editor

10324 Posts
ওয়ো’র ‘স্যানিটাইজড বিফোর ইয়োর আইজ’ ক্যাম্পেন

ওয়ো’র ‘স্যানিটাইজড বিফোর ইয়োর আইজ’ ক্যাম্পেন

ওয়ো হোটেলস অ্যান্ড হোমস লঞ্চ্‌ করল এক নতুন ক্যাম্পেন – ‘স্যানিটাইজড বিফোর ইয়োর আইজ’। এতে প্রধান ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা ও ওয়ো অ্যাসেট ওনার সোনু সুদ। এর আগে, মে মাসে স্যানিটাইজেশন ও হাইজিন-কে গুরুত্ব দেওয়ার জন্য ওয়ো হাত মিলিয়েছিল ইউনিলিভারের সঙ্গে। নতুন ক্যাম্পেনটির প্রথম অ্যাড ‘পহেলে স্প্রে, ফির স্টে’ ইতিমধ্যে শুরু হয়ে গেছে টিভি ও ডিজিটাল প্লাটফর্মে।  নিউ নর্মাল পরিস্থিতিতে পর্যটন আরম্ভ হয়েছে, কিন্তু গ্রাহকরা বিশ্বস্ত থাকার জায়গার ব্যাপারে উদ্বেগে রয়েছেন। এইকারণে ওয়োর নতুন ক্যাম্পেন ‘স্যানিটাইজড বিফোর ইয়োর আইজ’-এ গ্রাহকদের অবস্থানকে মানসিক উদ্বেগমুক্ত রাখার প্রয়াস নেওয়া হয়েছে। ওয়ো গেস্টদের অনুরোধক্রমে হোটেলের অন-গ্রাউন্ড কর্মীরা বেশিবার বা ঘনঘন স্পর্শ করা হয় এমন…
Read More
২ ডিসেম্বর লঞ্চ হচ্ছে নতুন নিসান ম্যাগনাইট

২ ডিসেম্বর লঞ্চ হচ্ছে নতুন নিসান ম্যাগনাইট

অল-নিউ নিসান ম্যাগনাইটের দাম কত হবে তা আগামী ২ ডিসেম্বর ভারতে লঞ্চের সময়ে জানাবে নিসান। এই বিগ, বোল্ড, বিউটিফুল এসইউভি-র কারিগরী কৌশল তৈরি হয়েছে জাপানে, আর প্রেরণা এসেছে ভারত থেকে। এবার গ্রাহকরা অল-নিউ নিসান ম্যাগনাইটের অভিজ্ঞতা নিতে ও বুক করতে পারবেন ভারতের সকল নিসান শোরুমে।  নিসান মোটর ইন্ডিয়ার প্রেসিডেন্ট সিনান ওজকক বলেন, অল-নিউ নিসান ম্যাগনাইট নিসান নেক্সট-এর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অল-নিউ নিসান ম্যাগনাইট এমন এসইউভি যা ভারতে নির্মিত, বিশ্বের জন্য। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন, ভারতের বাজারের গ্রাহকদের প্রতি নিসানের প্রতিশ্রুতির প্রতীক নিসান ম্যাগনাইট। দীর্ঘ অপেক্ষায় থাকা গ্রাহকদের জন্য এই এসইউভি পাওয়া যাবে স্পেশাল…
Read More
নন-মেট্রো শহরে স্মার্ট স্পিকারের ব্যবহার বাড়ছে

নন-মেট্রো শহরে স্মার্ট স্পিকারের ব্যবহার বাড়ছে

অ্যামাজন ইন্ডিয়ার তরফে কার্ভি ইনসাইটসের এক সমীক্ষা থেকে জানা গেছে, ভারতে তুলনামূলকভাবে নতুন হলেও নন-মেট্রো শহরগুলিতে স্মার্ট স্পিকার সম্পর্কে সচেতন ৫৪ শতাংশ মানুষ। নন-মেট্রো শহরগুলিতে ‘আন্ডারস্ট্যান্ডিং স্মার্ট স্পিকার ইউসেজ’ শীর্ষক ওই সমীক্ষায় ১০০০ জনেরও বেশি মানুষের মতামত নেওয়া হয়েছিল। নন-মেট্রো শহরের প্রায় ৫০ শতাংশ উত্তরদাতার মতে স্মার্ট হোমের জন্য স্মার্ট স্পিকার কেনা প্রয়োজন। লক্ষ্ণৌ, কানপুর, পাটনা, জয়পুর, আহ্‌মেদাবাদ, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমের উত্তরদাতারা জানিয়েছেন, তারা দিনে গড়ে আড়াই ঘন্টারও বেশি সময় স্মার্ট স্পিকার ব্যবহার করেন। যেসব কারণে ব্যবহারকারীরা সঙ্গীত উপভোগের জন্য স্মার্ট স্পিকার ব্যবহার করেন, সেগুলির মধ্যে রয়েছে সাউন্ড কোয়ালিটি (৫৮%), মাল্টি-টাস্কিং চলাকালীন মিউজিক শোনা (৫৩%) এবং ভয়েস ব্যবহার করে…
Read More
ভিআই-এর উইকএন্ড ডেটা রোলওভার প্ল্যান

ভিআই-এর উইকএন্ড ডেটা রোলওভার প্ল্যান

ভিআই প্রিপেড গ্রাহকদের জন্য এক দারুণ অফার আনা হল। ২৪৯ টাকা থেকে শুরু হওয়া বর্তমান আনলিমিটেড ডেইলি ডেটা প্যাকের ক্ষেত্রে এই নতুন সপ্তাহান্তিক ডেটা রোলওভার প্ল্যান কার্যকর হবে। যেসব প্রিপেড গ্রাহকদের সপ্তাহান্তে বেশি ডেটার প্রয়োজন হয় তাদের জন্যই এই প্ল্যান। ১৯ অক্টোবর থেকে চালু হওয়া এই প্ল্যানে ২৪৯ টাকা বা অধিক মূল্যের ডেইলি কোটা সুবিধাযুক্ত আনলিমিটেড রিচার্জের ক্ষেত্রে ভিআই গ্রাহকরা তাদের অব্যবহৃত দৈনিক কোটার ডেটা সপ্তাহশেষে ব্যবহার করতে পারবেন। ভিআই-এর নতুন গ্রাহকদের মধ্যে যারা ডেইলি কোটা-যুক্ত নির্বাচিত আনলিমিটেড রিচার্জ করবেন, তারাও এই অফারের সুবিধা নিতে পারবেন। প্রসঙ্গত, এর আগে ভিআই ভারতের সবথেকে শক্তিশালী ৪জি নেটওয়ার্ক ‘গিগানেট’ চালু করেছে, যা গ্রাহকদের…
Read More
বাই-ব্যাক প্রোগ্রামের আওতায় অ্যাথার ৪৫০এক্স

বাই-ব্যাক প্রোগ্রামের আওতায় অ্যাথার ৪৫০এক্স

‘অ্যাসিওর্ড বাই-ব্যাক’ প্রোগ্রামের আওতায় এল অ্যাথার ৪৫০এক্স স্কুটার। তিন বছরের শেষে ৮৫,০০০ টাকায় অ্যাথার ৪৫০এক্স বাই-ব্যাকের গ্যারান্টি দিচ্ছে অ্যাথার এনার্জি। ভারতের ইভি ক্যাটাগরিতে এই প্রথম বাই-ব্যাক প্রোগ্রাম চালু করল অ্যাথার এনার্জি। একইসঙ্গে অ্যাথার ৪৫০এক্স স্কুটারের মালিকানা-ব্যয় কমানর লক্ষ্যে বেঙ্গালুরুর গ্রাহকরা তাদের পুরনো আইসিই টু-হুইলার এক্সচেঞ্জ করতে পারবেন, অন্যদের ক্ষেত্রে ‘লো ইন্টারেস্ট রেট লোনের’ সুবিধা পাওয়া যাবে অ্যাথার এনার্জির সহযোগী সংস্থাগুলি থেকে। এইসঙ্গে, অ্যাথার এনার্জি তাঁর অ্যাথার ৪৫০ প্লাস মডেলের এক্স-শোরুম প্রাইস কমিয়ে দিয়েছে, ফলে তা এখন কেনা যাবে ১৩৯,৯৯০ টাকায়। অ্যাথারের সাবস্ক্রিপশন প্ল্যানেও পরিবর্তন আনা হয়েছে। এই প্ল্যান এখন চারটি ইনডিপেন্ডেন্ট প্যাকে পাওয়া যাবে, যা শুরু হচ্ছে মাসিক ১২৫ টাকায়।…
Read More
ডিলার-পার্টনারদের পাশে স্যানি ইন্ডিয়া

ডিলার-পার্টনারদের পাশে স্যানি ইন্ডিয়া

অতিমারি জনিত কঠিন পরিস্থিতিতে নির্মাণ সংক্রান্ত যন্ত্রপাতি ও হেভি মেশিনারি নির্মাতা স্যানি ইন্ডিয়া এক নতুন নজির সৃষ্টি করল। ৩৫ জন ডিলার-পার্টনারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই কোম্পানি, যাতে তারা আর্থিক অসুবিধা কাটিয়ে উঠতে পারেন। স্যানি ইন্ডিয়ার গৃহিত পদক্ষেপের মধ্যে রয়েছে নির্মাণ সংক্রান্ত যন্ত্রপাতি ও স্পেয়ার পার্টসের সরবরাহের ক্রেডিট পিরিয়ডের মেয়াদ বৃদ্ধি, গ্রাহকদের জন্য এক্সটেন্ডেড ওয়্যারেন্টি সাপোর্ট এবং ১১০০ জনেরও বেশি কর্মীর বেতন প্রদানের জন্য ডিলারদের সাহায্য করা। উল্লেখযোগ্য বিষয় এই যে, যখন বিশ্বের সর্বত্র বেশিরভাগ কোম্পানি তাদের কর্মীদের লে-অফ করতে বাধ্য হচ্ছে, তখন স্যানি ইন্ডিয়া প্রোমোশন ও ইনক্রিমেন্ট ঘোষণা করছে। স্যানির আর্থিক সহায়তা ডিলার-পার্টনারদের ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনভাবে…
Read More
কপিলের প্রতি এপিসোডে পারিশ্রমিক ৫০ লাখ

কপিলের প্রতি এপিসোডে পারিশ্রমিক ৫০ লাখ

টিভির জগতে বর্তমানে একনম্বর কমেডিয়ান কপিল শর্মা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কমেডি শো "দ্য কপিল শর্মা শো" দেখেনা এরকম লোক কম খুঁজে পাওয়া যাবে। টিভির টিয়ারপির ক্ষেত্রেও একাধিক বার তার শো একনম্বরে ছিল। জনপ্রিয় এই কমেডি অভিনেতা ফলস্বরূপ তার পারিশ্রমিকও নেন যথেষ্ট। কপিল শর্মা সপ্তাহে মাত্র দু'দিন শো করেন। প্রতি এপিসোড ৫০ লক্ষ টাকা নেন তিনি। অর্থাৎ সপ্তাহে এক কোটি টাকা শুধু এই শো থেকেই তিনি রোজগার করেন। মাসে চার থেকে পাঁচ কোটি রোজগার তাঁর শুধু মাত্র এই শো থেকেই। এছাড়াও অন্য কাজ তো তাঁর আছেই। খুব সম্প্রতি তিনি ৩০ শতাংশ বাড়িয়েছেন তাঁর স্যালারি। সেখানে ভারতী ও কৃষ্ণা…
Read More
উত্তরবঙ্গে উন্নত ক্যানসার হাসপাতালের দাবি স্বেচ্ছাসেবী সংগঠনের

উত্তরবঙ্গে উন্নত ক্যানসার হাসপাতালের দাবি স্বেচ্ছাসেবী সংগঠনের

উত্তরবঙ্গে উন্নতমানের ক্যানসার হাসপাতাল চেয়ে দাবি জানাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন। জানা গেছে এদিন আলিপুরদুয়ারে ধ্রুবজ্যোতি মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সদস্যরা উত্তরবঙ্গ উন্নতমানের ক্যান্সার হাসপাতালের দাবিতে জনমত গড়ে তুলছে। তাদের দাবি উত্তরবঙ্গ পিছিয়ে পড়া জায়গা। এখানে চিকিৎসাব্যবস্থা এখনো সেভাবে উন্নত হয়নি। এর পাশাপাশি উত্তরবঙ্গে কোনো সরকারি ক্যান্সার হসপিটাল নেই।তার ফলে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এই এলাকার ক্যান্সার রোগীরা বাধ্য হয়ে রাজ্যের বাইরে যাচ্ছে। প্রচুর টাকা খরচ করে সেই রোগ প্রতিকারের সামর্থ্য থাকেনা অনেকের। তাই উত্তরবঙ্গে একটি সরকারি ক্যানসার হাসপাতাল তৈরি করার জন্য দাবি জানিয়েছে তারা।
Read More
ধর্মঘটের সমর্থনে মিছিল টোটো চালকদের

ধর্মঘটের সমর্থনে মিছিল টোটো চালকদের

আগামী ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘটের সমর্থনে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হ‌ওয়ার আহ্বান জানিয়ে শহরে একটি টোটো র‍্যালি বের করল জলপাইগুড়ি‌ ই-রিকশা চালক ইউনিয়নের সদস্যরা। ই-রিকশা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভাশিস সরকার বলেন, এদিনের এই কর্মসূচির মাাধ্যমে আগামী ২৬ শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে প্রচার চালানো হয়।করোনা পরিস্থিতির জন্য আয়করবিহীন পরিবারগুলিকে মাসে ৭৫০০ টাকা দেওয়ার দাবি করেন তারা। পরিবারের প্রত্যেক সদস্যকে মাসে ১০ কেজি খাদ্যশস্য সরবরাহ ও রেগা প্রকল্পে ২০০ দিনের কাজ চালু করার দাবি তোলা হয়। কেন্দ্রীয় সরকারের কৃষক স্বার্থ বিরোধী নয়া কৃষি আইনের বিরুদ্ধে এবং শ্রমিক কর্মচারীদের স্বার্থ বিরোধী নীতিগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২৬ নভেম্বর ধর্মঘটের…
Read More
নিহত বুথকর্মীর বাড়িতে গেলেন রথীন্দ্রনাথ বসু, জন বারলা

নিহত বুথকর্মীর বাড়িতে গেলেন রথীন্দ্রনাথ বসু, জন বারলা

নিহত বিজেপিবুথকর্মী কালাচাঁদ কর্মকারের বাড়িতে গেলেন বিজেপির রাজ্য সম্পাদক রথীন্দ্রনাথ বসু। তার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা, জেলা বিজেপির সভাপতি মালতি রাভা, আলিপুরদুয়ারের পর্যবেক্ষক নিখিল রঞ্জন, তুফানগঞ্জ ও নাটাবাড়ি সংযোজক উৎপল দাস এবং সঞ্জয় চক্রবর্তী, পুষ্পেন সরকার সহ অন্যান্যরা । উপস্থিত বিশিষ্ট নেতা-নেত্রীরা মৃত কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য কিছুদিন আগেই বিজেপি বুথকর্মীর মৃতদেহ উদ্ধার হয় ।অভিযোগ ওই বুথ কর্মীকে শাসকদলের দুষ্কৃতীরা খুন করেছে। এনিয়ে পরেরদিন তুফানগঞ্জে বার ঘন্টার বন্ধ ডাকে বিজেপি নেতারাএর পাশাপাশি তৃণমুলের সন্ত্রাসের বিরুদ্ধে এদিন বক্সীরহাট থানা ঘেরাও করে বিজেপি নেতারা।
Read More
আত্মজীবনী লিখবেননা সইফ

আত্মজীবনী লিখবেননা সইফ

দেশের অন্যতম প্রতিষ্ঠিত ফিল্মস্টার সইফ আলি খানের জীবনের গভীরতা অনেকখানি। আগামী বছর প্রকাশিত হওয়ার কথা সইফ আলি খানের আত্মজীবনী। নানা রঙে ভরপুর এই জীবন। চলতি বছর অগস্টে সইফ জানিয়েছিলেন তাঁর জীবনকে মালাটবন্দি করে অনুরাগীদের সামনে নিয়ে আসবেন তিনি। তবে আচমকাই সিদ্ধান্তে বেঁকে বসেছেন অভিনেতা। সইফের আত্মজীবনী বিতর্কের ঢেউ তুলতে পারে তাই এই সিদ্ধান্ত। আপতত ধর্মশালায় ভূত পুলিশের শ্যুটিং সারছেন সইফ, রয়েছেন জ্যাকলিনও।
Read More
হনুমান মন্দিরের শিল্যান্যাস অনুষ্ঠান জলপাইগুড়িতে

হনুমান মন্দিরের শিল্যান্যাস অনুষ্ঠান জলপাইগুড়িতে

মার্কেটে অগ্নিকাণ্ডের পর নতুন করে মার্কেট ভবন নির্মাণের সময় ভাঙা পড়া হনুমান মন্দিরের নতুন মন্দির নির্মাণ করে দিল ব্যবসায়ী সমিতি। জানা গেছে গত পাঁচ বছর আগে দিনবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে পুরো মার্কেট । এরপর মার্কেটের নতুন ভবন নির্মাণের সময় ভাঙতে হয়েছিল কালিমন্দিরের পাশে হনুমান মন্দিরটি। মার্কেট নির্মাণের পর তাই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে নতুন করে হনুমান মন্দিরটি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়।আগামী দের মাসের মধ্যেই মন্দির‌ নির্মাণের কাজ শেষ করা হবে। জলপাইগুড়ি‌র দিনবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পর নতুন মার্কেট ভবন গড়তে গিয়ে ভেঙে ফেলা হয়েছিল স্থানীয় একটি হনুমান মন্দির। অবশেষে সেই মন্দির‌টি ফের নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নিল দিনবাজার…
Read More
বহিরাগত তত্ত্ব নিয়ে তোপ গেরুয়া শিবিরের

বহিরাগত তত্ত্ব নিয়ে তোপ গেরুয়া শিবিরের

লকাতা: বহিরাগত তত্ত্বের আমদানিকে ক্ষুদ্রতার পরিচায়ক বলে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভিন রাজ্য থেকে ৫ বিজেপি নেতাকে বাংলায় এনে ভোট প্রস্তুতি তদারকির দায়িত্ব দিয়েছে বিজেপি। শাসক দলের দাবি, রাজ্য নেতৃত্বের ওপর আস্থা নেই বলেই গেরুয়া শিবিরে বহিরাগতর ভিড়। বিজেপির ওই সিদ্ধান্ত সামনে আসতেই বহিরাগত তত্ত্ব নিয়ে সরব তৃণমূল। এক সাংবাদিক সম্মেলনে গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি বলেন, তৃণমূল রাদজনীতি করতে গিয়েই ববিরাগত তত্ত্ব আমদানি করছে। তাঁর যুক্তি তৃণমূলেরও সে অর্থে বহিরাগত রয়েছেন।
Read More
রবিবার সর্বনিম্ন তাপমাত্রা নামবে কলকাতায়

রবিবার সর্বনিম্ন তাপমাত্রা নামবে কলকাতায়

আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় একধাক্কায় তাপমাত্রা পড়তে পারে অনেকটা। বিশেষত রাতের তাপমাত্রা সর্বনিম্ন কমবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা  ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার থেকে উত্তর-পশ্চিম এবং উত্তর দিক থেকে ঠান্ডা এবং শুষ্ক বায়ুর প্রবাহ বাড়বে। তার ফলে পারদ পড়বে কলকাতায়।
Read More