজন শ্যামচরণ মন্ডলের বাড়ি পাশ দিয়ে তারা কোন সময় গরু পাচার কোন সময় ফেনসিডিল পাচার করে আসছে। বারবার বলা সত্ত্বেও কোনো কথা তুলছেনা দুষ্কৃতীরা।গতকাল রাতে আবার রামচরনের বাড়ির পাশ দিয়ে এই দুষ্কৃতীরা গরু পাচার করছিল। সেই সময় শ্যামচরণ তাদের বাধা দেয়।…
Read More
নিসান ম্যাগনাইট: সর্বাধিক কম রক্ষণ ব্যয়

নিসান ম্যাগনাইট: সর্বাধিক কম রক্ষণ ব্যয়

অল-নিউ নিসান ম্যাগনাইটের জন্য সর্বাধিক কম রক্ষণ ব্যয় ঘোষণা করল নিসান ইন্ডিয়া। এই ব্যয় প্রতি কিলোমিটারে মাত্র ২৯ পয়সা (৫০,০০০ কিলোমিটারের জন্য)। ৫০,০০০ কিলোমিটারে থাকছে ২ বছরের ওয়ারেন্টি, যা ৫ বছর পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায় (১০০,০০০ কিলোমিটার)। এছাড়াও নিসান তার নিসান ম্যাগনাইট গ্রাহকদের জন্য এনেছে একাধিক লেবার-ফ্রি সার্ভিস।  নিসান ইন্ডিয়া ‘নিসান ম্যাগনাইট কেয়ার’ নামে একটি প্রিপেড মেইন্টেন্যান্স প্ল্যান এনেছে, যার দ্বারা গ্রাহকরা ২২ শতাংশ অবধি সাশ্রয় করতে সক্ষম হবেন। এই প্ল্যানটি ২ থেকে ৫ বছর পর্যন্ত প্রযোজ্য। এতে রয়েছে বেছে নেওয়ার জন্য দুইটি প্যাকেজ – গোল্ড ও সিলভার।  লঞ্চের পর থেকে বিগত ১৫ দিনে অল-নিউ নিসান ম্যাগনাইট গ্রাহকদের কাছ থেকে…
Read More
কৃষি আইনের বিরোধিতায় ট্রাক্টর নিয়ে মিছিল কংগ্রেসের

কৃষি আইনের বিরোধিতায় ট্রাক্টর নিয়ে মিছিল কংগ্রেসের

কৃষি আইনের বিরোধিতা এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ বিক্ষোভ দেখাল কংগ্রেস। এদিন জেলা কংগ্রেসের কর্মী সমর্থকরা মহাত্মাগান্ধী মোড় থেকে হাসমিচক পর্যন্ত যায়। মিছিলে ট্রাক্টর নিয়ে প্রতিবাদ দেখায় কংগ্রেস।এদিন মিছিলে অংশগ্রহণ করেন দার্জিলিং জেলা প্রদেশ কংগ্রেসের জেলা সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শংকর মালাকার সহ অন্যান্যরা
Read More
কৃষি আইন বাতিলের দাবিতে প্রতীকি অনশন কিষান মজদুর সংগঠনের

কৃষি আইন বাতিলের দাবিতে প্রতীকি অনশন কিষান মজদুর সংগঠনের

কৃষি আইন এবং বিদ্যুৎ আইনের বাতিলের দাবিতে প্রতীকি অনশনে বসলেন অল ইন্ডিয়া কিষান মজদুর সংগঠনের। এদিন শিলিগুড়ি বিধানরোডের গোষ্ঠপাল মূর্তির পাশে কেন্দ্রের জনবিরোধী বিলের প্রতিবাদে অনশনে বসলেন। সকাল থেকেই মঞ্চ গড়ে এদিন দিনভর অনশন কর্মসূচি পালন করেন তারা। অনশন আন্দোলনে অংশ নেন সারা ভারত কৃষক সংগঠনের শতাধিক নেতা কর্মী। জানা গেছে কৃষি আইন বাতিলের দাবিতে সারা দেশ জুড়েই আন্দোলনে নেমেছে কৃষক সমাজ। সারা ভারত কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের নেতা হরিভক্ত সর্দার বলেন, কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে তাদের এই অনশন অবস্থান চলছে। কেন্দ্রীয় সরকার যতদিন পযর্ন্ত কৃষি আইন বাতিল না করছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
Read More
কোভিড -১৯ এবার  মহাদেশ অ্যান্টার্কটিকায় পৌঁছেছে

কোভিড -১৯ এবার মহাদেশ অ্যান্টার্কটিকায় পৌঁছেছে

চিলি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে আন্টার্কটিকার দুটি সামরিক ঘাঁটিতে বা মহাদেশে যাওয়া নৌবাহিনীর একটি জাহাজে 58 জন লোক নতুন করোনভাইরাসটির জন্য ইতিবাচক পরীক্ষা করেছিল। মহামারীটি অবশেষে পৃথিবীর প্রতিটি মহাদেশে পৌঁছেছে এখনও পর্যন্ত অ্যান্টার্কটিকার উপস্থিতি সহ অন্য কোনও দেশ প্রকাশ্যে অন্য আক্রমণের খবর দেয়নি। চিলির সেনাবাহিনী সোমবার ঘোষণা করেছে যে জেনারেল বার্নার্ডো ও'হিগগিনস রিকেলমে অ্যান্টার্কটিক বেসের 36 জন ইতিবাচক পরীক্ষা করেছেন এবং মঙ্গলবার চিলির বায়োবাইও অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, চিলির নৌবাহিনীর সার্জেন্ট আলদিয়ার সরবরাহ জাহাজে যাত্রীদের মধ্যে জড়িত 21 জন সংক্রমণ রয়েছে। লাস এস্ট্রেলাস গ্রামে আরও একটি মামলার খবর পাওয়া গেছে, যেখানে লেফটেন্যান্ট রডল্ফো মার্শ মার্টিন এয়ার ফোর্স বেসে কর্মরত বেসামরিক কর্মীরা…
Read More
পড়ুয়াদের ট্যাব দেবে সরকার

পড়ুয়াদের ট্যাব দেবে সরকার

করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল, কলেজ। লাটে উঠেছে স্কুলের ক্লাস। তার ফলে বর্তমান পরিস্থিতিতে ভরসা অনলাইন ক্লাস। তাই এবার অন্য পথ বাছল রাজ্য সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইন ক্লাসের জন্য ট্যাব দেওয়ার কথা ঘোষণা করলেন। যে সমস্ত পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়, সেই সব পড়ুয়াদের জন্য কল্পতরু হয় রাজ্য সরকার। সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে একটি করে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More
আলিপুরদুয়ারে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী , যোগ দিলেন চায়ে পে চর্চায়

আলিপুরদুয়ারে কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী , যোগ দিলেন চায়ে পে চর্চায়

বিধানসভা নির্বাচনের আগে ডুয়ার্সে ঝটিকাসফরে এলেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ।জানা গেছে আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা এদিন পর্যটনমন্ত্রীর কাছে ডুয়ার্সের পর্যটন নিয়ে বেশ কিছু দাবিপত্র পেশ করেন। পাশাপাশি মন্ত্রী এদিন আলিপুরদুয়ারে স্থানীয় বিজেপি কর্মী নেতাদের নিয়ে চায়ে পে চর্চায় অংশ নেন।এই চায় পে চর্চা অনুষ্ঠান ছোটখাটো একটি জনসভায় পরিণত হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন আপনারা আমাকে চেনেন না, কিন্তু ভারতীয় জনতা পার্টি কে চেনেন। আজকে আলিপুরদুয়ারের মানুষের বাড়ি বাড়ি গিয়ে সবার হাতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও কাজকর্মের পুস্তিকা তুলে দিয়েছি এবং সবার কাছে আশীর্বাদ ভিক্ষা করেছি দলের জন্য। আমি নিশ্চিত আলিপুরদুয়ারের মানুষ ভারতীয় জনতা পার্টি কে দুহাত ভরে…
Read More
একশো দিনের কাজ সহ একাধিক দুর্নীতি নিয়ে ডেপুটেশন বাম-কং জোটের

একশো দিনের কাজ সহ একাধিক দুর্নীতি নিয়ে ডেপুটেশন বাম-কং জোটের

একশোদিনের কাজে দুর্নীতি,অনিয়ম, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বঞ্চিত যোগ্যদের নাম সংযোজন সহ একাধিক দাবি জানিয়ে এদিন উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রধানকে ডেপুটেশন দিল বাম-কংগ্রেসের কর্মীসমর্থকরা। জানা গেছে , মঙ্গলবার সাহেবঘাটা বাজার এলাকায় জমায়েত শেষে মিছিল করে শুরু হয় জোটের এই ডেপুটেশন কর্মসূচী। অঞ্চল কংগ্রেস সভাপতি সঞ্জয় রায়, সিপিএমের মালগাঁ শাখা সম্পাদক হায়দর আলী ও সাহেবঘাটা শাখা সম্পাদক জিয়ারুল হকের নেতৃত্বে এই মিছিলে এলাকার জোট কর্মীদের সঙ্গে অংশ নিয়েছিলেন কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি সুজিত দত্ত, যুব কংগ্রেসের গিরিধারী প্রামাণিক ও সৌম্য দত্ত এবং সিপিএমের জেলা নেতা ভারতেন্দ্র চৌধুরী ও কালিয়াগঞ্জ দক্ষিণ লোকাল সম্পাদক দেবাশীষ পাট্টাদার প্রমুখ। এদিন মিছিল শেষে মালগাঁ গ্রাম পঞ্চায়েত অফিসের…
Read More
সম্পত্তি হাতিয়ে নিতে দিদিকে অন্ধ করে দিল ভাই

সম্পত্তি হাতিয়ে নিতে দিদিকে অন্ধ করে দিল ভাই

দিদির নামে প্রায় পনের বিঘা জমি ছিনিয়ে নিতে দিদিকে প্রাণে মেরে ফেলতে চেষ্টা করল ভাই। এমনই নৃশংস ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার এলাকায়। জানা গেছে ওই পনের বিঘা জমির বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এই টাকা হাতিয়ে নিতে দিদিকে বাঁশ দিয়ে অন্ধ করে দেয় বলে অভিযোগ। অভিযুক্ত ভাই পলাতক।মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার ডান চোখে নষ্ট হয়ে গিয়েছে । এই ঘটনায় আক্রান্ত মহিলা তার ভাই ও ভাইয়ের পরিবারের বিরুদ্ধে ইংরেজবাজার থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ সুত্রে জানা গিয়েছে, আহত দিদির নাম নিভা সরকার(৪০)। অভিযুক্ত ভাই বিপদ মন্ডল তার স্ত্রী রিঙ্কু মন্ডল…
Read More
করোনা নেগেটিভ হলেন কৃতি শ্যানন

করোনা নেগেটিভ হলেন কৃতি শ্যানন

শ্যুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন।ডাক্তারি পরামর্শ মেনে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। ১৯ ডিসেম্বর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ট্যুইট করে কৃতি জানান, তাঁর করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি সুস্থ আছেন। ট্যুইটেই ধন্যবাদ জানান BMC-কে। ট্যুইটে লেখেন, অবশেষে আমার কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। ধন্যবাদ BMC-কে ও অ্যাসিস্টেন্ট কমিশনার মিস্টার বিশ্বাস মোতেকে। পাশাপাশি ধন্যবাদ চিকিৎসকদের, যাঁরা আমাকে এই সময়ে সাহায্য করেছেন, আমার পাশে থেকেছেন। আমার জন্য প্রার্থনা করার জন্যও সকলকে ধন্যবাদ।
Read More
দূষণমুক্ত মহানন্দা ব্যারেজ গড়ে তুলতে সাফল্য পাচ্ছে অপটোপিক

দূষণমুক্ত মহানন্দা ব্যারেজ গড়ে তুলতে সাফল্য পাচ্ছে অপটোপিক

দিনের পর দিন ফুলবাড়ি সংলগ্ন মহানন্দা ব্যারেজকে দূষণমুক্ত রাখতে সচেতনতা শিবির চালিয়ে সাফল্য পাচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা অপটোপিক । জানা গেছে ব্যারেজকে বহুদিন ধরে দূষণমুক্ত রাখতে কাজ করে চলেছে এই সংস্থা। শীতকাল সহ বছরের প্রায় অধিকাংশ সময় মহানন্দা ব্যারেজে প্রচুর পরিযায়ী পাখি আসে। তাদের অনুকূল পরিবেশ তৈরি করার জন্য প্রয়োজন সচেতন হওয়া। তাই স্থানীয় এলাকার মানুষ সহ প্রতিবেশী মানুষকে নিরন্তর মানুষকে সচেতন করে যাচ্ছে সংস্থাটি।এবার লক্ষ্য ইয়োলো ব্রেস্টেড বান্টি পাখিকে রক্ষা করা। তবে তার জন্য প্রয়োজন সচেতন।আর সেই সচেতন গড়ে তুলতেই প্রসাসন আধিকারিকদের নিয়ে ফুলবাড়িতে মঙ্গলবার এক আলোচনা সভা করলেন অপ্টোপিক। সংস্থার কর্নধার দীপজ্যেতি চক্রবর্তির উদ্যোগে এই সভায় পুলিশ প্রশাসন থেকে…
Read More