editor

10321 Posts
বিতর্ক পিছু ছাড়ছে না করণ জোহরের

বিতর্ক পিছু ছাড়ছে না করণ জোহরের

একের পর এক বিতর্কে নাম জড়াচ্ছে ধর্মা প্রোডাকশনের কর্ণধার ফ্যাশন পরিচালক করণ জোহরের। গত সপ্তাহেই প্রকাশ্যে এসেছে করণ ‘দ্য ফাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইফস'-এর ট্রেলার। ২৭ নভেম্বর এই রিয়ালিটি সিরিজ মুক্তি পাবে নেটফ্লিক্সে। হাই ক্লাস জীবনের চাকচিক্যের মাঝেও কতটা সমস্যা আর জটিলতা জড়িয়ে রয়েছে বলিউডের তারকা পত্নীদের জীবনে সেটাই তুলে ধরবে এই সিরিজ। তাঁদের বাস্তব কাহিনি উঠে আসবে ওটিটি প্ল্যাটফর্মে। এই সিরিজের নাম পরিবর্তনের দাবি তুলে সরাসরি ক্ষোভ উগরে দিলেন জাতীয় পুরস্কারজয়ী ছবির পরিচালক মধুর ভান্ডারকর। টুইটারে মধুর লেখেন- ‘এটা নৈতিকভাবে একদম বেঠিক যে তুমি সেই শিরোনামে একটা টুইস্ট দিয়ে ওটাকে ‘দ্য ফাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইফস'- বানিয়ে ফেললে। দয়া…
Read More
বিধানসভা নির্বাচনে রাজ্যে  প্রার্থী দিচ্ছে মিম, চিন্তায় তৃণমূলের সংখ্যালঘু সেল

বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রার্থী দিচ্ছে মিম, চিন্তায় তৃণমূলের সংখ্যালঘু সেল

নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছে যে আগামী বিধানসভা নির্বাচন সঠিক সময়ে হবে। সময়মতো নির্বাচন হলে আর চার পাঁচমাস বাকি। রাজ্যে ক্ষমতা ধরে রাখতে বিক্ষুব্ধদের সামাল দেওয়া যখন রীতিমত অসম্ভব হয়ে উঠেছে যেই সময় গোদের ওপর বিষফোঁড়া অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদ-উল-মুসলিমিন অর্থাৎ মিম পার্টি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট ভাগাভাগির খেলায় রাজ্যের সংখ্যালঘু ভোটের বেশিরভাগটাই যেখানে তৃণমূলের ভোটবাক্সে যেত, সেখানে সেই সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে ইতিমধ্যে রাজ্যে ঢুকে গেছে আসাউদ্দিন ওয়েইসির মিম পার্টি। সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনে বাংলা সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে ভোটে জয়লাভ করেছে তাতে এখন বাংলায় সংখ্যালঘু ভোটকে ধরে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে মিম এবার বিধানসভা নির্বাচনে জেলায়…
Read More
স্তন ক্যানসারের অস্ত্রোপচারে নজির করল কলকাতা মেডিক্যাল

স্তন ক্যানসারের অস্ত্রোপচারে নজির করল কলকাতা মেডিক্যাল

অনন্য নজির কলকাতা মেডিক্যালে। কলকাতা মেডিক্যাল কলেজের ব্রেস্ট এন্ডোক্রাইন বিভাগে শুরু হল আন্তর্জাতিক মানের লাইক্যাপ ফ্ল্যাপ পদ্ধতি। ল্যাটেরাল ইন্টারকোস্টাল আর্টারি পারফোরেটর বেসড ফ্ল্যাপ বা লাইক্যাপ পদ্ধতিতে সফল অস্ত্রোপচার করে শিরোনামে কলকাতা মেডিক্যাল কলেজ। ব্রেস্ট এন্ডোক্রাইন বিভাগের বিভাগীয় প্রধান ডা. ধৃতিমান মৈত্র ইতিমধ্যেই এক মহিলার শরীরে এই অস্ত্রোপচার করেছেন। বাহাত্তর ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছিল তাঁকে। বিলেতে লক্ষাধিক টাকায় এ চিকিৎসা মিললেও রাজ্যের সরকারি মেডিক্যালে হচ্ছে নিখরচায়। রাজ্যে সরকারি স্তরে মেডিক্যাল কলেজের ব্রেস্ট এন্ডোক্রাইন বিভাগও জটিল অস্ত্রোপচার করে সাড়া ফেলে দিয়েছে।
Read More
শিলিগুড়ি পঞ্চানন মোড়ে ভয়াবহ অগ্নিকান্ড

শিলিগুড়ি পঞ্চানন মোড়ে ভয়াবহ অগ্নিকান্ড

শিলিগুড়ির মনীষী পঞ্চানন মোড়ে(নৌকাঘাট) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । জানা গেছে মোড় সংলগ্ন এলাকায় একটি চারতলা বিল্ডিংয়ে হঠাৎ করেই আগুন লাগে। স্থানীয়রা বহুতলে আগুন দেখতে দমকলবাহিনীকে খবর দেয়। শিলিগুড়ির দমকল কেন্দ্র থেকে তিনটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। আগুন নেভানোর কাজ চলছে তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে সূত্রের খবর। কিভাবে আগুন লাগল টা নিয়ে এখনো কিছু জানা যায়নি। পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে।
Read More
আমন্ড খেতে বলছেন সোহা আলি খান

আমন্ড খেতে বলছেন সোহা আলি খান

শারীরিক সুস্থতা বজায় রাখার ব্যাপারে স্বাস্থ্যসচেতন মানুষের প্রতি কিছু পরামর্শ দিয়েছেন সোহা আলি খান। উৎসবের মরশুম ও বর্তমান পরিস্থিতিতে সুস্থ থাকা খুবই প্রয়োজন। এবিষয়ে সোহা আলি খানের পরামর্শ নিয়ে ভেবে দেখা যায়। তিনি জানান, আমন্ড তাঁর একটি প্রিয় স্ন্যাক্স, আর এতে যেসব পুষ্টিকর উপাদান আছে সেগুলির মধ্যে রয়েছে ডায়েটারি ফাইবার, ভিটামিন-ই ও ভিটামিন বি-১২। তাছাড়া, আমন্ড এনার্জির এক স্বাস্থ্যকর উৎস, যা সতেজ ও সক্রিয় রাখে। সোহা আলি খানের মতে প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস জল পান করা উচিত। এছাড়া, স্বাস্থ্যসম্মত উপাদানে ভরপুর খাদ্যও দরকার। তিনি নিজে স্বাস্থ্যকর স্টার্টার হিসেবে পছন্দ করেন সিসেম-স্মোকড আমন্ড বা স্প্রাউটস-ইনফিউজড সালাড। কারণ আমন্ড রক্তের কার্বোহাইড্রেট খাদ্যজনিত…
Read More
পাইফ্লু ও ফ্যাভেঞ্জা এনেছে এফডিসি লিমিটেড

পাইফ্লু ও ফ্যাভেঞ্জা এনেছে এফডিসি লিমিটেড

পাইফ্লু ও ফ্যাভেঞ্জা নামে ফেভিপিরাভিরের নতুন শক্তিশালী ভেরিয়েন্ট নিয়ে এসেছে এফডিসি লিমিটেড। এই ড্রাগ মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ কেসের চিকিৎসায় ব্যবহৃত হয়। ৮০০মিগ্রা ভার্সনের এই ড্রাগগুলি রোগীদের ট্যাবলেটের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ কমিয়ে দেবে। বর্তমানে রোগীদের প্রথম দিনে ১৮টি, তারপর ১৩ দিন ধরে প্রতিদিন ৮টি ট্যাবলেট খেতে হয়। শুধুমাত্র প্রেস্ক্রিপশন-ভিত্তিক এই ড্রাগ সকল রিটেল মেডিকেল আউটলেট ও হসপিটাল ফার্মেসিতে পাওয়া যাবে ১ নভেম্বর থেকে। এই ধরণের উদ্ভাবনের দ্বারা এফডিসি ভারতে কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াই জারি রেখেছে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া-অনুমোদিত ফেভিপিরাভির একটি ব্রড-স্পেক্ট্রাম অ্যান্টি-ভাইরাল এজেন্ট এবং তা ভাইরাল রেপ্লিকেশন প্রতিরোধ করে। ১০ দিনের মধ্যে ৯২.৫ শতাংশ ক্ষেত্রে পাইফ্লু ও ফ্যাভেঞ্জা…
Read More
বারবার লোকালয়ে ঢুকে পড়ছে হাতি, ক্ষোভ স্থানীয়দের

বারবার লোকালয়ে ঢুকে পড়ছে হাতি, ক্ষোভ স্থানীয়দের

ফের লোকালয়ে ঢুকে পড়ল বুনো হাতি। জলপাইগুড়ির নাগরাকাটা অঞ্চলের ঘটনা। বেশ কয়েকদিন থেকে বুনোহাতির অত্যাচার চলছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। বারবার লোকালয়ে হাতি ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দা মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ বনদপ্তরের উদাসীনতার জন্য লোকালয়ে হাতির দল ঢুকে ক্ষতি করছে গ্রামবাসীদের। ইতিমধ্যে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বনদপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করে সমস্যাটি জানিয়েছেন।ইতিমধ্যেই, অন্য দিকে নাগরাকাটার একটি চাবাগান থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা গোখরো সাপ।
Read More
দুই সহস্রাধিক ফ্যাশন স্টোরের সঙ্গে ফ্লিপকার্টের সম্পর্ক

দুই সহস্রাধিক ফ্যাশন স্টোরের সঙ্গে ফ্লিপকার্টের সম্পর্ক

ফ্লিপকার্ট আসন্ন ভউৎসবের মরশুমে্র জন্য শতাধিক ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। এর ফলে দুই হাজারেরও বেশি ফ্যাশন স্টোর থেকে তাদের প্রোডাক্টের সম্ভার ফ্লিপকার্টের প্লাটফর্মে আনা যাবে গ্রাহকদের জন্য। এই পার্টনারশিপের ফলে দেশের তিন শতাধিক শহরে নিকটবর্তী পিনকোড এলাকাগুলির গ্রাহকদের পণ্যসামগ্রী নির্বাচনে সাহায্য করা ও ফ্লিপকার্টের সাপ্লাই চেইনের মাধ্যমে সেগুলি ডেলিভারি দেওয়া সম্ভ হবে। মেট্রো ও টিয়ার ২ শহরগুলিতে এই পার্টনারশিপ ফ্লিপকার্টের ২৫০ মিলিয়নেরও অধিক গ্রাহকদের অনলাইনে কেনাকাটা সহজ করে দেবে। ফ্লিপকার্ট এবছর উৎসব ও ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া দ্য বিগ বিলিয়ন ডেজ উপলক্ষে অগ্রণী ব্র্যান্ড ও বিক্রেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সর্বাপেক্ষা বেশি ফ্যাশন সামগ্রী জোগাতে পারছে তাঁর গ্রাহকদের…
Read More
ক্ষুধার্থ শিশুদের জন্য ৪২ লিটার মাতৃদুগ্ধ দান অভিনেত্রীর

ক্ষুধার্থ শিশুদের জন্য ৪২ লিটার মাতৃদুগ্ধ দান অভিনেত্রীর

মাতৃদুগ্ধের মূল্য অপরিসীম। পথের ক্ষুধার্থ শিশুদের পুষ্টির জন্য তাদের মাতৃদুগ্ধ দান করলেন অভিনেত্রী নিধি।এমনই ঘটনা ঘটেছে বিখ্যাত বলিউড প্রযোজক নিধি পারমার হিরনন্দানির ক্ষেত্রে । তাপসী পান্নু, ভূমি পেডনেকরের ‘সান্ড কি আঁখ’ ছবির প্রযোজনা করেছেন নিধি । ওই ছবিরই পরিচালক তুষার হিরনন্দানির স্ত্রী তিনি । এ বছরের ফেব্রুয়ারি মাসে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন নিধি । এক সাক্ষাৎকারে নিধি জানান, সন্তান জন্মের পর থেকেই তাঁর প্রচুর পরিমাণে স্তনদুগ্ধ উৎপন্ন হতে থাকে । প্রথম প্রথম বাড়ির ফ্রিজেই সংরক্ষণ করে রাখতে শুরু করেন তিনি । কিন্তু তাঁর ছেলের পেট ভরার পরেও অনেকটা দুধ বাড়তি হচ্ছিল । সে সময় তিনি ভাবতে থাকেন কী ভাবে ওই দুধ…
Read More
ফ্লিপকার্টের সম্পর্ক সাফারি ইন্ডাস্ট্রিজের সঙ্গে

ফ্লিপকার্টের সম্পর্ক সাফারি ইন্ডাস্ট্রিজের সঙ্গে

সাফারি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল ফ্লিপকার্ট। এর উদ্দেশ্য, ম্যাগনাম রেঞ্জের সাশ্রয়ী লাগেজ লঞ্চ করা। এই পার্টনারশিপের ফলে ম্যাগনাম আরও বেশি এলাকার গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবে। ম্যাগনাম লাগেজ রেঞ্জে রয়েছে সাফারির ওয়ারেন্টিযুক্ত ১০০ শতাংশ পলিকার্বোনেটে তৈরি হার্ড লাগেজ ও শক্তপোক্ত, টেঁকসই ফ্যাব্রিকে তৈরি সফট লাগেজ। ম্যাগনাম স্থায়ীত্ব ও স্টাইলের দিক থেকে স্টাইলিশ ট্রাভেলারদের খুবই পছন্দের লাগেজ। ভারতে ২২০০ স্টোরে পাওয়া যায় ম্যাগনাম লাগেজ, আর এখন অনলাইন এক্সক্লুসিভ পার্টনারশিপের ফলে ফ্লিপকার্টেও পাওয়া যাবে। আসন্ন উৎসবের মরশুম ও ফ্লিপকার্টের দ্য বিগ বিলিয়ন ডেজ সেলের আগে এই সাফারি ইন্ডাস্ট্রিজের সঙ্গে এই সম্পর্কস্থাপন বিশেষ গুরুত্বপূর্ণ।
Read More
ছটের ঘাট থেকে বাড়ি ফিরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা গৃহবধূর, সন্দেহ

ছটের ঘাট থেকে বাড়ি ফিরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা গৃহবধূর, সন্দেহ

ছট পুজার আরাধনা শেষে বাড়ি ফিরেই হঠাৎ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুর এলাকায়। পুজোর আনন্দের পরিবেশে এই ঘটনায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ।প্রতিবেশীরা জানিয়েছেন,মৃত গৃহবধূর নাম, পূজা দাস(২০)।স্বামী বিকি দাস। প্রতিবেশীদের অনুমান পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই গৃহবধূ।জানা গিয়েছে গত ছয় মাস আগে প্রেম আলাপ করে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা বিকি দাসের সঙ্গে বিয়ে হয় পূজার।গত একমাস ধরে সে তার দাদুর বাড়িতেই থাকতো মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে।শনিবার ভোরে অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে পুজাও মহানন্দা নদীতে নেমে ছট পূজা করেন। এরপর বাড়িতে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পূজা।পরিবারের লোকেরা জানতে…
Read More
ইয়ামাহা মিউজিকের ৬১-কী কীবোর্ড

ইয়ামাহা মিউজিকের ৬১-কী কীবোর্ড

ইয়ামাহা মিউজিক ইন্ডিয়া পেশ করল এক নতুন প্রোডাক্ট – ‘পিএসআর-ই২৭৩’ এলিমেন্টারি কীবোর্ড। এই ৬১-কী এন্ট্রি-লেভেল পোর্টেবল কীবোর্ডে সাউন্ড ও ফাংশনের বৈচিত্র্য রয়েছে। মিউজিক যাদের হবি এমন মিউজিসিয়ানদের কাছে পিএসআর-ই২৭৩ হবে প্রথম ও আদর্শ কীবোর্ড। এই কীবোর্ডে গুণমানের সঙ্গে কোনও আপোস করেনি ইয়ামাহা মিউজিক। এর দাম ৯৪৯০ টাকা। এটি পাওয়া যাবে ইয়ামাহা মিউজিক স্কোয়ার্স, ইয়ামাহা অথরাইজড ডিলার্স ও অনলাইন পার্টনারদের (বাজাও, অ্যামাজন) কাছে। বিজনেস হেড, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, রেহান সিদ্দিকি জানান, এলিমেন্টারি সিরিজে নতুন আনা এই কীবোর্ড মিউজিকের প্রতি আগ্রহ বাড়াতে ও মিউজিক শিখতে সহায়ক হবে। ছোটোদের কাছেও এটি আকর্ষণীয় হবে।
Read More
জনপ্রিয় কমেডিয়ান ভারতী ও হর্ষের এনসিবির হানা

জনপ্রিয় কমেডিয়ান ভারতী ও হর্ষের এনসিবির হানা

বলিউডের মাদক মামলায় টেলিভিশনের জনপ্রিয় জুটি ভারতী সিংয় ও হর্ষ লিম্বাচিয়া বাড়িতে হানা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর। হর্ষ ও ভারতীর মুম্বইয়ের ফ্ল্যাট ছাড়াও আন্ধেরি, লোখান্ডাওয়ালা ও ভারসোভা এলাকাতেও তল্লাশি চালায় এনসিবি। উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের পরই বলিউডে মাদকযোগে একাধিক অভিনেতা ও অভিনেত্রীর নাম জড়িয়ে পড়েছে। ভারতীয় টেলিভিশনে ভারতীর মুখ অতিপরিচিত। কমেডি ক্যুইন ভারতী। কমেডি মঞ্চে তো বটেই, ঝলক দিখলা যা, নাচ বালিয়ে ও অন্যান্য টিভি শোতেও দেখা গিয়েছে ভারতীকে।
Read More
অ্যানিভার্সারি এডিশন কিয়া সেল্টোস

অ্যানিভার্সারি এডিশন কিয়া সেল্টোস

বাজারে এল কিয়া সেল্টোস অ্যানিভার্সারি এডিশন। কিয়া সেল্টোসের বর্ষপূর্তি উপলক্ষে কিয়া মোটর্স ইন্ডিয়া নিয়ে এসেছে এই কিয়া সেল্টোস অ্যানিভার্সারি এডিশন। কিয়া সেল্টোস অ্যানিভার্সারি এডিশনের বহির্ভাগে ও অভ্যন্তরে অনেক পরিবর্তন আনা হয়েছে। এই এডিশনে থাকছে ম্যানুয়াল ট্রান্সমিশনের জন্য রিমোট ইঞ্জিন স্টার্ট। সেইসঙ্গে গাড়িটির দৈর্ঘ্যও ৬০মিমি বাড়ান হয়েছে। কিয়া মোটর্স এই স্পেশাল এডিশন এনেছে সেল্টোসের দারুণ সাফল্য উদযাপনের জন্য। কিয়া সেল্টোস তাঁর ডিজাইন ও কোয়ালিটি দ্বারা ভারতের মিড-এসইউভি সেগমেন্টে আলোড়ন তুলেছে। একবছরেরও কম সময়ে কিয়া সেল্টোস ১ লক্ষ ইউনিট বিক্রয় হয়েছে। এই লিমিটেড এডিশন কিয়া সেল্টোস পাওয়া যাবে শুধু এইচটিএক্স ট্রিম ভার্সনে, যার দাম শুরু ১৩,৭৫,০০০ টাকা থেকে। সেল্টোস অ্যানিভার্সারি এডিশন পাওয়া…
Read More