editor

10318 Posts
টাকা খরচের নিরিখে কোচবিহার জেলা রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রথম স্থানে

টাকা খরচের নিরিখে কোচবিহার জেলা রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রথম স্থানে

কোচবিহার জেলায় বাংলার বাড়ি প্রকল্পে ১ লক্ষ ১১ হাজার মানুষের নাম অনুমোদন হয়েছে। তারমধ্যে ৫০ শতাংশ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বাকি উপভোক্তাদের টাকাও চলতি সপ্তাহের মধ্যে ঢুকে যাবে। এই টাকা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের কাছে ‘ওটিপি’ যাচ্ছে। সাইবার অপরাধ ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ওটিপি কারও কাছে যেন উপভোক্তারা না বলেন সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্তক করা হচ্ছে।জেলায় বিপুল সংখ্যক বাড়ি তৈরি হবে। এরজন্য পর্যাপ্ত পরিমাণে ইট, বালি, পাথর, সিমেন্ট, রড যাতে মজুত থাকে সেই দিকেও প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে। দাম যাতে বৃদ্ধি করা না হয় সেটা প্রশাসন দেখবে।…
Read More
ভালো কাজে পুরস্কার পাবে পঞ্চায়েত উদ্যোগ জেলা প্রশাসনের

ভালো কাজে পুরস্কার পাবে পঞ্চায়েত উদ্যোগ জেলা প্রশাসনের

ভালো কাজ করলে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিগুলিকে পুরস্কৃত করা হবে বলে জানাল কোচবিহার জেলা প্রশাসন। যে গ্রাম পঞ্চায়েতগুলি সরকারের বরাদ্দ টাকা দ্রুত শেষ করতে পারবে, সেই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিকে পুরস্কৃত করা হবে। সরকারি কাজ শেষ করার নিরিখে কারা এগিয়ে রয়েছে সেটা ২০ জানুয়ারির মধ্যে চুড়ান্ত করা হবে। আগামী ২৬ জানুয়ারি তিনটি গ্রামকে সেই কাজের নিরিখে সেরার পুরস্কার দেওয়া হবে। বৃহস্পতিবার কোচবিহারের জেলা শাসক অরবিন্দকুমার মিনা বলেন, ‘পঞ্চদশ অর্থ কমিশনে চলতি আর্থিক বছরে ১৯০ কোটি টাকা বরাদ্দ হয়েছে জেলার উন্নয়নে। এর মধ্যে ১৫১ কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকার কাজ এখনও বাকি। সেই টাকা দ্রুত ব্যবহারের জন্যই এই উদ্যোগ।…
Read More
যাত্রী চাহিদা বাড়লেও বড় বিমান চালান হচ্ছে না কোচবিহারে

যাত্রী চাহিদা বাড়লেও বড় বিমান চালান হচ্ছে না কোচবিহারে

কলকাতা রুটে বড় বিমান চালানোর দাবি জোরাল হচ্ছে। প্রায় দুবছর ধরে কোচবিহার থেকে কলকাতা রুটে ৯ আসনের বিমান পরিষেবা চালু রয়েছে। অভিযোগ, যাত্রী চাহিদা বাড়লেও সেখানে বড় বিমান চালান হচ্ছে না। ফলে অনেকেই প্রয়োজনীয় দিনে যাতায়াতের টিকিট পাচ্ছেন না। এই পরিস্থিতিতে ওই রুটে বিমান চালাচলের দায়িত্বে থাকা উড়ান সংস্থার তরফেও অপেক্ষাকৃত বেশি আসনের বিমান চালু করার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। কোচবিহার বিমান বন্দরের ডিরেক্টর শুভাশিস পাল বলেন, ‘‘বর্তমানে ১৯ আসনের উড়ান চালানোর মতো পরিকাঠামো রয়েছে। রানওয়ের দৈর্ঘ্য আরও বাড়ানো হলে অপেক্ষাকৃত বেশি আসনের বড় বিমান নামতে পারবে। সূত্রের দাবি, ওই রুটে চলাচলের জন্য ১৯ আসনের একটি নতুন বিমান কিনতে চাইছে…
Read More
দার্জিলিংয়ে তুষারপাত দেখা যাচ্ছে পৌষ মাসের শেষ দিকে

দার্জিলিংয়ে তুষারপাত দেখা যাচ্ছে পৌষ মাসের শেষ দিকে

এবার সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া পৌষ প্রায় শেষের দিকে। সংক্রান্তির আর মাএ কদিন বাকি। কিন্তু এখনও সেই রকম শীত পড়েনি। ঠান্ডা কাবু করতে পারেনি রাজ্যবাসীকে। সংক্রান্তিতে কি আদেও হাড় কাঁপানো শীত পড়বে। এই বিষয় ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। তবে এবারও সুখবর দিতে পারল না আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবার বাধা পাবে উত্তুরে হাওয়া। ফলে এবার সংক্রান্তিও কাটবে গরমই। তবে সামনে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে।       আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শনিবার অব্দি বাংলায় শীতের প্রভাব থাকবে। সংক্রান্তির আগেই উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে  পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির জাঁকিয়ে শীতে বাধা হতে পারে এই ঝঞ্ঝা। শুক্রবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের…
Read More
ডিজিটাল ফাঁদ রয়েছে কিউআর কোডে, না জেনে স্ক্যান করলেই ব্যাঙ্ক থেকে কেটে যাবে টাকা  

ডিজিটাল ফাঁদ রয়েছে কিউআর কোডে, না জেনে স্ক্যান করলেই ব্যাঙ্ক থেকে কেটে যাবে টাকা  

বর্গাকার সাদাকালো সাঙ্কেতিক একটি ছবি হচ্ছে কিউআর কোড। অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেএে এটি ব্যবহার করা হয়। এটা নিয়েই তৈরি হয়েছে প্রতারণার ফাঁদ। সময় থাকতে বিষয় টা জানা দরকার। হুগলির বাসিন্দা একটি বেসরকারি সংস্থা কর্মীর ফোনে এক সন্ধ্যায় হঠাৎ একটি মেসেজ ঢুকে। যা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ অর্থ জমা পড়ার সঙ্কেত বহন করে। ফোন তুলে দেখেন, তার অ্যাকাউন্টে আট হাজার টাকা ঢুকেছে। কে এই টাকা পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন কিছুই বোঝেননি। কোথাও টাকাটা তাঁর পাওনা ছিল বলেও মনে করতে পারছিলেন না। আচমকা অচেনা নম্বরে ফোন ঢুকল । ফোন তুলতেই শুনলেন অচেনা কণ্ঠ, ‘‘দাদা, আপনার ফোনে কি এইমাত্র আট হাজার টাকা ঢুকেছে?’’ ঢুকেছে, বলতেই…
Read More
বনকর্মীদের দাবি জঙ্গলে ফিরেছে বাঘ, নদীর পারে বাঘের পায়ের ছাপ

বনকর্মীদের দাবি জঙ্গলে ফিরেছে বাঘ, নদীর পারে বাঘের পায়ের ছাপ

বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে খুঁজতে শুরু করেছিলেন গ্রামবাসীরা। এর পর বনকর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। ডেরায় ফিরে আসল সুন্দরবনের অনুপ্রবেশকারী বাঘ। বাঘের পায়ের ছাপ দেখে তার গতিবিধি পর্যবেক্ষণ করে এমনই জানালেন বনকর্মীরা। এর পরেই কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলেন কুলতলির গ্রামবাসীরা। দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) নিশা গোস্বামী জানান, বাঘটি উত্তর বৈকুণ্ঠপুর সংলগ্ন জঙ্গল থেকে মাকড়ি নদী পেরিয়ে আজমলমারি-১১ গভীর জঙ্গলে ফিরে গিয়েছে।   বুধবার সকাল থেকেই বাঘটিকে খোঁজার অভিযান শুরু করেছে বনকর্মীরা। প্রাথমিক ভাবে জলপথে সন্ধান চালান তাঁরা। কুলতলির বাঘ মাকড়ি নদী পার করে এগিয়ে গিয়েছে কি না, সেই বিষয়টা নিশ্চিত করতে…
Read More
বুধবার বাতিল করা হল বিমান, সতর্কতা জারি হল দিল্লিতে ঘন কুয়াশার কারণে

বুধবার বাতিল করা হল বিমান, সতর্কতা জারি হল দিল্লিতে ঘন কুয়াশার কারণে

কুয়াশার জন্য দিল্লি আসা ও যাওয়ার প্রায় ৩০০টি উড়ানের সময়সূচি বদলানো হয়েছিল। বিলম্বিত হয়েছিল অন্তত ২৫টি ট্রেন।  দুর্ঘটনা এড়াতে ৩৭টি বিমানের সময়সূচি বদলে গেছে।  উত্তর-ভারতে ও ধোঁয়াশার দাপট কমল না। বুধবার সকালে পরিবর্তন করতে হল একাধিক বিমানের সময়সূচি। বুধবার ভোর থেকেই রাজধানী দিল্লি এবং তার সংলগ্ন অঞ্চল ঢেকেছে ধোঁয়াশার পুরু আস্তরণে। দৃশ্যমানতা নেমে গিয়েছে ১০ মিটারে। রেল পরিষেবা তে-ও কুয়াশার প্রভাব পড়েছে।     নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা কুয়াশার আস্তরণে ঢেকে গিয়েছে। কুয়াশার কারণে বাতিল করতে হয়েছে একটি উড়ান। দিল্লি ও তার সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (আইএমডি)। জানা গিয়েছে কুয়াশার দাপট চলবে শুক্রবার…
Read More
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু এলাকাতেও অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু এলাকাতেও অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প

সাতসকালে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল। কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ, বিহারের উত্তরাংশ-সহ দেশের বিভিন্ন অংশে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল তিব্বত। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রথম কম্পনটি হয় সকাল ৬টা ৩৫ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। এর কিছু ক্ষণের মধ্যেই ফের কেঁপে ওঠে শিজ়াং। পর পর কম্পন অনুভূত হয়েছে একই অঞ্চলে। দ্বিতীয় কম্পনটি হয় সকাল ৭টা ২মিনিটে। তীব্রতা ছিল ৪.৭। এর পাঁচ মিনিট পরে আবার তৃতীয় কম্পন, সকাল ৭টা ৭মিনিটে। তৃতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৯। প্রথম দু’টি ভূমিকম্প হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তৃতীয়টি ৩০ কিলোমিটার গভীরে।…
Read More
নতুন বছরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি টেট চাকরি প্রার্থীদের

নতুন বছরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি টেট চাকরি প্রার্থীদের

দ্রুত ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতে নতুন বছরের প্রথমেই ফের পথে নামার ডাক দিয়েছিলেন ২০২২ প্রাথমিক টেট পাশ চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার তাঁদের সেই বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার বাধল সল্টলেকের করুণাময়ীতে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলল চাকরিপ্রার্থীদের। তাঁদের অভিযোগ, পুলিশ কয়েক জন বিক্ষোভকারীকে আটক করার সময়ে কার্যত টেনে-হিঁচড়ে নিয়ে গিয়েছে। এরই মধ্যে বিকাশ ভবনের পিছনের গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দেন চাকরিপ্রার্থীরা। কয়েক জন বিক্ষোভকারীকে আটক করে বিধাননগরের বিভিন্ন থানায় নিয়ে যায় পুলিশ। ২০২২ টেট পাশ চাকরিপ্রার্থীদের এ দিনের বিকাশ ভবন অভিযান ছিল পূর্ব নির্ধারিত। সেই মতো বেলা ১২টার আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন ছিল বিকাশ ভবনের সামনে। কিন্তু, পুলিশের চোখে…
Read More
শীতের সময় নলেন গুড়ের ব্যবসায় লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা

শীতের সময় নলেন গুড়ের ব্যবসায় লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা

নভেম্বরে হালকা শীতের আমেজ অনুভূত হয়। পরের দিকে ধীরে ধীরে শীত জাঁকিয়ে পড়তে শুরু করে। মাঝে মাঝে আকাশ মেঘলা থাকায় শীতের কনকনে ভাব হাড়ে হাড়ে টের পায় মানুষজন। আর এরপর জানুয়ারি মাসে হাড় কাঁপানো ঠান্ডা। সে সময় বাঙালির ঘরে ঘরে পিঠে-পুলির অনুষ্ঠান। পিঠে-পুলি তৈরিতে চাই নলেন গুড়। মালদার কালিয়াচক ৩ নং ব্লকের মন্ডাইয়ের বছর ৫০-য়ের আমিনুল ইসলাম খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস জাল দিয়ে নলেন গুড় তৈরি করেন। প্রতি বছরই খেজুর গাছ থেকে রস বের করে নলেন গুড় তৈরি করেন। প্রায় ১০ বছর ধরে এই কাজ করে আসছেন। আমিনুলের কথায়, ‘প্রতি বছর ১৪ থেকে ১৫টি খেজুর গাছ…
Read More
আলিপুরদুয়ার শহর সংলগ্ন দক্ষিণ পোরো ইকো পার্কে ভিড়

আলিপুরদুয়ার শহর সংলগ্ন দক্ষিণ পোরো ইকো পার্কে ভিড়

নতুন বছরকে স্বাগত জানাতে বছরের প্রথম দিন পিকনিকের হুজুগ দেখা যায় প্রতিবারই। বুধবারও তার ব্যতিক্রম হয়নি আলিপুরদুয়ারে। তবে এবছর তাতে উচ্ছৃঙ্খলতার মাত্রা ছিল বেশি। বলছেন ভুক্তভোগীরাই। পয়লা জানুয়ারিতে আলিপুরদুয়ার জেলাজুড়ে পিকনিক স্পটগুলোয় ভিড়ের চেনা ছবিই ধরা পড়েছে। আর সেইসঙ্গে দেখা গিয়েছে মদ্যপদের হুজ্জতি আর বেপরোয়া বাইকবাজদের দাপাদাপি। সাউন্ড বক্সের দাপট তো ছিলই। বক্সা টাইগার রিজার্ভের মাঝে আলিপুরদুয়ার শহর সংলগ্ন দক্ষিণ পোরো ইকো পার্কে ভিড় যেমন ছিল, মদ্যপদের দৌরাত্ম্যও ছিল সমানতালে। আর তার ফলে যাঁরা সেখানে পরিবার নিয়ে পিকনিক করতে গিয়েছিলেন, তাঁরা সমস্যায় পড়েন।জঙ্গলের পাশে হওয়া সত্ত্বেও ওই পিকনিক স্পটে মাইকের শব্দ নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাই ছিল না। বাকিরা প্রতিবাদ করবেন কী?…
Read More
ঠান্ডাকে উপেক্ষা করেই সকাল থেকে পুজো দিতে রীতিমতো লাইন  মদনমোহন বাড়িতে

ঠান্ডাকে উপেক্ষা করেই সকাল থেকে পুজো দিতে রীতিমতো লাইন মদনমোহন বাড়িতে

বদলেছে সময়, বদলেছে ট্রেন্ড, পরিবর্তন এসেছে মানুষের মধ্যেও। একটা সময় যেখানে কোচবিহারে ইংরেজি নতুন বছর উদযাপনের চল সেরকম ছিল না, সেখানে এখন অন্য ছবি। পরিবর্তন শুধু উদযাপনে নয় ভক্তি প্রদর্শনেও। আগে ইংরেজি নতুন বছরে পরিবারের সকলের সঙ্গে পিকনিক কিংবা ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলেও মন্দিরে পুজো দিয়ে বছর শুরু করতেন খুব কম মানুষই। বাংলা নববর্ষের ক্ষেত্রে ছবিটা থাকত অন্যরকম। সেসময় অবশ্য প্রাণের ঠাকুর মদনমোহনের কাছে পুজো দিতে মন্দিরে ভিড় করতেন অনেকে। তবে বছর পনেরো থেকে সেই ধারণায় এসেছে পরিবর্তন। ইদানীং বিয়ে হোক বা ইংরেজি নতুন বছর, সবেতেই কোচবিহারবাসীর ভরসাস্থল মদনমোহন। গত কয়েকবছরের মতো এবারেও মদনমোহন মন্দিরে পুজো দিয়ে নতুন বছর শুরু…
Read More
প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক অলোক সাহা

প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক অলোক সাহা

প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক অলোক সাহা। বয়স হয়েছিল ৬৪ বছর। নতুন বছরের প্রথমই ক্লাব হারাল অন্যতম সফল এক ফুটবলারকে। কেরিয়ারে ক্লাবকে একাধিক ট্রফি জিতিয়েছেন অলোক। ১৯৮৩ থেকে ১৯৮৮ সাল— অর্থাৎ টানা ছ’বছর ইস্টবেঙ্গল ক্লাবের রক্ষণে অন্যতম ভরসা ছিলেন অলোক সাহা। ’৮৩ সালে লাল-হলুদ জার্সি গায়ে প্রথম মরসুমে দলকে আইএফএ শিল্ড ও ডিসিএম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল তাঁর। ’৮৪-র মরসুমে শিল্ড এবং সঞ্জয় গান্ধী গোল্ড কাপে তাঁর পারফরম্যান্স আজও লাল-হলুদ সমর্থকদের মুখে মুখে ঘোরে। ’৮৫ সালে কলম্বোয় অনুষ্ঠিত কোকাকোলা কাপে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল অলোকের। এ ছাড়া একই বছরে কলকাতা লিগ, ফেডারেশন কাপ ও দার্জিলিং গোল্ড কাপে…
Read More
সন্তোষ ট্রফি জিতে ভারত সেরা হয়েছিল বাংলা দল

সন্তোষ ট্রফি জিতে ভারত সেরা হয়েছিল বাংলা দল

সন্তোষ ট্রফি জিতে মঙ্গলবার ভারতসেরা হয়েছিল বাংলা দল। বৃহস্পতিবার কোচ সঞ্জয় সেন-সহ গোটা দল নবান্নে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ছিলেন বাংলার ফুটবল সংস্থার (আইএফএ) কর্তারাও। সেই সাক্ষাতের পরেই প্রত্যেক ফুটবলারের জন্য চাকরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাকে সন্তোষ জেতানো রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠ, চাকু মান্ডিরা। ট্রফিও নিয়ে গিয়েছিলেন তাঁরা। সেই ট্রফির সঙ্গে ছবি তোলেন মমতা, কোচ এবং ফুটবলারেরা। রবিদের হাতে সরকারের তরফে ব্লেজার তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কোচ, ফুটবলার ছাড়াও সাপোর্ট স্টাফদের সকলকে ব্লেজার দেওয়া হয়। সন্তোষজয়ী দলের জন্য ৫০ লক্ষ টাকা উপহার হিসাবে ঘোষণা করেন মমতা। ফুটবলারদের উদ্দেশে মমতা বলেন,…
Read More