editor

10321 Posts
এবার ঐতিহ্যবাহী বোল্লা কালীর পুজোয় মেলা বসছে না,সিদ্ধান্ত মন্দির কমিটির

এবার ঐতিহ্যবাহী বোল্লা কালীর পুজোয় মেলা বসছে না,সিদ্ধান্ত মন্দির কমিটির

করোনার কারণে এবার বোল্লা কালীপুজোতেও কাটছাট ।করোনার অতিমারীর কারনে কোর্টের নির্দেশিকায় একের পর এক পুজোতে কাটছাট করতে হয়েছে। এবার ঠিক একই কারণে দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী কালী পুজোতেও কোপ পড়ল। জানা গেছে আগামী ৪ ডিসেম্বর থেকে এবার বোল্লা কালি মায়ের পুজো হলেও মেলা না করার সিদ্ধান্ত নিয়েছে মেলা কমিটি। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই মেলার লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় প্রতিবছর। এই করোনা কালীন সময়ে তাই এবার পুজো হলেও মেলা বসছে না।পাশাপাশি এবছর নিষিদ্ধ হয়েছে ছাগ বলি এবং মানত মূর্তির পুজো। উত্তরবংগের ঐতিহ্যবাহী ও শতাব্দী প্রাচীব বোল্লা কালি মাতার পুজো। প্রত্যেক বছর রাস পুর্নিমার পরের শুক্রবার, এবার ৪ ডিসেম্বর বোল্লা মা কালির বাসরিক…
Read More
আলিপুরদুয়ারে রেল পরিষেবার উন্নতিকরণে রেল মন্ত্রীকে চিঠি  বারলার

আলিপুরদুয়ারে রেল পরিষেবার উন্নতিকরণে রেল মন্ত্রীকে চিঠি বারলার

ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানগুলি দার্জিলিংয়ের পরেই লোকমনে আনন্দ জাগায়। চাবাগান, অভয়ারণ্য সেইসঙ্গে এখানকার আদিম জনজাতির বসবাসের নিরিখে এই ডুয়ার্স এলাকা গুরুত্বপূর্ণ।কিন্তু সেই নিরিখে এখানে যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত নয়। এই যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণের দাবিতে এবার রেল মন্ত্রীকে চিঠি দিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা। জানা গেছে, আলিপুরদুয়ারের সাংসদ জণ বারলা নিজের সংসদীয় ক্ষেত্রের রেল পরিষেবার উন্নতিকরণের লক্ষ্যে রেল মন্ত্রীর কাছে বিভিন্ন দাবি-দাওয়া সম্মিলিত চিঠি গত 27 তারিখ প্রেরণ করেন। এবং সেই বিষয় নিয়ে আলিপুরদুয়ারের এডিআরএম এর সঙ্গে আজ সকালে একটি বৈঠক করেন ও পরবর্তীতে দুপুর একটার সময় ভার্চুয়াল মিটিংয়ে রেলমন্ত্রীর সামনে সেই সমস্ত বিষয়ে আরো একবার তুলে ধরেন। রেলমন্ত্রী…
Read More
২৫ ডিসেম্বর মুক্তি পাবে কুলি নম্বর ১

২৫ ডিসেম্বর মুক্তি পাবে কুলি নম্বর ১

শনিবার মুক্তি পেল ডেভিড ধওয়ানের পরিচালনায় বরুণ ধওয়ান ও সারা আলি খান অভিনীত কুলি নম্বর ওয়ানের ট্রেলার। বরুণ,সারা, পরেশ রাওয়াল ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জনি লিভার, রাজপাল যাদব এবং জাভেদ জাফরি। নব্বইয়ের দশকে তৈরি গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনীত সুপারহিট কমেডি ছবি কুলি নম্বর ১-এর রিমেক এই ছবি। ২৫ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে কুলি নম্বর ১।
Read More
ইসলামপুরে বিজেপির যোগদান সভা

ইসলামপুরে বিজেপির যোগদান সভা

বিধানসভা ভোটের আর মাত্র প্রায় চারমাস। তার আগে নিজের সাংগঠনিক ক্ষমতাকে বাড়াতে তৎপর ডান-বাম সব পক্ষ। এদিন উত্তরদিনাজপুর জেলার ইসলামপুরে বিজেপির যোগদান মেলা সম্মেলনে অন্য দল থেকে বহু পরিবার বিজেপিতে যোগদান করেন বলে বিজেপির দাবি। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির উত্তরের সাংসদ সহ বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁ। এদিনের সভায় সৌমিত্র খাঁ তৃণমূলকে কটাক্ষ করে জানান আগামী বিধানসভা ভোটে মানুষ তৃণমূলের বিকল্প চাইছে। এদিন এই অনুষ্ঠানে সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরদিনাজপুরের সাংসদ দেবশ্রী চৌধুরী, দক্ষিণ দিনাজপুরের সাংসদ তথা উত্তরবঙ্গের কো কনভেনার সুকান্ত মজুমদার, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় সহ বিজেপি নেতৃত্বরা
Read More
ভারতে সংক্রমণের ব্যাপ্তি কমছে ধীরে ধীরে

ভারতে সংক্রমণের ব্যাপ্তি কমছে ধীরে ধীরে

গত কয়েক দিনের তুলনায় কিছুটা কমেছে নতুন আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ হাজার ৪৫২ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে ৪৮৫ জনের মৃত্যু হয়েছে কোভিডে। শুক্রবারের পর শনিবারও সংক্রমণের শীর্ষে থাকল মহারাষ্ট্র। গত তিন দিন ধরে রাজধানীতে দৈনিক সংক্রমণের হারও কমেছে। সংক্রমণের ব্যাপ্তি ধীরে ধীরে কমছে, এটা বলাই যায়।
Read More

দুর্ভোগ শহরবাসীর

গত রবিবার অর্থাৎ ২২ নভেম্বর ফেটে গিয়েছে টালা ট্যাঙ্কের জলের পাইপ। মেরামতির কাজ চলছে জোরকদমে। স্ট্রিটের। শনিবার সকাল থেকে পুরসভার তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই ফাটল মেরামতির কাজ শুরু হয়েছে। শনিবার বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত উত্তর কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ। রবিবার বিকেল থেকে তা স্বাভাবিক হবে। পুরসভা জানিয়েছে, শনিবার দুপুর, বিকেল ও সন্ধেয় টালা ট্যাঙ্কের আশপাশের এলাকা, জোড়াবাগান, মহম্মদ আলি পার্ক, নিউ পার্ক, চাউলপট্টি, বাগমারি, পার্ক সার্কাস, কসবায় জল বন্ধ থাকবে। একইসঙ্গে পানীয় জল সরবরাহ ব্যাহত হবে সল্টলেক ও দক্ষিণ দমদম পুরসভা এলাকাতেও।
Read More
মারাদোনা রয়ে গেলেন অনুরাগীদের মনে

মারাদোনা রয়ে গেলেন অনুরাগীদের মনে

কড়া নিরাপত্তায় হাতে গোনা কয়েকজনের উপস্থিতিতে সমাহিত হল আর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার পার্থিব শরীর। বুয়েনস আয়ার্সের রাস্তায় কনভয়ের পিছনে হাজার হাজার ভক্তের ঢল। সমর্থকদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে আর্জেন্টাইন পুলিশকে। বৃহস্পতিবার সন্ধ্যায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের বেল্লা ভিস্তায়  বাবা-মায়ের সামধির পাশেই সমাহিত করা হয় ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনাকে। শেষ জীবনে একাকীত্বে ভুগতেন।
Read More
প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসল প্রেমিকা

প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসল প্রেমিকা

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে অস্বীকার করায় প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় বসল প্রেমিকা। ঘটনাটি ঘটল মালদার চাঁচল এলাকায়। ওই প্রেমিকার অভিযোগ বিয়ের নাম করে দীর্ঘদিন ধরে তার সঙ্গে সহবাস করেছে ওই যুবক। দুবছর পর এখন বিয়ে করতে অস্বীকার করায় ধর্ণায় বসে ওই যুবতী। জানা যায়, ওই যুবতী গত চারদিন ধরে কনুয়ার উত্তরপাড়া সুলতান আলীর ছেলে মাসুম রেজার বাড়িতে চারদিন ধরে না খেয়ে ধর্নায় রয়েছেন! গত দুই বছর ধরে মাসুম রেজার সাথে নদীশিখ গ্রামের আর্জিনা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মাসুদ আলম আর্জিনা খাতুনের সঙ্গে একাধিকবার সহবাস করে বলে অভিযোগ! এরপর সেই প্রেমিকা বিয়ের কথা বললে মাসুদ আলম বিয়ে করতে…
Read More
চালু হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন

চালু হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন

অবশেষে রাজ্যবাসীর দাবী মেনে নিল রেল কর্তৃপক্ষ। প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। করোনার সমস্ত সুরক্ষাবিধি মেনেই আগামি ২রা ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে চলবে ৫৪টি পাসেঞ্জার ট্রেন। টুইট করে জানালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। উপকৃত হবেন সাধারণ মানুষ। লকডাউনের জেরে প্রায় ৮মাস বন্ধ থাকার পর অবশেষে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। তবে এখনই শুরু হচ্ছে না দক্ষিণ-পূর্ব রেল পরিষেবা।
Read More
দুই ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু একজনের

দুই ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু একজনের

একটি মালবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারল আরেকটি ট্রাক। এমনই সড়ক দুর্ঘটনা ঘটল ফুলবাড়ির ঘোষপুকুর এলাকার জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে অতি দ্রুত গতিতে যাওয়া একটি ট্রাক আরেকটি মালবাহী ট্রাকের পিছনে ধাক্কা মেরে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় ট্রাকের ড্রাইভারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শিলিগুড়িগামী দুই ট্রাক একই লাইন ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ২০ চাকার একটি বড়ো ট্রাকের পিছনে ধাক্কা মারলে পিছনের ট্রাকের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকের একজন মারা গেছে। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করে পুলিশ। ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
Read More
রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির এনজেপিতে

রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির এনজেপিতে

করোনাকালীন পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল নিউ জলপাইগুড়ি স্টেশনের আরপিএফ জওয়ানরা। জানা গেছে এদিন জিআরপি এবং আরপিএফ এর যৌথ উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরে ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সেই ৬০ ইউনিট সংগৃহিত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
Read More
কয়লা পাচারকাণ্ডের তদন্তে সিবিআই

কয়লা পাচারকাণ্ডের তদন্তে সিবিআই

কয়লা পাচারকাণ্ডে রাজ্যে ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শনিবার সকাল থেকেই কয়লা পাচারকাণ্ডের তদন্তে রাজ্যের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। মোট ২২টি সিবিআই আধিকারিকদের দল তদন্তে বেরিয়েছে। কয়লা পাচার কাণ্ডে প্রথমে তদন্তে নামে আয়কর দফতর। তবে এ ব্যাপারে এখনও কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। উল্লেখ্য, মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গে কয়লা পাচার করত কয়লা পাচার কাণ্ডের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালা। আর তার এই কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত এনামুল। কয়লা পাচারের তদন্তে তৎপরতা শুরু হওয়ার প্রায় একই সময়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন।
Read More
মারাদোনার প্রয়াণে স্মরণ সভা এসএফআই এবং ডিওয়াইএফ এর

মারাদোনার প্রয়াণে স্মরণ সভা এসএফআই এবং ডিওয়াইএফ এর

বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মারাদোনার প্রয়াণে স্মরণ সভা আয়োজন করল মালবাজার এসএফআই এবং ডিওয়াইএফ এর ছাত্ররা। ।শুক্রবার সন্ধ্যায় ফুটবলের ঈশ্বরকে তাঁর অকাল প্রয়াণে শোকসভা করল। এদিন মারাদোনার প্রতিকৃতিতে ফুল এবং মোমবাতি জ্বালিয়ে এই ফুটবলারকে স্মরণ করলেন বাম সংগঠনের ছাত্ররা।
Read More
রবিবার উদ্বোধন হতে পারে নতুন মাঝেরহাট ব্রিজ

রবিবার উদ্বোধন হতে পারে নতুন মাঝেরহাট ব্রিজ

শুক্রবার সন্ধেবেলা মেলে সুখবর। নতুন মাঝেরহাট ব্রিজ খোলা নিয়ে শুক্রবার সন্ধের মধ্যে চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দিল রেল। মাঝেরহাটের নতুন ব্রিজ চালুতে আর বাধা নেই। রবিবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে পারেন মাঝেরহাটের নতুন সেতু। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বেহালা-কলকাতা সংযোগকারী মাঝেরহাট ব্রিজটি ভেঙে পড়েছিল। আগামী সপ্তাহ থেকেই ফের আগের মতো মাঝেরহাট ব্রিজ ধরে কম সময়ে অনেকটা দূরত্ব পেরতে পারবেন নিত্যযাত্রীরা।
Read More