editor

10324 Posts
সম্পত্তি হাতিয়ে নিতে দিদিকে অন্ধ করে দিল ভাই

সম্পত্তি হাতিয়ে নিতে দিদিকে অন্ধ করে দিল ভাই

দিদির নামে প্রায় পনের বিঘা জমি ছিনিয়ে নিতে দিদিকে প্রাণে মেরে ফেলতে চেষ্টা করল ভাই। এমনই নৃশংস ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার এলাকায়। জানা গেছে ওই পনের বিঘা জমির বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এই টাকা হাতিয়ে নিতে দিদিকে বাঁশ দিয়ে অন্ধ করে দেয় বলে অভিযোগ। অভিযুক্ত ভাই পলাতক।মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার ডান চোখে নষ্ট হয়ে গিয়েছে । এই ঘটনায় আক্রান্ত মহিলা তার ভাই ও ভাইয়ের পরিবারের বিরুদ্ধে ইংরেজবাজার থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ সুত্রে জানা গিয়েছে, আহত দিদির নাম নিভা সরকার(৪০)। অভিযুক্ত ভাই বিপদ মন্ডল তার স্ত্রী রিঙ্কু মন্ডল…
Read More
করোনা নেগেটিভ হলেন কৃতি শ্যানন

করোনা নেগেটিভ হলেন কৃতি শ্যানন

শ্যুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন।ডাক্তারি পরামর্শ মেনে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। ১৯ ডিসেম্বর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ট্যুইট করে কৃতি জানান, তাঁর করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি সুস্থ আছেন। ট্যুইটেই ধন্যবাদ জানান BMC-কে। ট্যুইটে লেখেন, অবশেষে আমার কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। ধন্যবাদ BMC-কে ও অ্যাসিস্টেন্ট কমিশনার মিস্টার বিশ্বাস মোতেকে। পাশাপাশি ধন্যবাদ চিকিৎসকদের, যাঁরা আমাকে এই সময়ে সাহায্য করেছেন, আমার পাশে থেকেছেন। আমার জন্য প্রার্থনা করার জন্যও সকলকে ধন্যবাদ।
Read More
দূষণমুক্ত মহানন্দা ব্যারেজ গড়ে তুলতে সাফল্য পাচ্ছে অপটোপিক

দূষণমুক্ত মহানন্দা ব্যারেজ গড়ে তুলতে সাফল্য পাচ্ছে অপটোপিক

দিনের পর দিন ফুলবাড়ি সংলগ্ন মহানন্দা ব্যারেজকে দূষণমুক্ত রাখতে সচেতনতা শিবির চালিয়ে সাফল্য পাচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা অপটোপিক । জানা গেছে ব্যারেজকে বহুদিন ধরে দূষণমুক্ত রাখতে কাজ করে চলেছে এই সংস্থা। শীতকাল সহ বছরের প্রায় অধিকাংশ সময় মহানন্দা ব্যারেজে প্রচুর পরিযায়ী পাখি আসে। তাদের অনুকূল পরিবেশ তৈরি করার জন্য প্রয়োজন সচেতন হওয়া। তাই স্থানীয় এলাকার মানুষ সহ প্রতিবেশী মানুষকে নিরন্তর মানুষকে সচেতন করে যাচ্ছে সংস্থাটি।এবার লক্ষ্য ইয়োলো ব্রেস্টেড বান্টি পাখিকে রক্ষা করা। তবে তার জন্য প্রয়োজন সচেতন।আর সেই সচেতন গড়ে তুলতেই প্রসাসন আধিকারিকদের নিয়ে ফুলবাড়িতে মঙ্গলবার এক আলোচনা সভা করলেন অপ্টোপিক। সংস্থার কর্নধার দীপজ্যেতি চক্রবর্তির উদ্যোগে এই সভায় পুলিশ প্রশাসন থেকে…
Read More
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক জগন্নাথ গুহ

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক জগন্নাথ গুহ

২০২০ সালে মৃত্যুশোক কিছুতেই পিছু ছাড়ছে না বিনোদন জগতের। মঙ্গলবার ফের টলিগঞ্জে দুঃসংবাদ। প্রয়াত পরিচালক, অভিনেতা তথা বাচিক শিল্পী জগন্নাথ গুহ। সোমবার ডায়ালিসের ধকল আর নিতে পারলেন না বর্ষীয়ান শিল্পী। দক্ষিণ কলকাতার বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয় করেছিলেন ‘নেমসেক’, ‘সিটি অব জয়’, ‘পুরুষোত্তম’, ‘ঘরে বাইরে আজ’-এর মতো একাধিক সিনেমায়। ‘সলিউশন এক্স’, ‘আবার যখের ধন’, ‘মনোরমা কেবিন’, ‘ওগো প্রিয়তমা’, ‘বর বউ খেলা’ তাঁর স্মরণীয় কাজ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আরোহন নাটকে অভিনয় করেছেন জগন্নাথ গুহ।
Read More
চিতাবাঘের মৃত্যুতে তদন্ত এবং শাস্তির দাবি

চিতাবাঘের মৃত্যুতে তদন্ত এবং শাস্তির দাবি

বনকর্মীদের হাতে চিতাবাঘের মৃত্যুতে তদন্তের দাবি এবং উপযুক্ত শাস্তির দাবি তুললেন বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন তারা। উল্লেখ্য ১৭ ডিসেম্বর শিলিগুড়ির অদূরে রাঙ্গাপানি এলাকায় লোকালয়ে চিতাবাঘ ঢুকে পরে। আতঙ্কে বনবিভাগকে খবর দেওয়া হয়। অভিযোগ চিতাটিকে বাগে আনতে নিয়ম মেনে গুলি চালানো হয়নি। পশুপ্রেমী সংগঠনের সদস্যদের অভিযোগ , খবর পেয়েও বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে কোনো সতর্কতামূলক প্রয়োজনীয় উপকরণ নিয়ে আসেনি। তাদের আরো অভিযোগ, ১৭ ডিসেম্বর রাঙাপানিতে চিতাবাঘ আসার আগাম একটি খবর ছিল বনদপ্তরের কাছে।তবে কেন আগাম কোনো ব্যাবস্থা নেওয়া হয়নি।বনদপ্তরের তরফে বলা হয়েছে সেলফ ডিফেন্স এর ফলে চিতাবাঘটিকে মারা হয়েছে।তবে তা…
Read More
গ্রেফতার হলেন রায়না

গ্রেফতার হলেন রায়না

টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়নাকে মুম্বইয় বিমানবন্দরের কাছে অবস্থিত জেডব্লিউ ম্যারিয়ট হোটেলের ড্রাগনফ্লাই নাইট ক্লাব থেকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে করোনা মহামারির সময় নাইট কার্ফু উলঙ্ঘনের অভিযোগ। সোমবার গভীর রাতে ক্লাবে হানা দেয় মুম্বই পুলিশ। সেখান থেকে ৭ জন ক্লাব কর্মী-সহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়। সেই তালিকায় ছিলেন তিন জন সেলিব্রিটি। হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান এবং জনপ্রিয় র‌্যাপ গায়ক গুরু রানধাওয়াকেও গ্রেফতার করা হয়।
Read More
রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহের দায়িত্বে আরএসএস

রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহের দায়িত্বে আরএসএস

রামমন্দির মামলা নিয়ে সুপ্রিমকোর্টের ঐতিহাসিক রায়ের পর দ্রুত মন্দির নির্মাণের কাজ শুরু হতেই অর্থ সংগ্রহের দায়িত্ব নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ । জানা গেছে আগামী জানুয়ারি মাসের ১৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহ করবে সঙ্ঘের সদস্যরা। এজন একটি কমিটি তৈরি করেছে। সূত্রের খবর এই কমিটির দায়িত্বে রয়েছেন সঙ্ঘের নিষ্ঠাবান কর্মীরাই। এদিন শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে সাধনকুমার পাল জানান রামমন্দির নির্মাণের ভূমি পূজন ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার মন্দির নির্মাণে এবং অর্থ সংগ্রহে দেশের মানুষকেও অংশগ্রহণ করা হচ্ছে। দেশের প্রায় কুড়ি কোটি মানুষের কাছে কুপন নিয়ে অর্থ সংগ্রহ করা হবে। এজন্য ১০ টাকা, ১০০ টাকা এবং ১০০০ টাকার কুপন…
Read More
নতুন চেহারা নিচ্ছে করোনা ভাইরাস

নতুন চেহারা নিচ্ছে করোনা ভাইরাস

নতুন করোনা ভাইরাস আতংকের সৃষ্টি করেছে ব্রিটেনে। জিনগত পরিবর্তন হয়ে ভাইরাসটি নতুন চেহারা ধারণ করেছে। এই ভাইরাস অনেক বেশি শক্তিশালী বলে অনুমান বৈজ্ঞানিকদের। এই ভাইরাস এখনও পর্যন্ত লন্ডনের ৬০টি অঞ্চলে ১১০০ মানুষের শরীরে থাবা বসিয়েছে। এই আশঙ্কায় ফের বন্ধ হয়ে গিয়েছে ব্রিটেন-সহ অনেক দেশের বর্ডার। বাতিল হয়েছে লন্ডনগামী সমস্ত উড়ান। আজ মঙ্গলবার থেকেই ভারত-ব্রিটেন বিমান পরিষেবাও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকেই ফের লকডাউন ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডে।
Read More
বিয়ের পিঁড়িতে ইমন-নীলাঞ্জন

বিয়ের পিঁড়িতে ইমন-নীলাঞ্জন

আইবুড়ো পর্ব সেরেছেন। আইনি বিবাহ প্রক্রিয়াও সেরেছেন। ঘুরে এসেছেন পাহাড়ের কোল থেকেও।ইমনের বিয়ের জল্পনা শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। অবশেষে ১৯ অক্টোবর, তৃতীয়ার দিন তা বাস্তবায়িত হয়েছে।পাত্র টলিউডের নামী সুরকার নীলাঞ্জন ঘোষ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকার সঙ্গে জানা গিয়েছে কাজের সূত্রেই যুগলের পরিচয় । সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম । সম্পর্ক শুরুর কয়েক মাসের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন ইমন-নীলাঞ্জন । অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে । 
Read More
স্কুটি-বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম এক

স্কুটি-বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম এক

মোটরবাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের কেরানিপাড়া এলাকায়। জানা গেছে মঙ্গলবার দুপুর বেলা দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্কুটি চালক। তার মাথায় ও চোখে গুরুতর আঘাত রয়েছে। স্থানীয় বাসিন্দা‌রা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে‌ন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
Read More
শিশুমৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে বিক্ষোভ

শিশুমৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে বিক্ষোভ

শিশুমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। অভিযোগ, অসুস্থ শিশুকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলেও নার্সরা অনুমতি দেয়নি। ফলস্বরূপ মৃত্যুর কোলে ঢলে পড়ে চার মাসের শিশু। এই ঘটনায় পরিবারের লোকজন তুফানগঞ্জ হাসপাতালে এসে বিক্ষোভ দেখায়। জানা গেছে ফুলবাড়ি অন্দরন গ্রাম পঞ্চায়েতের সুভাষপল্লী এলাকার বাসিন্দা সমীর দাসের চার মাসের সন্তানের শ্বাসকষ্ট দেখা দেয়। এবং সোমবার তড়িঘড়ি ওই শিশুকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে। রাতের দিকে অসুস্থ শিশুটির শারীরিক অবস্থা অবনতি ঘটলে পরিবারের কোচবিহার নিয়ে যেতে চাইলেও নার্সরা নিয়ে ডিসচার্জ করেননি। নার্সরা জানিয়েছে তখন হাসপাতালে ডাক্তার না থাকায় এবং অনুমতি না মেলায় ছাড়তে চাননি। এদিকে পরিবারের অভিযোগ…
Read More
“বাংলা বাঁচাও”-এর ডাক দিয়ে বিক্ষোভ এবিভিপির

“বাংলা বাঁচাও”-এর ডাক দিয়ে বিক্ষোভ এবিভিপির

রাজ্যে অগণতান্ত্রিক এবং নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই অভিযোগ তুলে সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছে। জানা গেছে রাজ্যের এই অগণতান্ত্রিক পরিস্থিতির বিরুদ্ধে জলপাইগুড়িতে এদিন বিক্ষোভ দেখান এবিভিপি।সোমবার জলপাইগুড়ি শহরের কদমতলা মোড় থেকে শহরে একটি মিছিলের মধ্য দিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের নেতৃত্বরা।
Read More
মুখ্যমন্ত্রীর জন্য পুজো দিলেন দলের কর্মীরা

মুখ্যমন্ত্রীর জন্য পুজো দিলেন দলের কর্মীরা

ফের আরেকবার মুখ্যমন্ত্রীরূপে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়ে পুজো দিলেন জলপাইগুড়ি জেলার তৃনমূল নেতা কর্মীরা। জলপাইগুড়ি জেলার তৃনমূল কর্মীরা এদিন বঙ্গ ধ্বনি যাত্রায় সরকারের উন্নয়নমূলক কর্মসূচী গুলিকে সবার সামনে তুলে ধরে। ব্লক তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়‌বার মুখ‍্যমন্ত্রী হ‌ওয়ার প্রার্থনা করে জলপাইগুড়ি‌র যোগমায়া কালী মন্দিরে পুজো দেওয়া হয়। তৃণমূলের পক্ষ থেকে বের হ‌ওয়া বঙ্গধ্বনি যাত্রা মিছিলে এদিন অংশ নেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল সহ বিভিন্ন নেতা কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। জনগণকে তৃণমূল সরকারের উন্নয়ন‌মূলক কাজকর্ম সম্পর্কে অবগত করতেই এই মিছিল। পাশাপাশি শহরের মানুষ কি কি সুবিধে পেয়েছেন তারই রিপোর্ট কার্ড প্রদর্শন করা হয় বঙ্গধ্বনি যাত্রার…
Read More
স্যান্ডউইকের পেটেন্ট রাইট ভারতেও থাকবে

স্যান্ডউইকের পেটেন্ট রাইট ভারতেও থাকবে

স্যান্ডউইকের ভার্টিকাল শ্যাফট ইম্প্যাক্ট ক্রাশার সংক্রান্ত পেটেন্ট অধিকার লঙ্ঘনের ব্যাপারে দিল্লি হাইকোর্টের রায় তাদের পক্ষে রয়েছে - চলতি বছরের গোড়ার দিকে এখবর জানিয়েছিল স্যান্ডউইক। যখন আরও তদন্তের পর জানা যায় হায়দরাবাদের দুইটি কোম্পানি স্যান্ডউইক ডাউন টু হোল হ্যামার্স (মিশন ৪) সংক্রান্ত পেটেন্ট অধিকার লঙ্ঘন করে মিশন ৪ হ্যামার্সের অনুরূপ পণ্য বিক্রি করছে, তখন ওই দুইটি কোম্পানিকে এব্যাপারে নোটিস দেওয়া হয়। আইনি পদক্ষেপের ফলে কোম্পানি দুটি স্যান্ডউইকের পেটেন্ট রাইট স্বীকার করে এবং নির্মাণ, বিজ্ঞাপন, বিক্রয়, বিক্রয়ের জন্য রাখা, আমদানি, রপ্তানি ইত্যাদি থেকে বিরত থাকতে রাজী হয়। আইন অনুসারে কোম্পানি দুটিকে অবৈধভাবে নন-জেনুইন স্যান্ডউইক প্রোডাক্ট বাজারজাত করা থেকে বিরত করতে পেরে স্যান্ডউইক…
Read More